
চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি।
rnrn
এ ঘোষণা দেওয়ার পরই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। শাবনূরকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে।
rnrn
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, জানি না একে কী বলব! ০১৭০৪৫৬৪৯৪৩ এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি যেন শাবনূর আপাকে নিয়ে কোনো কাজ না করি। তার কথা না মানলে আমার খুব ক্ষতি হবে। আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
rnrn
২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়, এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।
rnrn
rnএদিকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমা ‘মাতাল হাওয়া’র কাজ শুরু করছেন শাবনূর। রিহার্সালও শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
rnrn
পরিচালক চয়নিকা চৌধুরী নির্মিত সিনেমা ‘মাতাল হাওয়া’য় জুটি বেঁধেছেন শাবনূর-মাহফুজ আহমেদ।
rn
rnএরপর আরেক নতুন সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন এই নায়িকা। এর ফার্স্ট লুকও দেখেছেন ভক্ত-দর্শকরা।
rnrn
rn
যুগান্তর প্রতিবেদন





