সালমানের প্রেমিকার সঙ্গে কেমন ব্যবহার করলেন অরিজিৎ সিং?

Written by

in

‘ইকোস অব আস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দিয়ে বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর এ সিনেমায় একটি গান জুটিবদ্ধ হয়ে গেছেন ইউলিয়া ও অরিজিৎ। 

মুম্বাইয়ের মতো গ্লাম্যারাস শহরের থেকেও নিজের ভিটামাটি জিয়াগঞ্জে থাকতে বেশি ভালোবাসেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আর অরিজিতের টানেই মুর্শিদাবাদের এই ছোট্ট শহরে ঘুরে গেছেন এড শিরান থেকে আমির খান অবধি। রোমানিয়ান গায়িকা ও টেলিভিশন উপস্থাপিকা সালমান খানের চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরও এসেছিলেন জিয়াগঞ্জে। ‘ইকোস অব আস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ। আর পাঁচজনের মতো ইউলিয়াও অরিজিৎ-ভক্ত। 

সম্প্রতি সালমানের চর্চিত প্রেমিকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের জন্মভিটা পরিদর্শনের অভিজ্ঞতা নেটিজেনদের মাঝে শেয়ার করে নিয়েছেন। বলিউড বাবলকে ইউলিয়া ভান্তুর জানালেন, তিনি বেশ নার্ভাস ছিলেন অরিজিতের সঙ্গে দেখা করার আগে। তবে দেখা হওয়ার পর বুঝতে পেরেছিলেন, তার সব ভয় বা আশঙ্কাই ছিল ভিত্তিহীন।

অরিজিতের প্রশংসা করে ইউলিয়া বলেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন গায়ক, যা তাৎক্ষণিকভাবে তাকে স্বাচ্ছন্দ্য করে তোলে। সঙ্গে জিয়াগঞ্জ ভ্রমণের কথা স্মরণ করে এটিকে ‘গ্রামের’ একটি মনোমুগ্ধকর ও শান্তিপূর্ণ গন্তব্য হিসাবে বর্ণনা করেছেন। সঙ্গে স্থানীয় ছোট ছোট দোকানের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া, সেখানকার কারুশিল্প দেখার অভিজ্ঞতাও স্মরণ করেছেন।

অরিজিৎ সিং শহরটিকে তার নিজস্ব জগতে রূপান্তরিত করেছেন, যেখানে সবাই সংগীত, শিল্প এবং একে অপরকে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। পরিশেষে ইউলিয়া ভান্তুর গানটির জন্য অরিজিতের সঙ্গে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ সুযোগটিকে সম্মান ও সৌভাগ্য বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ইউলিয়া ভান্তুর ও সালমান খান কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে জানা গেছে। রোমানিয়ায় জন্মগ্রহণকারী ইউলিয়া টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি হিমেশ রেশমিয়ার বিপরীতে এভরি নাইট অ্যান্ড ডে-তে তার প্রথম গান গেয়েছিলেন। ইউলিয়া সালমানের সিনেমা রাধে, সুলতান এবং রেস ৩-সহ বেশ কয়েকটি সিনেমাতেও গানও গেয়েছেন। ইতোমধ্যে সালমান ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের দ্বারা অনুপ্রাণিত একটি ওয়ার ড্রামা ব্যাটল অব গালওয়ান মুক্তির অপেক্ষায় রয়েছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *