Tag: সালমান খান

  • কবীর বেদিকে ভারতের ‘টাইগার’ বললেন সালমান খান

    ঐতিহাসিক ভূমিকার জন্য বলিউডের প্রবীণ অভিনেতা কবীর বেদিকে ভারতের ‘টাইগার’ বলে অভিহিত করেছেন বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ভাইজান। সেই পোস্টে তিনি লিখেছেন— কবীর বেদি ছিলেন প্রথম ভারতীয়, যার হাত ধরে আন্তর্জাতিক টিভি শোতে ভারতের প্রতিনিধিত্ব অত্যন্ত গৌরবময়ভাবে হয়েছে এবং সেই শোটি ছিল ১৯৭৬ সালে প্রকাশিত ‘স্যান্ডোকান’।

    সালমান খান সেই পোস্টের মাধ্যমে কবীর বেদিকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন— ‘তুমি শুধু মালয়েশিয়ারই নয়, ভারতেরও আসল টাইগার।’ একই সঙ্গে নতুন সংস্করণে স্যান্ডোকানের ভূমিকায় অভিনয় করেছেন তার্কিশ অভিনেতা ক্যান ইয়ামান, তাকেও শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান। এবং বলেছেন, তিনিও বেদির মতো বড় চাহিদা পূরণ করার রাস্তায় আছেন।

    ‘৭০-এর দশকে যখন আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় অভিনেতাদের জায়গা করা প্রায় অসম্ভব মনে হতো, ঠিক সেই সময় ‘স্যান্ডোকান’ শিরোনামে একটি ইতালিয়ান টেলিভিশন সিরিজ মুক্তি পায়। এটি পরিচালনা করেন ইতালির বিখ্যাত পরিচালক সের্জিও সোলিমা এবং এতে কবীর বেদি প্রধান চরিত্র স্যান্ডোকান হিসাবে অভিনয় করেন, যিনি ছিলেন এক সাহসী মালয়েশিয়ান (তৎকালীন মালিয়া) দস্যু ও গেরিলা নেতা। সেই সময় সিরিজটি ইউরোপজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে কবীর বেদি আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত মুখে পরিণত হন। সিনেমা বিশ্লেষকরা মনে করেন, বেদির শক্তিশালী উপস্থিতি ও চাহনির রহস্যময় দিকই এ সিরিজকে দারুণ জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে ইতালিয়ান টেলিভিশন সিরিজটি ৫০ বছর পূর্ণ করেছে এবং ইতালির বিখ্যাত স্যানরেমো মিউজিক ফেস্টিভ্যালে তা যথাযোগ্য সম্মানসহ সেলিব্রেট করা হয়েছে। সেখানে কবীর বেদি নিজেও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে তিনি বলেন, এটি তার জীবনের এক ‘অভূতপূর্ব অনুভূতি’। একসময়ের ছোটপর্দার সিরিজ যে অল্পসময়ের মধ্যেই আন্তর্জাতিক চেনামুখে পরিণত হয়েছিল।

    সেই সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হয়েছে। এ নতুন সংস্করণে তার্কিশ অভিনেতা ক্যান ইয়ামান স্যান্ডোকানের ভূমিকায় অভিনয় করছেন। নতুন সিরিজটি ২০২৫ সালের ১ ডিসেম্বর ইতালির রেইল এবং ডিজনি প্লাসে প্রচার করা হয়েছে এবং দ্রুত বিভিন্ন দেশের স্ট্রিমিং তালিকার শীর্ষে উঠেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

    বিনোদন ডেস্ক

  • ‘ভাঙা পাঁজর আর কাঁধে যন্ত্রণা নিয়েও কাজ করেছেন সালমান’

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। যদিও সালমানের তরফে কোনো ফাঁক ছিল না বলেই জানালেন তার সহ-অভিনেতা যতীন সারেন।

    সেই সময়ে লরেন্স বিষ্ণোই প্রায় প্রতিদিনই হুমকি দিয়েছেন সালমান খানকে। সেই সময় ঘাড়ে মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন ভাইজান। সিনেমা নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি ‘সিকান্দার’ সিনেমা। 

    ২০০ কোটি টাকার ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর কারণ নাকি পাইরেসি! সেই সময় নির্মাতারা জানান, তাদের ক্ষতি হয়েছে ৯১ কোটি টাকা। যদিও সালমানের তরফে কাজে কোনো ফাঁক ছিল না।

    এ সিনেমার শুটিং দেশের বিভিন্ন জায়াগায় ঘুরে ঘুরে হয়েছে। সেই সময়ে অভিনেতার পাঁজর ভেঙে গিয়েছিল, কাঁধেও চোট ছিল। কিন্তু চরিত্রের খাতিরে সেই সময়েও শরীরচর্চা, সাইকেল চালানো থামাননি সালমান খান।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যতীন সারেন বলেন, সালমান স্যার তো সবার আগে চলে আসতেন সেটে। এমনকি কল টাইমের আগে পৌঁছে যেতেন। গোটা সেটে খুব ইতিবাচক পরিবেশ থাকত। খুব যত্ন নিয়েই সিনেমাটা বানানো হয়েছিল। তিনি বলেন, আমি দেখেছি, তখন ভীষণ শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন সালমান খান। তাও চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা থামাননি। কিন্তু সব ভালো থাকা সত্ত্বেও দর্শক পছন্দ করেনি সিনেমাটি। তবে কী কারণে পছন্দ করেনি দর্শক, তা নিয়ে অবশ্য বলেননি যতীন সারেন।

    বিনোদন ডেস্ক

  • সালমানের নায়িকা হয়ে পর্দায় নয়নতারা!

    দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা ইতোমধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। নতুন করে গুঞ্জন উঠেছে, এবার বলিউড ভাইজান সালমান খানের নতুন একটি সিনেমায় অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

    ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির নতুন একটি বড় বাজেটের সিনেমায় সালমানের বিপরীতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

    শোনা যাচ্ছে, নতুন এই ছবিটি প্যান-ইন্ডিয়া আকারে তৈরি হবে এবং এটি প্রযোজনা করবেন ভামশী। ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, বংশী পাইদিপল্লির সঙ্গে নতুন ছবিটির শুটিং শুরু হতে পারে চলতি বছরের এপ্রিলেই এবং এটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

    এই নির্মাতা ইতোমধ্যেই দক্ষিণী সিনেমায় সফলতার প্রমাণ রেখেছেন। ২০০৭ সালে ‘মুন্না’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন তিনি। এরপর বৃন্দাবন (২০১০), ইয়েভাডু (২০১৪), উপিরি (২০১৬) এবং মহর্ষি (২০১৯) পরিচালনা করেন। এর মধ্যে ‘মহর্ষি’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।

    এদিকে বর্তমানে সালমান খান ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এর পাশাপাশি ‘কিক ২’ এবং ‘বাব্বার শের’-এর মতো একাধিক বড় প্রকল্প তার হাতে রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের প্রেমিকার সঙ্গে কেমন ব্যবহার করলেন অরিজিৎ সিং?

    ‘ইকোস অব আস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দিয়ে বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর এ সিনেমায় একটি গান জুটিবদ্ধ হয়ে গেছেন ইউলিয়া ও অরিজিৎ। 

    মুম্বাইয়ের মতো গ্লাম্যারাস শহরের থেকেও নিজের ভিটামাটি জিয়াগঞ্জে থাকতে বেশি ভালোবাসেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আর অরিজিতের টানেই মুর্শিদাবাদের এই ছোট্ট শহরে ঘুরে গেছেন এড শিরান থেকে আমির খান অবধি। রোমানিয়ান গায়িকা ও টেলিভিশন উপস্থাপিকা সালমান খানের চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরও এসেছিলেন জিয়াগঞ্জে। ‘ইকোস অব আস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ। আর পাঁচজনের মতো ইউলিয়াও অরিজিৎ-ভক্ত। 

    সম্প্রতি সালমানের চর্চিত প্রেমিকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের জন্মভিটা পরিদর্শনের অভিজ্ঞতা নেটিজেনদের মাঝে শেয়ার করে নিয়েছেন। বলিউড বাবলকে ইউলিয়া ভান্তুর জানালেন, তিনি বেশ নার্ভাস ছিলেন অরিজিতের সঙ্গে দেখা করার আগে। তবে দেখা হওয়ার পর বুঝতে পেরেছিলেন, তার সব ভয় বা আশঙ্কাই ছিল ভিত্তিহীন।

    অরিজিতের প্রশংসা করে ইউলিয়া বলেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন গায়ক, যা তাৎক্ষণিকভাবে তাকে স্বাচ্ছন্দ্য করে তোলে। সঙ্গে জিয়াগঞ্জ ভ্রমণের কথা স্মরণ করে এটিকে ‘গ্রামের’ একটি মনোমুগ্ধকর ও শান্তিপূর্ণ গন্তব্য হিসাবে বর্ণনা করেছেন। সঙ্গে স্থানীয় ছোট ছোট দোকানের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া, সেখানকার কারুশিল্প দেখার অভিজ্ঞতাও স্মরণ করেছেন।

