Tag: সাইফ আলি খান

  • সাইফপুত্রের প্রেমের গুঞ্জন, প্রেমিকার পরিচয় কি

    সিনেমার কারণে নয়, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রেমের কারণের শিরোনামে। বছরখানেক ধরেই অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। মাঝে কয়েকবার দেখাও হয়েছে। তবে দুজনেই বলছেন, তারা ভালো বন্ধু।

    কাকতালীয় ভাবে তাদের উত্তরও এক। শুধু লিঙ্গ পরিবর্তন করা হয়েছে বাক্যে। সম্প্রতি পলকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্পর্কে জড়িয়েছেন। উত্তরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেওতা তিওয়ারির মেয়ে বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে মিস্টি একটা ছেলে। এই তো।’ কদিন আগে একই প্রশ্নে গুঞ্জন ভাঙেন ইব্রাহিম। ফ্লিমফেয়ারে অংশ নিয়ে পতৌদি পরিবারের সন্তান বলেছেন, ‘সে আমার ভালো একজন বন্ধু। মিস্টি একটা মেয়ে। এই তো।’

    পলক-ইব্রাহিমের সম্পর্ক নিয়ে আলোচনা বহু আগে থেকে। ২০২২ সালে প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বেশ কিছু কনসার্টে, মালদ্বীপ কিংবা গোয়া’র মতো জায়গায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। তবে দুই তারকাই বলছে, তারা ভালো বন্ধু।

    ইব্রাহিম কদিন আগে ফ্লিমে অভিষেক হয়েছে। তবে নাডিয়ানিয়ান মুভিতে তার চরিত্র নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে দমে যাননি সাইফপুত্র। কাজল আগারওয়াল ও পিথিরাজ সুকুমারানের সঙ্গে সারজামিন নামের মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে।

    ইব্রাহিমের কথিত প্রেমিকা পলক অবশ্য বেশ পরিচিত। এ বছরের মে মাসে তার হরর-কমেডি ঘরানার মুভি দ্য ভূতনি আসবে। আরও বেশ কিছু কাজ হাতে রেখেছেন পলক।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রাহাকে আড়ালে রাখার সিদ্ধান্ত রণবীর-আলিয়ার

    পতৌদি পরিবারের নবাব বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর থেকে রাহাকে আড়ালে রাখতেই পছন্দ করছেন অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়া অনুরোধ করেন, রাহার ছবি যেন আর না তোলা হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।

    রাহা কাপুরের ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মিশুকে একরত্তির মিষ্টি ভিডিওতে মুগ্ধ অনেকেই। ফটোসাংবাদিকদের দেখলেই হাসে রাহা। কখনো আবার উড়ন্ত চুমু ছুড়ে দেয়। কিন্তু এসব কার্যকলাপে রাশ টেনেছেন রাহার বাবা-মা। অর্থাৎ রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

    সোহা আলি খান এ প্রসঙ্গে নিজের সন্তানের প্রসঙ্গও টেনে এনেছেন। অভিনেত্রী বলেন, অবশ্যই, কুনাল (কুনাল খেমু) আর আমিও এ নিয়ে কথা বলেছি। কিন্তু সৌভাগ্যবশত সংবাদমাধ্যমের সঙ্গে আমার ও কুনালের সম্পর্ক ভালো ছিল। 

    তিনি বলেন, আমার একটা ঘটনা মনে আছে। আমি ইনায়াকে সাঁতারে নিয়ে গিয়েছিলাম। ফটোসাংবাদিকরা ছবি তুলছিলেন, ওদের তখন অনুরোধ করি— ছবি তোলা বন্ধ করার জন্য। ওরা আর ছবি তোলেননি।

    সোহা বলেন, আমি দেখেছি— নিষেধ করা হলে ওরা মোটেই ছবি তোলেন না। এই সম্মানটুকু ওরা দেন। তবে হলিউডে এমনটি হয় না। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি।

    আলিয়া ও রণবীরের সিদ্ধান্তকে সমর্থন করেন সোহা আলি খান। অভিনেত্রী বলেন, আমরা তারকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানরা নেয়নি। তাই ওদের ওপর প্রভাব পড়া উচিত নয় বলেই মনে করি। কিন্তু এটা আমাদের জীবনের অঙ্গ। লড়াই তো করতে পারি না এর বিরুদ্ধে।

    বিনোদন ডেস্ক

  • সাইফের ওপর হামলায় মুখ খুললেন বোন সোহা আলি খান

    বলিউড অভিনেত্রী সোহা আলি খান সম্পর্কে সাইফ আলি খানের বোন।  সম্প্রতি অভিনেত্রীর ‘ছোড়ি ২’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। ২০২১ সালের ‘ছোড়ি ’ সিনেমার সিক্যুয়েল এটি।  এতে মূল চরিত্রে ছিলেন নুশরাত ভারুচা।

    সিক্যুয়েলে সোহা আলি খান একেবারে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। তিনি অভিনয় করেছেন ভিলেন দাসি মা’র চরিত্রে, যা দর্শকের কাছে একেবারেই অপ্রত্যাশিত। বর্তমানে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

    সাম্প্রতিক এক সাক্ষাতকারে ভাই সাইফ আলি খানের ওপর হওয়া নৃশংস হামলার প্রসঙ্গ উঠে আসলে তিনি এ বিষয়ে কথা বলেন।

    এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাতকারে সোহা বলেন, ‘আক্রমণটি খুবই দুর্ভাগ্যজনক ছিল।  আরও দুর্ভাগ্যজনক বিষয় ছিল, এটি হিংসাত্মক হয়ে উঠেছিল। তবে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই ব্যাপারটিতে যে, সেটি যতটা ভয়ংকর হতে পারত, তেমন কিছু হয়নি। তার শরীরে স্থায়ী কোনো ক্ষতি হয়নি এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সেজন্য আমরা কৃতজ্ঞ। কারণ মাত্র ১ মিলিমিটার এদিক-সেদিক হলেই সবকিছু অনেক খারাপ হতে পারত। এখন সেই কৃতজ্ঞতার অনুভূতিই সবচেয়ে বড়।’

    এর আগেও চলতি বছরের মার্চ মাসে এনডিটিভির যুবা ইভেন্টে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এই ঘটনার প্রভাব নিয়ে কথা বলেন।

    সারা বলেন, ‘এটি আমাদের বুঝিয়ে দেয় জীবনে আসলে কী গুরুত্বপূর্ণ। পুরো পরিবার তখন শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করছিল; কারণ ঘটনাটি আরও খারাপ হতে পারত। আমি খুবই কৃতজ্ঞ, সব কিছু এখন ঠিক আছে। এটি যেন আমাদের জীবনের গুরুত্ব মনে করিয়ে দিয়েছিল—এই জীবনটা কতটা মূল্যবান। এমন মুহূর্তগুলো আমাদের বারবার তা উপলব্ধি করিয়ে দেয়।’

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়।  অভিনেতার শরীরে ছুরি দিয়ে তখন ৬টি আঘাত করা হয়।  এর মধ্যে দুটি ছিল গভীর। সফল অস্ত্রোপচারের পর তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।

    সাইফ আলি খান বর্তমানে তার পরবর্তী সিনেমা জুয়েল থিফ–এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।  আসছে ২৫ এপ্রিল নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।  এতে তার সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত ও কুনাল কাপুর।

    বিনোদন ডেস্ক

  • সাইফের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়!

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় নিয়েছে। আদালতে দেওয়া মুম্বাই পুলিশের চার্জশিটে দেখা গেছে, অভিনেতার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপের নমুনা অভিযুক্ত শরিফুল ইসলামের নমুনার সঙ্গে মেলেনি।

    সাইফের বাড়ির বিভিন্ন জায়গা ও সামগ্রী থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে ২০টি নমুনা পাঠানো হয়েছিল সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে। কিন্তু, তার মধ্যে ১৯টি নমুনাই শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি বলে খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম।

    চার্জশিটের তথ্যের বরাতে নিউজ ১৮ জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্টগুলি সংগ্রহ করা হয়েছিল বাথরুমের দরজার পিছন থেকে, শোওয়ার ঘরের স্লাইডিং দরজার এবং কাপবোর্ডের দরজা থেকে নেওয়া নমুনা শরিফুলের হাতের সঙ্গে মেলেনি।

    মাত্র একটি ছাপ মিলেছে শরিফুলের হাতের সঙ্গে, সেটি হল ওই বিল্ডিংয়ের ৯ তলা থেকে। পুলিশ সূত্র জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কখনই নিশ্ছিদ্র তথ্যপ্রমাণ নয়। এক হাজারটির মধ্যে একটি মিলতে পারে। কারণ, যেখানে অনেক মানুষের হাতের ছোঁয়া আছে, সেখানে নির্দিষ্ট করে মাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপ শনাক্ত করা কঠিন। 

    গত সপ্তাহে জমা দেওয়া হাজার পাতার চার্জশিটে অবশ্য মুম্বাই পুলিশ শরিফুলের বিরুদ্ধে আরও বেশ কিছু অকাট্য তথ্যপ্রমাণ দিয়েছে। চার্জশিটে ফিঙ্গারপ্রিন্টের নমুনা পরীক্ষা রিপোর্ট ছাড়াও মুখাবয়ব শনাক্ত রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের দ্বারা আসামিদের চেনার রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট রয়েছে।

    ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলি খান। চলতি মাসের শুরুর দিকে নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে আসেন অভিনেতা। গলায় ব্যান্ডেজ ও হাতে কাস্ট নিয়েই মঞ্চে উঠে সাইফ ‘জুয়েল থিফ’-এর প্রচার করেন।

    বিনোদন ডেস্ক

  • ভাইপো ইব্রাহিমকে চামড়া মোটা করার পরামর্শ অভিনেত্রীর

    পতৌদি পরিবারের নবাব ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন পরিচালক করণ জোহর। সবার ভাগ্য ইব্রাহিম আলি খানের মতো হয় না। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এ নবাগত অভিনেতা। 

    সিনেমা মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম আলি খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ইব্রাহিমের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। তার অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলছে সামাজিক মাধ্যমে। এবার ভাইপোর পাশে দাঁড়ালেন ফুফু সোহা আলি খান। পাশাপাশি যে উপদেশ দিলেন অভিনেত্রী।

    সিনেমা দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের ক্যারিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এ সিনেমাতে তার অভিনয় দর্শকদের মন জয় করতে পারেনি। একইভাবে সমালোচিত হয়েছেন ইব্রাহিমের সহ-অভিনেত্রী খুশি কাপুর। সোহা বলেন, অভিনেতাদের আসলে খুব সহজে নিশানায় ফেলা যায়। 

    সোহা নিজে বিদেশের চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন। বেশ কিছু সিনেমা করেন, কিন্তু সেভাবে সাফল্য পাননি। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে আছেন। তবে ভাইপোর ক্যারিয়ার সবে শুরু হয়েছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নিজের গায়ের চামড়া মোটা করতে হবে। যে যা বলবে, সেটি যেমন শোনার দরকার নেই; আবার কিছু সময় মানুষের বক্তব্য জানার প্রয়োজন রয়েছে। নিজের শিল্পের প্রতি সৎ থাকো এবং কাজ কর। সাফল্য বা ব্যর্থতা কোনটাই নিজের ওপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না।

    বিনোদন ডেস্ক

  • ১৩ বছর আগে নায়িকাদের সঙ্গে হোটেলে যে কাণ্ড ঘটিয়েছিলেন সাইফ

    পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খানের জীবনে ঝামেলা যেন শেষই হচ্ছে না। মাস কয়েক আগেই অভিনেতার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতকারী। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে বিঁধছে সাইফের জীবনে। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা। ঠিক কী ঘটেছিল সে দিন হোটেলে?

    বন্ধুদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান। নিজেদের মধ্যে গল্প-গুজবে মশগুল ছিলেন তারা। তাদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সাইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুসিও মেরে দেন। তার পর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

    প্রবাসী ব্যবসায়ী ইকবাল মীর শর্মা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও অভিনেতা এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। সাইফ বলেন, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন। 

    পরে সাইফ নাকি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কথা শুনতে নারাজ শর্মা। শৌচালয়ে ঢুকে পাল্টা সাইফকে মারধর করা শুরু করেন তিনি। সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ক্রিকেট খেলে অর্থোপার্জন হতো না বাবার: সোহা

    পতৌদি পরিবারের নবাব মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের একজন নামকরা ক্রিকেটার। ষাটের দশকেই মূলত ক্রিকেটের ময়দান কাঁপিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় তো আইপিএলের মতো টুর্নামেন্ট ছিল না। আর ছিল না বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগও। সে কারণে সংসারের হাল ধরতে হয়েছিল পতৌদিপত্নী শর্মিলা ঠাকুরকে। আর সেই আক্ষেপই জানালেন মনসুরকন্যা বলিউড অভিনেত্রী সোহা আলি খান।  

     সম্প্রতি সংবাদমাধ্যমে পতৌদিকন্যা বলেন, আমার বাবা ছিলেন তারকা ক্রিকেটার। ১৯৬০-এ আইপিএল ছিল না। বাবা শুধু ভালোবেসেই ক্রিকেট খেলতেন। তখন অর্থ উপার্জন হতো না ক্রিকেট থেকে। বিজ্ঞাপন থেকেও উপার্জনের সুযোগ ছিল না। তাই মাকে আমাদের সংসার চালানোর দায়িত্ব নিতে হয়েছিল।

    আগামী সিনেমা ‘ছোরি ২’-এর প্রচারে ব্যস্ত সোহা আলি খান। প্রচার অনুষ্ঠানেই অভিনেত্রীর কাছে সাংবাদিকরা তার রোল মডেলের বিষয়ে জানতে চাইলে জবাবে বাবা মনসুর আলি খানের কথা বলেন।

    অভিনেত্রী বলেন, আমার বাবার সঙ্গে মায়ের (শর্মিলা ঠাকুর) বিয়ে হয় মাত্র ২৪ বছর বয়সে। সেই সময় বিয়ের পর এক নারীর পক্ষে সংসার ও অভিনয় একই সঙ্গে চালিয়ে যাওয়া খুবই কঠিন ছিল। তারপর বিয়ের দুবছরের মধ্যেই মায়ের প্রথম সন্তান হয়। সবটা সামলে কাজ চালানো কঠিন ছিল। কিন্তু সংসার চালানোর জন্য মাকে সেই সময় কাজ চালিয়ে যেতে হয়।

    সোহা বলেন, আমার বাবা চিরকালই মনের আনন্দে ক্রিকেট খেলতেন। তার থেকে অর্থ উপার্জন হতো না। এরপর যখন আমি জন্মাই, তখন বাবা ক্রিকেট থেকে অবসর নেন। 

    তিনি বলেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সেই সময় আমাদের সংসারে যথেষ্ট দারিদ্র্যতা ছিল। তখন মা একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। তাই মাকেই সংসারের দায়িত্ব নিতে হয়। 

    অভিনেত্রী বলেন, এত অসুবিধার মধ্যেও বাবা সবসময় মাকে বলতেন— তোমার যা করতে ভালো লাগবে সেটাই করবে। আর বাবার এই গুণটাই আমার সবচেয়ে পছন্দের ছিল। তাই বাবাকে সারাজীবন রোল মডেল মানি এবং মানব। 

    তিনি বলেন, আর মাকে তো সারাজীবন দেখছি, তিনি কাজ করে চলেছেন। তাদের দেখেই নিজের জীবনের চলার পথ ঠিক করেছি।

    বিনোদন ডেস্ক

  • ‘কারিনা সুবিধার মেয়ে নয়, পরিবারও সাংঘাতিক’

    ‘তশন’ সিনেমার শুটিংয়ে প্রেম শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলি খানের।  শুটিং স্পটে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নাকি কারিনাই প্রথম হাত বাড়িয়েছিলেন। সাড়া দিয়েছিলেন সাইফও। 

    কারিনা নিজেই এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, সাইফ সহজে মেয়েদের সঙ্গে মিশতে পারেন না।  কিন্তু কারিনা যে মোটেও ‘সুবিধার মেয়ে’ নন, এ বিষয়ে সাইফকে নাকি আগেই সাবধান করেছিলেন অক্ষয় কুমার।

    ‘তশন’ সিনেমায় অক্ষয়ও অভিনয় করেছিলেন। তার চোখের সামনেই গড়ে উঠেছিল সাইফ ও কারিনার সম্পর্ক। তখন বাধ্য হয়ে সহ-অভিনেতাকে সাবধান করেছিলেন অক্ষয়। পরে এই বিষয়টি টুইঙ্কল খান্নার সঙ্গে এক অনুষ্ঠানে ফাঁস করেছিলেন কারিনা নিজেই।

    কারিনা অনুষ্ঠানে বলেন, অক্ষয় টের পেয়েছিল আমি আর সাইফ প্রেম করছি। একদিন অক্ষয় কথা বলার জন্য সাইফকে এক কোণে নিয়ে গিয়েছিল।  সে সাবধান করতে বলেছিল, ‘মন দিয়ে শোনো।  ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভাল করে চিনি। তাই যা করবে, ভেবেচিন্তে কোরো।’ এ কথা শুনে সাইফ জানিয়েছিল, ও আমাকে বুঝে গিয়েছে। ও সবটা সামলে নেবে।

    ‘তশন’ সিনেমার আগেও নাকি অন্যান্য সিনেমায় জুটি বাঁধার প্রস্তাব বার বার এসেছে তাদের কাছে। কিন্তু কেউ না কেউ পিছিয়ে গিয়েছিলেন। অবশেষে সিনেমাটি একসঙ্গে কাজ করেন তারা। আর প্রথম সিনেমাতে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তারা।  

    এই প্রসঙ্গে কারিনা বলেছিলেন, আমাদের সম্পর্কের সুতো বোধহয় আগে থেকেই বাঁধা ছিল। 

    ২০১২ সালে কারিনা ও সাইফ বিয়ে করেন। বর্তমানে তারা দুই পুত্রসন্তানের বাবা-মা।

    বিনোদন ডেস্ক

  • সাইফকে হামলাকারী শরিফুলের জামিনের বিরোধিতা পুলিশের

    জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পতৌদি পরিবারের নবাব ও বলি অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম। গতকাল  শুক্রবার (৪ এপ্রিল) মুম্বাই পুলিশ সেই আবেদনের বিরোধিতা করেছে বলে জানা গেছে। 

    পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো হয়েছিল ওই অস্ত্র দিয়েই। ফলে এ মুহূর্তে শরিফুলের জামিনের বিরোধিতা করছে তারা।

    অভিযুক্ত শরিফুল ধরা পড়েছিলেন মহারাষ্ট্রের ঠানে এলাকার এক শ্রমিক বস্তি থেকে। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল, তিনি গভীর রাতে বান্দ্রার এলাকার অভিজাত আবাসনে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছেন। বাধা পেয়ে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন খোদ অভিনেতা সাইফ আলি খানের ওপর। দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর— অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাস করছিলেন তিনি। সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গত দুই মাসের বেশি সংশোধনাগারে রয়েছেন শরিফুল। কিন্তু তিনি জামিনে মুক্তি পেলে সাক্ষী ও আক্রান্ত পরিবারের ওপর প্রভাব বিস্তার করে মামলার ক্ষতি করতে পারে বলে দাবি করেছে পুলিশ।

    আদালতে পুলিশ জানিয়েছে, হামলার পর অভিনেতার মেরুদণ্ডের কাছে আটকে থাকা ছুরির টুকরো এবং ঘটনাস্থলে পাওয়া অস্ত্রের একটি অংশ শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে মিলে রয়েছে। তিনটি টুকরো অভিনেতার ওপর হামলার জন্য ব্যবহৃত একই অস্ত্রের অংশ, ফরেনসিক তদন্তে এমনটিই উঠে এসেছে।

    অন্যদিকে অভিযুক্তের আইনজীবী জামিন চেয়ে আদালতকে জানান, মামলার তদন্ত প্রায় শেষ। শুধু চার্জশিট দাখিল করা বাকি। অভিযুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মামলার পরবর্তী শুনানি ৯ এপ্রিল ধার্য করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘জুয়েল থিফ’-এর পোস্টারে উচ্ছ্বসিত সাইফের ভক্তরা

    আগামী ২৫ এপ্রিল নেটফ্লিক্স ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ সিনেমাটি। প্রকাশ্যে এলো সেই সিনেমার পোস্টার। অসাধারণ এই পোস্টার দেখে ভীষণ উচ্ছ্বসিত সাইফভক্তরা।

    ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ সিনেমার যে পোস্টার সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে— একটি অসামান্য লুক নিয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছেন পতৌদি পরিবারের নবাব। অভিনেতার চোখে পড়েছে একটি হীরের ছায়া। বোঝাই যাচ্ছে, হীরে চুরির গল্প নিয়েই তৈরি হয়েছে এই গোটা সিনেমাটি।

    সিনেমার পোস্টার দেখে দর্শকরা মোটামুটি গল্প অনুমান করেছেন। হীরে চুরির গল্প নিয়ে যে গোটা সিনেমাটি তৈরি করা হয়েছে, সে আন্দাজ ইতোমধ্যে করে ফেলেছেন ভক্তরা। এক নেটিজেন লিখেছেন—দুর্দান্ত একটি সিনেমা হতে চলেছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— এই সৃজনশীল সিনেমা বলে দিচ্ছে যে, সিনেমাটি কতটা ভালো হতে চলেছে।

    সিনেমার গল্প বা সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি সাইফ আলি খান বলেছিলেন—এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সিদ্ধার্থ জানে কীভাবে অ্যাকশন, স্টাইল ও গল্প উপস্থাপন করতে হয়। এই সিনেমার মাধ্যমে আমরা নিজেদের বেস্ট দেওয়ার সুযোগ পেয়েছি। জয়দীপ আহলাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে ভীষণ ভালো লেগেছে। গোটা ব্যাপারটি রোমাঞ্চকর।

    গত ফেব্রুয়ারিতে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছিল, যেখানে দেখানো হয়েছিল সাইফ ও জয়দীপ এটি দুর্লভ হীরে চুরি করার প্ল্যান করেছেন। সিনেমায় সাইফ ও জয়দীপ ছাড়া অভিনয় করেছেন কুনাল কাপুর, নিকিতা দত্তসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল। সিনেমাটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ আনন্দ ও তার শ্রী মমতা আনন্দ।

    বিনোদন ডেস্ক