Tag: শাহরুখ খান

  • আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!

    বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি নব্বইয়ের দশকের হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার প্রিমিয়ার চলাকালীন এক ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

    ফারাহ জানান, নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্পে অপরাধ জগতের ব্যাপক প্রভাব ছিল। তিনি ১৯৯৩-৯৪ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন, যখন চলচ্চিত্র প্রযোজক মুকেশ দুগলকে গুলি করে হত্যা করা হয়েছিল।

    স্মৃতিচারণ করে ফারাহ বলেন, ‘আমি তখন একটি সিনেমার সেটে ছিলাম। মুকেশ দুগলের মৃত্যুর খবর আসার পর পুরো ইন্ডাস্ট্রিতে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছিল। পরিবেশটা খুবই বিপজ্জনক ছিল।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পডকাস্ট চলাকালীন রণবীর এলাহাবাদিয়া জানতে চান, তৎকালীন শীর্ষ তারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকেও কি আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে পড়তে হয়েছিল? ফারাহ এর উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বলেন।

    বিশেষ করে ১৯৯৮ সালের ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-র কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘সিনেমাটির প্রিমিয়ারের সময় করণ জোহরকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আমরা দীর্ঘক্ষণ আলোচনায় বসেছিলাম যে প্রিমিয়ারটি আদৌ করা উচিত হবে নাকি বাতিল করা হবে।’

    ফারাহর মতে, আশির দশক ছিল হিন্দি সিনেমার জন্য সবচেয়ে দুর্বল সময়। তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন ভালো মানের কাজ না হওয়ায় আমার বন্ধুরা হিন্দি ছবি বাদ দিয়ে হলিউডের ছবি দেখত।’ তবে নব্বইয়ের দশকে কাজের মান উন্নত হলে তার সঙ্গে পাল্লা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবও বেড়েছিল বলে মন্তব্য করেন ফারাহ।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বের ধনী তারকাদের তালিকায় ভারতের শীর্ষে শাহরুখ, কত টাকার মালিক বাদশাহ?

    তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন বলি বাদশাহখ্যাত অভিনেতা শাহরুখ খান। সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’,  ‘পাঠান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়ক তিনি। তবে তার আসল সাফল্য শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়। ব্যবসা, ব্র্যান্ড, বৈশ্বিক জনপ্রিয়তা—সব কিছু মিলিয়ে শাহরুখ খান এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড রূপে আবির্ভূত হয়েছেন। 

    বাদশাহর আগামী সিনেমা ‘কিং’, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ নির্মাণ করেছিলেন। সেই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো— শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বড়পর্দায় অভিষেক। ‘কিং’ সিনেমায় আরও অভিনয় করছেন—রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ প্রমুখ।

    এদিকে ধনী অভিনেতাদের তালিকায় আবারও মাইলফলক ছুঁয়েছেন শাহরুখ খান। নতুন করে সেই আলোচনা সামনে নিয়ে এসেছে ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট। এ তালিকায় আবারও জায়গা করে নিলেন তিনি। বাদশাহ প্রমাণ করলেন, অভিনয়ের বাইরে ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্য গড়ে তুলেও সাফল্য লাভ করা যায়।

    শাহরুখ খানের সম্পদের মূল উৎস শুধু সিনেমা নয়; দীর্ঘ ক্যারিয়ারে তিনি তৈরি করেছেন এক বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য। প্রযোজনা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন ও ব্যবসা—সব মিলিয়ে তার আয়ের উৎস আরও দীর্ঘ। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডে অন্যতম বড় প্রযোজনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। একই সঙ্গে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ও তিনি সফল। এসব উদ্যোগই তাকে বিশ্বব্যাপী ধনী তারকাদের কাতারে নিয়ে গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি। এই বিশাল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন।

    হুরুনের এ তালিকা প্রকাশ করা হয়েছে ৫ মার্চ। এতে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সম্পদের হিসাব ধরা হয়েছে। এ তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন। এর আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

    যদিও এবারের তালিকায় গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। এর আগে ২০২৫ সালে তার সম্পদ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। সেই সময় তিনি বিশ্বের কিছু জনপ্রিয় সংগীত তারকার সম্পদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

    এবারের বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখ খানের পাশাপাশি আছেন সংগীতজগতের কয়েকজন বড় তারকা। যেমন— জে জেড, যার সম্পদ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। পপতারকা টেইলর সুইফটের সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। আরেক সংগীত তারকা রিহানার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। এ তালিকায় সংগীত তারকার পাশাপাশি রয়েছেন খেলাধুলার কিংবদন্তিরাও।

    বিনোদন ডেস্ক

  • ভারতে ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান

    গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখানোর পর এবার বিশ্বসেরা ধনীদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় হিসেবে নাম উঠেছে তার।

    বর্তমানে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০,৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা লাভ করেছেন।

    ৫ মার্চ প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের অন্তর্ভুক্তিকে তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি ‘অবিস্মরণীয় মুহূর্ত’ হিসেবে অভিহিত করা হয়েছে। এই তালিকায় শাহরুখের পাশাপাশি রয়েছেন মিউজিক লিজেন্ড জে-জি (২.৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১.৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১.৫ বিলিয়ন ডলার)। 

    এই তালিকায় বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন জর্জ লুকাস (৭.৬ বিলিয়ন ডলার)।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে (গত বছর ছিল ১.৪ বিলিয়ন ডলার), তবুও ভারতের ৫৭ জন নতুন ধনীর মধ্যে তার নাম এখনো জ্বলজ্বল করছে।

    তবে শাহরুখের এই বিশাল সাম্রাজ্য কেবল অভিনয়ের ওপর দাঁড়িয়ে নেই। অভিনেতার আয়ের বড় একটি অংশ আসে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে। ২০০২ সালে প্রতিষ্ঠিত তার এই প্রোডাকশন হাউসটি বর্তমানে ভারতের অন্যতম সফল প্রতিষ্ঠান।

    তার আয়ের আরেকটি বড় উৎস হল আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স।  আইপিএলের অন্যতম জনপ্রিয় এবং লাভজনক এই ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিকানায় আছেন তিনি। এর বাইরে বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট লিগে তার দলগুলোর ব্যবসায়িক সাফল্য শাহরুখকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

    বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রাপ্ত বিশাল অংকের অর্থ তার সম্পদের ভাণ্ডারকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে কেবল অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    এদিকে টানা তিনটি ব্লকবাস্টার হিট দেওয়ার পর মাঝখানে তিন বছরের বিরতি ভেঙে শাহরুখ ফিরছেন ‘কিং’ সিনেমা দিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি শাহরুখ ভক্তদের জন্য দ্বিগুণ স্পেশাল, কারণ এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।

    ২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো একঝাঁক তারকা।

    বিনোদন ডেস্ক

  • ‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

    চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’। এ তো পুরোনো খবর। নতুন খবর, সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউড বাদশাহকে। সম্প্রতি টানা আট রাত ধরে বিজয়া দশমী উৎসবের পটভূমিতে এই অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে।

    ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমীর শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা—সব মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ।

    এই অ্যাকশন দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানও অংশ নেন। শাহরুখকন্যা নিজেই বেশ কয়েকটি স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন, যা তার চরিত্রের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। এই দৃশ্য ধারণে অংশ নেন শত শত জুনিয়র শিল্পী। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাসংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ছবির মাধ্যমে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ খান।

    বহুল প্রতীক্ষিত এই ছবিটিতে শাহরুখ খান ছাড়াও রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সির মতো তারাকারা অভিনয় করছেন। অন্যদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’–এ অভিনয়ের পর এই ছবির মাধ্যমেই বাবার হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।

    পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিশ্চিত করেছেন, এটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এরও পরিচালক ছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘কিং’ সিনেমার পুরোদমে শুটিং চলছে। নতুন এ সিনেমার শুটিং নিয়ে মুক্তির আগে থেকেই চলছে নানা আলোচনা। এর আগে এ সিনেমার মুক্তি পাওয়া টিজার নিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ‘কিং’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। শাহরুখকন্যার জন্য এটি বিশেষ একটি প্রকল্প। কারণ ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’–এ অভিনয়ের পর এ সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। 

    এ বিষয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, কিং সিনেমাটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তারকাবহুল কিং সিনেমায় বাদশাহ শাহরুখ খান ছাড়াও অভিনয়ে থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি।

    সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন বাদশাহ। বিজয়া দশমী উৎসবের পটভূমিতে অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে।

    গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমী শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা—সব কিছু মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ। এমন দৃশ্য ধারণে শত শত জুনিয়র শিল্পী অংশ নেন। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। 

    একটু সূত্র জানায়, এ অংশে সুহানা খান নিজেই বেশ কিছু স্টান্ট দৃশ্য করেছেন, যা তার চরিত্রের জন্য বেশ কঠিন শুটিং ছিল। কিং সিনেমাটি দিয়ে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ খান। সে জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, প্রথম দিকে কিং সিনেমাটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। তবে পরে পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়। 

    কিং সিনেমাটি ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির নাম ‘কিং’ রাখার পরামর্শ দিয়েছিলেন। পরে একই বছরের আগস্টে শাহরুখ নিজেই নিশ্চিত করেন, এটিই হবে তার পরবর্তী সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • মেরুদণ্ডের সমস্যা নিয়েও টানা কাজ করেন শাহরুখ খান

    বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কঠোর কর্মব্যস্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও শাহরুখ অবিশ্বাস্য পরিশ্রম করে চলেছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব বলেন, শাহরুখ খানের শরীরে নানা ধরনের জটিলতা রয়েছে, যার মধ্যে শিরদাঁড়ার সমস্যা বেশ পুরনো। এত শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি দিনে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন—যা সত্যিই বিস্ময়কর। তার মতে, শাহরুখ সাধারণত মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমান। অল্প বিশ্রাম নিয়েও তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সংলাপ মুখস্থ করেন এবং শারীরিক কষ্ট উপেক্ষা করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, সেই সময় থেকেই শাহরুখের অসাধারণ কর্মক্ষমতা তাকে মুগ্ধ করেছে। তার মতে, দিন-রাত এক করে কাজ করার মতো সক্ষমতা খুব কম মানুষেরই থাকে, আর শাহরুখ সে দিক থেকে ব্যতিক্রম। নিজের শরীরের সীমাবদ্ধতার কথা খুব একটা ভাবেন না তিনি।

    এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেও তার অনিয়মিত জীবনযাপনের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, সাধারণত ভোর পাঁচটার দিকে ঘুমাতে যান তিনি। শুটিং থাকলে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমিয়েই সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে পৌঁছে যান। কাজ শেষে বাসায় ফিরে গোসল করে আবার শরীরচর্চায় সময় দেন এই তারকা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সিনেমায় বিশাল, যা বললেন পরিচালক

    ‘ও রোমিও’-এর পরিচালক বিশাল ভরদ্বাজ অনেক বলিউড অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তবে তিনি এখনো ইন্ডাস্ট্রির ‘কিং’ শাহরুখ খানের সঙ্গে কোনো কাজ করেননি। বাদশাহর সঙ্গে কাজ করার বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, তিনি ‘ও রোমিও’র সময় শাহরুখ খানকে একটি স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।

    সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাদশাহ শাহরুখ খান কি কখনো বিশাল ভরদ্বাজ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন?—এমন প্রশ্ন শুনে পরিচালক বলেন, ‘আমি মনে করি এটা অবশ্যই হবে। আমি বছরে একাধিকবার শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন গল্প নিয়ে কথা বলি। ও সবসময় আমার মেসেজের উত্তর দেয়, ও খুব মিষ্টি। ও আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যক্তি।’

    বিশাল ভরদ্বাজ বলেন, সবাই শাহরুখ খানকে ভালোবাসে। এই (ও রোমিও) সিনেমার সময় আমি ওকে একটি স্ক্রিপ্টও পাঠিয়েছিলাম এবং ও সবসময় বলে— এমন একটা ছবি হওয়া উচিত, যা আমরা দুজন একসঙ্গে করব। ঈশ্বরের ইচ্ছায়, এবার সেই অলৌকিক ঘটনা ঘটবে।

    প্রসঙ্গত, নির্মাতা বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ‘ও রোমিও’। এ সিনেমাটি ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া এবং অবিনাশ তিওয়ারি। সিনেমাটির বক্স অফিস ভালোই প্রভাব ফেলেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমাটি চলতি বছরের বড়দিনের আবহে, ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খান ও সুহানা ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো অভিনেতাদের দেখা যাবে।

    অভিনেতা শাহরুখ খানের কথা বলতে গেলে, ভক্তরা তার ‘কিং’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘কিং’ সিনেমায় বাদশাহকে অ্যাকশন করতে দেখা যাবে। এ সিনেমায় শাহরুখ খানের লুকও দর্শকদের পছন্দ হয়েছে। শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও এ সিনেমায় দেখা যাবে। 

    বিনোদন ডেস্ক

  • অসুস্থ সেলিম খানকে হাসপাতালে দেখতে গিয়ে যা বললেন শাহরুখ

    বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান— বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। কিন্তু বিনোদন জগতে তাদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন, সৌজন্য বিনিময়ে কখনো কমতি দেখা যায়নি। এবার বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ চিত্রনাট্যকারের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, সালমান খান, আরবাজ খান, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ খান। 

    এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময়ে সেলিম খানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনো রকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সালমান খান।।

    উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বলিউডের বাদশাহ হয়ে ওঠার পেছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বাই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তার বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকি তার ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেসব কিছু আজও মনে রেখেছেন বলিউড বাদশাহ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে, তা স্বীকার করে নিয়ে বলেছেন— আজ আমি যা, সব কিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।  

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-অমিতাভকে নিয়ে কেন কাজ করতে চান, জানালেন পরিচালক

    বলি বাদশাহ শাহরুখ খান কিংবা শাহেনশাহ অমিতাভ বচ্চন—বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির বড় দুটি নাম— দুই দিকপাল। অনেকের কাছেই তাদের সঙ্গে কাজ করা একপ্রকার স্বপ্নের মতো। বিশেষ করে নতুন পরিচালক ও প্রযোজকদের কাছে তো বটেই। কিন্তু সেই পথে হাঁটতে রাজি নন পরিচালক সুদীপ শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে কাজ করার প্রতি তার কখনো আগ্রহ জন্মায়নি। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে কোন কারণ?

    আনুশকা শর্মা প্রযোজিত ‘এনএইচ ১০’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন পরিচালক সুদীপ শর্মা । তার পরে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি। সুদীপ বলেন, বড় তারকার সঙ্গে কাজ করা মানে এক অন্য ধরনের দায়িত্ব। যে দায়িত্ব নিতে তিনি খুব একটা ইচ্ছুক নন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ পরিচালক বলেন, শাহরুখ কিংবা অমিতাভের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার কখনো হয়নি। কারণ আমি সব সময়ই নিজের গল্প বলতে চেয়েছি। বড় তারকার সঙ্গে কাজ করতে গেলে অনেক ধরনের দায়িত্ব কাঁধে চলে আসে। সে ক্ষেত্রে ভাবতে হয় তারকাদের অনুরাগীদের কেমন লাগবে। নামি অভিনেতা হলে তাদের ভাবমূর্তি নিয়েও সচেতন থাকতে হয়, যা আমার পক্ষে খুবই কঠিন। কখনো তো এভাবে ভাবিইনি।

    তিনি বলেন, তাই কোনো দিনই বড় ও নামি তারকার সঙ্গে কাজ করার ইচ্ছা বা প্রবণতা তৈরি হয়নি। কখনো তার লেখা গল্প বা চরিত্র অনুযায়ী যদি মনে হয় বলিউডের প্রথম সারির তারকাকেই দরকার, সে ক্ষেত্রে কথাবার্তা এগোতে তার কোনো সমস্যা নেই বলে জানান সুদীপ শর্মা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ আমার চেয়েও ভালো অভিনেতা: জেসন মোমোয়া

    ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত হলিউড অভিনেতা জেসন মোমোয়া। সম্প্রতি এই তারকা বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রশংসায় ভাসিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। 

    ২০২৬ সালের ২৮ জানুয়ারি মোমোয়ার অ্যাকশন-কমেডি সিনেমা ‘দ্য রেকিং ক্রু’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারে সময় পার করছেন।  তারই অংশ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বন্দনায় মেতে ওঠেন এ হলিউড তারকা। 

    শাহরুখের সঙ্গে তার পূর্বের সাক্ষাৎ প্রসঙ্গে জেসন মোমোয়া বলেন, ‘হ্যা, শাহরুখ ভীষণ সুদর্শন। একেবারে এক্সট্রিমলি হ্যান্ডসাম।’ দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের গল্পও এই হলিউড তারকার কথায় উঠে আসে। 

    তার ভাষায়, ‘আমরা দুজনই একে অপরের কাজের ভক্ত। তিনি ভীষণ ভদ্র ও মিষ্টি মানুষ। তিনি আমার চেয়েও ভালো অভিনেতা এবং পারফরমার।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রসঙ্গত, এই দুই বৈশ্বিক তারকার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ সালে সৌদি আরবে। এরপর বেশ কয়েকবার দুজনের বিভিন্ন কাজের সূত্রে দেখা হয়েছে। সৌদি আরবের জয় অ্যাওয়ার্ডসেও দুজনকে একই মঞ্চে দেখা যায়। সেখানে তাদের সঙ্গে আরও ছিলেন জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো তারকারা। 

    সম্প্রতি জেসন মোমোয়া অভিনীত ‘দ্য রেকিং ক্রু’ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সোতো। অন্যদিকে, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ছিল রাজকুমার হিরানির ‘ডানকি’। চলতি বছরের ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবির মধ্য দিয়ে আবারও বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। 

    বিনোদন ডেস্ক