    অরিজিৎ সিং শহরটিকে তার নিজস্ব জগতে রূপান্তরিত করেছেন, যেখানে সবাই সংগীত, শিল্প এবং একে অপরকে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। পরিশেষে ইউলিয়া ভান্তুর গানটির জন্য অরিজিতের সঙ্গে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ সুযোগটিকে সম্মান ও সৌভাগ্য বলে অভিহিত করেছেন।

    উল্লেখ্য, ইউলিয়া ভান্তুর ও সালমান খান কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে জানা গেছে। রোমানিয়ায় জন্মগ্রহণকারী ইউলিয়া টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি হিমেশ রেশমিয়ার বিপরীতে এভরি নাইট অ্যান্ড ডে-তে তার প্রথম গান গেয়েছিলেন। ইউলিয়া সালমানের সিনেমা রাধে, সুলতান এবং রেস ৩-সহ বেশ কয়েকটি সিনেমাতেও গানও গেয়েছেন। ইতোমধ্যে সালমান ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের দ্বারা অনুপ্রাণিত একটি ওয়ার ড্রামা ব্যাটল অব গালওয়ান মুক্তির অপেক্ষায় রয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • অসুস্থ সেলিম খানকে হাসপাতালে দেখতে গিয়ে যা বললেন শাহরুখ

    বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান— বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। কিন্তু বিনোদন জগতে তাদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন, সৌজন্য বিনিময়ে কখনো কমতি দেখা যায়নি। এবার বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ চিত্রনাট্যকারের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, সালমান খান, আরবাজ খান, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ খান। 

    এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময়ে সেলিম খানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনো রকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সালমান খান।।

    উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বলিউডের বাদশাহ হয়ে ওঠার পেছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বাই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তার বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকি তার ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেসব কিছু আজও মনে রেখেছেন বলিউড বাদশাহ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে, তা স্বীকার করে নিয়ে বলেছেন— আজ আমি যা, সব কিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।  

    বিনোদন ডেস্ক

  • মস্তিষ্কে রক্তক্ষরণের পর কেমন আছেন সালমানের বাবা

    বলিউড অভিনেতা সালমান খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তবে তার ওপেন ব্রেইন সার্জারি নয়, ডিএসএ প্রোসিডিউরের মাধ্যমে রোগ নির্ণয় করেন চিকিৎসকরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন এ চিত্রনাট্যকার।

    হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। যার ফলে তার শারীরিক জটিলতা বেড়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার ওপর ডিএসএ নামক একটি বিশেষ মেডিকেল প্রোসিডিউর সম্পন্ন করেছেন চিকিৎসকরা। এ বিষয়ে সেলিম খানের চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, প্রবীণ এ ব্যক্তিত্বের মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ার পর এ পরীক্ষাটি করা হয়। এটি কোনো সার্জারি নয়, বরং এক ধরনের রোগ নির্ণয়।

    এখন প্রশ্ন হচ্ছে ডিএসএ (DSA) প্রোসিডিউর কী?

    ডিএসএর পুরো নাম হচ্ছে— ডিজিটাল সাবট্র্যাকশন এনজিওগ্রাফি (ডিএসএ)। এটি একটি অত্যন্ত উন্নত এবং নির্ভুল ইমেজিং প্রযুক্তি, যা মূলত রক্তনালিগুলোর জটিল সমস্যা শনাক্ত করতে ব্যবহৃত হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কেন সালমান খানের বাবার ওপর এটি করা হলো?—এমন প্রশ্নে চিকিৎসক বলেন,  সেলিম খানের উচ্চ রক্তচাপ ও মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণের লক্ষণ দেখা দেওয়ায় এ পরীক্ষাটি জরুরি ছিল। তার মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা বা নতুন করে কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা, তা জানতেই এই ডিএসএ করা হয়।

    চলুন জেনে নেওয়া যাক, যেভাবে কাজ করে ডিএসএ পদ্ধতি—

    ১. নালির প্রতিচ্ছবি: এটি এক ধরনের হাই-কোয়ালিটি এক্স-রে। এতে একটি বিশেষ ‘ডাই’ (Contrast Dye) নালির ভেতর প্রবেশ করানো হয়।

    ২. কম্পিউটারাইজড পদ্ধতি: কম্পিউটারের সাহায্যে হাড় বা অন্যান্য টিস্যুকে ছবি থেকে ডিজিটাল উপায়ে সরিয়ে দেওয়া হয়, ফলে কেবল রক্তনালিগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়।

    ৩. শনাক্তকরণ: রক্তনালিতে কোনো ব্লকেজ আছে কিনা, রক্তনালি সরু হয়ে গেছে কিনা  কিংবা কোনো ছিদ্র বা রক্তক্ষরণ হচ্ছে কিনা— তা এ পদ্ধতিতে নিখুঁতভাবে ধরা পড়ে।

    উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার ‘সেলিম-জাভেদ’ জুটি একসময় বলিউডে নতুন ধারার সূচনা করেছিল। তাদের কলম থেকে এসেছে জঞ্জির, দিওয়ার এবং ডনের মতো কালজয়ী সিনেমা। এর পাশাপাশি এককভাবে তিনি নাম, কব্জা ও জুর্মের মতো সিনেমার চিত্রনাট্য লিখে প্রশংসা কুড়িয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার

    বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভাইজান। এ বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। 

    মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। তড়িঘড়ি শুরু করা হয় চিকিৎসা। অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই খবর। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এ বর্ষীয়ান চিত্রনাট্যকারকে। আজ বুধবার অস্ত্রোপচার হবে তার। হাসপাতাল সূত্রে খবর— মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।

    একটি সূত্র জানায়, রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। এর ফলে রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল।

    এদিকে অসুস্থের খবর পেয়েই শুটিং বাতিল করে বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে পৌঁছান সালমান খান। এ বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েন তিনি।

    উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ থেকে ‘ডন’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিম খানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার আরোগ্য কামনায় গোটা বলিউড।

    বিনোদন ডেস্ক

  • চিত্রাঙ্গদার সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসলেন সালমান খান

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এখনো চিরকুমার। ৬০ পেরিয়েও গ্ল্যামারাস। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি ভাইজানের। অতঃপর ষাটেও আইবুড়োই রয়ে গেছেন তিনি। 

    বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর কপালে কিন্তু কম বিয়ের প্রস্তাব জোটেনি। তবু বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ‘ব্যাচেলর’ ভাইজান যে চমক দিলেন, তাতে ভক্ত-অনুরাগীগের মন্তব্য—এ তো রোম্যান্সে আমির-শাহরুখকেও টেক্কা!

    সামাজিক মাধ্যমে ভালোবাসা দিবসে সালমান খানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— কে তার ‘ভ্যালেন্টাইন’? আসলে প্রেমদিবস উপলক্ষ্যে রোম্যান্স সাগরে ডুব দিয়েছেন তিনি। চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরকে ছেড়ে অন্য নায়িকার বাহুডোরে ভাইজান। 

    আর সেই প্রেমমাখা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই সালমানের ভক্ত-অনুরাগীরা হইচই ফেলে দেন। আসলে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে আসন্ন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’-এর নতুন গান ‘ম্যায় হুঁ’ প্রকাশ্যে এনেছেন। সেই গানের এক দৃশ্যেই নায়িকা চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসতে দেখা গেল ভাইজানকে। 

    ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্নেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায়। কিন্তু জওয়ান বলে কি সংসার-প্রেয়সী বিরাগী হতে হবে? তা মোটেই নয়; গানে গানে সেটাই ফুটিয়ে তুলেছেন সুপারস্টার। 

    সালমান খান বলেন, এই প্রেমদিবসে ‘ম্যায় হুঁ’ গানের মাধ্যমেই ভালোবাসার জোয়ারে ভেসে যান। আর তাতেই তার ভক্ত-অনুরাগীরাও তাকে রোমান্টিক অবতারে দেখে উচ্ছ্বসিত।

    এর আগে গত ডিসেম্বরে ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার টিজার শেয়ার করেই সবাইকে চমকে দিয়েছিলেন সালমান খান। পহেলা ঝলক শুরুই হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’রূপী সালমান আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা। 

    দীর্ঘদিন পর ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তার দর্শক-অনুরাগীরাও। এবার ভ্যালেন্টাইনস ডেতে রোমান্টিক অবতারে ধরা দিলেন সালমান খান।

    বিনোদন ডেস্ক

  • ‌‌‘সালমান খান নিজের রাগের ওপর কখনো নিয়ন্ত্রণ রাখতে পারে না’

