পরীমনির সঙ্গে বিচ্ছেদ নিয়ে কি ভাবছে রাজের পরিবার

Written by

in

বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদের সুর পরীমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন এই ঢালিউড নায়িকা। 

rnrn

দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা

rnrn

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
rnআরেক অংশে এই নায়িকা লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

rnrn

পরীমনি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।

rnrn

স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। 

rnrn

পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

rnrn

আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

rnrn

পরীমনির বক্তব্যের বিষয়ে রাজের ফোন নম্বরও বারবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।

rnrn

তবে পরীমনির ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, রাজের পরিবার থেকেও বিয়েবিচ্ছেদের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। 

rnrn

চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান রাজ্য।

rnrn

ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি— এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

rnrn

পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।

rnrn

তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন।

rnrn

পরীমনি সেসময় রাজ-মিমের বিয়েবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এসব বন্ধ করো’। 

rnrn

তখন থেকে রাজ-মিমের প্রেম ও পরীর সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে।

rnrn

পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরী। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়।

rnrn

তবে মিম বরাবরই রাজের সঙ্গে তার বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। 

rnrn

রাজের সঙ্গে পরীমনির এবারের অভিমান মিমকে ঘিরে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *