Home / Entertainment / আন্ডারওয়ার্ল্ড থেকে কল পেয়েছিলেন প্রীতি, কিন্তু কেন?

আন্ডারওয়ার্ল্ড থেকে কল পেয়েছিলেন প্রীতি, কিন্তু কেন?

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা। অভিনয়ের পাশাপাশি হাসি দিয়ে কাবু করেছেন কোটি কোটি ভক্ত-অনুরাগীদের। এই অভিনেত্রীর ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনও অনেক বেশি আকর্ষণীয়। বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করা প্রীতি একটা সময়ে ভারতের আন্ডারওয়ার্ল্ডেরও রোষানলে পড়েছিলেন। 

‘সংঘর্ষ’, ‘কেয়া কহেনা’ সিনেমার পর ‘হর দিল জো পেয়ার করেগা’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেন প্রীতি। ততদিনে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। সেই সময়েই অপরাধ জগতের সঙ্গে বলিউডের সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়। 

এই নায়িকার ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর সংযোগের অভিযোগ ওঠে। জিজ্ঞাসাবাদ করা হয় বলিউডের প্রভাবশালী তারকাদের। যদিও কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। একমাত্র প্রীতি স্বীকার করেন, তিনি ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে ফোন পেয়েছেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি দাবি করেন, তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল। শোনা যায়, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোটা শাকিল নাকি তাকে ফোন করেছিল। যদিও তাদের সেই কথায় রাজি হননি তিনি। ফলে নিজের সাহসিকতার মাসুল দিতে হয় প্রীতিকে। সেই সময়ে অভিযোগ উঠেছিল, এক অ্যাডাল্ট অভিনেত্রীর ছবির সঙ্গে প্রীতির ছবি ‘মর্ফ’ করে বিকৃত ও অশ্লীল ভিডিও বানিয়ে তখন ছড়িয়ে দেওয়া হয়েছিল। 

একটা সময় সালমানের সঙ্গে জুটি বেঁধে পর পর ছয়টি ছবিতে কাজ করার কারণে গুঞ্জন শুরু হয়, বলিউড ভাইজানের সঙ্গে নাকি প্রেম করছেন প্রীতি। সেই সময়েও একটি ‘অডিও টেপ’ ভাইরাল হয়েছিল যেখানে শোনা যায়, সালমান নাকি প্রীতির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করছেন। তবে দুই তারকাই তখন ওই অডিও টেপটি নকল বলে দাবি করেন। 

কিন্তু শেষ পর্যন্ত শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় প্রীতির।  পরবর্তীতে এই অভিনেত্রী মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জেন গুডএনাফকে বিয়ে করেন।  বর্তমানে তার এই সংসারে দুটি সন্তানও রয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *