‘মিস্টার পার্ফেকশনিস্ট’ সিনেমায় প্রধান চরিত্রে সালমান

Written by

in

ভারতীয় চিত্রনাট্যকার আমির খান প্রযোজিত ‘মিস্টার পার্ফেকশনিস্ট’-এ প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খানকে।

rnrn

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ওয়েবসাইট পিংকভিলা জানিয়েছে, আমির খান প্রোডাকশন ব্যানারের সিনেমাটি পরিচালনা করবেন আরএস প্রসানা।

rnrn

প্রায় তিন দশক আগের জনপ্রিয় কমেডি ‘আন্দাজ আপনা আপনার’ পর এই প্রথম দুই তারকা একসঙ্গে কাজ করবেন। প্রযোজনার পাশাপাশি সৃজনশীল অনেক বিষয়ে সম্পৃক্ত থাকবেন আমির। ১৯৯৪ সালের সেই সিনেমার পর ভালো বন্ধু হিসেবেই পরিচিতি পেয়েছিলেন আমির-সালমান। গত সপ্তাহে সালমানকে আমিরের বাসাতে দেখা গেলে তা নিয়ে শুরু হয় জল্পনা।

rnrn

এর বাইরেও তারা গত এক মাসে একাধিকবার দেখা করেছেন। ফলে এই সাক্ষাৎ যে কেবল বন্ধুত্বের জায়গা থেকে নয়, বরং কাজের সুবাদেই তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে- তা বুঝতে বাকি নেই কারো।

rnrn

চলচ্চিত ওয়েবসাইটি আরও জানিয়েছে, গত ছয় মাস সিনেমার স্ক্রিপ্ট নিয়ে নির্মাতা আরএস প্রসানার সঙ্গে রীতিমতো ডুবে ছিলেন আমির। চূড়ান্ত স্ক্রিপ্ট পেয়েই আমিরের মনে হয়েছে, তার নতুন সিনেমার প্রধান চরিত্রে সালমানই সবচেয়ে ভালো করবেন। বন্ধুর সিনেমায় কাজ করতে সালমানও ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে বলে খবর এসেছে। আগামী ২১ এপ্রিল ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে টাইগার-৩ সিনেমায় সালমান খানকে দেখা যাবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *