Tag: শাহরুখ খান

  • পাঠান সিনেমার বাংলাদেশে মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ খান

    বলিউড কিং খান শাহরুখ খান অভিনিত ‘পাঠান’ মুক্তির ৩ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। সিনেমাটি একের পর এক ভাঙছে রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে এক হাজার ২০০ কোটি টাকা ব্যবসা করেছে। 

    বাংলাদেশেও ‘পাঠান’ মুক্তি দেওয়া নিয়ে চলছে তোরজোর, হচ্ছে নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার সিনেমাটি মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন। তবে ঠিক কবে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনো। 

    তবু শোনা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি।

    এসবের মধ্যেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে কথা বললেন শাহরুখ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাংলাদেশি এক ভক্তের টুইটের উত্তরে শাহরুখ খান জানান, বাংলাদেশে খুব দ্রুত মুক্তি পাবে পাঠান।

    এদিন ভক্তদের জন্য টুইটারে প্রশ্নোত্তরের একটা সেশন করেন বলিউড বাদশা শাহরুখ। ওই সেশনে অংশ নিয়ে বাংলাদেশি ভক্ত আবিদ শাহরিয়ার লেখেন- ‘আপনার কোনো ধারণা নেই বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে। বিশেষ করে আমি, আমি আপনাকে একজন অন্ধভক্তের মতো ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি তা বোঝাতে পারব না। আপনাকে বাংলাদেশে কবে দেখতে পাব?’ সেই কমেন্টের জবাবে শাহরুখ লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, সিনেমাটি দ্রুত বাংলাদেশে মুক্তি পাবে।’

    এদিকে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তির ব্যাপারে জানানো হয়। দেশের সিনেমা হলগুলোতে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। সংবাদ সম্মেলনে তাদের অনেকেই ছিলেন।

    পাঠান সিনেমার মাধ্য দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম ও সালমান খান।

    বিনোদন ডেস্ক

  • গৌরিকে প্রথম ভালোবাসা দিবসে যে উপহার দেন শাহরুখ খান

    বিশ্ব ভালোবাসা দিবসে সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। প্রেমিক-প্রেমিকারা এই দিনটিকে ঘিরে সারা বছর জুড়েই কল্পনার জগৎ সাজাতে থাকেন। এ থেকে বাদ জান না অভিনেতা-অভিনেত্রীরাও।

    মঙ্গলবার একটা ছোট্ট আস্ক এরআরকে সেশন করলেন কিং খান শাহরুখ খান। প্রেম দিবসের দিন এসকে আস্ক এরআরকে সেশন নিয়ে টুইটারে এসেছিলেন শাহরুখ খান। যেখানে ছবির জন্য নতুন অফার এলে কী করেন থেকে শুরু করে ভালোবাসা দিবস নিয়ে ভক্তদের একাধিক প্রশ্নের জবাব দেন। কথা বললেন রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়েও। সঙ্গে আয়ুষ্মান খুরানাকে শুভেচ্ছা জানান তার ‘ড্রিম গার্ল ২’-এর জন্য।

    আস্কতে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান- ‘প্রথম ভ্যালেন্টাইনস ডেতে কী উপহার দিয়েছিলেন আপনি গৌরি ম্যামকে?’ তার জবাবে কিং খান লিখলেন- ‘আমার যদি ঠিকভাবে মনে থাকে, যদিও ৩৫ বছর হয়ে গেছে, তা হলে একটা গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল।’

    ১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তখন সবে কাজ করছেন টিভিতে, প্রথম ছবিও আসেনি বাজারে। কেরিয়ারের সব ওঠাপড়ায় বরের পাশে ঢাল হয়ে থেকেছেন তিনি। বিয়ের ৬ বছর পর ১৯৯৭ সালে জন্ম হয় বড় ছেলে আরিয়ানের। ঠিক তার তিন বছর পর ২০০০ সালে জন্ম সুহানার। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রাহামের।

    আরেক ভক্ত আবার মজার ছলে শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘পাঠানের অ্যাবস কি এখনো আছে স্যার? নাকি বাটার চিকেন সব নষ্ট করে দিয়েছে।’ তাতে এসআরকের জবাব, ‘আমার বেবি টাইগার শ্রফ যেমন বলেছে, অন্যদের আসে না। আর আমার যেতে চায় না।’

    একজন ডাঙ্কি ছবিতে রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে শাহরুখ জবাব দেন, ‘ওর সঙ্গে কাজ করা একটা স্বপ্নের মতো। অনেক কিছু শিখেছি। আমি সত্যিই ভাগ্যবান আর সে খুব মজাদার।’

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!

