Home / Entertainment / ১৩ বছর আগে নায়িকাদের সঙ্গে হোটেলে যে কাণ্ড ঘটিয়েছিলেন সাইফ

১৩ বছর আগে নায়িকাদের সঙ্গে হোটেলে যে কাণ্ড ঘটিয়েছিলেন সাইফ

পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খানের জীবনে ঝামেলা যেন শেষই হচ্ছে না। মাস কয়েক আগেই অভিনেতার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতকারী। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে বিঁধছে সাইফের জীবনে। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা। ঠিক কী ঘটেছিল সে দিন হোটেলে?

বন্ধুদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান। নিজেদের মধ্যে গল্প-গুজবে মশগুল ছিলেন তারা। তাদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সাইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুসিও মেরে দেন। তার পর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

প্রবাসী ব্যবসায়ী ইকবাল মীর শর্মা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও অভিনেতা এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। সাইফ বলেন, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন। 

পরে সাইফ নাকি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কথা শুনতে নারাজ শর্মা। শৌচালয়ে ঢুকে পাল্টা সাইফকে মারধর করা শুরু করেন তিনি। সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *