Tag: সালমান খান

  • সালমান চাননি সেই রাতের ঘটনা প্রকাশ্যে আসুক

    বলিউড ইন্ডাস্ট্রিতে সুনাম ও বদনাম— দুই-ই আছে সালমান খানের ক্যারিয়ারে। কোনোটার পাল্লা ভারি, সেটি অবশ্য বলা মুশকিল। তবে সম্প্রতি ভাইজানের এক কাণ্ডের কথা সামাজিক মাধ্যমে এসেছে। এক পডকাস্টে ঘটনাটি জানিয়েছেন মালিনী আগারওয়াল নামে এক ব্লগার। অনেক বছর আগের সেই ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। 

    মালিনী আগারওয়াল দাবি করে বলেছেন, এক রাতে নাইট ক্লাবে ঢুকে পড়েন সালমান খান। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন— নাইট ক্লাবে উপস্থিত সবার বিল তিনি মেটাবেন। এমনকি তিনি বিনা পয়সায় শ্যাম্পেনের বোতল বিলিয়েও দেন। সালমানের টিমের তরফ থেকে নাকি জানানো হয়েছিল— সেই রাতের কথা যেন বাইরের কেউ না জানে। সালমানও নাকি চাইতেন না এ বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন উঠুক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই রাতে নাইট ক্লাবে তিনি উপস্থিত ছিলেন দাবি করেন এ ব্লগার। মালিনী আগারওয়াল বলেন, তখনো স্মার্টফোন বাজারে আসেনি। আমার কাছে একটা ছোট্ট ক্যামেরা ছিল। আমার ঠিক পেছনের দিকেই ছিলেন সালমান। শ্যাম্পেনের বোতলও নিয়েছিলাম তার কাছ থেকে। 

    এমন পোস্ট প্রকাশ্যে আসার পরেই সামাজিক মাধ্যমে নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। অনেকের মতে, ভাইজান বরাবরই সবার জন্য খরচ করেন। আবার কারও মতে, সবটাই জনসংযোগ। 

    বিনোদন ডেস্ক

  • ‘ধুরন্ধর ২’-এ দেখা যাবে সালমান খানকে?

    ভারতীয় সিনেমার ইতিহাসে বিভিন্ন রেকর্ড ওলটপালট করে দেওয়া চলচ্চিত্র ‘ধুরন্ধর’। বক্স অফিস ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ওপরের দিকেই জায়গা করে নিয়েছে এটি। বছর না পেরোতেই এবার ‘ধুরন্ধর ২’ নিয়ে বড় পর্দায় ফিরছেন পরিচালক আদিত্য ধর। তার আগেই বলিউডে জোর গুঞ্জন, রণবীর সিংয়ের পর এবার এ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত আছেন সালমান খান। 

    জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যে ‘বড় সাহেব’ নামের এক শক্তিশালী ও রহস্যময় চরিত্র আছে।এই চরিত্রই মূলত প্রথম পর্বের সব ঘটনার মাস্টারমাইন্ড। সিনেমাসংশ্লিষ্টরা এই চরিত্রের জন্য এমন এক সুপারস্টারকে চান, যাকে নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়বে। সেখানেই উঠে এসেছে বলিউড ভাইজানের নাম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ট্রেড বিশ্লেষকরাও মনে করছেন, সিনেমায় রণবীর সিংয়ের এনার্জি আর সালমান খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ এক করা গেলে সেটা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলবে। 

    এ সম্পর্কে অভিনেতার ঘনিষ্ট সূত্রের দাবি, সালমান খানের থাকার বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। অ্যাকশনভিত্তিক শক্তিশালী চরিত্রে কাজ করা ভাইজানেরও পছন্দ। 

    যদিও এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। 

    চলতি বছরের মার্চ মাসে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার কথা আছে। তবে ‘মাস্টারমাইন্ড’ চরিত্রটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির নির্মাতারা। 

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যদিও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তারপরও ভাইজানকে নিয়ে নেটিজেনদের মাঝে এখনো চলছে সম্পর্কের চর্চা। 

    তবে বলিউডে ক্যাটরিনার পথচলার শুরুতেই সালমান খান ছিলেন তার অন্যতম ভরসা এবং পথপ্রদর্শক। বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ ব্যবসায়ী এডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেন। 

    রেস্তোরাঁ মালিক এডি সিং বলেন, তার রেস্তোরাঁর শুরুর দিকের একরাতে ক্যাটরিনা কাইফকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে তার ভাই সোহেল খান ও আরবাজ খান।

    পরিবেশ দেখে এডি সিংয়ের মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত। 

    এ রেস্তোরাঁ মালিক বলেন, সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ।

    ‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূর্ত উল্লেখ করে এডি সিং বলেন, সালমান খানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই সেদিন দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়।

    সেই ঘটনা স্মরণ করে একসময় নিজেও ভাইজানের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, সময় তাদের দুজনকেই অনেক পরিণত করেছে। শুরুটা হয়েছিল ‘মেইনে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমা দিয়ে, আর সেই পথচলা গিয়ে পৌঁছেছে ‘টাইগার থ্রি’ পর্যন্ত। এই দীর্ঘযাত্রায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছেন ‘পার্টনার’, ‘হ্যালো’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ একাধিক জনপ্রিয় সিনেমায়।

    বিনোদন ডেস্ক

  • আবার প্রেক্ষাগৃহে ফিরছে সালমান খানের ‘তেরে নাম’

    বলিউডের জনপ্রিয় ব্লকবাস্টার ছবি ‘তেরে নাম’ আবারও বড় পর্দায় ফিরছে। সালমান খান ও ভূমিকা চাওলা অভিনীত এই রোমান্টিক ট্র্যাজেডি ছবি পুনরায় প্রদর্শনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতের শীর্ষ সিনেমা চেইন PVR ও INOX। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি সীমিত সময়ের জন্য প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘তেরে নাম’। এতে করে দর্শকেরা আবারও বড় পর্দায় ছবিটির আবেগঘন প্রেম, হৃদয়বিদারক দৃশ্য এবং অবিস্মরণীয় সব গান উপভোগ করার সুযোগ পাবেন। 

    সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি শুধু পুরোনো ভক্তদেরই নয়, বরং সেই তরুণ দর্শকদেরও আকৃষ্ট করবে, যারা এতদিন টেলিভিশন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি দেখেছেন এবং এবার প্রেক্ষাগৃহে উপভোগ করতে চান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক ইনস্টাগ্রাম পোস্টে PVR ও INOX জানায়, ফেব্রুয়ারি মাসজুড়ে ‘প্রেম উদযাপন’ উপলক্ষে তারা একাধিক আইকনিক রোমান্টিক ছবি আবার প্রেক্ষাগৃহে নিয়ে আসছে। এই তালিকায় রয়েছে— শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায় অভিনীত ‘দেবদাস’ (৬ ফেব্রুয়ারি), অজয় দেবগনের ‘যুবা’ (২০ ফেব্রুয়ারি) এবং সালমান খানের ‘তেরে নাম’ (২৭ ফেব্রুয়ারি)। 

    দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও, ‘তেরে নাম’ আজও দর্শকের মনে গেঁথে আছে এর জনপ্রিয় গান, আইকনিক সংলাপ এবং রাধে চরিত্রে সালমান খানের স্মরণীয় অভিনয়ের জন্য। 

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের মধ্য দিয়ে শাহরুখ খান, অজয় দেবগন, অভিষেক বচ্চন ও বিবেক ওবেরয় অভিনীত একাধিক বলিউডের ক্লাসিক ছবি আবারও প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

    শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সুরাটে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোসের মধ্যকার ম্যাচে উপস্থিত হয়ে তিনি তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে কথা বলেন এবং ছবির টিজারে নিজের লুককে ‘রোমান্টিক’ বলে যে ট্রলের শিকার হয়েছেন তার জবাব দেন। 

    গত মাসে মুক্তি পাওয়া ছবিটির এক মিনিটের টিজারে সালমান খানকে একটি লাঠি হাতে নিয়ে সৈন্যদের যুদ্ধের জন্য একত্রিত করতে দেখা যায়। শত্রু পক্ষের সৈন্যরা বন্দুক নিয়ে এগিয়ে আসার সময়ও তাকে দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রাখতে দেখা যায়। তবে টিজারে অভিনেতার লুক ও দৃষ্টিভঙ্গিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের মুখে পড়তে হয় বলিউড ভাইজানকে, যেখানে মজা করে সেটিকে ‘রোমান্টিক’ বলে উল্লেখ করেছে নেটিজেনদের একাংশ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আইএসপিএল ম্যাচ চলাকালীন আবার সেই মুহূর্তটি সামনে এলো। ম্যাচে সালমান উপস্থিত হলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তাকে একটি ব্যাট দিয়ে টিজারের সেই দৃশ্যটি পুনরায় তুলে ধরতে বলেন। তখন এই অভিনেতা হাসিমুখে ট্রলিংয়ের প্রসঙ্গ স্বীকার করে বলেন, ‘এখন, কিছু লোক মনে করে এটা একটা রোমান্টিক লুক। কিন্তু আমি একজন কর্নেল, ভাই। এটা একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে তার দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং আশা জাগাতে হয়। 

    আমি চাইলে অন্য ধরনের লুকও দিতে পারি (গর্জন), কিন্তু তার কোনো মানে নেই। গালওয়ানের যুদ্ধের ক্ষেত্রে সেটার কোনো মানে নেই।’ 

    ‘ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া এবং ছবিটি সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন অভিনেতা নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সালমানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। 

    বিনোদন ডেস্ক

  • আন্ডারওয়ার্ল্ড থেকে কল পেয়েছিলেন প্রীতি, কিন্তু কেন?

    এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা। অভিনয়ের পাশাপাশি হাসি দিয়ে কাবু করেছেন কোটি কোটি ভক্ত-অনুরাগীদের। এই অভিনেত্রীর ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনও অনেক বেশি আকর্ষণীয়। বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করা প্রীতি একটা সময়ে ভারতের আন্ডারওয়ার্ল্ডেরও রোষানলে পড়েছিলেন। 

    ‘সংঘর্ষ’, ‘কেয়া কহেনা’ সিনেমার পর ‘হর দিল জো পেয়ার করেগা’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেন প্রীতি। ততদিনে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। সেই সময়েই অপরাধ জগতের সঙ্গে বলিউডের সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়। 

    এই নায়িকার ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর সংযোগের অভিযোগ ওঠে। জিজ্ঞাসাবাদ করা হয় বলিউডের প্রভাবশালী তারকাদের। যদিও কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। একমাত্র প্রীতি স্বীকার করেন, তিনি ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে ফোন পেয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি দাবি করেন, তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল। শোনা যায়, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোটা শাকিল নাকি তাকে ফোন করেছিল। যদিও তাদের সেই কথায় রাজি হননি তিনি। ফলে নিজের সাহসিকতার মাসুল দিতে হয় প্রীতিকে। সেই সময়ে অভিযোগ উঠেছিল, এক অ্যাডাল্ট অভিনেত্রীর ছবির সঙ্গে প্রীতির ছবি ‘মর্ফ’ করে বিকৃত ও অশ্লীল ভিডিও বানিয়ে তখন ছড়িয়ে দেওয়া হয়েছিল। 

    একটা সময় সালমানের সঙ্গে জুটি বেঁধে পর পর ছয়টি ছবিতে কাজ করার কারণে গুঞ্জন শুরু হয়, বলিউড ভাইজানের সঙ্গে নাকি প্রেম করছেন প্রীতি। সেই সময়েও একটি ‘অডিও টেপ’ ভাইরাল হয়েছিল যেখানে শোনা যায়, সালমান নাকি প্রীতির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করছেন। তবে দুই তারকাই তখন ওই অডিও টেপটি নকল বলে দাবি করেন। 

    কিন্তু শেষ পর্যন্ত শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় প্রীতির।  পরবর্তীতে এই অভিনেত্রী মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জেন গুডএনাফকে বিয়ে করেন।  বর্তমানে তার এই সংসারে দুটি সন্তানও রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

    বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুড়েও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা  সালমান খানের ‘টিকি’ও পায়নি বিষ্ণোই গ্যাং। কিন্তু যত রাগ গিয়ে পড়েছে তার ঘনিষ্ঠদের ওপর। বিগত বছরগুলোতে ভাইজানের কাছের মানুষকে ধমকে-চমকে নানাভাবে হুঁশিয়ারি দিয়ে আসছেন এ নিষিদ্ধ গোষ্ঠীটি। এবার বিষ্ণোইদের টার্গেটে জনপ্রিয় সংগীতশিল্পী বি প্রাক। 

    দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সম্প্রতি তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক। যে কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছিলেন এ সংগীতশিল্পী। এবার সেই গায়ককেই কিনা প্রাণনাশের হুমকি দিল বিষ্ণোইরা। 

    এর আগে গত ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। যদিও দিলনূর তখন ব্যস্ত থাকায় সেই ফোনটি ধরতে পারেননি। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এক বিদেশি ফোন নম্বর থেকে উপদ্রব শুরু হয়। সেই ফোনটি ধরার পর দিলনূরের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাইন কেটে দেন। এরপরই একটি ভয়েস মেসেজ পান বি প্রাক ঘনিষ্ঠ ওই পাঞ্জাবি গায়ক। তখনই পিলে চমকে ওঠে তার! 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওই ভয়েস নোটে পরিষ্কার বলা হয়, ‘আমরা ১০ কোটি টাকা চাই।  এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনো দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি পেলেই আমরা তার ক্ষতি করব। 

    তবে এখানেই থামেনি ওই নিষিদ্ধ গোষ্ঠী। ভয়েস নোটে তারা আরও বলেন, ‘আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।’ ঘটনার পরই মোহালি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দিলনূর। যদিও খুনের হুমকি নিয়ে জনপ্রিয় গায়ক বি প্রাক এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দেননি, তবে জানা গেল, পাঞ্জাব পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে। 

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজুর ইস্যুতে সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসি চাইলেন বিজেপি নেতা

    আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির কট্টরপন্থি একাংশের তীব্র আক্রমণের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। এই ঘটনায় তাকে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দের মাত্রা দিন দিন বাড়ছে।

    এই বিতর্কের মধ্যেই শাহরুখ খানের ফাঁসি দাবি করে বসেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও এক ধাপ বিতর্ক তৈরি করেন—শাহরুখের বদলে সালমান খানের নাম উচ্চারণ করে বসেন। খবর ইন্ডিয়া টুডের।

    সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং বলেন, ‘সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একজন দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।’ 

    মন্তব্যটি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরবর্তীতে চাপের মুখে পড়ে রঘুরাজ সিং দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানকে লক্ষ্য করেই ওই মন্তব্য করতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখের দরদ উতলে ওঠে, তিনি সেখানে অর্থ সাহায্যও করেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নীরব। আমি মূলত শাহরুখের নামই বলতে চেয়েছিলাম, ভুল করে সালমানের নাম বেরিয়ে গেছে।’

    এর আগেও উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বিতর্কে যুক্ত হলেন ঠাকুর রঘুরাজ সিং—যদিও নাম বিভ্রাটের কারণেই তার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    বিনোদন ডেস্ক

  • আবারও একসঙ্গে বলিউডের তিন খান!

    দীর্ঘদিন পর আবার এক বিন্দুতে মিলিত হচ্ছেন বলিউডের মেরুদণ্ড হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির। অবশ্য এক সিনেমায় কাজ করছেন না তারা! ২০১৮ সালের পর ফের ২০২৬ সালে তিন খানই বলিউডের রুপালি পর্দায় তাদের সিনেমা নিয়ে হাজির হবেন। 

    তিন জনই ষাটের কোটায় পা রাখলেও তাদের নিয়ে দর্শকের উন্মাদনা যেন এখনো সেই আগের মতোই আছে। যদিও শেষবার যখন একই বছরে তিনজনের সিনেমা মুক্তি পায়, সেই স্মৃতি কারো জন্যই সুখকর ছিল না। সেবছর মুক্তি পাওয়া সালমানের ‘রেস ৩’, শাহরুখের বহুল আলোচিত ‘জিরো’ আর আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। 

    এরপরই যেন বলিউডে রীতিমতো হায় হায় রব পড়ে যায়। তারপর সিনেমা হলে করোনার ধাক্কার সঙ্গে দক্ষিণী সিনেমার দাপটে খানদের রাজত্ব যেন হুমকির মুখেই পড়ে যায়। সঙ্গে দর্শকের ওটিটিমুখী হওয়ার প্রভাব তো ছিলই। সেখান থেকে ধীরে ধীরে আবারও নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছে হিন্দি চলচ্চিত্রজগত। 

