এবারের প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন: রচনা

Written by

in

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোট প্রদানে মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা যায়। এ গণতান্ত্রিক উৎসবে সাধারণ ভোটারদের পাশাপাশি টালিউডের অনেক তারকাও ভোট দিতে উপস্থিত হন।

এদিন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিকের মতো তারকারা ভোট প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়।

নিজের নির্ধারিত বুথে গিয়ে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে চলতি নির্বাচনের লড়াই নিয়ে কথা বলেন রচনা। 

তিনি বলেন, এবারের প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন। এ বছরের লড়াই অনেক কঠিন। একেবারে মসৃণ লড়াই নয়। গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও বলেন, ভোটারদের কাছে তাদের প্রধান বার্তা ছিল ভোট দেওয়ার আগে গত ১৫ বছরে রাজ্যের উন্নয়ন ও সরকারের কাজ সম্পর্কে একবার ভেবে দেখা। 

রচনার দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, কাজ করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিবেচনা থেকেই ভোট হওয়া উচিত।

এর আগে ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *