Tag: শাহরুখ খান

  • জনপ্রিয়তায় শাহরুখ-ঐশ্বরিয়াকে ছাপিয়ে গেলেন ‘কর্তব্য’ সিনেমার ১৪ বছরের নাবালক

    পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ সিনেমাটি ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এ সিনেমাটির অভিনেতা ১৪ বছরের কিশোর হরপাল যেন সবার নজর কেড়ে নিয়েছেন। 

    জনপ্রিয়তার নিরিখে আইএমডিবি সাপ্তাহিক একটি তালিকা তৈরি করে অভিনেতা-অভিনেত্রীদের। সেই তালিকায় সাধারণত শীর্ষে থাকেন বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, রণবীর সিংয়ের মতো তারকারা। কিন্তু হরিয়ানার এই ৩৩ বছর বয়সি অভিনেতা এখন সেই তালিকার শীর্ষে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও ছিল না সেই যুবককে নিয়ে তেমন কোনো মাতামাতি। 

    ‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সেই কিশোরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে জোর আলোচনা চলছে। উচ্চতায় মাঝারি, ফর্সা, ছোট করে চুল কাটা ও সামনের দাঁত উঁচু। সেই কিশোর চরিত্রটি সিনেমার পর্দায় একজনের নির্দেশে এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। গোটা সিনেমার একটি বড় অংশজুড়ে আছে সেই কিশোর। তবে বাস্তবজীবনে তার বয়স ১৪ নয়; বরং তিনি ৩৩ বছরের একজন যুবক, যার নাম যুধবীর আহলাওয়াত।

    যুধবীর হরিয়ানার ছেলে। হিন্দি সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে ‘সান্ড কি আঁখ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর ‘লাভ হোস্টেল’ এবং ‘কো-এড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাকে দেখতে বেশ তরুণ মনে হলেও এ অভিনেতা এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তিনি নাবালক নন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হরিয়ানার ঝাঁজর জেলায় থাকেন তিনি। বাবা বিএসএফ জওয়ান ছিলেন। যুধবীরের এক ভাই রয়েছেন। তারা সবাই উচ্চতা ও চেহারায় স্বাভাবিক হলেও যুধবীর তার উল্টো। যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি ছোট মনে হয় তাকে।

    আইএমডিবি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ৩০ জন ‘ট্রেন্ডিং’ ভারতীয় তারকার একটি তালিকা প্রকাশ করে থাকেন। অভিনেতা থেকে পরিচালক, লেখক এবং চিত্রগ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয় সেই তালিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাদের প্রোফাইল কতবার ভিজিট করেছেন, তার ওপর ভিত্তি করে সেই তালিকা প্রকাশ করা হয়। চলতি সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের কারণে ঐশ্বরিয়া রাই পেয়েছেন তিন নম্বর স্থান। চার নম্বরে আছেন দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। যদিও অভিনয় ছেড়েছেন অনেক আগে। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিজয় সম্প্রতি নিজেকে আলোচনায় রেখেছেন। 

    জুনিয়র এনটিআর ছিলেন ২৪ নম্বরে। শাহরুখ খান তারও পরের আসনে। এ মুহূর্তে এক নম্বরে রয়েছেন যুধবীর আহলাওয়াত। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-আলিয়াকে কেন আনফলো করলেন করণ জোহর

    ইনস্টাগ্রামে একাধিক বলিউড তারকাকে আনফলো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ বেশ কয়েকজন পরিচিত মুখকে তার ফলোয়িং তালিকা থেকে সরিয়ে দেওয়ার পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    তবে এ নিয়ে কোনো বিতর্ক বা ভুল বোঝাবুঝির সুযোগ না রেখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন করণ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো টানাপোড়েন জড়িত নয়।

    বরং সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করে মানসিক প্রশান্তি অর্জন এবং বাস্তব জীবনে আরও বেশি মনোযোগ দেওয়ার উদ্দেশ্যেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ডিজিটাল ডিটক্সের অংশ হিসেবে তিনি ধীরে ধীরে নিজের ফলোয়িং তালিকা সংক্ষিপ্ত করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    করণের আনফলো করা তারকাদের তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। এর ফলে বর্তমানে তার ফলো করা অ্যাকাউন্টের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮টি। তবে সবার নজর কেড়েছে আরেকটি বিষয়—তিনি এখনও প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

    বিভিন্ন জল্পনার জবাবে করণ বলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ বা মনোমালিন্য নেই। বরং ডিজিটাল জগতে কম সময় ব্যয় করে নিজের জীবন, কাজ এবং মানসিক সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতেই তিনি এই পরিবর্তন এনেছেন।

    প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্র পরিচালনার পর থেকে করণ জোহরকে আর পরিচালকের ভূমিকায় দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে তিনি সক্রিয় রয়েছেন এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘চাঁদ মেরা দিল’ দর্শকদের নজর কাড়ছে।

    বিনোদন ডেস্ক

  • সেই প্রিয়া কি হারিয়ে গেলেন?

    আশির দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী প্রিয়া গিল এখনো আলোচনায় রয়েছেন। একসময় বলি বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি কিংবা অজিত কুমারের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন।  বিশেষ করে ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করে সেই সময় ব্যাপক আলোচিত হন তিনি।

    এ সিনেমারই একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া গিল। কোনোভাবেই চড়টা মেরে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক নিজে শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে ওই মুহূর্তটির উত্তেজনায় পরিচালক ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন। তবে দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি প্রিয়া গিলের। ২০০৬ সালের পর থেকে তিনি নিজেকে পুরোপুরি অভিনয় জগত থেকে গুটিয়ে নেন।

    তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা প্রিয়া গিলের বর্তমান জীবনযাত্রা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, অভিনেত্রী প্রিয়া গিল বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও এর কোনো নির্ভরযোগ্য সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত নেটদুনিয়ায় তার সবশেষ ছবি। 

    তবে চলচ্চিত্রাঙ্গন থেকে প্রিয়া গিলের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকেই দায়ী করা হয়। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এ মেয়ে। এরপর ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের ‘জোশ’ সিনেমায় রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া গিল।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ শাহরুখ খানের নিরাপত্তা বৃদ্ধি, কারণ কী?

    বলিউড বাদশাহ শাহরুখ খানের চলতি বছরের অন্যতম চমক হচ্ছে ‘কিং’ সিনোমা। আর এ সিনেমাটির জন্য দীর্ঘদিন ধরেই অধীর অপেক্ষায় আছেন বাদশাহর ভক্ত-অনুরাগীরা। এ মুহূর্তে দেশ-বিদেশের নানা প্রান্তে চলছে এ সিনেমাটির শুটিং। এরই মাঝে নতুন খবর— শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকি শুটিং সেটেও বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। কিন্তু কেন?

    বলিউড তারকাদের হুমকি পাওয়ার ঘটনা নতুন কোনো বিষয় নয়। হরহামেশাই হুমকি পেয়ে থাকেন তারকারা। বিশেষ করে এমন বিপদের মুখে বহুবার পড়তে হয়েছে বিনোদন ইন্ডাস্ট্রির ‘খান’দেরও। যে কারণে গত দুবছর ধরে ভক্তদের সামনেও আসেননি শাহরুখ খান। তবে হঠাৎ কী এমন হলো যে, শুটিং সেটে নিরাপত্তা বাড়াতে হলো? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিং সেট থেকে একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে— শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের ছবিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পরেই নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ এআই নির্মিত বলে দাবি করেছেন। যে কারণে এখন আগের থেকে অনেক বেশি সতর্ক পরিচালক রোহিত শেঠি। কেউ যাতে বাইরে থেকে কোনো ছবি বা ভিডিও তুলতে না পারেন, সে কারণেই এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • গভীর রাতে কেন ‘কবর’ খুঁড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য

    বলিউড বাদশাহ শাহরুখ খান যে কেবল রুপালি পর্দাতেই আবেগের রাজা নন, বরং বাস্তবজীবনেও তার মন কতটা সংবেদনশীল, তারই এক অনন্য প্রমাণ মিলল সামাজিক মাধ্যমে। 

    সম্প্রতি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মামার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেয়ার করেছেন কীভাবে নিজের প্রিয় পোষা কুকুরের মৃত্যুর পর গভীর রাতে ব্যাকুল হয়ে উঠেছিলেন কিং খান। 

    ভাইরাল হওয়া সেই ভিডিওতে গৌরীর মামা জানান, তিনি গৌরীকে একটি ‘চাইনিজ পেকিনিজ’ জাতের কুকুর উপহার দিয়েছিলেন। কিন্তু অল্প দিনেই কুকুরটির মৃত্যু হয়। 

    ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে। শাহরুখ তখন একটি শুটিংয়ের কাজে মুম্বাইয়ের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতেই হঠাৎ কুকুরটি মারা যায়। বাড়ির কর্মচারীরা তখন সেটিকে একটি সুন্দর কাপড়ে জড়িয়ে সমুদ্রসৈকতের পাশে মাটিচাপা দিয়ে আসেন। 

    গৌরীর মামা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘শাহরুখ যখন রাত আড়াইটার দিকে শুটিং শেষ করে বাড়ি ফেরেন, তখন কুকুরটির খোঁজ করেন। কর্মচারীরা জানান যে সে আর নেই এবং সমুদ্রের পাড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়েছে। কথাটি শোনার পর শাহরুখ স্থির থাকতে পারেননি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি তৎক্ষণাৎ বাড়ির কর্মচারীদের ডেকে তোলেন এবং গভীর রাতেই সেই মাটিচাপা দেওয়ার স্থান দেখানোর জন্য জেদ ধরেন। রাত আড়াইটায় তিনি সবাইকে নিয়ে সমুদ্রসৈকতে যান। সেখানে গিয়ে নিজের হাতে ‘কবর’ খুঁড়ে কুকুরটির মৃতদেহ বের করে নিয়ে আসেন। এরপর বাড়ির পেছনের উঠোনে এনে এটিকে নতুন করে মাটিচাপা দেন এবং সেই জায়গাটি চিহ্নিত করে রাখেন। সে সময় শাহরুখ ভীষণ কেঁদেছিলেন এবং বলেছিলেন— তোমাদের সাহস কী করে হলো আমার কুকুরকে এভাবে বাইরে ফেলে আসার? সে জীবিত হোক বা মৃত, তাকে আমাদের সঙ্গেই থাকতে হবে।’ 

    সম্প্রতি গৌরী খানও তার সামাজিক মাধ্যমে শাহরুখ এবং একটি পোষ্য কুকুরের সঙ্গে বহু পুরোনো একটি ছবি শেয়ার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ছবিতে থাকা পেকিনিজ কুকুরটিই ছিল এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু। 

    প্রসঙ্গত, শাহরুখ খান বরাবরই একজন পশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগে তার ঘরে ‘ড্যাশ’ (জাপানিজ চিন), ‘হাল্ক’ (ল্যাব্রাডর), ‘কাই’ এবং ‘জুসি’ (মাল্টিজ)—এই চারটি কুকুর ছিল। 

    ঘনিষ্ঠ সূত্রমতে, শাহরুখ যখনই মানসিকভাবে বিষণ্ণ বোধ করতেন, তখন নিজের পোষ্যদের সঙ্গে কথা বলে হালকা হতেন। 

    ১১ বছর আগে যখন তার প্রিয় কুকুর ‘ড্যাশ’ মারা যায়, তখন অত্যন্ত আবেগঘন একটি বার্তাও দিয়েছিলেন শাহরুখ। তৎকালীন টুইটারে (বর্তমানে এক্স) তিনি লিখেছিলেন, ‘পরম ভালোবাসা সেটাই যা প্রকাশ করতে হয় না। যা ভালোবাসার স্বরূপকেই বদলে দেয়—অভিব্যক্তি থেকে বিশ্বাসে রূপান্তর করে, ঠিক যেমনটা আমাদের ছোট ড্যাশের ছিল। শান্তিতে ঘুমাও।’ 

    ব্যক্তিগত জীবনের এই আবেগঘন দিকটির পাশাপাশি পেশাগত জীবনে দারুণ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং করছেন। এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং শাহরুখ-কন্যা সুহানা খানকে। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের গাড়িবহরে যুক্ত হলো নতুন বিলাসবহুল গাড়ি, দাম কত?

    বলিউড বাদশা শাহরুখ খানের কাছে বিলাসিতা কেবল কোনো লাইফস্টাইল নয়, এটি সবসময়ই একটি স্টেটমেন্ট। মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ বসবাস করা থেকে শুরু করে কোটি কোটি টাকার ঘড়ি, ভ্যানিটি ভ্যান ও গাড়ির মালিক ‘কিং খান’ বরাবরই তার রাজকীয় জীবনযাপনের জন্য ভক্তদের মাঝে তুমুল চর্চায় থাকেন। 

    যদিও অতীতে একবার বিলাসবহুল গাড়ি কেনার খবরগুলোকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছিলেন এই সুপারস্টার, তবে ২০২৬ সালে তার সাম্প্রতিক কেনাকাটা সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলছে। এ বছরেই শাহরুখ খান তার গ্যারেজে যোগ করেছেন প্রায় সাড়ে ৬ কোটি রুপি মূল্যের দুটি চোখধাঁধানো বিলাসবহুল গাড়ি। 

    ‘ক্যাডিলাক এসকালেড’ 

    সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় শাহরুখ খানের একটি আল্ট্রা-লাক্সারি এসইউভি ড্রাইভ করার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। জানা গেছে, নিজের ঈর্ষণীয় গাড়ির বহরে এই অভিনেতা এবার যুক্ত করেছেন বিশ্বের অন্যতম দামি গাড়ি ‘ক্যাডিলাক এসকালেড’। 

    ক্যাডিলাক এসকালেড-কে পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল এসইউভি হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু ক্যাডিলাক ব্র্যান্ডটি অফিশিয়ালি ভারতে গাড়ি বিক্রি করে না, তাই ধারণা করা হচ্ছে এটি ব্যক্তিগত উদ্যোগে বিদেশ থেকে আমদানি করা হয়েছে। 

    বিপুল পরিমাণ আমদানি শুল্ক ও ট্যাক্সের কারণে ভারতে এই গাড়িটির অন-রোড মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি রুপি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস 

    ক্যাডিলাকের পাশাপাশি চলতি বছরেই শাহরুখ আরেকটি হাই-এন্ড গাড়ি কিনেছেন বলে জানা গেছে। তার বাড়ির সামনে সম্প্রতি একটি ‘মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস’ পার্ক করা অবস্থায় দেখা গেছে। ভারতের বাজারে এই লাক্সারি এমপিভি গাড়িটির মূল্য প্রায় ১.৪ কোটি রুপি। 

    শাহরুখের রাজকীয় গাড়ি সংগ্রহ 

    নতুন এই দুটি গাড়ি ছাড়াও বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে শাহরুখের গ্যারেজে। তার সংগ্রহে রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ, যার মূল্য প্রায় ৯.৬ কোটি রুপি। এছাড়াও প্রায় ৩ কোটি রুপির লেক্সাস এলএম ৩৫০এইচ এবং প্রায় ২.৬২ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ আই৮ শাহরুখের সংগ্রহে রয়েছে। 

    এছাড়াও রয়েছে বিএমডব্লিউ ৭ সিরিজ, মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস, মার্সিডিজ বেঞ্জ জিএলই এবং রেঞ্জ রোভার ভোগ-এর মতো বিশ্বসেরা সব মডেল। 

    জীবনযাপন নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই এই সুপারস্টার তার ক্যারিয়ারের অন্যতম প্রতিক্ষিত সিনেমারও প্রস্তুতি নিচ্ছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’ সিনেমায় খুব শিগগিরই বলিউড বাদশাহকে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। 

    সিনেমাটি এ বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    সূত্র: সিয়াসাত ডেইলি 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-অক্ষয়ের সঙ্গে জীবনেও কাজ করবেন না, কেন এমন সিদ্ধান্ত সুদীপ্তের?

    ২০২৩ সালের বিতর্কিত ও ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত পরিচালক সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণকারী এ পরিচালক তথ্যচিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে তার কাজের জন্য বিশেষভাবে পরিচিত।

    তার তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ কেন্দ্র করে একটা সময়ে তৈরি হয়েছিল বহু বিতর্ক। বিভিন্ন জায়গায় ব্যান হয়ে যাওয়া থেকে সেন্সরে চলা কাঁচি। এহেন বিতর্কের সঙ্গে উঠে এসেছে পরিচালক সুদীপ্ত সেনের নাম।

    এ সিনেমা পরিচালনার সময়ে নানাবিধ অভিজ্ঞতা হয়েছিল সুদীপ্ত সেনের, যা তিনি তার কর্মজীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে চান। তার মধ্যে অন্যতম হচ্ছে, তারকাদের সঙ্গে কাজ করায় আপত্তি। বলি বাদশাহ শাহরুখ খান কিংবা খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে আর কাজ করবেন না বলে আগেই ঠিক করেছেন সুদীপ্ত সেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কারণ তিনি মনে করেন, তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকদের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তাদের অনেক মতামত শুনতে বাধ্য হতে হয়। এমনকি ‘দ্য কেরালা স্টোরি’ বানানোর সময়ে সুদীপ্ত নাকি ঠিক করে নিয়েছিলেন কোনো বড় তারকাকে তিনি নেবেন না।

    পরিচালক বলেন, আমি নিজের প্রতি বিশ্বাস রাখা একজন মানুষ। কিন্তু অতিরিক্ত বিশ্বাসী নই। নিজের গল্প নিয়ে কাজ করতেই ভালোবাসি। কোনো বড় তারকা থাকলে যে কোনো সিনেমার ক্ষেত্রে এক্সট্রা চাপ থাকে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, দায়িত্বও থাকে অনেক বেশি, যা অনেক ক্ষেত্রে সামলানো কঠিন হয়ে পড়ে।

    এ ছাড়া সিনেমা সুপারহিট হলে শুধু তারকা দিয়েই বিচার হয়। পরিচালকের আর কেউ থাকে না। তখন সেটা ওই সিনেমার তারকার হয়ে ওঠে। তিনি অন্য কারও ওপর ভরসা করে জীবন চালাতে পছন্দ করেন না। নিজের দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি সিনেমা করতে চান বরাবর বলে জানান এ নির্মাতা।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা দীপিকার দিকে ‘কিং’ শাহরুখের বন্ধুত্বের হাত

    বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে আবারও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে দেখা গেছে।

    ঘটনাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান তাদের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটের বলে জানা গেছে।

    ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ খান হঠাৎ থেমে পিছনে ফিরে দীপিকাকে হাত বাড়িয়ে সাহায্য করেন। এরপর দু’জনেই একসঙ্গে সিঁড়ি বেয়ে ওঠেন। ভিডিওতে শাহরুখকে কালো পোশাকে এবং দীপিকাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শাহরুখের আচরণকে ভদ্রতা ও সহমর্মিতার উদাহরণ হিসেবে প্রশংসা করেন এবং তাকে ‘জেন্টলম্যান’ হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার শাহরুখ ও দীপিকার অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্বেরও প্রশংসা করেন।

    তবে শুটিং সেটের এই ধরনের ফাঁস হওয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি ভক্তদের অনুরোধ করেছেন যেন এ ধরনের ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করা হয়, কারণ পুরো টিম পরিশ্রম করে বড় পর্দায় দর্শকদের জন্য চমক তৈরি করছে এবং তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘কিং’ সিনেমার দৃশ্য ফাঁস, ক্ষোভ জানিয়ে যা বললেন পরিচালক

    বলিউডের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে দৃশ্য ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দক্ষিণ আফ্রিকায় সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাদের একটি দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন নির্মাতা।

    ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, রোদচশমা ও স্টাইলিশ পোশাকে শাহরুখের পাশে হাসিমুখে দীপিকা দাঁড়িয়ে আছেন। বহুদিন পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।  তবে এমন পরিস্থিতিতে শুটিংয়ের গোপনীয়তা ভেঙে যাওয়ায় বিরক্ত নির্মাতা।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সিদ্ধার্থ আনন্দ বলেন, ছবির পুরো টিম দিন-রাত পরিশ্রম করছে। তিনি অনুরাগীদের উদ্দেশে অনুরোধ জানান, ‘কিং’ সিনেমার শুটিংয়ের কোনো ছবি বা ভিডিও যেন কেউ সামাজিক মাধ্যমে ফাঁস না করেন।

    এদিকে, সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনকে স্বামী রণবীর সিং-এর সঙ্গে দেখা যাওয়ার পর তাদের গন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে জানা যায়, কেপ টাউনে শুটিংয়ের উদ্দেশেই তারা সেখানে গেছেন।

    উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।  প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

    বিনোদন ডেস্ক

  • ব্যবসা সফল হয়নি সিনেমা, তাই পারিশ্রমিক নেননি শাহরুখ

    বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রায় দুই দশক আগের একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন প্রযোজক কেসি বোকাদিয়া। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হ্যায় সনম’  সিনেমায় অভিনয় করেছিলেন বাদশাহ। সেই সময় এ সিনেমার জন্য শাহরুখ খান নাকি প্রায় ৯৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন।

    তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশানুযায়ী ব্যবসা করেনি। যে কারণে প্রযোজককে আর্থিক চাপে পড়তে হয়। কিন্তু অভিনেতাকে তো তার পারিশ্রমিক দিতেই হবে। এমন পরিস্থিতিতে প্রযোজক যখন শাহরুখকে বাকি টাকা দেওয়ার কথা তোলেন, তখনই অভিনেতা এক সিদ্ধান্ত নেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন— ওই টাকা তিনি নেবেন না। 

    সেই সময় শাহরুখ জানিয়েছিলেন, এই টাকা তিনি অন্য জায়গা থেকেও সহজেই আয় করতে পারেন, কিন্তু প্রযোজককে তা দিতে গেলে বাড়ি বিক্রি করে দিতে হবে। কিন্তু সেটি চাননি শাহরুখ খান। প্রযোজক একাধিকবার টাকা দেওয়ার চেষ্টা করলেও শাহরুখ তা নেননি বলে জানান কেসি বোকাদিয়া।

    উল্লেখ্য, ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তারকাখচিত এ সিনেমাটি মুক্তির আগে যথেষ্ট আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। 

    ব্যর্থতার কারণ পরে যাচাই করা হয়েছিল। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রযোজক কাউকে ঠকাতে চাননি। তাই অভিনেতাদের পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিলেন কেসি বোকাদিয়া। সেখানেই দৃষ্টান্ত তৈরি করেন বলি বাদশাহ শাহরুখ খান।

    বিনোদন ডেস্ক