Tag: পরিবার

  • রুবেলকে প্রশ্ন দেবের— বিয়ে করে কেমন আছ?

    ‘পরিবার’কে পাশে সরিয়ে টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের আপাতত ‘অ্যাকশন’-এ মন। সিনেমা ‘খাদান’ থেকে শুরু। আগামী ছবি ‘রঘুডাকাত’-তেও সে ধারা অব্যাহত রয়েছে। তাই বলে কি ‘বিয়ে’, ‘সংসার’— এসব একেবারেই ভুলে গেছেন? মোটেও না। 

    জি বাংলায় শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’র প্রচার ছবির শুটিংয়ে এসেছিলেন এই সংসদ সদস্য ও অভিনেতা। ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে তার পূর্ব পরিচিতি ছিল। রুবেল যে তার ‘প্রজাপতি’ নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছেন, সে খবরও রেখেছেন দেব। মুখোমুখি হতেই নায়ককে ডেকে বলেন, বিয়ে করে কেমন আছ? শ্বেতা কেমন আছে? গতকাল রোববার (৯ মার্চ)  ছুটির আমেজ নিয়েই একটি গণমাধ্যমকে ফোনে জানালেন ছোটপর্দার ‘হিরো’ রুবেল দাস।

    কার মাথায় প্রথম এসেছিল— ধারাবাহিকের প্রচারে দেব থাকবেন, কেনইবা মনে হলো?—এমন প্রশ্নের উত্তরে জানেন না বলে জানান রুবেল। তবে দেবের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে তিনি চনমনে। দেবকে বিয়ের টিপস দিলেন নাকি? পাল্টা প্রশ্ন রাখতেই রুবেলের গলায় কি ঈষৎ জড়তা? অল্প হেসে যেন বিষয়টি হালকা করতে চাইলেন। জানালেন তিনি দেবকে বিয়ের পরামর্শ দেবেন! এসব নিয়ে আর কোনো কথাই হয়নি তার। বরং দেব এদিন যেন সাংবাদিকের ভূমিকায় ছিলেন। একের পর এক প্রশ্ন করে গেছেন ধারাবাহিকের নায়ক ‘শাক্যজিৎ চট্টোপাধ্যায়’ ওরফে রুবেলকে। 

    যেমন কত বছর ধরে মেগা ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল? কী রকম ছুটি পান? ৩০ দিনে কাজ থাকে শুনে ভীষণ অবাক বাংলার বর্তমান ‘সুপারস্টার’। শুটিং শেষ হতেই রুবেলকে বুকে জড়িয়ে নিয়ে তার নতুন ধারাবাহিকের সাফল্য কামনা করেন পাগলু।

    আগের মতোই আছেন দেব। একটুও বদলাননি। এটা অভিনেতার ইতিবাচক দিক বলে জানান রুবেল। এর আগে প্রসেনজিৎ একাধিক ধারাবাহিক প্রযোজনা করেছেন। প্রচারেও যোগ দিয়েছেন। দেব ছোটপর্দায় নাচের রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসেছেন। প্রচার ছবিতে এই প্রথম। 

    সাধারণ ঘরের ছেলে রুবেল। অনেক পরিশ্রম আর অপমান সহ্য করে ছোটপর্দার জনপ্রিয় নায়ক তিনি। সেও কি পারেন আগের মতো ফুচকা খেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে? জবাব এলো— ভীষণভাবে পারি। বাংলার চার খ্যাতনামা নায়কের চলন-বলন-উচ্চারণ হয়তো তার সংলাপ উচ্চারণ শুনতে পাবেন দর্শক। বলতে বলতেই রুবেল অনায়াসে পর পর মিঠুন, প্রসেনজিৎ, জিৎ, দেবের ভঙ্গিতে কথা বলে উঠলেন। এমনিতেই অভিনেতা দক্ষ নৃত্যশিল্পী। চরিত্র জীবন্ত করতে নতুন করে সে সবে শান দিচ্ছেন। অ্যাকশনটাও অভ্যাস করে নিচ্ছেন।

