Tag: সালমান খান

  • এক ছবির জন্য শতকোটি পারিশ্রমিক ভাইজানের

    বহুল প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ এপ্রিল।  ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের যুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে।  ট্রেইলার সামনে আসার পর থেকেই সিনেমাটি দেখতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন দর্শকরা। 

    তবে সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান, তা শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে!

    শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১১০ কোটি টাকা নিচ্ছেন তিনি।  সর্বশেষ, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।  এ. আর. মুরুগাদাসের পরিচালনায় ‘সিকান্দার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশিত আয় না করতে পারলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলে মনে করছেন তারান আদার্শ, সুমিত কাডেলের মতো বলিউড মুভি ক্রিটিক্সরা। 

    সিনেমাটির চরিত্রের জন্য প্রতিদিন জিমে ঘাম ঝরিয়েছেন সালমান।  গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি।  গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে।  তারপর থেকে কড়া নিরাপত্তায় সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেন সালমান।  

    ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ।  দুই তারকাকে বহু দিন পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে এক ছবিতে।  শোনা যাচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ানের জন্য তিনি নিচ্ছেন ৮ কোটি টাকা।

    সালমান খানের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।  এই ছবির জন্য তিনি চার্জ করেছেন ২ কোটি টাকা। 

    এছাড়াও হীরা সোহাল,  অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী প্রত্যেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিচ্ছেন যথাক্রমে ১ কোটি, ১.৫ কোটি ও  ৫০ লক্ষ টাকা টাকা। 

    বিনোদন ডেস্ক

  • ‘সালমানের সঙ্গে অভিনয় স্বপ্নপূরণের মতো’

    সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং চলচ্চিত্র জগতে তার যাত্রা ও আসন্ন সিনেমা নিয়ে কথা বলেছেন। বেছে বেছে এবং চরিত্রকে গুরুত্ব দিয়ে অভিনয়ের জন্য পরিচিত এই তারকা তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে রুপালি পর্দায় হাজির হবেন চিত্রাঙ্গদা। 

    সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করা তার কাছে স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা। শুটিং সেটে সালমানের উপস্থিতি এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি করে উল্লেখ করে চিত্রাঙ্গদা বলেন, তার অভিনয় দেখেই অনেক কিছু শেখা যায়। পাশাপাশি সালমান যেভাবে সহশিল্পীদের স্বাচ্ছন্দ্য বোধ করান, তা পুরো কাজের পরিবেশকে সহজ ও চাপমুক্ত করে তোলে। 

    চিত্রাঙ্গদার ভাষায়, ‘পর্দার সালমান খান অত্যন্ত শক্তিশালী হলেও ব্যক্তিগতভাবে তিনি খুব শান্ত ও স্থির। তার সঙ্গে কাজ করার সময় সব চাপ যেন হঠাৎ করেই উধাও হয়ে যায়। ‘ব্যাটল অব গালওয়ান’র শুটিং আমার জন্য সত্যিই একটি দুর্দান্ত অভিজ্ঞতা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী আরও বলেন, তারকাখ্যাতির বাইরেও সালমান খানের পেশাদারিত্ব এবং সহ-অভিনেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতা শুটিং প্রক্রিয়াকে সহজ করেছে। চিত্রাঙ্গদার কাছে এই ছবিটি কেবল আরেকটি চলচ্চিত্র নয়, বরং জাতীয় গুরুত্ব বহনকারী একটি গল্পের অংশ হওয়া যা তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক। 

    উল্লেখ্য, ব্যাটল অব গালওয়ান একটি যুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র, যা গালওয়ান উপত্যকায় সংঘটিত ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সৈন্যদের সাহসিকতা ও আত্মত্যাগকে সম্মান জানাবে। অ্যাকশনধর্মী ও আবেগঘন গল্পের মিশ্রণে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই বছরের অন্যতম বড় প্রতীক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বাড়িতে বিয়ের উপলক্ষ্য

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সময় পার করছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের ৬০তম জন্মদিনটিও ভাইজান পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে উদযাপন করেছেন। কাজের ব্যস্ততাও কম নয়। সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিং।

    নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার। বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান খান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। 

    সদ্যই ৬০ বছরে পা রেখেছেন বলিউড ভাইজান। জন্মদিনের জমকালো উদযাপনের রেশ কাটতে না কাটতেই এলো সেই খুশির খবর। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই অয়ন ও টিনার বাগদান সম্পন্ন হয়েছে। 

    তাদের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরোনো প্রশ্ন জেগেছে—তবে কি ব্যাচেলরই থেকে যাবেন ভাইজান?

    বিনোদন ডেস্ক

  • সালমানের বাড়িতে বিয়ের উপলক্ষ্য

    সদ্যই ৬০ বছর বয়সে পা রেখেছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসাই হলো না তার। যদিও তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগী তেকে শুরু করে গোটা বলিউডের আগ্রহের যেন শেষ নেই। শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে এই দাবাং তারকার বাড়িতে। 

    তবে এক্ষেত্রে সালমান ভক্তদের খুব বেশি খুশি হওয়ার কোন কারণ নেই। কারণ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বলিউড ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিয়ের পিড়িতে বসবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। 

    সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন।  দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গে ইতোমধ্যে তার বাগদানও সম্পন্ন হয়েছে।  এবার নতুন জীবন শুরুর স্বপ্ন বুঁনছেন তারা। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের বাগদানের ছবিও বেশ ভাইরাল হয়েছে। ভাগ্নের বিয়ের খবরে তাই সালমান ভক্তরা আবারও প্রশ্ন তুলছে, ভাইজান তাহলে কবে বিয়ে করছেন? যদিও এ বিষয়ে বরাবরের মতোই কৌশলী এই বলিউড অভিনেতা। 

    বর্তমানে সালমান খান সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এ বছরের ১৭ এপ্রিল তার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিংও সম্প্রতি শেষ করেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • সালমানের জন্মদিন ঘিরে চমকপ্রদ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ৬০তম জন্মদিন। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে জন্মদিন পালন করেন তিনি। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা। 

    জানা গেছে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনো কমতি ছিল না। তার বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। জন্মদিন মানেই উপহারের ছড়াছড়ি। তবে সেই উপহার যদি হয় ‘রিটার্ন গিফট’, তবে তো কথাই নেই। এমনই ঘটনা ঘটেছে সালমান খানের জন্মদিনে।

    ৬০ বছরে পা দেওয়া সালমান খানের জন্মদিন ঘিরে এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চমকপ্রদ ছবি। যেখানে প্রিয় সাংবাদিক বান্ধবীর কপালে চুমু আঁকা থেকে শুরু করে, সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশে দাঁড়িয়ে কেক কাটতেও দেখা গেছে ‘ভাইজান’-কে।

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে আরও দেখা গেছে, বেলুন, রঙিন রাংতা আর আলোয় ঝলমলে একটি ঘর। মাঝখানে টেবিলে রাখা চকোলেট কেক। হাসিমুখে সেই কেক কাটছেন সালমান খান। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন নীল পোশাকে সাবেক প্রেমিকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আরেক পাশে সিফন শাড়ি পরে দাঁড়িয়ে আছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দুই সাবেক প্রেমিকাকেই দেখা যাচ্ছে স্বাভাবিক ও হাসিখুশি-উজ্জ্বল মেজাজে।

    চমক এখানেই শেষ নয়। ঘরোয়া এই জন্মদিনের পার্টিতে এ সময় উপস্থিত ছিলেন তাদের স্বামীরাও। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যায় ভিকি কৌশলকে। তার পরনে ছিল কালো পোশাক। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশে ছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। তার পরনে ছিল সাদা পোশাক। 

    আর সেই ছবিতে জায়গা পেয়েছেন অরিজিত সিংও। যিনি অতীতের সব তিক্ততা ভুলে সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন। এমনকি খুঁটিয়ে দেখলে চোখে পড়ে একটি কৃষ্ণসার হরিণও। 

    তবে এটি বাস্তবে নয়; এই পুরো দৃশ্যই তৈরি হয়েছে প্রযুক্তির কারসাজিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বানানো সেই ছবিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল। প্রযুক্তি যেন একফ্রেমে মিলিয়ে দিয়েছে সালমানের জীবনের নানা অধ্যায়ের মানুষকে।

    সামাজিক মাধ্যমে নেটিজেনরা ছবিটি ঘিরে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিচ্ছেন ভাইজানকে। তারা লিখেছেন—প্রযুক্তি নয়, সত্যিই যদি এমনটি ঘটত, তাহলে ৬০তম জন্মদিনে এর চেয়ে সুন্দর ‘রিটার্ন গিফট’ আর কিছুই হতে পারত না।

    বিনোদন ডেস্ক

  • ৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

    বলিউড অভিনেতা সালমান খানের ‘ব্যাচেলর’ তকমা আজও তার নামের পাশে রয়েছে। তিন দশকের ক্যারিয়ারে তিনি কখনো ‘প্রেম’, কখনো ‘রাধে’, আবার কখনো ‘টাইগার’ হয়ে বক্স অফিস শাসন করেছেন।

    পর্দায় কিংবা বাস্তবে— একের পর এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু ‘ব্যাচেলর’ তমকা ঘোচাতে পারেননি। এর মধ্যে জীবনের ৫৯ বছর কাটিয়ে  ৬০ বছরে পা দিলেন সালমান খান। 

    শনিবার (২৭ ডিসেম্বর) ভাইজানের ৬০তম জন্মদিন ছিল। পর্দায় উন্মুক্ত পেশিবহুল শরীর দেখিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা এ অভিনেতা কেবল জনপ্রিয়তাই নয়, সম্পদের নিরিখেও আকাশচুম্বী উচ্চতায় রয়েছেন। প্রায় ২৯০০ কোটি টাকার বিশাল সম্পত্তির মালিক তিনি। 

    ৬০ বছর বয়সে দাঁড়িয়ে সালমান খানের এই সাম্রাজ্য নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। তার সম্পদের তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। দীর্ঘ বছর ধরে এ বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি। দোতলা এই ভবনের নিচতলায় সালমান এবং ওপরের তলায় তার বাবা-মা থাকেন। বর্তমানে এই বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে নিরাপত্তার খাতিরে সালমানের এই বাসভবনে বসানো হয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাচ।

    ভাইজান সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এর বাইরে টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে প্রতি বছর আয় করেন মোটা অংকের টাকা। নামি সব ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও আসে বড় অংকের সম্মানী। 

    তবে কেবল নিজের বিলাসিতাতেই মগ্ন নন সালমান খান। আয়ের একটি বিশাল অংশ ব্যয় করেন নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে। দুস্থ মানুষের চিকিৎসা ও শিক্ষার জন্য কাজ করে এ সংস্থাটি।

    এ ছাড়া সাগরের বুকে নিজস্ব ইয়োট ও শৌখিন গাড়ি আর রাজকীয় বাড়িতেই থাকেন না সালমান খান, চলেনও রাজকীয়ভাবে। এর আগে নিজের ৫০তম জন্মদিনে তিনি তিন কোটি টাকা দিয়ে একটি ব্যক্তিগত ইয়োট কিনেছিলেন, যেখানে প্রায়ই বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যায় তাকে। তার গ্যারেজে শোভা পায় অডি, বিএমডব্লিউ এবং মার্সিডিজ বেঞ্জের মতো নামি ব্র্যান্ডের সব দামি গাড়ি।

    শুধু তাই নয়; অর্পিতা ফার্মস ও অন্যান্য আবাসন মুম্বাইয়ের কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে সালমান ছুটে যান পানভেলের খামারবাড়িতে। বোন অর্পিতার নামে যার নাম রেখেছেন ‘অর্পিতা ফার্মস’। 

    ১৫০ একর জমির ওপর নির্মিত এই ফার্ম হাউসে রয়েছে সুইমিংপুল, পশু খামার ও বিস্তীর্ণ চাষের জমি। অবসরে এখানে নিজেই কৃষিকাজ করেন ভাইজান। এই খামারবাড়ির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এ ছাড়া কার্টার রোড, ওরলি এবং সুদূর দুবাইতেও রয়েছে তার বিলাসবহুল আবাসন। সব মিলিয়ে ভাইজান ২৯০০ কোটি টাকার মালিক।

    বিনোদন ডেস্ক

  • যে সিনেমায় সালমান ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, জানালেন শৈলেন্দ্র

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির মিলেঙ্গে’ সিনেমায় একজন এইচআইভি পজিটিভ যুবকের চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং জানিয়েছেন, জনসচেতনতামূলক এ সিনেমায় অভিনয়ের জন্য সালমান পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা। 

    সালমান খানের ব্যক্তিগত জীবন ও মেজাজ নিয়ে যেমন বিতর্ক রয়েছে, ঠিক তেমনই তার দানশীলতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি প্রশংসিত হন। তার নিজস্ব দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’ দীর্ঘ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছে। ‘ফির মিলেঙ্গে’ সিনেমায় অভিনয়ের জন্য প্রতীকী হিসেবে ১ টাকা গ্রহণ, সেই মানবিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    শৈলেন্দ্র সিং বলেন, সেই সময়ে বলিউডে এইচআইভি বা এইডসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। বড় তারকারা যখন পর্দায় নিজেদের নায়কসুলভ ভাবমূর্তি ধরে রাখতে ব্যস্ত থাকতেন, তখন সালমান সম্পূর্ণ ভিন্নধর্মী এ চরিত্রে অভিনয় করতে রাজি হন। মূলত এই রোগ নিয়ে সাধারণ মানুষ ও বিশেষ করে যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি কাজটি করেছিলেন।