    ২০১৮ সালের সেই ক্ষতি শাহরুখ খান ঠিকই সুদে-আসলে পুষিয়ে দিয়েছে ২০২৩ সালে। সেবছর বলিউড বাদশাহর মুক্তি পাওয়া ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’ ২০০০ কোটি রুপির বেশি আয় করে তার স্টারডমকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এখন কেবলই নিজেকে ছাড়িয়ে যাওয়ার যাত্রায় আছেন এ অভিনেতা। বিভিন্ন সময়ে তো তিনি বলেছেনই, এখন আর তার প্রমাণ করার কিছু নেই বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোনোটাই আসল চ্যালেঞ্জ। এ বছরই অভিনেতার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ মুক্তির কথা রয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে, চলতি বছরে সালমান ফিরছেন আরেক আলোচিত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে। এই সিনেমায় চেনা সালমানকে দেখা যাবে না। কারণ এখানে ভাইজানের সিনেমার সেই চিরচেনা স্টান্ট নেই, নেই দর্শকের হাততালি দেওয়ার মতো সংলাপ। আছে বরফে ঢাকা সীমান্ত, আছে নিঃশব্দ লড়াই।  সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেছিলেন, এখন তিনি এমন গল্প করতে চান, যেগুলো তার মনের ভেতর থেকে তাকে চ্যালেঞ্জ করে। অনেকের ধারণা ‘ব্যাটল অব গালওয়ান’ হয়তো তার সেই চ্যালেঞ্জেরই প্রতিফলন। 

    আর ইন্ডাস্ট্রির মি. পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান তো সবসময়ই ব্যতিক্রমী যাত্রার পথিক হিসেবে পরিচিত। ‘লাল সিং চাড্ডা’র পর দীর্ঘ বিরতিতে থাকা এই অভিনেতা এবার ‘হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস’ ও ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দুটি নিয়ে বলিউডে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। যদিও এ দুই সিনেমায় তিনি ক্যামেরার সামনে থাকবেন কম, কিন্তু গল্পের দর্শনজুড়ে থাকবেন বেশি।  সিনেমা দুটি প্রযোজনাও করেছেন আমির খান। 

    তাই বলাই যায়, ঠিক আট বছর পর ২০২৬ আবারও ফিরে এসেছে প্রায় একই বিন্যাসে। সিনেমার সেট আর গল্প আলাদা হলেও আবারও সেই একই কিংবদন্তিদের দেখার অপেক্ষায় গোটা বলিউড।  এবার কি শাহরুখ খান, সালমান খান ও আমির খান একসঙ্গে সফলতার গল্প লিখতে পারবে? 

    বিনোদন ডেস্ক

  • সালমান ও ধোনির মাটির মজা!

    গায়ক অমৃতপাল সিং ধিলন বা এপি ধিলন আবারও একবার ইন্টারনেটকে আলোড়িত করেছেন এক ‘অপ্রত্যাশিত কোলাব’-এর মাধ্যমে। এবার তিনি বলিউড সুপারস্টার সালমান খান এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এমএস ধোনির সঙ্গে মজা করলেন অফ-রোডিং এ।

    ১৩ জানুয়ারি এপি ধিলন ইনস্টাগ্রামে শেয়ার করেন সালমান খানের প্যানভেল ফার্মহাউসে অনুষ্ঠিত একটি মাটির অ্যাডভেঞ্চারের ছবি। কিছু ছবিতে দেখা যায়, তিনজনই মাটিতে ভিজে খোলা মাঠে এটিভি (অল-টারেইন ভেহিকল) চালাচ্ছেন। একটি ছবিতে তিনজনকে দেখা যায় কাপড়ে মাটির দাগ থাকা সত্ত্বেও একে অপরের কাছাকাছি হাসিমুখে দাঁড়িয়ে।

    একটি ভিডিওতেও দেখা যায়, তাদের এটিভি গাড়িটি দুর্ঘটনার কারণে আটকে যায়। এপি ধিলন মজার ছলে ক্যাপশন দেন, ‘তুমি কাকে দোষ দেবে?’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক ফ্যান বলেন, ‘ওহ মাই গড, এটা কত মজার!’ কেউ লিখেছেন, ‘অপ্রত্যাশিত কোলাব।’ কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, ‘এআই ব্যবহার করা হয়েছে কি?’ এবং অন্যজন লিখেছেন, ‘চিল করে, এটা এআই না।’

    এটি এপি ধিলন এবং সালমান খানের প্রথম নয়। এর আগেও সালমান এপি ধিলনের মিউজিক ভিডিও ওল্ড মানিতে এপি ধিলনের ভাই হিসেবে অভিনয় করেছেন, যেখানে সঞ্জয় দত্তও ছিলেন।

    এপি ধিলন সম্প্রতি রাতান লাম্বিয়ান গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটির কথার লেখক শিন্দা কাহলন, প্রযোজক মাইক টম্পা ও লুকা মাউটি। সালমান খান আপাতত তার নতুন ছবি ব্যাটল অব গলওয়ান–এর মুক্তির অপেক্ষায়। এই ছবি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক