Tag: রাজ

  • ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান’: কার উদ্দেশে পরীমনির পোস্ট

    ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন তারকার। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তারা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।

    rnrn

    ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন কলকাতার গায়ক নচিকেতা। উদ্যাপন করতে এসেছিলেন বাংলাদেশে। তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। সেই ছবি পোস্ট করে চঞ্চল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নচিকেতা শুধু একজন মানুষ নয়, একটা আদর্শের নাম।’

    rnrn

    চিত্রনায়িকা পরীমনি কারও উদ্দেশে লিখেছেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান!’

    rnrn

    এদিকে একসময় গায়ক হওয়ার ইচ্ছা ছিল অভিনেতা এফ এস নাঈমের। এখনো অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেন। তিনি লিখেছেন, ‘নতুন গানটা শেষ করলাম মাত্রই। শিরোনাম—‘আমার তুমি’। কে কে শুনতে চান?’

    rnrn

    অন্যদিকে সম্প্রতি সহকর্মীদের সঙ্গে আনন্দ আড্ডায় যোগ দিয়েছিলেন মিশা সওদাগর। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিল্পী তোমাকে অনেক অনেক হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ভালোবাসা।

    rnrn

    কালকে তুমি আমাদের সবাইকে একসঙ্গে করেছ এবং অসম্ভব সুন্দর একটা ট্রিট দিয়েছ; অনেক দিন মনে রাখার মতো। আমরা আমাদের বয়স ভুলে গিয়ে কেবল আনন্দে মেতে ছিলাম। আবার ধন্যবাদ।’

    rnrn

    তরুণ অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন।’ 

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে আমাকে জড়িয়ে যেটা রটছে সেটা ঠিক নয়: ইধিকা পাল

    ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামের একটি সিনেমা বানানোর ঘোষণা দেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। কিন্তু এ সিনেমায় শাকিব খান থাকবেন না বলে জানিয়েছেন। ফলে তার স্থানে নেওয়া হয়েছে নায়ক শরিফুল রাজকে।

    এদিকে রাজের বিপরীতে থাকার কথা রয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল। এমন খবর এসেছে বাংলাদেশের সংবাদমাধ্যমে, যা চোখ এড়ায়নি ইধিকার।

    আরও পড়ুন:

    তিনি রাজের নায়িকা হচ্ছেন কি হচ্ছেন না এ বিষয়ে এবার মুখ খুলেছেন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে ইধিকা জানিয়েছেন, এখনো তার পক্ষ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। তিনি আপাতত ‘কবি’-এর চিত্রনাট্য পড়ছেন। পুরোটা পড়া শেষ করেই সিদ্ধান্ত জানাবেন।

    ইধিকা বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা না পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়।’

     

    বিনোদন ডেস্ক

  • বিদেশেও সংসার করতে চেয়েছিলেন শিল্পা

    ২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন তাদের কঠিন সময়ের কথা। পর্নোকাণ্ডে নাম জড়ানোর পর তাকে নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পা শেঠি। 

    রাজ বলেন, আমার স্ত্রীই প্রথম আমাকে প্রশ্ন করেন— তুমি কি বিদেশে চলে যেতে চাও? তুমি তো লন্ডনে বেশ ভালোই ছিলে। আমার জন্য এ দেশে এসেছো তুমি। তুমি চাইলে আমি বিদেশে গিয়েও সংসার করতে পারি। চরম কঠিন সময়েও আমার স্ত্রীই প্রথম আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। 

    তার পরও কেন বিদেশে যাওয়ার কথা ভাবেননি রাজ? তিনি বলেন, আমি এ দেশে থাকতে ভালোবাসি। আর তা ছাড়াও… লোকজন কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যায়। আমি কেন তা করব! 

    পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। তার পর প্রায় দুই বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

    আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর অভিজ্ঞতা কেমন ছিল, সেটি জানাতে গিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁদিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’

    জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’।

    আরও পড়ুন: 

    আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’।

    বিনোদন ডেস্ক

  • শিল্পার স্বামীকে এ কেমন তকমা দিলেন উরফি!

    বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। প্রায় ৬৩ দিন জেলে থাকতে হয় তাকে। জেল থেকে ফেরার পর বছর দুই কেটে গেলেও মুখ ঢেকেছেন মাস্কে। প্রকাশ্যে কাউকে মুখ দেখাতে নারাজ। তাই তার সর্বক্ষণের সঙ্গী হরেক রকমের মাস্ক। 

    সম্প্রতি একটি ‘স্ট্যান্ডআপ কমেডি’ শোতে দেখা যায় তাকে। সেখানেই নানা ধরনের রসিকতা করেন রাজ। তবে নিজের চুটকির ফাঁকে আচমকাই টেনে আনেন উরফি জাভেদকে। তাতেই বেজায় চটেছেন উরফি। রেগে গিয়ে রাজকে ‘পর্ন কিং’-এর তকমা দেন তিনি।

    নিত্য দিন হরেক রকমের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন উরফি। ‘বিগ বস্ ওটিটি’ ঘর থেকে বেরিয়ে পোশাকের কারণে প্রচারের আলোয় আসেন তিনি। কখনো খোলামেলা পোশাক পরার কারণে, কখনো আবার প্রায় কিচ্ছু না পরার কারণেও সমালোচিত হয়েছেন। কখনো আবার রোষের মুখে পড়েছেন তিনি। তবে তাতে পরোয়া নেই উরফির। 

    গত দুই বছর ধরে পোশাক নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন তিনি। সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এবার রাজ কুন্দ্রার নিজের স্ট্যান্ডআপে নিয়ে এলেন উরফিকে। 

    রসিকতা করতে গিয়ে বলেন, ‘গত দুই বছর ধরে আলোকচিত্রীদের তো একটাই কাজ— আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!' রাজ কুন্দ্রার এই ভিডিও নজরে পড়েছে উরফির। 

    তিনি নিজের সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, ‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্নো কিং’ এখন আমার পোশাক নিয়ে মন্তব্য করবে!' 

    কয়েক দিন আগেই খবরের হেডলাইনে এসেছিলেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠেছে— বিয়ের পিঁড়িতে বসেছেন উরফি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ছবি ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছিল। তবে এটা নিয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • রাজের আঘাতে কাঁদলেন রিপা, পরীমনি বললেন ‘আল্লাহ বাঁচাইছে’

    মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে শুক্রবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোবিজের বেশ কজন তারকা। 

    যা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন— ‘এই অ্যাগ্রেসিভ… এই (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’

    আরও পড়ুন 

    অনেকে মনে করছেন, কথাগুলো শরিফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী। কারণ এই হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে ইতোমধ্যে অনেক অভিযোগ উঠেছে।

    এদিকে শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন এই হাতাহাতির ঘটনা ঘটে। 

    দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।

    এদিকে হাতাহাতির ঘটনায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

    এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। 

    এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
     

    বিনোদন ডেস্ক

  • খেলতে গিয়ে মার খেয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

    রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

    শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে। 

    আরও পড়ুন 

    এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের খেলা শুরু হয়।

    তবে ম্যাচশেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়। 

    সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। সেই সঙ্গে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।

    কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের রাজ রিপা বলেন, ‘আমরা দুপুর ১২টার মধ্যে চলে এসেছি। সাড়ে ১২টায় খেলা। ৩ ঘণ্টা খেলা আটকিয়ে রেখেছে। রায়হান রাফী আমাদের খেলা আটকে রাখে। 

    কারণ আমাদের ভালো প্লেয়ার যারা, তারা তাদের মাঠে নামতে দেবে না। রায়হান রাফীর কথা ম্যানেজমেন্ট শুনছে। ম্যানেজমেন্ট যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু মাঠে খেলোয়াড় নামাইছি।’

    এই নায়িকা আরও বলেন, ‘এই রাউন্ডে আমাদের প্লেয়ার কিন্তু বাদ দেওয়া হইছে। যে ভালো খেলে তাকেই নামতে দিচ্ছে না। ম্যানেজমেন্ট বলছে, এরা অপরিচিত, এরা আননোন। তা হলে আগেরবার কেন নামতে দিছে? আমরা তো  ম্যানেজমেন্টের ডিসিশন নিছি, তাই না।’

    তিনি আরও বলেন, ‘এখন যেই ম্যাচ জেতা হইছে…এটার লাইভ দেখবেন আমি একটা চার মারচি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজম্যান্ট দেয় নাই। কারণ ম্যানেজম্যান্ট চোরকে চামচামি করা, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা থাকে। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি।’
    আপনার গায়ে কোনো আঘাত করেছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’। 

    এদিকে মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। তারা হলেন— শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

    বিনোদন ডেস্ক

  • আমি পরীর সিদ্ধান্তকে মেনে নিয়েছি, বাকিটা নিয়ম অনুযায়ী হবে: রাজ

    ঢাকাই সিনেমার তারকা পরীমনি ও শরিফুল রাজের পথ এখন আলাদা। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। এ নিয়ে চর্চার শেষ নেই। এবারই প্রথম নয়, বরাবরই রাজ-পরীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অন্য তারকাদের চেয়ে বেশি। রাজ মনে করেন এজন্য দায়ী পরীমনির জনপ্রিয়তা।

    রাজ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনো চাই না, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত চর্চা হোক। না চাইলেও হয়েছে। সেটা হতে পারে পরীর জনপ্রিয়তার কারণেই। ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া বা বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। আমাদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত কোনো জায়গায় আমি আগে কখনোই যাইনি। আগামীতেও যাব না। আমি আসলে পরীর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। বাকিটা নিয়ম অনুযায়ী হবে। এখন কেউ অন্য কিছু ভাবলে তার ভাবনা আমি কীভাবে কারেকশন করব?’

