Tag: শাবনূর

  • এখানে এত পুলিশ কেন, প্রশ্ন শাবনূরের

    গতকাল শুক্রবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রবীণ-তরুণ অভিনেতা-অভিনেত্রীদের পদচারণে মুখর এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যেই দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে হঠাৎ লাইভে এসে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা। লাইভটি তিনি করেছেন শাবনূরের প্রাণের এফডিসি থেকেই। গাড়িতে বসা অবস্থাতেই শাবনূর বলেছেন, ‘হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি, জানো তো, আমাদের সমিতিতে। আমাদের মিলনমেলা। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে।’

    rnrn

    এ সময় শাবনূরের মেকআপম্যানের এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা। অনুমতি ছাড়া মেকআপম্যানদের প্রবেশ নিষেধ। পাশাপাশি শাবনূরের গাড়িও ঘিরে ধরেন উৎসুক জনতা। অভিনেত্রী বলেন, ‘এখানে এত পুলিশ কেন?’

    rnrn

    এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, ‘বাংলাদেশের অন্যতম একজন স্টার আমার এ আদরের ছোট বোনটি।’ 

    rnrn

    এর পর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে ওঠেন, ‘তুমি কখন এলে? অনেক দিন পর দেখা হলো রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে।’ 

    rnrn

    শাবনূর বলেন, ‘তোমার কী?’ রিয়াজ বলেন, ‘আজকে সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিলাম।’ শাবনূরও বলে ওঠেন, ‘আমাদের জুটি অমর হয়ে থাকবে।’

    বিনোদন প্রতিবেদন

  • অপপ্রচারে বিরক্ত শাবনূর

    দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে ফিরে 'রঙ্গনা' নামের একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। পাশাপাশি শোনা যাচ্ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত 'মাতাল হাওয়া' সিনেমাতেও অভিনয় করবেন এ নায়িকা।

    rnrn

    এ ছাড়া 'রঙ্গনা' পরিচালকের 'এখনো ভালোবাসি' সিনেমার নায়িকাও হওয়ার কথা ছিল শাবনূরের। 

    rnrn

    কিন্তু এসব ঘোষণার পর পরই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। এর পরই শাবনূরকে নিয়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরোয় নতুন ছবির ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। এবার সেই কথার কড়া জবাব দিলেন নায়িকা নিজেই।

    rnrn

    রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেশ কড়া ভাষায় ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তিনি বলেন, দেশছাড়ার আগে ঢাকঢোল পিটিয়ে দেশ ছাড়তে হবে নাকি?

    rnrn

    পোস্ট অনুযায়ী শাবনূরের ভাষ্য, লক্ষ্য করছি— আমার অস্ট্রেলিয়া ফিরে আসা কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখেশুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। কবে ফিরব সেটা জানেন না কেউ। চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙঢঙ মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে!

    rnrn

    অভিযোগ করেন, এসব নিউজ দেখে মূলধারার কিছু গণমাধ্যমও এর সঙ্গে তাল মেলাচ্ছে। কারও সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।

    rnrn

    নায়িকা জানান, তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ছেলে সেখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসেন। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যান। প্রশ্ন রাখেন— ঢাকঢোল পিটিয়ে দেশের বাইরে যেতে হবে কিনা?

    rnrn

    তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। বলেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাব।

    rnrn

    এ সময় তিনি বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

    বিনোদন ডেস্ক

  • শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই: শাবনূর

    দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার খবরে নিয়মিত হলেন একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি। যেটা পরিচালনায় আরাফাত হোসাইন। শনিবার সন্ধ্যায় এই ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর জানিয়েছেন, শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই।

    rnrn

    অনুষ্ঠানে সিনেমা ও নানা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শাবনূর। বারবার যে বিষয়টি উঠে এসেছিল, তা হলো নায়িকার কামব্যাক তথা প্রত্যাবর্তন। যদিও তিনি মনে করেন, শিল্পীদের ফিরে আসা বলে কিছু নেই। যখনই যুতসই গল্প-টিম পাওয়া যাবে, তখনই শিল্পীরা কাজ করতে পারবেন।

    rnrn

    শাবনূর বলেন, শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই। এটা কী, আমি বুঝি না। শিল্পীদের মৃত্যু নেই। আমরা আর্টিস্ট, শেষ বয়স পর্যন্ত কাজ করে যাবো। দেখেন না, আমেরিকায় আর্টিস্টদের বয়স হয়ে যায়, তারপর অস্কার পেয়ে যায়। কেমন করে পায়? এজন্য বলি, আর্টিস্টদের মৃত্যু নেই। তাদের কামব্যাক বলে কিছু নেই। আমি কাজ করবো, সবার কাজ করবো, সবার সঙ্গে মিলেমিশে থাকব।

    rnrn

    শাবনূর জানান, তিনি অস্ট্রেলিয়ায় থাকতেই ‘রঙ্গনা’ ছবির নির্মাতা আরাফাত হোসাইন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মূলত এই ছবির কাজ করতেই তার ফিরে আসা। 

    rnrn

    নায়িকা বলেন, “রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে।”

    rnrn

    শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানান শাবনূর। এই মুহূর্তে তাই প্রস্তুতিতে ডুবে আছেন তিনি। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন একসময়ের দাপুটে এই নায়িকা।

    rnrn

    ছবিটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য সাজিয়েছেন তন্ময় মুক্তাদির। ‘রঙ্গনার’ কাজ শেষ হলে একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতেও কাজ করবেন বলে জানান শাবনূর।

    বিনোদন প্রতিবেদন

  • ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশের পর সমালোচনা, যা বললেন শাবনূর 

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। গত দু-বছর বাংলা সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা যায় ভালো চিত্রনাট্যের আশায় ছিলেন তিনি। নায়িকার অপেক্ষা ফুরিয়েছে। চিত্রনাট্য হাতে এসেছে তার। ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন।

    শুক্রবার ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনও হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনও ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী। তবে সে পোস্টার পছন্দ হয়নি নেটাগরিকদের। প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন শাবনূর।

    তিনি বলেন, ‘যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।’

    তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।’

    অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।

    সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কিছু বলেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

    ‘রঙ্গনা’ সিনেমায় গান থাকবে তিনটি। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

    বিনোদন ডেস্ক

  • ‘এটা ১৯২৪ সাল না, ২০২৪’ শাবনূরকে সতর্ক করলেন পরিচালক

    পুরোদমে অভিনয়ে ফিরছেন চলচ্চিত্র নায়িকা শাবনূর। একে একে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন- রঙ্গনা, মাতাল হাওয়া ও দুই নয়নের আলো ২। 

    তরুণ নির্মাতা আরাফাত হোসাইন শাবনূরকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘রঙ্গনা’। এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে ৫ জানুয়ারি। সেখানে তিনটি লুকে দেখা গেছে নব্বই দশকের এই শীর্ষ নায়িকাকে। পোস্টারটি প্রকাশের পর যেমন পজেটিভ মন্তব্য এসেছে, তেমনি নেগেটিভ মন্তব্যও এসেছে। তবে ভক্তদের একটি অংশ চান না যে তিনি এ সিনেমায় অভিনয় করুক।

    শাবনূরের অভিনয়ে ফেরা এবং ‘রঙ্গনা’ ইস্যুতে পরিচালক হিসেবে নয় শাবনূরভক্ত হিসেবে তার প্রতি কিছু আহ্বান জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এর মধ্যে অন্যতম হচ্ছে- অন্য শাবনূর ভক্তদের মতো তিনিও চান ‘মানহীন’ সিনেমায় যেন শাবনূর অভিনয় না করেন।

    মোস্তাফিজুর রহমান মানিক চান প্রয়োজনে তার ‘দুই নয়নের আলো ২’ সিনেমাটি বাদ দিয়ে হলেও শাবনূর যেন সিনেমা নির্বাচনে সতর্ক হন। দীর্ঘদিন পর তিনি আবার অভিনয়ে নিয়মিত হতে যাচ্ছেন, এ সময়ে ভুল করলে ভক্তরা মুখ ফিরিয়ে নিবে। তিনি লিখেন- এটা ১৯২৪ সাল না, ২০২৪ সাল।

    মানিকের স্ট্যাটাস পাঠকদের জন্য দেওয়া হলো। 

    মানিক লিখেছেন- গত কয়েক দিনে একটি পোস্টারকে কেন্দ্র করে, সবার প্রিয় অভিনেত্রী শাবনূরকে যেভাবে ট্রল করা হয়েছে, তা মনে হয় শাবনূরের এত বছরের অভিনয় জীবনে কোনোদিন করা হয়নি। একজন শাবনূর ভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। খোদ শাবনূর ভক্তরা একে বয়কটের ডাক দিয়েছে। 

    যাই হোক, এই ট্রলের যুগে শাবনূরের যদি আবার মুভি করতেই হয়, বুঝে শুনে করা উচিত। আমি বিশ্বাস করি, বর্তমান সময়ের অনেক মেধাবী এবং জনপ্রিয় পরিচালক তার সঙ্গে কাজ করতে আগ্রহী। চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, নিয়ামূল মুক্তা, বুলবুল বিশ্বাস ইতোমধ্যে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আমাকে নিজে বলেছেন তাকে নিয়ে কাজ করার কথা।

    আমার মনে হয় নিজেকে ফিট করে আরও সময় নিয়ে এসব পরিচালকদের সাথে রাজকীয়ভাবে তার ফেরা উচিত। এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই এ সময়ে। মনে রাখতে হবে এটা ১৯২৪ না, এটা ২০২৪। বিখ্যাত সব পরিচালক, প্রযোজক, কাহিনিকার, ডিওপি, এমনকি অসংখ্য স্পট বয়ের প্রচেষ্টার সঙ্গে শক্তিশালী অভিনয় দক্ষতার মিশেলে গড়ে উঠেছে শাবনুরের আজকের সার্বজনীন ইমেজ। কিছু লোকের অদক্ষতা, ভাইরাল হওয়ার প্রচেষ্টা আর শাবনুরের নিজের খামখেয়ালির জন্য, এই ইমেজ, এই জনপ্রিয়তা, এই প্রতিমা ধ্বংস হোক, আমিসহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত শাবনূর ভক্ত তা কোনোদিন চায় না। 

    প্রয়োজনে আমার মুভিও রিজেক্ট করুন, তবু কাউকে নিজের ইমেজ শেষ করার সুযোগ দিবেন না, প্লিজ। 

    মুর্খ অদক্ষ কোনো মেকাপম্যান যদি আপনার উপদেষ্টা হয় তাহলে বলার কিছু নাই। আপনি এদের ব্যাক্তিগতভাবে ভালোবাসুন কোনো সমস্যা নাই; কিন্তু নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে এদের বর্জন করুন, দরকারে আমাকেও বর্জন করুন। 

    আপনাকে ব্যক্তিগত এই কথাগুলো বলতে না পেরে এই পোস্ট দিলাম। আশা করি ভুল বুঝবেন না।
     

    বিনোদন ডেস্ক

  • ‘শাবনূরের রাজকীয়ভাবে ফেরা উচিত’

    অস্ট্রেলিয়া থেকে দীর্ঘদিন পর দেশে ফিরে এক নবাগত পরিচালকের হাত ধরে অভিনয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে নায়িকার নতুন ছবির লুক। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

    rnrn

    আলোচনার সৃষ্টি করেছে তার ভক্তদের মাঝে। একইসঙ্গে তারা চাইছেন, নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে রাজকীয়ভাবে ফেরা উচিত শাবনূরের। 

    rnrn

    নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকও ঠিক তাই মনে করেন। এই পরিচালকের হাত ধরেই ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর।

    rnrn

    নিজের পছন্দের নায়িকাকে নিয়ে সোমবার ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে মানিক সেই কথাগুলোই বলেছেন, যা সরাসরি শাবনূরকে বলতে পারছিলেন না। 

    rnrn

    মোস্তাফিজুর রহমান মানিক তার স্ট্যাটাসে লিখেছেন, গত কয়েক দিনে একটি পোস্টারকে (‘রঙ্গনা’ সিনেমার পোস্টার) কেন্দ্র করে, সবার প্রিয় অভিনেত্রী শাবনুরকে যেভাবে ট্রল করা হয়েছে, তা মনে হয় শাবনূরের এত বছরের অভিনয় জীবনে কোনোদিন করা হয়নি। একজন শাবনুরভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। খোদ শাবনুরভক্তরা একে বয়কটের ডাক দিয়েছে।  

    rnrn

    শাবনূরের আরও বুঝে শুনে সিনেমা করা উচিত, এমনটা মনে করে মানিক লেখেন, এই ট্রলের যুগে, শাবনূরের যদি আবার মুভি করতেই হয়, অত্যন্ত বুঝে শুনে করা উচিত। আমি বিশ্বাস করি, বর্তমান সময়ের অনেক মেধাবী এবং জনপ্রিয় পরিচালক তার সাথে কাজ করতে আগ্রহী। চয়নিকা চৌধুরী, রায়হান রাফী, নিয়ামুল মুক্ত, এন এস বুলবুল বিশ্বাস। এরইমধ্যে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আমাকে নিজে বলেছেন তাকে নিয়ে কাজ করার কথা। আমার মনে হয় নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে এসব পরিচালকদের সাথে রাজকীয়ভাবে তার ফেরা উচিত। 

    rnrn

    নিজের খামখেয়ালিপানা কিংবা কোনো অদক্ষ ব্যক্তির জন্য শাবূরের জনপ্রিয়তা ধ্বংস হোক সেটা চান না ‘দুই নয়নের আলো’ সিনেমার এই পরিচালক। তিনি লিখেছেন, এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই এই সময়। মনে রাখতে হবে এটা ১৯২৪ না, এটা ২০২৪। বিখ্যাত সব পরিচালক, প্রযোজক,কাহিনিকার, ডিওপি,এমনকি অসংখ্য স্পট বয়ের  প্রচেষ্টার সাথে শক্তিশালী অভিনয় দক্ষতার মিশেলে গড়ে উঠেছে শাবনূরের আজকের সার্বজনীন ইমেজ।  কিছু লোকের অদক্ষতা, ভাইরাল হওয়ার প্রচেষ্টা আর শাবনূরের নিজের খামখেয়ালির জন্য, এই ইমেজ, এই জনপ্রিয়তা, এই প্রতিমা ধ্বংস হোক, আমিসহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত শাবনূর ভক্ত তা কোনোদিন চায় না।

    rnrn

    সবশেষে নিজেকে শাবনূরভক্ত দাবি করে এই নির্মাতা লেখেন, প্রয়োজনে আমার মুভিও রিজেক্ট করুন, তবু কাউকে নিজের ইমেজ শেষ করার সুযোগ দিবেন না প্লিজ। মুর্খ অদক্ষ কোনো মেকআপম্যান যদি আপনার উপদেষ্টা হয় তাহলে বলার কিছু নাই। আপনি তাদের ব্যক্তিগতভাবে ভালোবাসুন কোনো সমস্যা নাই।  কিন্তু নিজের ক্যারিয়ার এর ক্ষেত্রে এদের বর্জন করুন, দরকারে আমাকেও বর্জন করুন। আপনাকে ব্যাক্তিগত এই কথাগুলো বলতে না পেরে এই পোস্ট দিলাম। আশা করি ভুল বুঝবেন না।  

    যুগান্তর ডেস্ক

  • শাবনূর কি সত্যিই অভিনয়ে ফিরবেন?

    সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছে বহু আগেই। মাঝে মধ্যে দেশে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এসেই আওয়াজ দেন নতুন সিনেমায় অভিনয়ের। মাঝে পরিচালনার কথাও শোনা গেছে। বলেছেন, গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন তিনি। কিন্তু সেসব ‘বলার’ মধ্যেই সীমাবদ্ধ ছিল। যথারীতি এবারও নিজের জন্মদিনের আগে দেশে ফিরেছেন। জন্মদিনের একটি অংশ কাটিয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের অফিসে।

    rnrn

    সেখান থেকেই সেদিন ঘোষণা আসে, সত্যি সত্যিই এবার অভিনয়ে ফিরছেন শাবনূর। সিনেমার নামও জানিয়েছেন, ‘মাতাল হাওয়া’। তার বিপরীতে নায়ক হিসাবে থাকবেন মাহফুজ। নির্মাতা চয়নিকা চৌধুরী। ভক্ত দর্শক তো বটে, এবার বোধহয় গণমাধ্যম কর্মীরাও বিশ্বাস করতে শুরু করেছিলেন, আসলেই অভিনয়ে ফিরছেন শাবনূর। তবে কবে নাগাদ শুটিংয়ে যাবেন সেটা জানাননি। বলেছেন, প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই গত কয়েকদিন আগে জানা যায়, ‘মাতাল হাওয়া’ নয়, অন্য একটি সিনেমা দিয়ে ফিরছেন শাবনূর। নাম ‘রঙ্গনা’। পরিচালনা করবেন নবাগত আরাফাত হোসাইন। এরই মধ্যে সিনেমাটির ফার্স্টলুকও প্রকাশ করা হয়েছে। যদিও এ ফার্স্টলুকের পোস্টারটি খোদ শাবনূরভক্তদের মধ্যে চরম বিরক্তিভাব দেখা গেছে। সেটা সোশ্যাল মিডিয়ায় উগরেও দিয়েছেন তারা।

    rnrn

    শাবনূর অভিনীত ২০ বছর আগের ‘নারীর মন’ নামে একটি সিনেমার পোস্টার শেয়ার করে নেটিজেনরা লিখেছেন, দুই দশক আগের পোস্টারও সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তাহলে ২০ বছর পর কেন নির্মাতা কিংবা অভিনেত্রী আপডেট হতে পারলেন না?’ ভক্তদের এমন প্রশ্নের উত্তর ‘রঙ্গনা’ সিনেমার নির্মাতা কিংবা শাবনূর কোথাও না দিলেও প্রশ্ন জাগে, সত্যিই কী অভিনয়ে ফিরছেন এ নায়িকা? নাকি বরাবরের মতো আলোচনায় থাকার কৌশলেই তার অবস্থান সীমাবদ্ধ! জানা গেছে, ‘রঙ্গন’ সিনেমাটির গল্প এরই মধ্যে দু-একজন নায়কের সঙ্গে শেয়ার করা হলেও তারা কাজটি করতে সম্মত হননি।

    rnrn

    কারণ, গল্পে নাকি কোনো ভেরিয়েশন নেই। একেবারেই গতানুগতিক। আর শাবনূর এখন শুধু নামেই পরিচিত, নায়িকা হিসাবেও তার কোনো ফিটনেস নেই। তাই তার সঙ্গে অভিনয় করে কতটা সাফল্য পাওয়া যাবে, সেটা নিয়েই তারা বেশি ভাবছেন। নির্মাতা অবশ্য জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে ‘মাতাল হাওয়া’ নিয়েও নেই কোনো আপডেট। সিনেমাটির গল্পই নাকি এখনো তৈরি হয়নি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ সিনেমা নির্মিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কী শাবনূর আবারও শূন্য হাতে ফিরে যাবেন অস্ট্রেলিয়ায়? জানতে হলে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • শাবনূরকে সিনেমায় নেওয়ার ঘোষণায় নির্মাতাকে হুমকি

    চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি। 

    rnrn

    এ ঘোষণা দেওয়ার পরই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। শাবনূরকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে।

    rnrn

    মোস্তাফিজুর রহমান মানিক বলেন, জানি না একে কী বলব! ০১৭০৪৫৬৪৯৪৩ এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি যেন শাবনূর আপাকে নিয়ে কোনো কাজ না করি। তার কথা না মানলে আমার খুব ক্ষতি হবে। আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

    rnrn

    ২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়, এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।

    rnrn

    rnএদিকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমা ‘মাতাল হাওয়া’র কাজ শুরু করছেন শাবনূর। রিহার্সালও শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকা। 

    rnrn

    পরিচালক চয়নিকা চৌধুরী নির্মিত সিনেমা ‘মাতাল হাওয়া’য় জুটি বেঁধেছেন শাবনূর-মাহফুজ আহমেদ।
    rn  
    rnএরপর আরেক নতুন সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন এই নায়িকা। এর ফার্স্ট লুকও দেখেছেন ভক্ত-দর্শকরা। 

    rnrn

    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • হঠাৎ কেন নতুন লুকে শাবনূর

    তিন বছর পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। এর কারণ হচ্ছে— নতুন সিনেমায় কাজ শুরু করবেন। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি।

    rnrn

    এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

    rnrn

    শুক্রবার এলো ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা। 

    rnrn

    তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এ প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। তিনি বলেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

    rnrn

    আরও আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যে কোনোটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

    rnrn

    সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

    বিনোদন ডেস্ক

  • যে সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন শাবনূর

    এক সময় ঢাকাই সিনেমার সেন্সেশন ছিলেন শাবনূর। নন্দিত এই চিত্রনায়িকা কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে দীর্ঘ তিন বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। নতুন একটি সিনেমার জন্য তার ঢাকায় ফেরা। ইতোমধ্যে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অর্থাৎ আবারো শাবনূরকে বড় পর্দায় দেখা যাবে।

    rnrn

    জানা গেছে, অস্ট্রেলিয়ায় থাকাকালীন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। অপরদিকে ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

    rnrn

    নিজেকে জানান দেওয়ার জন্য ছোট পর্দার জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমাতেই পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা। 

    rnrn

    শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। 

    rnrn

    এ বিষয়ে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। 

    rnrn

    সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

    যুগান্তর প্রতিবেদন