
মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় অভিনয় করে পৌঁছে যান খ্যাতির শীর্ষে। সেটা ১৯৯৯ সালের কথা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। ‘তাল’, ‘মেলা’, ‘জোশ’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘দেবদাস’, ‘চোখের বালি’- একেবারে তুঙ্গে।
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক বচ্চনকে। তারপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে মিসেস বচ্চনের সিনেমার সংখ্যা। এখন বচ্চন পরিবারের বউ। সন্তানের মা হওয়ার পর তাকে আর তেমন একটা দেখা যাচ্ছে না। তাহলে বচ্চন পরিবারের আপত্তির কারণেই কী ছবি কম করেন ঐশ্বরিয়া।
এখনো যার সৌন্দর্যের চর্চা চলে দেশে-বিদেশে। তার ক্যামেরার সামনে না আসার পেছনে হাত রয়েছে বচ্চন পরিবারেরই। সম্প্রতি এক সাক্ষাৎকার এ বিষয়ে মুখ খোলেন অভিষেক। তাকে বলতে শোনা যায়- ও আমাকে কাজে যেতে দেয়। বাড়িতে থেকে আরাধ্যার খেয়াল রাখে। ও নিশ্চিত করে যাতে আমি কাজটা করতে পারি।
সাক্ষাৎকারে বউয়ের পাশাপাশি নিজেদের ১২ বছরের মেয়ে আরাধ্যাকে নিয়েও কথা বলেন অভিষেক। বাবা হিসেবে জানান, আরাধ্যা আর পাঁচটা বাচ্চার মতোই। স্কুল যেতে ভালোবাসে। নিজের বন্ধুদের সঙ্গে খেলতেও খুব ভালোবাসে।
বিয়ের পর 'সরকার রাজ' আর ‘রাবণ’ করেন অভিষেকের সঙ্গেই। হৃতিক রোশনের সঙ্গে তাকে দেখা যায় ‘যোধা আকবর’ সিনেমায়। এরপর ২০১১ সালে আরাধ্যার জন্মের পর তো লম্বা বিরতি। ২০১৫ সালে ‘জজবা’ ছবি দিয়ে ফিরে আসেন। তারপর ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ আর ‘পন্নিয়িন সেলভান’-এর দুটি পার্টে অভিনয় করেন।
একজন মন্তব্য করেছিল, তোমার তো গর্ব হওয়াই উচিত। এবার ওকে আরও ছবি সাইন করতে দাও। আর তুমি একটু আরাধ্যার খেয়াল রাখো। সেই সময় মোটেও ছেড়ে কথা বলেননি অভিষেক।
জবাবে অমিতাভ-পুত্র লেখেন- সাইন করতে দেব? স্যার, ওর আমার অনুমতির দরকার হয় না কোনো কাজ করতে, বিশেষ করে যা করতে ও ভালোবাসে।
বিনোদন ডেস্ক