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কখনো আইনি জটিলতা, আবার কখনো সাবেক প্রেমিকাদের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন চলে। এবার ভাইজানের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বললেন তার ছোটবেলার বন্ধু ও অভিনেতা রাজু শ্রেষ্ঠ। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান প্রেমিকাদের সঙ্গে দুর্ব্যবহার করত ঠিকই, কিন্তু মানুষ হিসাবে সে অত্যন্ত পরিষ্কার মনের মানুষ।

    রাজু শ্রেষ্ঠ বলেন, সালমান খুবই মজার মানুষ। কিছু বলার আগে বেশি ভাবে না, বন্ধুত্ব করার আগেও ভাবে না। তিনি বলেন, হিসাব করে চলে না, হিসাব করে কথাও বলেন না। যা মনে চায়, মুখেও তাই বলে। আর সে কারণেই বারবার বিতর্কে জড়িয়ে পড়ে। তার মধ্যে কোনো কূটকচালি নেই, খুবই সহজ-সরল একজন মানুষ বলে জানান রাজু শ্রেষ্ঠ।

    এ অভিনেতা বলেন, সালমানের নিজের আবেগের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। লোকজনের বাড়ির নিচে দাঁড়িয়ে গালাগালি করত। সাবেক প্রেমিকার বাড়ির নিচে দাঁড়িয়েও চিৎকার-চেঁচামেচি করেছিল। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে লোকজনকে মারধরও করত।

    রাজু শ্রেষ্ঠ ও সালমানের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। যখন থেকে সালমান খান বলিউডে পা রাখেননি, সেই থেকে তাদের দুজনের বন্ধুত্ব। দীর্ঘদিনের সেই সম্পর্কের সূত্র ধরেই রাজু বলেন, সালমান আসলে আবেগপ্রবণ একজন মানুষ। তবে তার বড় সমস্যা হলো— নিজের রাগের ওপর কখনো নিয়ন্ত্রণ রাখতে পারে না।

    সামাজিক মাধ্যমে সালমান খানের বন্ধুর এমন মন্তব্যে নেটিজেনদের একাংশের ধারণা— হয়তো সরাসরি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে লক্ষ্য করেই এ কথা বলেছেন রাজু শ্রেষ্ঠ। কারণ সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদের সময় এ ধরনের অসংখ্য অভিযোগ প্রকাশ্যে এসেছিল।

    বিনোদন ডেস্ক

  • পেছাতে পারে সালমানের ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি, নেপথ্যে কোন কারণ

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপদ যেন পিছু ছাড়ছে না। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এবার নাকি ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা মুক্তি পেতে দেরি হচ্ছে। অথচ এর মধ্যেই নাকি পর্দায় এ সিনেমাটি দেখার জন্য আরও বাড়তে পারে ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষার প্রহর। বদলাতে পারে সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার মুক্তির দিন-তারিখ। 

    বলিউড সূত্রে জানা গেছে, ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার নাকি কিছু অংশ পুনরায় শুটিং করতে হবে। স্বাভাবিকভাবে তার প্রোডাকশনের কাজও বাড়বে। আর সে কারণে সব মিলিয়ে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। 

    সুতরাং এপ্রিলে হয়তো সিনেমাটি মুক্তি পাওয়া সম্ভব হবে না। সে কারণে স্বাধীনতা দিবসকে আপাতত নাকি সিনেমা মুক্তির ডেডলাইন হিসাবে ধরেই এগোচ্ছে টিম ‘ব্যাটল অব গালওয়ান’। যদিও সিনেমার পরিচালক, অভিনেতা কারও তরফ থেকে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। খুব শিগগির এ সংক্রান্ত নিশ্চিত খবর সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রথম থেকেই সালমানের অ্যাকশন ঘরানার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্ত-অনুরাগীদের। আর হবে না কেন? একে তো এ সিনেমাটি ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি, যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন প্রতিদিনের খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এ সিনেমাতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। 

    এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর, জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান খান। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার সিনেমার টিজার নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চীনা সেনাবাহিনী। এ সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে ফুঁসে ওঠে বেইজিং। চীনের দাবি, বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে। 

    শুধু তাই নয়, চীনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অব গালওয়ান’কে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে। সম্প্রতি এই সিনেমার ‘মাতৃভূমি’ গানটিও বিপুল সাড়া ফেলে দর্শক মনে। আর মাস দুয়েক পরই বড়পর্দায় ‘ভাইজান’কে দেখার জন্য মুখিয়ে দর্শকরা। তারই মাঝে সিনেমা মুক্তি পিছিয়ে যেতে পারার খবরে স্বাভাবিকভাবে বেশ হতাশ অনুরাগীরা। 

    বিনোদন ডেস্ক