    আরও পড়ুন:

    এর আগে ডিভোর্স লেটার হাতে পেয়ে লিখিত বক্তব্যে রাজ বলেছিলেন, ‘আমার সাবেকের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ডিভোর্স লেটার ও বিয়ের কাগজ কাজি অফিস থেকে নিয়ে গেছেন এক যুবক

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির সংসার ভেঙেই গেল। রাজের সঙ্গে তার একসঙ্গে পথচলা দেড় বছরের বেশি স্থায়ী হয়নি। রাজ বহুদিন ধরেই পরীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না। সোমবার থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেল তাদের।

    ঢালিউডের আলোচিত এই জুটির দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ কয়েকজনের সঙ্গে রাজের বিয়েবহির্ভূত সম্পর্কের কথা জানিয়েছিলেন পরীমনি। 

    এসব বিতর্কের ইতি ঘটে গেল আপাতত। যদিও রাজ জানিয়েছেন তিনি এখনও ডিভোর্ট লেটার পাননি। তবে পরীমনি নিশ্চিত করেছেন যে, তিনি রাজকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। কাজি অফিস থেকে এক যুবক রাজের ভাই পরিচয়ে সেই চিঠি নিয়ে গেছে।
     
    ১৮ সেপ্টেম্বর রাজের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানায় পরীমনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। ডিভোর্স লেটারে পরীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে- পরীমনি চার কারণে রাজকে ডিভোর্স দিতে চান। কারণগুলো হলো- মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি।

    ডিভোর্সের ব্যাপারটি নিশ্চিত করে বুধবার সন্ধ্যার পর কাজি আবু সাইদ বলেন, ১৬ সেপ্টেম্বর আমাদের সঙ্গে পরীর পক্ষের লোকজন যোগাযোগ করেন। লেটারে উল্লিখিত সাক্ষীদের উপস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর পরীমনির আইনজীবীর গুলশান অফিসে ডিভোর্স হয়েছে। সেখানে আমার সহকারী আলী আশরাফ উপস্থিত ছিলেন। পর দিন ১৮ সেপ্টেম্বর উত্তর বাড্ডার আলীর মোড়ে সাতারকুল রোডের আমার অফিস থেকে ডিভোর্স লেটার রেজিস্ট্রি করা হয়। ওই দিনই দুপুর ১২টার দিকে রাজের গ্রামের বাড়ির ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি।

    কাজি আরও বলেন, নিয়ম অনুযায়ী পরপর তিন মাস এই চিঠি পাঠানো হবে। যদি রাজ এই চিঠি গ্রহণ না করেন, তাহলে ৯০ দিন পর তাদের ডিভোর্স হয়ে যাবে। আর যদি তিন মাসের মধ্যে তাদের আবার বনিবনা হয়, নিজেদের মধ্যে একটা সমাধান হয়, তাহলে আবারো তারা সংসার করতে পারবেন।

    তিনি বলেন, শুনেছি রাজ খবরটি জানতেন না। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজের ভাইয়ের পরিচয়ে একজন আমার অফিসে এসেছিলেন। তিনি কাবিননামার কপি ও ডিভোর্স সংক্রান্ত কাগজপত্র নিয়ে গেছেন।  

    দুপুর সাড়ে ১২টার দিকে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। কিছু জানি না। আর কোনো ডিভোর্স লেটারও পাইনি। কোন ঠিকানায় পাঠিয়েছে, তাও তো জানি না। 

    ডিভোর্সের ব্যাপারে পরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন, ফেসবুক সবই বন্ধ পাওয়া গেছে।

    ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২১ জানুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠান ও ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

    বিনোদন ডেস্ক

  • ‘নারী আসক্তি রয়েছে রাজের’

    আলাদা তারা আগে থেকেই হয়ে আছেন। বাকি ছিল কেবল কাগজ-কলমে আনুষ্ঠানিকতা। এবার সেটাও সেরে নিলেন। চিত্রনায়ক শরিফুল রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

    সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে। 

    চলতি বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরীমনির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এর পর থেকে তারা আলাদা থাকছেন।

    রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরীমনি তাকে বলে জানিয়েছেন এই নায়িকার আইনজীবী মো. শাহীনুজ্জামান। 

    একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

    এদিকে বিষয়টি নিয়ে পরীমনি কিছু না জানালেও  মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

    এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

    বিনোদন ডেস্ক

  • ডিভোর্স লেটার বিষয়ে মুখ খুললেন রাজ 

    ঢাকাই সিনেমার তারকা পরীমনি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র।

    এদিকে বিষয়টি নিয়ে পরীমনি কিছু না জানালেও  মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

    আরও পড়ুন:

    এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।

    বিনোদন ডেস্ক