Tag: ভোট

  • গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

    নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে রাজনৈতিক দলটি। 

    এ সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য পদটিও হারাতে পারেন গাজী নজরুল ইসলাম। 

    পরিপ্রেক্ষিতে সম্ভাব্য উপনির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই এবার ভোটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে সমধিক পরিচিত। 

    এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হব। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াব। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কিনা। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি, এবার উপনির্বাচনে দেখি জনগণ কী করে।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে তিনি বর্জন করেছিলেন। 

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।  

    বগুড়ার ক্যাবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম পরে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনা-সমালোচনায় থাকলেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি।  

    বিনোদন ডেস্ক

  • এবারের প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন: রচনা

    পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোট প্রদানে মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা যায়। এ গণতান্ত্রিক উৎসবে সাধারণ ভোটারদের পাশাপাশি টালিউডের অনেক তারকাও ভোট দিতে উপস্থিত হন।

    এদিন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিকের মতো তারকারা ভোট প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়।

    নিজের নির্ধারিত বুথে গিয়ে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে চলতি নির্বাচনের লড়াই নিয়ে কথা বলেন রচনা। 

    তিনি বলেন, এবারের প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন। এ বছরের লড়াই অনেক কঠিন। একেবারে মসৃণ লড়াই নয়। গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ভোটারদের কাছে তাদের প্রধান বার্তা ছিল ভোট দেওয়ার আগে গত ১৫ বছরে রাজ্যের উন্নয়ন ও সরকারের কাজ সম্পর্কে একবার ভেবে দেখা। 

    রচনার দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, কাজ করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিবেচনা থেকেই ভোট হওয়া উচিত।

    এর আগে ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। 

    বিনোদন ডেস্ক

  • ভোট দিতে এসেও কেন ফিরে গেলেন চিরঞ্জিত

    বুধবার (২৯ এপ্রিল) রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোট চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা যায়, পাশাপাশি টলিউডের একাধিক তারকাও ভোট দিতে উপস্থিত হন।

    তাদের মধ্যে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী স্ত্রীসহ সকালে চারুচন্দ্র কলেজে ভোট দিতে যান। তবে সেখানে ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় তিনি ভোট দিতে পারেননি। পরে তিনি জানান, সমস্যা সমাধান হলে তিনি আবার এসে ভোট দেবেন, কারণ এটি তার নাগরিক দায়িত্ব।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই ধরনের সমস্যার মুখে পড়েন অভিনেত্রী একাবলী খান্নাও। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের একটি বুথে গিয়ে তিনি দেখেন ইভিএম বিকল রয়েছে, ফলে ভোট দেওয়া সম্ভব হয়নি। পরে তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি জানান এবং ভোটারদের সময় নিয়ে ভোট দিতে যাওয়ার পরামর্শ দেন।

    অন্যদিকে টালিপাড়ার শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, জোজো এবং ভাস্কর চট্টোপাধ্যায়ের মতো একাধিক তারকা ইতোমধ্যেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ১৬ ঘণ্টার যানজট পেরিয়ে প্রথমবার ভোট দিলেন পারশা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিনোদন জগতের অনেকেই ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা শেয়ার করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। 

    এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন বলে জানান তিনি। 

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারশা মাহজাবীন লেখেন, ‘আমি বগুড়া সদর আসনের ভোটার। তবে ভোটার কোন এলাকার এটা বড় বিষয় নয়। বরং যাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই, তার কাছে চাওয়া– তিনি যেন জনগণের কল্যাণে নিবেদিত থাকেন। দেশের আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ আমার নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রান্ত হয়েছে। এটি শুধু একটি ভোট প্রদান নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালনের সূচনা। 

    আমি প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় এসেছি শুধু আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। কারণ আমি বিশ্বাস করি, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এই দায়িত্ব পালনের পথে আমার জন্য প্রতিবন্ধক হতে পারে না।’ 

    নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার কথা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এমন এক সমাজ কল্পনা করি, যেখানে মানুষ হবে শিক্ষিত, সহনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ; মতভেদ থাকবে, কিন্তু বিভাজন নয়। শিল্প-সংস্কৃতি বিকশিত হবে স্বাধীনভাবে, ধর্মীয় বৈচিত্র্য থাকবে পারস্পরিক শ্রদ্ধায় এবং মানুষ ও প্রাণী উভয়েই নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানে বাঁচতে পারবে।’ 

    তিনি আরও জানান, আমার ভোট সেই নেতৃত্বের প্রতি অর্পিত, যারা জনগণের সামগ্রিক কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসনকে অগ্রাধিকার দেবে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রে স্থাপন করবে। 

    বিনোদন ডেস্ক

  • ভোট দিয়ে জেমস বললেন, ‘দেশে যেন শান্তি আসে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনব্যাপী দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও ভোটাধিকার প্রয়োগে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। 

    ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। এদিন ভোট দিতে গিয়ে কেন্দ্রে প্রবেশের পর ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তা সকলেরই ছবি তোলার আবদার পূরণ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।’ 

    পাশাপাশি শান্তিপূর্ণ আয়োজনের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই রকস্টার বলেন, ‘সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।’ 

    এছাড়া নির্বাচনী পরিবেশ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান জেমস। 

    বিনোদন ডেস্ক

  • নতুন সরকারের প্রতি যে প্রত্যাশার কথা জানালেন দিলারা জামান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। ভোট প্রদান শেষে তারকারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। 

    এদিন ভোট দিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানান দিলারা জামান। অভিনেত্রী বলেন, ‘খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তো এবার আল্লাহর কাছে লাখ শুকরিয়া; যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন- এই আশাই আর কি।’ 

    উল্লেখ্য, দিলারা জামান ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, রবি চৌধুরী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেকেই ভোট দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এদিন সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। 

    বিনোদন ডেস্ক

  • ‘সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যমে দেওয়া ফেসবুক পোস্টে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। 

    ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়। 

    প্রসঙ্গত, এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।  চমক ছাড়াও শোবিজের আরও অনেক তারকাকেই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

    উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তার আগে ভোট প্রদান শেষে শোবিজ তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    এই তালিকায় আছেন সংগীতশিল্পী রবি চৌধুরীও।   ঢাকার একটি কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।  ভোটদান শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমি মেরুল বাড্ডা আলাতুন্নেসা কেন্দ্রে ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, এরকম ভোটই আমরা চেয়েছিলাম।’ 

    নতুন নির্বাচিত সরকারের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে রবি চৌধুরী বলেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিজয়ের দেখা হবে। বিপুল ভোটে ধানের শীষের জয় হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

    রবি চৌধুরী ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেক তারকাই ভোট দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

    বিনোদন ডেস্ক

  • সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে: কনকচাঁপা

    উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটপ্রদান কার্যক্রম চলে। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকাদেরও ভোটের এই মহোৎসবে শামিল হতে দেখা যায়। 

    নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। এ তালিকায় আছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ভোটাধিকার প্রয়োগ শেষে রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়াও তো সেটাই। আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকারই আসুক, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এর বেশি চাওয়া আমাদের নেই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই দেশে যারা বসবাস করেন, তারা যেন স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজ করতে পারেন। কেউ চাকরি করলে নিশ্চিন্তে চাকরি করতে পারবেন, ব্যবসায়ী তার ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।’ 

    কনকচাঁপা ছাড়াও অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সি সহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাকে ভোট দিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার ভোট দিলেন ন্যান্সি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকাল সাড়ে ৪ টায়। এখন চলছে ভোটগণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজমান উৎসবের আমেজে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হয়েছিলেন। ভোট দিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। 

    এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ময়মনসিংহের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভোটের ছবিও প্রকাশ করেন। 

    ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে অনুভূতি জানাতে গিয়ে ন্যান্সি বলেন, ‘ঢাকা থেকে এসে ভোট দিলাম। একদমই কষ্ট মনে হচ্ছে না, বরং খুব স্বার্থক লাগছে। তবে একই সঙ্গে একটু খারাপও লাগছে। কারণ এটা আমার জীবনের প্রথম ভোট।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে কেন ভোট দিতে পারেননি, সে প্রসঙ্গে গায়িকার জবাব, ‘যখন প্রথম ভোটার হই, সে সময় অসুস্থ ছিলাম। পরে যে কয়েকবার নির্বাচন হয়েছে, সেগুলোতে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। ২০১৮ সালে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি লাল কাপড় দিয়ে ঢাকা। ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি।’ 

    ন্যান্সি সহ শোবিজের আরও অনেক তারকাকেই ভোট দিয়ে সামাজিক মাধ্যমে সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক