Tag: বিচ্ছেদ

  • মন ভালো নেই মিথিলার, দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা

    দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রি-দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। কাজ করেছেন টিভি নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টে। সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা। 

    এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছিলেন তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুম দিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে খুব একটা ভালো নেই মিথিলা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, সংসার ভাঙনের কথাও। 

    মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। সুখী দাম্পত্য জীবনের মাঝেই তাদের ভাঙনের কথা শোনা যায়। বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন মিথিলা। তবে তার এ সংসার নিয়ে কলকাতার গণমাধ্যম বলছে, ‘অন্য নারীতে ফের মজেছেন সৃজিত। ঠিকঠাক নেই তাদের দাম্পত্য জীবন।’ তবে এ নিয়ে সৃজিত-মিথিলা কেউই কোনো কথা বলতে চান না। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। 

    কিন্তু ভারতীয় গণমাধ্যম মোটেও চুপ নেই। তারা সৃজিত-মিথিলার বিরহের কথা নিয়মিতই প্রকাশ করছে। বলা হচ্ছে, ‘কখনোই এক নারীতে থিতু ছিলেন না নির্মাতা সৃজিত। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার নতুন আরেক নারীর সঙ্গে মন মজিয়েছেন তিনি।’ 

    সম্প্রতি আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন এই নির্মাতার বুকে আবারও নতুন নারী ঘর বেঁধেছেন। নির্মাতাও তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। 

    তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন,  ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু।’ তাহলে কি এই নারীকে নিয়ে নতুন কোন সিনেমার কথা ভাবছেন নির্মাতা? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’ 

    এদিকে সৃজিতের এসব কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন নতুন নয়। এর আগেও একাধিকবার এমন খবর চাউর হয়েছিল। তবে এবারের ঘটনা অনেকটাই ভিন্ন বলে মনে করছেন নেটিজেনরা। অনেক নারীতে আসক্ত নির্মাতা সৃজিত বাঁধা পড়েছিলেন মিথিলার আঁচলে। অবশেষে সে আচল ছিঁড়ে কি তিনি অন্য নারীর বুকে আশ্রয় খুঁজছেন!

    আনন্দনগর প্রতিবেদক

  • পরীমনি-সাদীর সম্পর্কে ফাটল, নেপথ্যে কি সেই গৃহকর্মী?

    ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত। এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট।

    তবে এখন গুঞ্জন উঠেছে—তাদের সেই প্রেমে এসেছে ভাঙন। সম্প্রতি দুজনই ফেসবুকে দিয়েছেন রহস্যময় পোস্ট। পরীমনি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ব্ল্যাকমেলার’। 

    অন্যদিকে সাদী ফেসুবকে পোস্ট করেছেন তিনটি ডট (…), যেটিকে অনেকে সম্পর্কের ইঙ্গিতপূর্ণ ভাঙন হিসেবেই ব্যাখ্যা করছেন।

    নেটিজেনদের মন্তব্যও তেমনটাই। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল’। আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।’

    পরীমনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, অনেকে সেই পোস্ট শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন। কেউ কেউ বলছেন, ‘সাদী নিশ্চয়ই কিছু একটা করেছেন।’

    তবে দুজনের কেউই এখনো পর্যন্ত সম্পর্ক ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

    পরীমনির অতীত সম্পর্কের ইতিহাস বেশ আলোচিত। তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পরিচালক ও একজন নায়ক রয়েছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।

    রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনিকে গায়ক শেখ সাদীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। একসঙ্গে ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা, এমনকি পরীমনির গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল গভীর ও দৃঢ়।

    তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের সেই প্রেমে এখন চলছে টানাপোড়েন। রয়েছে মান-অভিমান, যা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

    অনেকে মনে করছেন, মান-অভিমান কাটিয়ে তারা আবার একসঙ্গে হতে পারেন। আবার কেউ কেউ বলছেন, সম্পর্কের যে অবস্থান এখন তা থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়।

    গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

    পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরীমনি বর্তমানে সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও তার সংগীতজগতে সক্রিয় রয়েছেন। একসময় তারা একে অপরের ভরসা হয়ে উঠেছিলেন।

    সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

    সাদীও বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বিপদে পাশে থাকেন। সবসময় আমি তার মঙ্গল কামনা করি।’

    যুগান্তর প্রতিবেদন

  • অমিতাভের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা, উত্তরে যা বললেন জয়া

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও বিগ বি শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিয়ে বারবার চর্চায় উঠে এসেছে। যদিও এর মধ্যে ৫০ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা। কিন্তু একটা সময়ে খবর রটে যায়— বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের সব প্রশ্নের জবাব দিয়েছিলেন।

    একবার হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন— আমি জানি না, এখনো এটা নিয়ে আলোচনা হয় কিনা। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটি কি সত্যি?

    এমন প্রশ্নে দ্রুতই উত্তর দিয়েছিলেন জয়া— ব্যক্তিগতজীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেদিন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। আমাদের সেদিন একই বাড়িতে পাবেন।

    উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করেছিলেন তারা। যদিও তাদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্ত একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন এ দম্পতি। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • ‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা

    দেশীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ও কণ্ঠশিল্পী তাহসান খান সম্প্রতি দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। এর পরেই সামাজিক যোগাযোগামাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সব জায়গায় তাহসান-মিথিলার সম্পর্কটি নতুন করে আবার আলোচনায় এসেছে। 

    বিশেষ করে সাবেক স্বামীর সঙ্গে মিথিলার বর্তমান সম্পর্ক কেমন এবং তাহসানের বিয়ে নিয়ে তার বক্তব্য জানতে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ইচ্ছা দেখা যায়।

    তবে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তারা নিয়মিত যোগাযোগও রাখেন। এমনকি তাহসানের নতুন জীবনের জন্য মিথিলা শুভেচ্ছাও জানিয়েছেন।

    মিথিলা বলেন, বিচ্ছেদ হয়ে গেলেই একে অপরের শত্রু হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের মধ্যে সেই ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো বন্ধু। আমাদের সন্তান আয়রা, সে আমাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আয়রা যে কোনো পরিস্থিতিতে তার বাবা-মা উভয়কেই সমানভাবে ভালোবাসে, তার জন্য আমরা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি।

    দুই বাংলার ব্যস্ত এই অভিনেত্রী আরও বলেন, বিচ্ছেদ হতে পারে, তবে তার মানে এই নয় যে, আমরা একে অপরের শত্রু হয়ে যাব। যখন আপনি বাবা-মা হন, তখন সন্তানের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা একে অপরকে সম্মান করি এবং সন্তানের জন্য একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি।

    মিথিলা ও তাহসানের দাম্পত্য ছিল দীর্ঘ ১১ বছরের। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মিথিলা ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতো সব পরিবর্তনের পরেও তাহসান এবং মিথিলার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা নিঃসন্দেহে অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা একে অপরকে সমর্থন করে যাচ্ছেন, বিশেষ করে মেয়ে আয়রার জন্য।

    আয়রা বর্তমানে মিথিলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটায়। তবে তাহসান এবং মিথিলা যৌথভাবে তার অভিভাবকত্ব পালন করেন। মিথিলার বক্তব্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে, মেয়ে আয়রার ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদবেদনা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ আতিফ আসলামের

    বসন্ত ভালোবাসার সময় হিসেবেই পরিচিত। এ সময় আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতির মালা গাঁথেন প্রেমিক-প্রেমিকারা। এমন ভরা প্রেমের মৌসুমে যদি হঠাৎ বিচ্ছেদ আসে- তাহলে যে কারো জন্যই কাটিয়ে ওঠা কঠিন। 

    কঠিন হলেও সত্য যে, এই বসন্তেও মন ভেঙেছে বহু প্রেমিক-প্রেমিকার। তাই বলে তো আর জীবন শেষ হয়ে যায়নি। 

    এমন প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে বার্তা নিয়ে আসলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ভালোবাসা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ দিলেন এই গায়ক।

    ভালোবাসায় মন ভাঙলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কারো কারো খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। মুহূর্তেই পুরো পৃথিবী কেমন যেন ওলট-পালট ও অস্পষ্ট হয়ে যায়। 

    এমনটা হলে আতিফের পরামর্শ, নিজেকে আরও উন্নত করার দিকে নজর দিতে হবে। আগামী দিনে কীভাবে আরও সফল ও ভালো মানুষ হওয়া যায় সেদিকেই মনোযোগ দিতে হবে। 

    আতিফের কথায়, জীবনে আরও অনেক বড়বড় কাজ করার আছে। জীবনের উদ্দেশ্য শুধুই ব্রেকআপ, মেকআপ তো নয়। আমার মনে হয়, এর চেয়ে নিজের ক্যারিয়ারের দিকে নজর দেওয়া ভালো। সাফল্য অর্জন করতে হবে। আর এত টাকা আয় করতে হবে যে, একটা সম্পর্ক নিজে থেকে তোমার কাছে এসে জিজ্ঞেস করবে, ‘বলো কী চাও’!

    এরপরই গায়ক মজা করে বলেন, জীবনে সবচেয়ে ভালো কাজ করেছ যে ব্রেকআপটা করে ফেলেছ। যদি নিজে থেকে করে থাকো, তাহলে আরও ভালো।

    আতিফের এই ভিডিও আপাতত নেটদুনিয়ার চর্চায়। অনেকেই লিখেছেন, দারুণ উপদেশ দিয়েছেন আতিফ। সহমত পোষণ করে অনেকে লিখেছেন, জীবনে ক্যারিয়ারকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। 

    বিনোদন ডেস্ক

  • ২১ মাসের দাম্পত্য, অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস!

    ২১ মাসের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটেছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে সামনে এলো নতুন কিছু বিস্ফোরক তথ্য। 

    যেখানে বলা হয়েছে, জেনিফার লোপেজের সঙ্গে দাম্পত্য জীবনে নিজেকে ‘বঞ্চিত’ অনুভব করতেন বেন অ্যাফ্লেক।

    রিডার অনলাইন ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন অ্যাফ্লেক ‘নিয়ন্ত্রণকারী’ জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দারুণ খুশি। কারণ তিনি এখন নিজের পছন্দের জিনিসগুলো উপভোগ করতে পারেন।

    একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেন ম্যাকডোনাল্ডস, টাকো বেল, জ্যাক ইন দ্য বক্স এবং স্টারবাকস কফি ও মিষ্টান্ন ভালোবাসেন। কিন্তু জেনিফারের সঙ্গে সম্পর্ক ও বিয়ের পর তিনি এসব থেকে বঞ্চিত হতেন।

    সূত্রটি আরও জানায়, যখন তিনি জেনিফারের সঙ্গে একত্রে থাকতেন, তখন তার প্রিয় খাবার, স্ন্যাকস ও সোডা থেকে দূরে থাকতে হয়েছিল। কিন্তু এখন (লোপেজ) চলে যাওয়ায়, তিনি আবারও তার পছন্দমতো খাবার খেতে পারেন এবং নিজের মতো উপভোগ করতে পারেন।

    তবে খাবারই একমাত্র জিনিস নয়, যা এই বিচ্ছেদের পর বেনের জীবনে ফিরে এসেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে জেনিফার গার্নারের সঙ্গে তার সম্পর্ক আরও ভালো হচ্ছে এবং তিনি আবারও ধূমপান শুরু করেছেন। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর যে ‘দৃঢ় শপথ’ নিলেন অভিনেত্রী

    ২০২৫ সালকে নিজের বছর বানানোর দৃঢ় শপথ নিয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। যাকে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর তার জন্য আরও এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

    সম্প্রতি লোপেজের Kiss of the Spider Woman সিনেমাটি সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে সমালোচকরা রটেন টম্যাটোস-এ সিনেমাটিকে ৮০ রেটিং দিয়েছে। 

    সিনেমাটি প্রিমিয়ার হওয়ার পর লোপেজ উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, ‘আমি এই মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’।

    এছাড়া তিনি জানান, তার মা তাকে ছোটবেলায় West Side Story দেখাতেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 

    সিনেমাটির অভাবনীয় সাফল্য প্রসঙ্গে লাস্যময়ী অভিনেত্রী আরও যোগ করেন, ‘এটা ছিল আমার জীবনের স্বপ্ন এবং এটি পূর্ণ করতে পেরে আমি গর্বিত’।

    সিনেমাটির এমন সাফল্য আসার পর লোপেজ জানান, নতুন বছরে তার অনেক কিছুই পরিকল্পনা করা আছে। একটি সূত্র জানায়, ‘২০২৫ সালটি তার জন্য বিশাল কিছু হতে যাচ্ছে’।

    Kiss of the Spider Woman সিনেমাতে লোপেজ ডিয়েগো লুনা এবং টনি ডোভোলানি-এর সঙ্গে অভিনয় করেছেন।

    এদিকে ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের পরেও এই অভিনেত্রী ও গায়িকা ২০২৫ সালের জন্য অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • ২০২৪: হলিউড তোলপাড় করা ৬ বিচ্ছেদ

    প্রেম ও বন্ধুত্বের পাশাপাশি ২০২৪ সালটি হলিউডের জন্য ছিল বেশ হৃদয়বিদারক। কারণ বেশ কিছু হাইপ্রোফাইল সেলিব্রিটি জুটির বিচ্ছেদ ঘটে এ বছরে। প্রেম ও বন্ধুত্বের সঙ্গে বছর পার করেও সম্পর্ক ধরে রাখতে না পারা এই জুটিদের বিচ্ছেদ বিনোদন দুনিয়ায় রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।

    আসুন, জেনে নেওয়া যাক তোলপাড় করা সেই ৬ জুটি সম্পর্কে-

    জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন জনপ্রিয় হলিউড জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    মেগান ফক্স ও মেশিন গান কেলি

    ২০২৪ সালের নভেম্বরে হলিউড অভিনেত্রী মেগান ফক্স এবং অভিনেতা মেশিন গান কেলি তাদের সম্পর্কের ইতি টানেন। দুই বছরের এই অন-অফ সম্পর্কের মাঝে মেগান তার গর্ভাবস্থার খবরও জানান। 

    একটি সূত্র জানিয়েছে, মেগান কেলির বিশ্বাসঘাতকতার কারণে হতাশ এবং এ সম্পর্কের প্রতি তিনি আস্থা হারিয়েছেন।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    সাব্রিনা কার্পেন্টার ও ব্যারি কিওগান

    এক বছরের ঝড়ো সম্পর্কের পরে সাব্রিনা কার্পেন্টার এবং ব্যারি কিওগান এ বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ব্যারির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    কার্ডি বি ও অফসেট

    ২০২৪ সালে এসে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কার্ডি বি এবং অফসেট। কার্ডি বি দুই সন্তানের প্রাথমিক হেফাজতের আবেদন জানিয়েছেন। 

    বিচ্ছেদের কারণ সম্পর্কে তার প্রতিনিধি জানিয়েছেন, এটি দীর্ঘদিনের জটিলতার ফল। বিশ্বাসঘাতকতার গুজব নয়।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    হ্যালি বেইলি ও ডিডিজি

    ২০২৪ সালের অক্টোবরে দুই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে হ্যালি বেইলি এবং ডিডিজি-র। ডিডিজি এক আবেগপ্রবণ বিবৃতিতে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি বলেন, এটি তাদের উভয়ের জন্য সঠিক সিদ্ধান্ত।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    চ্যানিং টাটাম ও জো ক্রাভিটজ

    তিন বছরের সম্পর্ক এবং বাগদানের পর চ্যানিং টাটাম এবং জো ক্রাভিটজ তাদের বিচ্ছেদ ঘটান। ২০২১ সালে জো-এর পরিচালনায় কাজ করার সময় তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং সম্পর্ক শুরু হয়।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    এই বিচ্ছেদগুলো হলিউডের ভক্তদের জন্য হতাশাজনক এবং হৃদয়বিদারক ছিল। তবে এগুলো তারকাদের ব্যক্তিগত জীবনের বাস্তব চিত্রই তুলে ধরে। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে মেয়ের জন্য ‘আবেগপ্রবণ’ হয়ে পড়তেন ‘ডিভোর্সি বাবা’

    স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিচ্ছেদ-গুঞ্জনের মাঝেই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। সিনেমায় তার চরিত্র অর্জুনকে তার স্ত্রীর থেকে আলাদা হিসেবেই দেখানো হয়েছে। যাদের একটি মেয়েও রয়েছে। 

    সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, শুটিং সেটে এমনও উদাহরণ রয়েছে, যখন বাবা-মেয়ের দৃশ্যের শুটিং হতো, অভিষেক তখন বেশ ‘আবেগপ্রবণ’ হয়ে পড়তেন। 

    স্লাইস অফ লাইফ ড্রামার শুটিংয়ের সময় তিনি এবং অভিষেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘খুব। কারণ তিনি একজন বাবা। এমন অনেক দৃশ্য আছে যেখানে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আমারও মেয়ে আছে, ওরও আছে। সেটা তো ছাপ ফেলবেই ওর কাজে। আমার ক্ষেত্রেও তাই। তিনি নিজেকে রিলেট করে ফেলতেন কখনো না কখনো। যদিও আমার সঙ্গে সেভাবে এ নিয়ে কখনো কথা বলেননি। তারপর এই সিনেমা সত্যি ঘটনা আছে, সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি।’

    ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি ক্যান্সার থেকে বেঁচে যাওয়া অর্জুন দাসের বাস্তব জীবন অবলম্বনে নির্মিত। এটি গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং এতে জনি লিভারও অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে রনি লাহিড়ির রাইজিং সান ফিল্মস।

    এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিষেককে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়, মেয়ে আর বউয়ের কথা বলতে বলতে। 

    অভিনেতা বলেন, আমার পরিবার ও আমি খুব ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমা করতে পেরেছি। কারণ আমি জানি যে, ঐশ্বরিয়া আরাধ্যার সঙ্গে বাড়িতেই আছেন এবং এর জন্য আমি অ্যাশকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমার মনে হয় না শিশুরা এভাবে চিন্তা করে। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে না। 

    অভিষেক বলেন, বাচ্চাদের কাছে মা-বাবাই সবার আগে।

    অভিষেককে ভবিষ্যতে বি হ্যাপি, হাউসফুল-৫ এবং কিং নামক তিনটি সিনেমায় দেখা যাবে। অন্যদিকে ঐশ্বরিয়া রাই সর্বশেষ ২০২৩ সালে ‘পোন্নিয়িন সেলভান-২’ সিনেমায় অভিনয় করেছিলেন।

    সম্প্রতি গত বুধবার দুবাইয়ের এক অনুষ্ঠানে নারী অধিকার নিয়ে বক্তব্য দেন ঐশ্বরিয়া। তবে সেখানে তার বলা কথার চেয়েও যা নিয়ে বেশি চর্চা হয়, সেটা হলো- ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’-এর পরিবর্তে টাইটেল কার্ডে লেখা ‘ঐশ্বরিয়া রাই’। যা তাদের ডিভোর্সের গুঞ্জনকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • বর সাজে রণবীর, আলিয়ার সঙ্গে বিচ্ছেদ নয়তো?

    বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে সোমবার ফের বর সাজে দেখা গেছে। তাহলে কি ফের বিয়ের পিড়িতে বসছেন রণবীর। বিচ্ছেদ হয়েছে আলিয়া-রণবীরের সংসারে?

    আসলে বিষয়টি ঠিক তার উল্টো। শীতকালীন এক ফ্যাশন শোতে বর সাজতে হয়েছিল রণবীরকে। যেখানে একটি হাতির দাঁতের শেরওয়ানি পরিহিত অবস্থায় বর সাজে ভিনটেজ গাড়িতে করে গ্র্যান্ড এন্ট্রি নেন রণবীর। বর সাজে বেশ খুশি দেখিয়েছে রণবীরকে। ঢোলের তালে নাচতেও দেখা গেছে তাকে। 

    রণবীর নিজেও যেন ফিরে গিয়েছিলেন আলিয়াকে বিয়ে করার সেই দিনটিতে। পরে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন রণবীর। জানিয়েছেন বর হিসেবে তার ভূমিকার কথা। এক্ষেত্রে অবশ্য স্ত্রী আলিয়ার প্রশংসা করেছেন তিনি।

    রণবীর নিজের বিয়ে নিয়ে বলেন, ‘আমার স্ত্রী সবকিছুর পরিকল্পনা করেছিল। আমাকে কেবল তার নেতৃত্ব অনুসরণ করতে হয়েছিল। আমাদের বিয়ে শুধুমাত্র আমাদের বাড়িতেই হয়েছিল। তাই, এতটা ভিড় ছিল না। এবং এটি ছিল নিখুঁত বিয়ে।’

    উল্লেখ্য, লম্বা সময় প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল আলিয়াকে বিয়ে করেন রণবীর। এরপর সে বছরই নভেম্বর মাসে তাদের ঘরে আসে কন্যা সন্তান রাহা কাপুর।

    বিনোদন ডেস্ক