Tag: শাবনূর

  • চুয়াল্লিশ-এ শাবনূর

    ঢাকাই সিনেমার রোমান্টিক নায়িকা হিসাবেই খ্যাত শাবনূর। অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

    rnrn

    একসময় বিয়ে করে সংসারী হন। দেশ ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। 

    rnrn

    মাঝে মধ্যে দেশে আসেন। কাজের কথা বলেন। কিন্তু সেটা ওই বলার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। কাগজে কলমে বয়সের হিসাবে ৪৩ বছর পার করেছেন তিনি। আজ পা দিয়েছেন ৪৪-এ। 

    rnrn

    জন্মদিনের এ সময়টাও পার করছেন অস্ট্রেলিয়ায়। একমাত্র ছেলেকে নিয়েই কাটাচ্ছেন সময়। ইদানীং এ নায়িকা সোশ্যাল মিডিয়ায় সরব। কিছুদিন আগে বলেছিলেন, আগামী জন্মদিনে বিশেষ খবর নিয়ে আসবেন। 

    rnrn

    কিন্তু জন্মদিন এলেও সেই বিশেষ খবরটি আর আসেনি। দেশে আসারও কথা ছিল তার। সেটাও হয়নি। তাই সুদূর অস্ট্রেলিয়াতে বসেই জন্মদিনের প্রহর কাটাচ্ছেন এ নায়িকা। এদিকে অভিনয় না করলেও শাবনূরের এখনো অনেক ভক্ত রয়েছে। যারা তার জন্মদিনকে বিশেষায়িত করে তোলার চেষ্টা করেন। ফেসবুকেও তেমন কিছু কর্মকাণ্ড দেখা যায়। 

    rnrn

    কবে নাগাদ শাবনূরকে ফের অভিনয়ে দেখা যাবে সেটাও নিশ্চিত নয়। পরিচালনার কথাও জানিয়েছিলেন একসময়। বলেছেন, গল্প তৈরির কাজ চলছে। সেই কাজ এখনো শেষ হয়নি সম্ভবত। তাই শাবনূরকেও দেখা যাচ্ছে না নির্মাণে।

    আনন্দনগর প্রতিবেদক

  • শাবনূর থেকে সায়ন্তিকা সবাই আমাকে পছন্দ করেন: জায়েদ খান

    প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে তুমুল আলোচনার ঝড় তুলে কলকাতায় ফিরে গেছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি।

    rnrn

    প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কলকাতার গণমাধ্যমে ‘ছায়াবাজ’ সিনেমার নায়ক জায়েদ খানের বেশ প্রশংসা করেছেন সায়ন্তিকা।

    rnrn

    এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন জায়েদ খান। তিনি বলেন, আমি যেসব নায়িকাদের সঙ্গে ৩৪টি সিনেমায় অভিনয় করেছি, তাদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। দেশের খ্যাতিমান নায়িকা শাবনূর থেকে শুরু করে সায়ন্তিকা—সবাই আমাকে পছন্দ করেন। তার কারণ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি। কারো সঙ্গে এমন ব্যবহার করি না যে তারা আমাকে পছন্দ করবেন না।

    rnrn

    জায়েদ খান বলেন, শুটিংয়ে সায়ন্তিকার নাস্তা থেকে শুরু করে অনেক কিছুর ঠিকঠাক ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রশংসা না করে তো তাদের উপায় নেই। বাইরে থেকে একজন নায়িকা আমাদের দেশে এসেছেন, বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে এখানে।

    অনলাইন ডেস্ক

  • সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত: শাবনূর

    আজ অমর নায়ক সালমান শাহর জন্মদিন। মারা গেলেও মানুষের মনে আজও রয়ে গেছনে তিনি। সতীর্থকে ভোলেননি তার বন্ধুরাও। তাকে স্মরণ করেছেন অভিনেত্রী শাবনূর ও অভিনেতা ডন। এই দিনে তার সহকর্মী চিত্রনায়িকা শাবনূর শোনালেন সালমান শাহর ছেলেমানুষির গল্প।

    কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় পা রাখেন সালমান শাহ। বিপরীতে ছিলেন মৌসুমী। প্রথম ছবিতেই সালমান–মৌসুমী সুপারহিট। কেয়ামত থেকে কেয়ামতে মৌসুমীর সঙ্গে জুটি হয়ে পর্দায় আবির্ভাব হলেও দ্বিতীয় সিনেমা তুমি আমার-এ নায়িকা হিসেবে পেয়েছিলেন শাবনূরকে। এর পর তারা দুজন জুটি হয়ে ১৩টি ছবিতে অভিনয় করেন। এ জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকনন্দিতও হয়েছে।

    আরও পড়ুন:

    সেই শাবনূর বলেন, ‘সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত। জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলা মনের একজন মানুষ।’ 

    তিনি আরও বলেন, ‘কখনোই তাকে স্থির থাকতে দেখিনি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। ওর মধ্যে ছেলেমানুষি কাজ করত বেশি। মানুষ হিসেবে খুব শৌখিনও ছিল। টাকাপয়সা নিয়ে খুবই উদাসীন ছিল। সেভাবে ভাবত না। যা আয় করত, তা-ই খরচ করে ফেলত বলা যায়।

    গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ। বাজারে নতুন গাড়ি এলেই তার কিনতে হবে। সালমান গাড়ি চালাতেও খুব ভালোবাসত। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মাসহ গাড়িতে ঘুরতে বের হতাম।’

    বিনোদন ডেস্ক

  • সুপারস্টার তৈরির কারিগর 

    সোহানুর রহমান সোহান। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। বাংলা চলচ্চিত্রে সুপারস্টার তৈরির কারিগর বলা হয় তাকে। 

    rnrn

    তার হাত ধরে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নব্বই দশকের স্টাইলিস্ট নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী। 

    rnrn

    পরবর্তী সময়ে তার হাত ধরেই অভিনয়ে এসে খ্যাতি অর্জন করেন চিত্রনায়ক শাকিল খান। বাংলা চলচ্চিত্রে ভিন্নমাত্রা যোগ করতে নব্বই দশকে আরেক সুপারস্টারের আত্মপ্রকাশ ঘটান সোহান। তিনি হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। 

    rnrn

    এ ছাড়া নির্মাতা সোহানের হাত ধরে অভিনয় জগতে আসেন খল অভিনেতা ডন, অভিনেত্রী নাসরিন ও কমেডিয়ান দিলদারসহ অনেক জনপ্রিয় শিল্পী।

    rnrn

    সোহানুর রহমান সোহান ১৯৭৭ সালে গুণী নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন। 

    rnrn

    ১৯৮৮ সালে মুক্তি পায় সোহান পরিচালিত প্রথম সিনেমা বিশ্বাস অবিশ্বাস। এতে অভিনয় করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী চম্পা। 

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমা। এ সিনেমার মাধ্যমেই খ্যাতির চূড়ান্ত পর্যায় চলে যান সোহান। চলচ্চিত্রপ্রেমীরা পান সুপারস্টার সালমান শাহ, মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুনকে।

    rnrn

    সোহান পরিচালিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে— 'আমার দেশ আমার প্রেম', 'স্বজন', 'আমার ঘর আমার বেহেশত', 'অনন্ত ভালোবাসা', 'স্বামী ছিনতাই', 'আমার জান আমার প্রাণ', 'পরাণ যায় জ্বলিয়া রে', 'কোটি টাকার প্রেম', 'সে আমার মন কেড়েছে', 'দ্য স্পিড' ও 'লোভে পাপ পাপে মৃত্যু’।

    rnrn

    কর্মজীবনে দুবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব, সহসভাপতি ও একবার সভাপতির দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান।

    rnrn

    ১৩ সেপ্টেম্বর রাতে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। 
    rn 
    rn 

    বিনোদন ডেস্ক

  • সোহানুর রহমানের মৃত্যুর পর যে ক্ষোভ ঝাড়লেন শাবনূর

    ঢালিউডের বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান বুধবার সন্ধ্যায় মারা গেছেন। তার মৃত্যুতে অভিনয়শিল্পী এবং পরিচালক-প্রযোজকসহ সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন। শোক ছুঁয়েছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকেও।

    তার মৃত্যুতে এ নায়িকা সামাজিকমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন প্রিয় নির্মাতাকে নিয়ে। জানিয়েছেন—সোহানুর রহমান সোহান মৃত্যুর আগে মিথ্যা অপবাদ দিয়ে গেলেন তাকে।

    শাবনূরের দাবির সূত্রে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। কদিন আগেই অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ছিল। ওই উপলক্ষে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূরকে জড়িয়ে কিছু মন্তব্য করেন সোহান। সেটাকেই ‘মিথ্যা’ দাবি করেছেন নায়িকা।

    শাবনূর পরিচালকের একটি ছবি পোস্ট করে লিখেছেন— ‘আহা জীবন! অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বলা দরকার— গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রীও স্ট্রোক করে মারা গেছেন।’

    আরও পড়ুন:

    তিনি লেখেন— সোহান আঙ্কেল যাওয়ার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উলটা-পালটা ও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার সম্মানহানি করে গেলেন। অনেকেই তার কটু কথার বিরুদ্ধে পালটা জবাব দিতে বলেছিলেন। আমি চাইলেই মিডিয়াতে তার এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে পারতাম। এর আগেও উনি কোনো এক ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এ রকম বাজে মন্তব্য করেছিলেন। তখনো আমি তার অপবাদের বিরুদ্ধে কোনো পালটা জবাব দিইনি।’

    এ চিত্রনায়িকা লেখেন— সোহান আঙ্কেল অনেক সিনিয়র, আমার পিতৃতুল্য। আমি কোনো অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এই তো কিছু দিন আগেও তার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করেছিলাম— আঙ্কেল আপনি কি কোনো কারণে আমার ওপর রাগ করে আছেন? আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উলটা-পালটা কথা বলতেছেন। তিনি তখন বললেন, তুই আমাদের ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো, তোর ওপর কেন রাগ করতে যাব। আর আমি তো তোর বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি। এর পর আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আবারও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন।
     
    তিনি আরও লেখেন, ‘কিন্তু আমার একটাই দুঃখ— আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পেছনে ওঠে-পড়ে লেগেছিলেন। যাই হোক, আমি সবার উদ্দেশে একটা কথা বলতে চাই— ভাই জীবনটা খুবই ছোট্ট। এত দাঙ্গা-ফ্যাসাদ করে কী লাভ? একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। গন্তব্য তো একটাই, সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।’

    সবশেষ এ নায়িকা লেখেন— ‘যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ, তাই আমি উনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি।’

    বিনোদন ডেস্ক

  • সিডনিতে মাহফুজে মুগ্ধ শাবনূর

    ছেলে আইজানকে নিয়ে প্রায়ই সিনেমা দেখেন শাবনূর। এবার তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। সিনেমাটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। রোববার একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। 

    শাবনূর বলেন, আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ টিকিট পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার ভাগাভাগি করে ছবিটি দেখেছি।

    গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। 

    রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখে এমন মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

    ‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি, সিনেমাটা দারুণ বানিয়েছেন। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন। 

    শাবনূর বলেন, আমি আজ এসে তো অবাক। কারণ এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম সিনেমাটি দেখতে এসেছেন। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

    মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর বললেন, তার গেটাপ, অভিনয় সব দারুণ। আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে।

    শাবনূরে বিমুগ্ধ মাহফুজ আহমেদও বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি।

    ছেলে আইজানকে নিয়ে প্রায়ই সিনেমা দেখেন শাবনূর। এবার তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। সিনেমাটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। রোববার একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন।

    শাবনূর বলেন, আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ টিকিট পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার ভাগাভাগি করে ছবিটি দেখেছি।

    গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। 

    রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখে এমন মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

    ‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি, সিনেমাটা দারুণ বানিয়েছেন। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন। 

    শাবনূর বলেন, আমি আজ এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম সিনেমাটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

    মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর বললেন, তার গেটাপ, অভিনয় সব দারুণ। আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে।

    শাবনূরে বিমুগ্ধ মাহফুজ আহমেদও বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি।

    বিনোদন ডেস্ক

  • এবার মাহফুজ-বুবলীকে নিয়ে যা বললেন শাবনূর

    শুধু শাবনূর নন, মাহফুজ-বুবলী জুটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী জয়া আহসানও। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘প্রহেলিকা’য় অভিনয় করেছেন এমন একজন মানুষ, যাকে আমি সিনেমাতে সহশিল্পী হিসেবে পেয়েছি। যে সিনেমার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি হলেন মাহফুজ আহমেদ। আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ। তখন থেকেই যাকে আমি বড় পর্দায় নিয়মিত দেখতে চাইছিলাম।

    rnrn

    মাঝে টানা ৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। সেটি দেখার জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে জয়া বলেন, ‘‘মাহফুজসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন। ‘মেঘের নৌকা’ গানে শবনম বুবলী-মাহফুজ আহমেদের রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে। গানের ভিজ্যুয়ালও খুবই সুন্দর।’’ 

    rnrn

    ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সিনেমার গান লিখেছেন আসিফ ইকবাল। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

    অনলাইন ডেস্ক

  • এবারও ফারুক ভাইয়ের মৃত্যুর খবরটি যদি মিথ্যা হতো: শাবনূর

    কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। আমাদের মিয়া ভাই এখন আর আমাদের মাঝে নেই। কথাটি শুনেই চমকে গেলাম। 

    rnrn

    দেখা হলে কত মায়া দেখাত ফারুক ভাই। এ মায়া আর পাব না। চলে গেলেন না ফেরার দেশে। আর কখনো কথা হবে না, দেখা হবে না, ভাবতেই চোখে জল চলে আসে। তার মৃত্যু সংবাদ কয়েকবার মিথ্যা প্রমাণিত হয়েছিল। 
    rnএবারও খবরটি যদি মিথ্যা হতো তাহলে হয়তো স্বস্তি পেতাম। কিন্তু সত্যিকারের মৃত্যু এলে তাকে তো আর ঠেকানো যায় না। ফারুক ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তার পরিবারের সবাইকে যেন আল্লাহ ভালো রাখে।

    rnrn

    -শাবনূর, অভিনেত্রী

    বিনোদন ডেস্ক

  • শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেন না পূর্ণিমা!

    বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।তবে পূর্ণিমা দেশে থাকলেও তাকে সিনেমায় তেমন একটা দেখা যায় না।

    তবে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে আছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি শহরে শাবনূরের সঙ্গে দেখা করে আড্ডায় মেতেছেন পূর্ণিমা। 

    সেখান থেকে ফেসবুক লাইভে এসে আড্ডা দিয়েছেন এই দুই তারকা।  এ সময় পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিনা এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম।’

    এদিকে পূর্ণিমাকেও প্রশংসায় ভাসান শাবনূর। দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন শাবনূর। বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

    নিজেদের সম্পর্ক নিয়ে এক ফাঁকে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুমড়ার মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুমড়ার সম্পর্ক না।’

    বিনোদন ডেস্ক

  • ২৮ বছর পর আবারও প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর

    ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘তুমি আমার’ ছবিটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হন সালমান শাহ ও শাবনূর। 

    দীর্ঘ ২৮ বছর পর ভালোবাসা দিবস সামনে রেখে আবারও আজ বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘তুমি আমার’ সিনেমাটি। 

    খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর।

    ফেসবুকে তিনি লেখেন— অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। বাবার ইন্তেকালের পর মরহুম তমিজউদ্দিন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করেন। সেই সময় আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় ছবিটি।

    প্রসঙ্গত, জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে আকাশ চরিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কেএস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।

    বিনোদন ডেস্ক