    বলিউড জগতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি অন্যতম।  ‘ওম শান্তি ওম’ থেকে ‘পাঠান’ পর্যন্ত তাদের দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছে। 
    rnএদিকে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচার করতে তারা দুজনে একসঙ্গে নেমেছেন।  শুধু শাহরুখকে নিয়ে ত্বক বিষয়ক একটি টিপস ইনস্টাগ্রামে বৃহস্পতিবার পোস্ট করেছেন দীপিকা।  খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, শাহরুখকে কিছু স্কিন কেয়ার টিপস দিচ্ছেন দীপিকা।  এদিকে তাদের স্কিন কেয়ার নিয়ে মজাদার মন্তব্য করেছেন তাদের ভক্তরা।  দুজনে প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন তারপর, শাহরুখকে ‘হাইড্রেট’ দেওয়ার পরামর্শ দেন দীপিকা। 

    rnrn

    এমনকি শাহরুখকে প্রচুর পানি পান করতে বলেন দীপিকা।  এ নিয়ে শাহরুখ যথারীতি হাস্যরসাত্মক কৌতুক শুরু করে দেন।  শাহরুখ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রচুর পানি আছে আপনি তাতে যা খুশি মেশাতে পারেন।’

    rnrn

    শাহরুখ দীপিকাকে বলেন, ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কারণে তিনি ‘সতেজ সতেজ’ অনুভব করছেন।  দীপিকা তখন শাহরুখকে বলেন, অবশেষে একটি স্কিন কেয়ার রুটিন অনুসরণ করায় তার মেয়ে সুহানা খান খুশি হবেন। 

    rnrn

    ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এটা কোনো গোপন বিষয় নয়, যে আমি এই সু-পুরুষের সঙ্গে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম।  আমরা একসঙ্গে চারটি সিনেমা করেছি! একসঙ্গে ত্বকের যত্নের রুটিনটি সম্পূর্ণ মজা করার জন্য ছিল। 

    rnrn

    দীপিকা এবং শাহরুখের ভিডিও ভক্তদের বিস্মিত করেছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কত সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘কেবল ক্যামেরাতেই শাহরুখের ত্বকের যত্ন করতে পারেন দীপিকা।’

    rnrn

    ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকার বলিউডে আত্মপ্রকাশ হয়।  এ সিনেমার পর তারা দুজনে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং  ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন।  সর্বশেষ ‘পাঠান’ ছবিতে পুনরায় একসঙ্গে কাজ করেছেন তারা; যা বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।

    বিনোদন ডেস্ক

  • ‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান 

    বলিউড কাঁপছে ‘পাঠান’-ঝড়ে। এ ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর রুপালি পর্দায় লিড রোলে ফিরলেন শাহরুখ খান। আর এই ফিরেই পুরোপুরি সফল এ অভিনেতা।

    সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বলিউড তারকা শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। এ ছাড়া সংবাদ সম্মেলনে দেখা যায় জন আব্রাহাম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দকেও। 

    সরু স্ট্রাপের গাউনে এদিন হাজির ‘রুবাই’ দীপিকা। ততটাই হ্যান্ডসাম লুকে ধরা দিলেন শাহরুখ। অল-ব্ল্যাক আউটফিটে তাক লাগালেন এ সুপারস্টার। 

    ছবির ‘বেশরম রঙ’ গান ঘিরে বিতর্কের শেষ ছিল না, এমনকি ছবি বয়কটের ডাকও ওঠে। গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই দেশজুড়ে এ ছবির প্রদর্শন চলছে। এতেই শান্তিতে বলিউড বাদশাহ। 

    শাহরুখ বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা পরিমাণ সমর্থন দেওয়ার জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত, যা এ ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারত। তবে সব দিক থেকে যে ভালোবাসা এসেছে, সেটিই আমাদের এ সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই, সেটি কম হবে। আমি আমার সব সহকর্মীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।’ 

    শাহরুখ আরও বলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করিনি তা নয়, আসলে এ ছবি কোভিডের সময় শুটিং করা হয়েছিল। তার পর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল। আমরাও সঙ্গ দিচ্ছিলাম আদি (আদিত্য চোপড়া) এবং সিদ্ধার্থের। তবে এ ছবিকে সবাই খুব সমর্থন করেছে।’ 

    ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’।

    বিনোদন ডেস্ক

  • মুক্তির আগেই যে রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘পাঠান’!

    ২০১৮ সালে পর বলিউড সিনেমায় ফিরেছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার পাঠান ছবি। বলিউড বাদশাহর ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

    rnrn

    ‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আর হবেই বা না কেন, সেই ‘জিরো’ মুক্তির পর আর যে বড় পর্দায় দেখা দেননি কিং অব রোমান্স। তাই তো পর্দায় কিং খানকে দেখতে তর সইছে না অনুরাগীদের।

    rnrn

    ‘পাঠান’ মুক্তির আগে তাই চেনা মেজাজে শাহরুখ খানের অনুরাগীরা। প্রথম দিনের প্রথম শোতেই এই ছবি দেখে ফেলতে মরিয়া অনেকে।

    rnrn

    তাই হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। 

    rnrn

    সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।

    rnrn

    প্রথম দিনের শোতে ‘পাঠান’ রেকর্ড গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই ধারণা করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের রেকর্ড নতুন নয়।

    rnrn

    এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার ক্যারিশ্মা দেখতেই দলে দলে হল ভরিয়েছেন প্রথম দিনেই।

    rnrn

    শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিক ভাবে ‘জ়িরো’ তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো।

    rnrn

    ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

    rnrn

    আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তার পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

    rnrn

    অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি। 

    rnrn

    ২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

    যুগান্তর ডেস্ক