Tag: পরীমনি

  • ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনির আবেগঘন বার্তা

    চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছেন অভিনেত্রী। 

    রোববার (৯ আগস্ট) সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।

    এবার তেমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলেছে ঘরোয়া আয়োজনের। পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন পরীমণি। বিশেষ এই দিনটিকে তিনি নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমণি জানান, ছেলেকে তিনি বলেছিলেন, বাজান, হ্যাপি বার্থডে।

    জবাবে ছেলে পূণ্য বলে, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।

    ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পরীমনি লেখেন, তাই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।

    এরপর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক। চারপাশে সাজানো রঙিন বেলুন। টেবিলের পাশেই বিছানায় ঘুমিয়ে ছিল পূণ্য।

    ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।

    বিনোদন ডেস্ক

  • মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেফতার ও ফের বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, দীর্ঘদিন নীরব থাকার কারণ ছিল সত্য একদিন না একদিন প্রকাশ পাবে—এই বিশ্বাস।

    পরীমনি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।

    গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, জেল থেকে আসার পর এ বিষয়ে আমি একবারও কথা বলিনি। আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন ব্লাস্ট করে। আপনি যতই চাপা দিয়ে রাখেন, কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।

    তিনি দাবি করেন, তাকে গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি জানান, তখন গ্রেফতারের কোনো ওয়ারেন্ট ছিল না। এমনকি আমার বাসায় তল্লাশি চালানোর অনুমতিও তাদের কাছে ছিল না।

    পরীমনি জানান, পরে পুরো ঘটনার বর্ণনা শুনে তার মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিত ছিল। তবে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।

    তিনি বলেন, এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে কী পরিমাণ হ্যাপি, মনে হয়েছে যে আমার দুইটা পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি, আমার মনে হয় ঘাড় থেকে সমস্ত বোঝা নেমে গেছে।

    মামলার বিষয়ে পরীমনি বলেন, মামলাটি কোনো ব্যক্তি করেননি। বলা হয়েছিল, আমি নাকি বিভিন্ন মানুষকে বিরক্ত করি, ব্ল্যাকমেইল করি—এ ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল।

    চলমান আইনি প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন সময় লাগুক, যত বছর হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে।

    দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তা থেকে মুক্তি চাই।

    বিনোদন ডেস্ক

  • সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার রেকর্ড গড়ে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

    বাংলাদেশের শোবিজ অঙ্গনের এই আলোচিত তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন। এমনকি দীর্ঘদিন এ তালিকায় সবার ওপরে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। 

    এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক বর্তমানে  পরীমনি। 

    উল্লেখ্য, গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বেড়ে পরীমনি শীর্ষস্থান দখল করেন। 

    সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে বর্তমানে অনুসারীর ব্যবধানটা ১০ লাখের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজ। 

    অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা। 

    বিনোদন ডেস্ক

  • দৃষ্টিনন্দন মেহেদির নকশায় পরীমনি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। অভিনেত্রী কাজের চেয়ে নিজের এবং সন্তানের দিকেই বেশি নজর দিচ্ছেন। তবে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বরাবরই সরব তিনি। এবার সামাজিক মাধ্যমে তার ‘সানকিসড’ ফটো নিয়েই আলোচনায় এলেন পরীমনি। 

    পরীমনিকে নিয়ে আলোচনা-সমালোচনা যাই হোক না কেন, তার রূপের জাদু ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। বেশি কিছু ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। পরিমনির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে— মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন তিনি। তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা। সঙ্গে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরীমনির হাতে নান্দনিক মেহেদির নকশা, শান্ত মুখে রোদের পরশ। যেন এক অপার্থিব সৌন্দর্য হয়েই ধরা দিলেন। সাতসকালেই সামাজিক মাধ্যম ফেসবুকের স্ক্রিনে তিনটি ক্লোজআপ ছবি ভেসে উঠল। আর তাতেই চোখ আটকে গেল ভক্ত-অনুরাগীদের। ছবির সঙ্গে অভিনেত্রীর ছোট্ট ক্যাপশন— ‘সানশাইন’।

    সেই ছবি পোস্ট করার মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পোস্ট করা ছবির কমেন্টবক্সে ভক্ত-অনুরাগীরা তার মুগ্ধতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন— কে এই মেহেদি পরিয়ে দিল?

    বিনোদন ডেস্ক

  • আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন পরীমনি

    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মজার ছলে দেওয়া সেই ঘোষণার পর অসংখ্য ভক্ত তাকে শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ আবার সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে ফাইনালের আগে এসে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকেই পড়েছেন এ অভিনেত্রী।

    রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি তিনি। বরং প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগে এমন ঘোষণা দিয়ে যেন নতুন ঝামেলায় পড়েছেন।

    পরীমনির ভাষায়, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না কী করব।’

    তবে বিয়ে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন তিনি। অভিনেত্রীর মতে, বিয়ে করতে হলে একজন অভিভাবকের প্রয়োজন, আর বর্তমানে সেই জায়গায় কেউ নেই। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

    পরীমনির এই বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা শিরোপা জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

    এদিকে আজ রাতেই বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক পরীমনি। তাই শিরোপার লড়াই ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তবে প্রতিপক্ষ স্পেনকেও যথেষ্ট শক্তিশালী দল হিসেবে দেখছেন এ অভিনেত্রী।

    তিনি বলেন, ‘লড়াইটা হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আর আমি চাই, আর্জেন্টিনা জিতুক, মেসি গোল্ডেন বুট পাক।’

    বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও পোস্ট করে। লিওনেল মেসিকেও নিয়ে করেছেন একাধিক পোস্ট।

    গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও আরেকটি রসিকতাপূর্ণ পোস্ট করেন তিনি।

    এখন বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের পাশাপাশি পরীমনির ভক্তদের মধ্যেও কৌতূহল-আর্জেন্টিনা যদি সত্যিই শিরোপা জিতে, তাহলে কি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এ ঢালিউড তারকা?

    বিনোদন ডেস্ক

  • আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

    জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন অনেকটাই দূরে সরে গেছেন। বর্তমানে রুপালি পর্দায় তাকে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন তিনি। আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। 

    শুক্রবার (১০ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। চার বছর আগে র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়া নিয়ে সেই পোস্টে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরীমনি। ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেফতার করা হয়েছিল বলে মনে করেন তিনি। সেই ঘটনায় তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন তিনি— তার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি আর জীবনের মূল্যবোধ আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা।

    র‌্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পোস্টে  অভিনেত্রী লিখেছেন— সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন— বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‌্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।

    তিনি বলেন, ‘আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন— সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    পরীমনি বলেন, ‘পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময় আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি জানা সম্ভব নয়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’

    রাষ্ট্রকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’

    প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকতে চান বলে জানিয়েছেন পরীমনি।  তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই— ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন।’

    অভিনেত্রী বলেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’

    উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে অভিনেত্রী পরীমনিকে গ্রেফতার করেছিল র্যাব-১। পরে র্যাবের কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছিলেন। মাদক মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে— পরীমনির বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

    এদিকে ২০২১ সালের ৮ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবীর তথ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

    অন্যদিকে একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার অভিযোগ, বোট ক্লাবে অ্যালকোহল বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাকে গালমন্দ করেন এবং গ্লাস ছুড়ে মারেন। সেই মামলাটিও বিচারাধীন।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি?

    ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং প্রায়ই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিওকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    ভিডিওগুলোতে তাকে স্বাভাবিকভাবে হাঁটতে না পেরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। তার বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজও দেখা গেছে। একটি ভিডিওতে তিনি পায়ের অবস্থা দেখিয়ে ক্যাপশনে লেখেন, “ঠ্যাং (পা) এ নজর লেগেছে।”

    পরবর্তী আরেকটি ভিডিওতে তাকে সম্ভবত হাসপাতালের পরিবেশে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। আকস্মিকভাবে তার এমন অবস্থায় ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—আসলে কী ঘটেছে এই নায়িকার সঙ্গে?

    অনেক ভক্ত ধারণা করছেন, বিষয়টি তিনি হয়ত হালকা ভঙ্গিতে উপস্থাপন করেছেন, তবে বাস্তবে তিনি কিছুটা আঘাত বা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকেই ধারণ করা হয়েছে।

    ভিডিও প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

    এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • পরীকে ঘিরে বিয়ের গুঞ্জন, সেই শেখ সাদীর বাগদান

    সংগীতাঙ্গনের পরিচিতমুখ শেখ সাদীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা সময়ে প্রেমের গুঞ্জন ওঠে। বিশেষ করে তাকে জড়িয়ে অভিনেত্রী পরীমনিকে নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনা-সমালোচনা হয়। 

    সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে এ সংগীতশিল্পীর সঙ্গে পরীমনির দেখা হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি মামলায় আদালতে পরীমনির জামিনদার হওয়ার ঘটনাতেও তাকে আলোচনায় নিয়ে আসে। তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতির খবর জানালেন শেখ সাদী।

    যদিও এর মধ্যে সংগীতশিল্পীর বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের আংটিবদল সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পী। এখন চলছে বিয়ের প্রস্তুতি।

    গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল হঠাৎ। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে এসেছিলেন। সেই সময় পারিবারিকভাবে তার বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করা হলে তিনি তাতে সম্মতি দেন। এরপরই দুই পরিবারের উদ্যোগে আংটিবদলের আয়োজন করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, ‘ললনা’ গান দিয়ে পরিচিতি পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি।

    বিনোদন ডেস্ক

  • বেনজীরের গ্রেফতারে ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীমনির, কেন?

    সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশের সাবেক এ কর্মকর্তা গ্রেফতার হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

    সামাজিক মাধ্যমে এক শব্দে তার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ কোনো প্রতিক্রিয়া না জানালেও একটি বাক্য লিখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। চ্যানেল২৪ অনলাইনের করা ‘বেনজীর আহমেদকে কীভাবে গ্রেফতার’ করা হয়েছে— এমন সংবাদের ফটোকার্ড নিজ টাইমলাইনে শেয়ার করে নিয়েছেন পরীমনি। ক্যাপশনে তিনি লিখেছেন—‘মজা’। তার এই মাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

    সামাজিক মাধ্যমে পরীমনির এ বক্তব্য নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এক নেটিজেন লিখেছেন—২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে অভিনেত্রীর জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল,  সেই প্রসঙ্গের জন্যই হয়তো এদিন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

    বিভিন্ন সূত্র জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছাড়েন। সেদিন তিনি কোন দেশে যান, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন সাবেক এ আইজিপি।

    উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের কারণে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • একদিনেই গরুর প্রেমে পড়েন পরীমনি

    কুরবানির পশুর প্রতি নিজের আবেগের কথা জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, ‘আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই। ওকে গোসল করিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে।’

    কেবল নিজের আনন্দ নয়, ঈদের বড় আনন্দ তিনি খুঁজে পান মাংস বিতরণেও। ‘গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করতে অনেক ভালো লাগে’ বলেন তিনি।

    এফডিসিতে কুরবানি দেওয়ার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির সবার সঙ্গে কুরবানি করেছি। আমি চাই, সহশিল্পীরা যেন আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এখন আবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

    পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। 

    বিনোদন ডেস্ক