Tag: শাহরুখ খান

  • বলিউড তারকাদের দেহরক্ষীদের বেতন কি কোটি রুপি? যা জানালেন শাহরুখের সাবেক দেহরক্ষী

    শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের মতো জনপ্রিয় তারকাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পোর্টালে দাবি করা হয়, এসব দেহরক্ষীরা বছরে ২ থেকে ২.৫ কোটি রুপি পর্যন্ত বেতন পান। তবে সম্প্রতি শাহরুখ খানের সাবেক দেহরক্ষী ইয়াসিন খান এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ইউসুফ ইব্রাহিম এই তথ্যের সত্যতা নিয়ে মুখ খুলেছেন। 

    ‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসিন খান জানান, ইন্টারনেটে প্রচারিত দেহরক্ষীদের কোটি কোটি রুপি বেতনের খবরগুলো মূলত অতিরঞ্জিত। 

    তিনি ইন্টারনেটে ভাইরাল হওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আমার মনে হয় না তারা (দেহরক্ষীরা) বছরে ওই পরিমাণ অর্থ আয় করেন। যদি কোনো তারকা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে বা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেশি টাকা দেন, তবে সেটা আলাদা বিষয়। কিন্তু সাধারণত বেতন এত বেশি হয় না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি স্পষ্ট করেন, দেহরক্ষীদের সাধারণত একটি নির্দিষ্ট মাসিক বেতন থাকে। তবে সিনেমার শুটিং চলাকালীন প্রযোজকদের সঙ্গে আলাদা চুক্তির ভিত্তিতে বাড়তি কিছু আয় হতে পারে, যা প্রজেক্ট এবং প্রযোজকের ওপর নির্ভর করে। এটি কোনো বার্ষিক ‘ম্যাসিভ প্যাকেজ’ নয়। 

    ইয়াসিন অতীতে বলিউডের পারিশ্রমিক ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। 

    তিনি জানান, আগে শুটিংয়ের সময় গাড়িচালক বা মেকআপ আর্টিস্টরা পারিশ্রমিক পেলেও দেহরক্ষীদের কোনো অতিরিক্ত অর্থ দেওয়া হতো না। শাহরুখ খানের সঙ্গে কাজ করার সময় ইয়াসিন নিজেই এই প্রথার পরিবর্তনের দাবি তোলেন এবং দেহরক্ষীদের কাজের স্বীকৃতি ও ন্যায্য পাওনার জন্য আওয়াজ তোলেন। 

    আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের মতো তারকাদের নিরাপত্তা পরামর্শদাতা ইউসুফ ইব্রাহিমও একই সুর মেলান। তার মতে, একজন পেশাদার দেহরক্ষীর মাসিক বেতন সাধারণত ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে হয়ে থাকে। 

    শাহরুখের বর্তমান দেহরক্ষী রবি সিং বছরে ২.৭ কোটি রুপি আয় করেন—এমন দাবিকে তিনি পুরোপুরি অবাস্তব বলে উড়িয়ে দেন। 

    তারকাদের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ সম্পর্কের ভিত্তিতে কেউ হয়তো কিছুটা বেশি বেতন পেতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে এই খাতের বেতন কাঠামো সাধারণ মানুষের ধারণার চেয়ে অনেক বেশি সীমিত। রুপালি পর্দার তারকাদের জীবনের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ কাজ করলেও, তাদের আয়ের অংকটি ভাইরাল হওয়া খবরের মতো আকাশচুম্বী নয়। 

    সূত্র: দ্য সিয়াসাত ডেইলি 

    বিনোদন ডেস্ক

  • ‘পিকচার আভি বাকি হ্যায়’—শাহরুখের সংলাপ দিয়ে ট্রাম্পকে ইরানি দূতের জবাব

    আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এবার জায়গা করে নিল বলিউডের রূপালি পর্দার সংলাপ। সিনেমা হলের গণ্ডি পেরিয়ে ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের রসায়নে যোগ হলো মেগাস্টার শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ— ‘পিকচার আভি বাকি হ্যায়’ (সিনেমা এখনো শেষ হয়নি)। 

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এই নাটকীয় পন্থা অবলম্বন করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট। 

    কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরান সম্পর্কে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ইরানের নৌ-শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই ইরানের কনস্যুলেট পাল্টা প্রচারণা শুরু করে। 

    সম্প্রতি ইরানি কনস্যুলেট তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর উচ্চগতির বোটের মহড়া ও নিখুঁত লক্ষ্যে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য। 

    সেই সঙ্গে ভিডিওতে ইরানের নৌ-প্রস্তুতির একটি শক্তিশালী মহড়াও দেখানো হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওর ক্যাপশনে তারা সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার দাবির তীব্র সমালোচনা করে। কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়, আধুনিক সমরাস্ত্র ও কৌশলী বাহিনী কীভাবে দ্রুত এবং কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে, তা সাম্প্রতিক ঘটনাবলিই প্রমাণ করে। 

    তবে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল শাহরুখ খানের ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সংলাপের ব্যবহার। 

    ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া বার্তায় বলা হয়- ‘পিকচার আভি বাকি হ্যায়’। এর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প ইরানকে যতটা দুর্বল ভাবছেন পরিস্থিতি আসলে তেমন নয়; বরং আসল লড়াই বা ‘ক্লাইম্যাক্স’ এখনো সামনে রয়ে গেছে। 

    আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এমন পপ-কালচারাল রেফারেন্সের ব্যবহার দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে ‘কূটনীতির নতুন ধরণ’ হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় সংস্কৃতিকে ব্যবহার করে ইরানের নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার এই কৌশলটি বেশ বুদ্ধিদীপ্ত। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা। আশা পারেখ থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, রণবীর সিংসহ আরও অনেকেই। তবে গায়িকার শেষকৃত্যে দেখা যায়নি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, বাদশাহ শাহরুখ খানকে। তা নিয়েই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন।

    মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশার শেষকৃত্য। পরিবার, বন্ধু, সিনেমা জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক মহলের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। সেই অনুষ্ঠানে ছিলেন না শাহরুখ ও সালমান। মুম্বাইয়ে ছিলেন তারা, কেন তাদের দেখা যায়নি, তা নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একটি সূত্র জানিয়েছে, দুজনেই সেই সময় মুম্বাইয়ে থাকার পরও প্রয়াত কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে জেতে পারেননি ভিন্ন একটি কারণে। আর সেটি ভিড় ও নিরাপত্তার অভাববোধ থেকেই তারা শেষকৃত্যে উপস্থিত হননি। ভিড়ের মধ্যে তাদের উপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি।

    যদিও অনুষ্ঠানে যোগ না দিলেও দুই অভিনেতাই আলাদা করে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। শাহরুখ খানের পোস্টে ফুটে উঠেছে গভীর আবেগ। তিনি আশাকে ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে সালমান খানও আশা ভোসলের মৃত্যুতে ‘অপূরণীয় ক্ষতি’ বলে শোক প্রকাশ করেন।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে যে কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল রাজপালের

    বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব সম্প্রতি তার ক্যারিয়ারের এক বড় আক্ষেপের কথা তুলে ধরেছেন। বর্তমানে প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কঠিন সময় পার করলেও তিনি থেমে থাকেননি—চালিয়ে যাচ্ছেন নিজের সংগ্রাম।

    এক সাক্ষাৎকারে রাজপাল জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ভুল বোঝাবুঝির কারণে তার ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব পড়ে। তিনি জানান, ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু তার অজান্তেই এক বিভ্রান্তির সৃষ্টি হয়, যার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়।

    রাজপালের দাবি, তার এক ঘনিষ্ঠ সহকারীর ভুলের কারণে শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছে যায়। ফলে প্রজেক্টটি আর করা হয়ে ওঠেনি তার।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ঘটনার প্রভাব পড়ে পরবর্তী কাজেও। বিল্লু বারবার ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও সেটিও শেষ পর্যন্ত আর করা হয়নি তার। পরে সেই চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

    রাজপাল আরও জানান, জুহি চাওলা-এর ভাই তাকে শাহরুখের সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছিলেন। কারণ, ‘কাল হো না হো’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় শাহরুখ নিজেই ভবিষ্যতে বড় প্রজেক্টে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

    তবে পেশাগত জীবনে এই দূরত্ব তৈরি হলেও ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। রাজপাল বলেন, তাদের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। পরে যখনই তাদের দেখা হয়েছে, তারা আগের মতোই আন্তরিকভাবে সময় কাটিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • অস্কারের তালিকায় ‘ডিডিএলজে’, কাজলের প্রতিক্রিয়ায় নতুন করে আলোচনায়

    ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় প্রেমের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। সম্প্রতি দ্য একাডেমি অফ মোশান পিকচারস আর্টস অ্যান্ড সাইন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণভিত্তিক প্রিয় রোমান্টিক চলচ্চিত্রের তালিকায় ছবিটির নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছে।

    পোস্টটিতে ‘ইউ মি অ্যান্ড টাসকানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’-এর মতো ছবির পাশাপাশি ডিডিএলজে’র দৃশ্যও তুলে ধরা হয়।  ক্যাপশনে প্রশ্ন রাখা হয়—‘ভ্রমণকে ঘিরে আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি? 

    এ পোস্ট নজরে আসতেই ছবিটির অভিনেত্রী কাজল সেটি শেয়ার করে লেখেন, ‘আমি ডিডিএলজেকেই ভোট দিচ্ছি’। 

    সংক্ষিপ্ত এ প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেন আদিত্য চোপড়া, যা ছিল তার প্রথম পরিচালিত চলচ্চিত্র। প্রযোজনা করেন তার বাবা ইয়াশ চোপড়া। ছবিতে শাহরুখ খান ও কাজলের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে।  মুক্তির পর এটি ব্যাপক সাফল্যও পায়।

    গত বছর ছবিটির মুক্তির ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে লন্ডনের লেস্টার স্কয়ারে রাজ-সিমরানের ভঙ্গিতে একটি ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করেন শাহরুখ ও কাজল, যা কোনো ভারতীয় সিনেমার জন্য প্রথম।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ডিডিএলজে’ বিশ্বে দীর্ঘতম সময় ধরে চলমান চলচ্চিত্রগুলোর একটি। মুম্বাইয়ের মারাঠা মন্দিরে এখনো নিয়মিতভাবে এটি প্রদর্শিত হচ্ছে। ছবিটির কাহিনিতে ইউরোপ ভ্রমণে গিয়ে প্রেমে পড়া দুই প্রবাসী ভারতীয় তরুণ-তরুণী রাজ ও সিমরানের গল্প তুলে ধরা হয়েছে, যা পরবর্তীতে পরিবার ও সংস্কৃতির টানাপোড়েনের মধ্য দিয়ে এগোয়।

    বিশ্লেষকদের মতে, ‘ডিডিএলজে’ শুধু একটি চলচ্চিত্র নয় বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য—যার প্রভাব পরবর্তী প্রায় সব রোমান্টিক সিনেমায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • আশা ভোসলেকে নিয়ে শাহরুখ খানের আবেগঘন বার্তা

    ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে দেশজুড়ে শোকের হাওয়া বইছে। ভারতের শোবিজ থেকে শুরু করে গোটা উপমহাদেশের বিভিন্ন অঙ্গনের মানুষ গুণি এই কণ্ঠশিল্পীর প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করছেন। 

    ইতোমধ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রিয়াংকা চোপড়া, উদিত নারায়ণ, এ আর রহমান, আলকা ইয়াগনিক থেকে শুরু করে অভিনেত্রী কাজল এই কিংবদন্তিকে স্মরণ করেছেন। নব্বই দশকে বলিউডে তুমুল সব জনপ্রিয় গান উপহার দেওয়া এই সংগীতজ্ঞকে স্মরণ করে এবার আবেগঘন এক ফেসবুক পোস্ট দিলেন সুপারস্টার শাহরুখ খান। 

    আশা ভোসলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বলিউড বাদশাহ লিখেছেন, ‘আশা তাইয়ের (আশা ভোসলে) চলে যাওয়ার খবরটা সত্যিই খুব বেদনাদায়ক… তার কণ্ঠ ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান স্তম্ভ এবং আগামী কয়েক শতাব্দী ধরে বিশ্বজুড়ে তা প্রতিধ্বনিত হতে থাকবে। তিনি এমন এক প্রতিভা যা সময়ের ঊর্ধ্বে। তিনি সবসময় আমাকে ভালোবাসা ও আশীর্বাদে সিক্ত করেছেন এবং আমি তাকে খুব মিস করব। ওপারে ভালো থেকো আশা তাই… তোমাকে অনেক ভালোবাসি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সিনেমায় মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব

    মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ল বলিউড কিং শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ। মেগাবাজেটের এই সিনেমায় শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। 

    ভারতীয় গণমাধ্যমের খবর, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন নির্মাতারা। বর্তমানে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট তৈরি করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। তবে ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন নির্মাতারা।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ঝুঁকির মুখে পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

    উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ আনতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। ফলে বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে তার চেষ্টা চালানো হচ্ছে।

    সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘সাইয়ারা’ সিনেমার কৌশল নিয়ে যা বললেন শাহরুখ

    বলিউডে ২০২৫ সালের অন্যতম সফল সিনেমা ‘সাইয়ারা’র বক্স অফিস সাফল্য ছাপিয়ে এখন আলোচনায়। সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীদের মাঝে এ সিনেমার, বিশেষ করে প্রচার কৌশল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় এবার  প্রশংসা করলেন বলি বাদশাহ শাহরুখ খানও। 

    এ সিনেমায় কোনো বড় তারকার উপস্থিতি ছাড়াই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমার পরিচালক মোহিত সুরি জানিয়েছেন, সিদ্ধার্থ আনন্দের এক দিওয়ালি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে অনুষ্ঠানে বাদশাহ পরিচালকের সঙ্গে কথা বলেন।

    মোহিত সুরি বলেন, প্রথাগত প্রচারের বাইরে গিয়ে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডাকে মিডিয়ার আড়ালে রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসা করেছেন বলি বাদশা শাহরুখ খান। ৩২৫ কোটি রুপি আয় করা এ সিনেমার সাফল্যের নেপথ্যে প্রচারের চেয়ে গানকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তারা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক বলেন, সেই অনুষ্ঠানে শাহরুখ খান তাকে বলেন— সিনেমার দুই প্রধান অভিনেতাকে সাধারণের চোখের আড়ালে রাখার সিদ্ধান্তটি ছিল দুর্দান্ত। গতানুগতিকভাবে শহর ঘুরে প্রচার বা সাক্ষাৎকার দেওয়ার বদলে সেই অর্থ ও সময় সিনেমার সংগীতের পেছনে ব্যয় করেছিলেন নির্মাতারা। 

    মোহিত সুরি বলেন, বড় কোনো তারকা না থাকায় তারা চেয়েছিলেন দর্শক যেন সরাসরি সিনেমার গল্পের সঙ্গে যুক্ত হতে পারে। আহান পান্ডেকে সিনেমার প্রধান চরিত্র ‘কৃষ কাপুর’ হিসেবে বেছে নেওয়াটাও তার জন্য সহজ ছিল না বলে জানান এ নির্মাতা।

    মোহিত সুরি বলেন, আদিত্য চোপড়াকে প্রস্তাব দিলেও প্রথম দেখায় আহানকে তার বড্ড ‘মিষ্টি ও নরম’ স্বভাবের মনে হয়েছিল। এ কারণে দুই-তিনটি মিটিংয়ের পর তিনি আহানকে ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু পরে আহানের পরিশ্রম ও অভিনয়ের প্রতি নিষ্ঠা দেখে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে জানান এ পরিচালক।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে আন্ডারওয়ার্ল্ডের দাপট: শাহরুখ-করণ জোহরের ভয়ংকর অভিজ্ঞতা

    নব্বইয়ের দশকের বলিউড মানেই যেমন ছিল ব্লকবাস্টার সব সিনেমা, তেমনি পর্দার আড়ালে ছিল আন্ডারওয়ার্ল্ড বা অন্ধকার জগতের এক ভয়াবহ ছায়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভীতিকর সময়ের স্মৃতিচারণ করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। শুধু বরুণ নন, শাহরুখ খান থেকে শুরু করে করণ জোহর—সবাইকেই কোনো না কোনো সময় পড়তে হয়েছিল প্রাণনাশের হুমকির মুখে।

    বরুণ ধাওয়ান জানান, তার বাবা প্রখ্যাত নির্মাতা ডেভিড ধাওয়ানের কাছে নিয়মিত চাঁদাবাজির ফোন আসত। তবে মজার ব্যাপার হলো, শুরুতে পরিবারের কেউ বিষয়টি গুরুত্বই দেয়নি।

    বরুণ বলেন, ‘আমাদের বাড়ির স্টাফরা ফোন ধরত এবং ওপাশ থেকে আসা হুমকিকে পাত্তাই দিত না। উলটো তারা হুমকিদাতাকে বলত— অমুক বাগানে আয়, তোকে দেখে নেব!’

    তবে এক সহ-অভিনেতার সতর্কবার্তায় ডেভিড ধাওয়ান বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ। হুমকিদাতা অস্ত্র নিয়ে তার অফিসে আসার বার্তা দিলে ওই দিন নিরাপত্তার খাতিরে পুরো পরিবারকে অন্য জায়গায় থাকতে হয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং করণ জোহরের আতঙ্ক

    এর আগে ফারাহ খান সেই সময়ের স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, ১৯৯৭ সালে মুকেশ দুগ্গালের খুনের খবর পুরো ইন্ডাস্ট্রিতে স্থবিরতা নামিয়ে এনেছিল। এমনকি করণ জোহরের অভিষেক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির সময়ও আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি এসেছিল। প্রিমিয়ার বাতিল করার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রথম সিনেমার সাফল্যের আনন্দের চেয়ে প্রাণভয়ই তখন বড় হয়ে দাঁড়িয়েছিল করণের কাছে।

    শাহরুখ খানকে হুমকি 

    সাংবাদিক অনুপমা চোপড়ার বই ‘কিং অব বলিউড’-এ শাহরুখ খান কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের হুমকির কথা বর্ণনা করেছেন। 

    শাহরুখের মাকে একদিন ফোন করে বলা হয়, ‘আপনার ছেলে লাল টি-শার্ট পরে আছে, আমি ওকে দেখতে পাচ্ছি। শুক্রবার সিনেমা মুক্তি দিলে ওকে গুলি করা হবে।’

    এই কথায় তার মা আতঙ্কিত হয়ে পড়লেও শাহরুখ ছিলেন নির্ভীক। তিনি তার মাকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমি একজন পাঠান, আমার কিচ্ছু হবে না।’ তবে দীর্ঘ সময় ‘টেলিস্কোপের নিচে’ থাকার মতো নজরদারিতে থাকাটা মানসিকভাবে অত্যন্ত হতাশাজনক ছিল বলে জানান এই সুপারস্টার।

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানকে ছাড়াতে শাহরুখের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার সমীরের

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে এ মামলার শুনানিতে তিনি অস্বীকার করেন। শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থগ্রহণ করেননি বলে জানান সমীর।

    আদালতে শুনানির সময় সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ান খানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।সিবিআইয়ের কাছে ঘুস নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান আইনজীবী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ের একটি প্রমোদতরি থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। পরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) অভিযোগ করে, আরিয়ান খানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি রুপি ঘুস চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা করে সিবিআই।

    এদিকে এ মামলার কারণে আরিয়ান খানকে এক মাস জেলে কাটাতে হয়েছিল। যদিও পরে উপযুক্ত প্রমাণের অভাবে শাহরুখপুত্রকে নির্দোষ ঘোষণা করা হয়। বর্তমানে তিনি পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে সমীরের বিরুদ্ধে ওঠা এ দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান।

    বিনোদন ডেস্ক