    প্রযোজক বলেন, সালমান যেখানে তৎকালীন বলিউডের সুপারম্যান, সেখানে তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যার পরিণতি ছিল মৃত্যু। সাধারণত জনপ্রিয় নায়করা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় চরিত্রে দাপটের সঙ্গে থাকতে চান। কিন্তু সালমান নিজের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের কথা চিন্তা না করে কেবল মহৎ উদ্দেশ্যে সিনেমাটি করেছিলেন বলে জানান শৈলেন্দ্র সিং।

    বিনোদন ডেস্ক

  • সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা

    বলিউডে একসময়ে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এ তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে।rnঅভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।rn

    শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।rnজানা গেছে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনো কমতি ছিল না। তার বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে আলাদা করে নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বার্তাটি। সালমানকে বরাবরের মতো ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন অভিনেত্রী।rn

    সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘টাইগার, টাইগার, টাইগার— ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’rn

    সালমানের সাবেক প্রেমিকের এই শুভেচ্ছা বার্তাটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা ক্যাটরিনার এই মহানুভবতার প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা ও পারস্পরিক সম্মান বজায় রাখা যে সম্ভব, তা ক্যাটরিনা প্রমাণ করলেন।

    বিনোদন ডেস্ক

  • সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরবাজও

    সোহেল খানের জন্মদিনে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের উপস্থিতিই সব থেকে বেশি চর্চিত। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পৌঁছান তিনি। শনিবার (২০ ডিসেম্বর) ৫৫ বছর বয়সে পদার্পণ করলেন খান পরিবারের অন্যতম সদস্য সোহেল খান।

    অভিনেতার জন্মদিন উপলক্ষে করা হয়েছিল একটি বিশাল পার্টির আয়োজন। সেই পার্টিতে উপস্থিত ছিল পুরো খান পরিবার। বিশেষ করে উপস্থিত ছিলেন সালমান খান, বাবা সেলিম খান, সৎমা হেলেন এবং বড় ভাই আরবাজ খান। সোহেলকে বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে তারা সবাই এসেছিলেন।

    সোহেল খানের জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, আরবাজ খান, অর্পিতা খান শর্মা এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সোহেল একটি ডেনিম শার্ট ও মানানসই প্যান্ট পরে স্টাইলিশভাবে প্রবেশ করেন অনুষ্ঠানে। এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পার্টির ভেন্যুতে প্রবেশের আগে হাত জোড় করে পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন এ অভিনেতা। তবে সব আলো যেন ভাইজানের আগমনের ওপরেই পড়েছিল। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার প্রবেশ ছিল চোখে পড়ার মতো। 

    এদিন সালমান পরেছিলেন একটি নেভি ব্লু পোলো টি-শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্ট এবং বুট। তিনি তার পরিচিত ভঙ্গিতে পাপারাজ্জিদের ‘সালাম’ জানিয়ে সম্ভাষণ জানান।

    অন্যদিকে বড় ভাই আরবাজ খান একটি লাল টি-শার্ট ও সাদা প্যান্ট পরে অনুষ্ঠানে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের তার সদ্যোজাত সন্তানের ছবি না তোলার অনুরোধ করেন। তার হাতে একটি কাস্ট দেখা যাচ্ছিল, সম্ভবত সাম্প্রতিক কোনো কবজি বা হাতের আঘাতের কারণে, যদিও সেটি নিয়ে অভিনেতা কিছু জানাননি।

    বিনোদন ডেস্ক

  • সালমান খান আমার হৃদয়: পাকিস্তানি অভিনেত্রী

    বলিউডের কিংবদন্তি সালমান খানকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেত্রী সজল আলি।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও শেয়ার করেছেন সজল। ভিডিওর ক্যাপশনে কোনো দীর্ঘ বাক্য নয়, সজল আলি কেবল লিখেছেন, ‘আমার হৃদয়।’ সালমানের প্রতি সজলের এই ভালোবাসাকে দারুণ ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা।

    প্রসঙ্গত, সজল আলি কেবল পাকিস্তানের পর্দা নয়, বলিউডেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘মম’ এ শ্রীদেবীর সৎ মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

    বর্তমানে সজল তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। ২০২৫ সালে হামজা সোহেলের বিপরীতে তার অভিনীত ‘দিল ওয়ালি গলি মে’ নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। 

    এছাড়া ২০২৬ সালে জনপ্রিয় চ্যানেল ‘হাম টিভি’তে আসতে যাচ্ছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’। এতে তার সঙ্গে থাকছেন আমির জিলানি ও দানিয়াল জাফরের মতো একঝাঁক তারকা।

    যুগান্তর প্রতিবেদন