    ফোন রাখার আগে দেবের প্রশ্নের পুনরাবৃত্তি, বিয়ের পর কেমন আছেন রুবেল? এবার কপট অভিমান মিশল কণ্ঠস্বরে বললেন, ভেবেছিলাম, শুরুতেই জানতে চাইবেন। তা না করে সবশেষে। পরক্ষণেই ঝলমলে রুবেল। উচ্ছ্বসিত হয়ে জানালেন ভালো আছেন। খুব যে কিছু বদল ঘটেছে, তা নয়। তবে আগে শ্বেতা বাড়ি চলে যেতেন। এখন নায়কের সঙ্গে এক ছাদের নিচে। ঘুম থেকে কাজ— সব একসঙ্গে হচ্ছে। হাসতে হাসতে বললেন, কাকতালীয়ভাবে একই স্টুডিওতে আমাদের শুটিং হচ্ছে। আলাদা থাকার কোনো সুযোগই নেই।

    বিনোদন ডেস্ক

  • কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের জন্য কনসার্ট

    কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম ‘শহিদ স্মরণে’। আয়োজন করেছে দেশটির জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাইসহ বেশকিছু ব্যান্ড।

    দেবাশীষ চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

    আগামী ১৮ আগস্ট বেলা ১টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট।

    প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতা, হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে অভিনয়শিল্পীদের অনেকে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এদিকে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। বিকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-আলিয়ার পরিবারে ‘নতুন সদস্য’ 

    একমাত্র কন্যা রাহাকে নিয়ে দারুণ সময় কাটছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এরই মধ্যে তারকা দম্পতির সংসারে আগমন হয়েছে নতুন আরও এক সদস্যের। আলিয়া-রণবীরের কোটি টাকার এই 'সঙ্গী'কে? এ নিয়ে নেটপাড়ায় হইচই এখন তুঙ্গে।
    rn 
    rnনতুন এই সদস্য  রক্তমাংসের কোনো মানুষ নয়। রণবীর-আলিয়ার গাড়ির সম্ভারে সংযোজন ঘটল নতুন একটির। একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রূপালি রঙের একটি ‘লেক্সাস এলএম’ গাড়ি তাদের বাড়ি ‘বাস্তু’ থেকে বেরিয়ে আসছে। বাজারে বর্তমানে এই বিলাসবহুল গাড়ির দাম ২.৫ কোটি রূপি।

    rnrn

    এর আগেও রণবীরকে আরও একটি দামি গাড়ি চড়তে দেখা গিয়েছিল। সেই গাড়ির দাম ৬ কোটি রূপি। গত বছর ৪ কোটি রূপির একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি যুক্ত হয়েছে রণবীরের সম্ভারে। তবে শুধু গাড়ি নয়, খুব শিগগিরই নতুন বাড়িতেও পা রাখতে চলেছেন রণবীর-আলিয়া।

    rnrn

    যুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যেই নতুন বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করছেন তারা। 
    rnসেই সূত্রের ভাষ্য, ‘বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর এক মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই, ওরা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে ওরা অপেক্ষায় ছিলেন।’

    বিনোদন ডেস্ক

  • পরিবারে মেয়েরা স্বাধীন হলে পুরুষদের জন্য বড় অনুপ্রেরণা

    পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি বলেছেন, মেয়েরা যদি পরিবারে স্বাধীন হয় তবে তারা পুরুষদের জন্যও একটি বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

    rnrn

    পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই অভিনেতা কর্মক্ষেত্রে নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে তার মতামত প্রকাশ করেন এবং নারীর স্বায়ত্তশাসনের বিষয়ে কথা বলেন।

    rnrn

    হামজা আলি আব্বাসি বলেন, তিনি গর্বিত বোধ করেন যে, তার পরিবারের নারীরা বাইরে গিয়ে কাজ করে এবং সফল।

    rnrn

    অভিনেতা হামজা আলি আব্বাসি বলেন  আমার বোন, স্ত্রী এবং মা কর্মজীবী নারী। আমি তাদের জন্য গর্বিত। তবে এটা সত্য যে, পরিবারের মেয়েরা যখন স্বাধীন হয়, তারা পুরুষদের জন্যও একটি বড় সমর্থন ও অনুপ্রেরণা।

    rnrn

    নারী হয়রানির ঘটনা নিয়েও কথা বলেন এই অভিনেতা। শোবিজ ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। তাই এমন ক্ষেত্রে পুরুষদের এগিয়ে এসে তাদের ভূমিকা পালন করতে হবে। যেখানে হয়রানির ঘটনা ঘটে এর বিরুদ্ধে সোচ্চার এবং নীরব থাকবেন না। এটা খুবই দুঃখের বিষয় যে, পুরুষদের জন্য এটা স্বাভাবিক, তবে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

    rnrn

    সূত্র: ডন উর্দু

    অনলাইন ডেস্ক

  • হঠাৎ কেন আরেক বিয়ের সিদ্ধান্ত শাকিবের পরিবারের, জানালেন অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। নায়কের সাবেক দুই স্ত্রীর রেষারেষি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তারা। একই সঙ্গে শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাস ও বুবলীর প্রবেশ নিষেধ করা হয়েছে।

    সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত শাকিব খান ও তার পরিবার। দুজনেই নিজেদের শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন। যেখানে এই নায়ক মনে করেন, বুবলী-অপু দুজনেই তার জন্য অতীত। 

    আরও পড়ুন: 

    শুধু তাই নয়, অপু-বুবলী দুজনেরই দাবি- শাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয়। এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। এমনকি শাকিবের সঙ্গেও ‘কোয়ালিটি টাইম’ কাটানো হয়। 

    এ বিষয়গুলোকে কেন্দ্র করেই শাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার। একই সঙ্গে অপু-বুবলীকেও নিষেধ করা হয়েছে শাকিবের বাসায় যাতায়াতে। 

    সম্প্রতি ঘটে যাওয়া এ ইস্যুগুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেছেন, বিরক্ত হয়েই শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে। 

    শাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন, তখন একজনের দোষ অন্যজনের কাঁধে চলে আসে। বিষয়টা ঠিক এরকমই হয়েছে। বিরক্ত হয়েই শাকিবের পরিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

    এ সময় বুবলীর কাণ্ডকীর্তি তুলে ধরে অপু বিশ্বাস আরও বলেন, আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি; আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয়। এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে, প্রমাণ করতে চায়- সেসবে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনই।

    শাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন, যাদের বিষয়ে কথা হচ্ছে, তারা সবাই অ্যাডাল্ট। প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভালো লাগা আছে। তবে আমার আচরণে শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে, এটা বিশ্বাস করি না। শাকিবকে নিয়ে অন্য একজনের (বুবলী) কথাবার্তা কেমন, তা এখন সবার জানা। তার কারণে শাকিবের পরিবার বিরক্ত হতে পারে।

    এদিকে শাকিবের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা সম্পর্কে বুবলী বলেছেন, আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যাই। তার বাসায় যাব কী যাব না- এটা যেমন শাকিবের সিদ্ধান্ত হতে পারে, তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে। কারণ আমাদের সন্তান আছে। আর সন্তানের নিরাপত্তাই সবার আগে।
     

    বিনোদন ডেস্ক

  • কেন সোফিয়ার মৃত্যুর কথা দেরিতে জানাল পরিবার

    অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওনের লাশ চলতি মাসের শুরুতে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর। 

    rnrn

    বেশ কিছু দিন সোফিয়ার মৃত্যুর খবর আড়ালেই রেখেছিল তার পরিবার। 

    rnrn

    পরে সোফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সৎবাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনো চলছে।

    rnrn

    রোমেরো আরও জানান, চিকিৎসকের কাছে নিয়ে গেলে সোফিয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কেন সোফিয়ার মৃত্যুর এত দিন বাদে পরিবারের তরফে এ খবর প্রকাশ্যে আনা হয়- সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 
    rnতার সৎবাবা জানান, মৃত্যুর কারণ খুঁজতে স্থানীয় পুলিশ তদন্ত চালাচ্ছে। ‘হোম ইনভেসন হোমিসাইড’ হিসেবে তদন্ত করা হচ্ছে তার মৃত্যুর ঘটনা।

    rnrn

    সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুরা শোকাহত। সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারও এ মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। 

    rnrn

    ১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। 

    rnrn

    তিন মাসের মধ্যে পরপর চার অ্যাডাল্ট ফিল্ম তারকার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার। 

    rnrn

    টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চমকে দিয়েছেন। 

    rnrn

    গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তার প্রেমিক ব্রেট হাসেন মুলারের মৃতদেহ উদ্ধার হয়।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছে: তিশা

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ও ফারুকীর মেয়ে। তিশা সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন সন্তানের ক্যানুলা করা হাতের ছবি। সেইসঙ্গে লিখলেন, তার পরিবারের পরীক্ষা চলছে।

    নিজের ফেসবুকে কন্যা ইলহামের হাতের ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তুলতুলে হাতটিতে নির্মমভাবে জায়গা করে নিয়েছে ক্যানুলা। এতে স্পষ্ট একরত্তি অসুস্থ। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন- আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

    গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

    মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সররয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মেয়েকে নিয়ে বচ্চন পরিবার থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

    বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও বরাবরের মতো এবারও এ নিয়ে কোনো কথা বলছেন না বচ্চন পরিবারের কেউ। 

    বিয়ের পর থেকেই বচ্চন পরিবারের সঙ্গে মনোমালিন্য লেগে ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর। শুরুর দিকে স্বামীকে পাশে পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। বেশ কিছু দিন ধরে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। 

    বচ্চন পরিবারের ঘনিষ্ঠের বরাতে শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে সমঝোতা করতে চাইছেন না ঐশ্বরিয়া। তাই এবার একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক কলহের কারণে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা (অমিতাভ বচ্চনের বাড়ি) ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

    ফলে গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের যে জল্পনা চলছে সেটাই কি সত্যি হতে চলেছে!

    ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য জীবনও কাটিয়ে ফেলেছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • বয়স বাড়ছে তামান্নার, বিয়ে দিতে চায় পরিবার

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বয়স বাড়ছে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা। 

    আরও পড়ুন: 

    সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। 

    দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

    যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। 

    তমান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’

    জানা গেছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।
     

    বিনোদন ডেস্ক

  • নিজের সন্তান হোক চান না পরিণীতি!

    রোববার ৩৫ বছরে পা দিলেন পরিণীতি চোপড়া। বিয়ের পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, শুভ জন্মদিন তিশা। আশা করব, সারা জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।

    গত মাসে আপ নেতা রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া বিয়ে করেন। উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার মতো জাঁকজমক বিয়ে হয়। যদিও কখনও কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাননি অভিনেত্রী; কিন্তু বিধি বাম! শেষমেশ রাজ্যসভার সংসদ সদস্যকেই মনে ধরে পরিণীতির। বিয়ের এক মাস যেতে না যেতেই পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী!

    অভিনেত্রীর একটি পুরনো ভিডিও আবার ভাইরাল হয়। সেখানে তিনি জানান, বাচ্চা বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেওয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী। এক পুরোনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলেমেয়ে দত্তক নিতে চাই। 

    যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তার বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ব পরিকল্পনাকে পাত্তা দেননি, এবার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময়ই বলবে।
     

    বিনোদন ডেস্ক