Tag: মৃত্যু

  • মা হারালেন অভিনেত্রী জেরিন খান

    বলিউড অভিনেত্রী জেরিন খানের মা আর নেই। বুধবার (৮ এপ্রিল) সকালে তার মা পারভীন খান ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ইয়ান্না ইলাইহি রাজিউন)। বিষয়টি অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন। 

    কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 

    এদিন সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে জেরিন খানের মাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

    জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে গত বছর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন জেরিন। নিজেকে পুরোপুরি মায়ের সেবায় ব্যস্ত রেখেছিলেন। মাঝেমধ্যেই মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চাইতেন এই অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    মায়ের প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে কয়েক মাস আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই দোয়া করুন।’ 

    কিন্তু শেষমেশ অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পারভীন। মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন। 

    উল্লেখ্য, বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেছিলেন জেরিন খান। অভিষেকের পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি এই অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • রাহুলের মৃত্যুতে থানায় টালিউড তারকাদের অভিযোগ দায়ের

    জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাছন্ন ওপার বাংলার শোবিজ অঙ্গন। নন্দিত এই অভিনেতার মৃত্যুকে ঘিরে ক্ষোভে উত্তাল টালিগঞ্জের তারকারা। শোক ও ক্ষোভ জানানোর পাশাপাশি অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার বিচার চেয়ে সরব হয়েছেন অভিনয়শিল্পীরা।

    রাহুলের মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে থানায় হাজির হন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তী সহ জ্যেষ্ঠ শিল্পীরা। এ সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) ওডিশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ঘটনার বিভিন্ন দিক সামনে এলেও স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি। অভিযোগ ওঠে, প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল, যা অভিনেতার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়।

    এ প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, রাহুলের মৃত্যু আমাদের সবার জন্য বড় ধাক্কা। আমরাও সত্যটা জানতে চাই। আইনগত সব দিক খতিয়ে দেখতে আমাদের কিছুটা সময় লেগেছে। রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবার সঙ্গে আসলে কী ঘটেছিল।

    এ ঘটনায় আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন

    হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি। 

    জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন, ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তুরির মৃত্যুর খবর জানিয়ে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

    ফেসবুক পোস্টে মুক্তি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…. বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কস্তুরি। পরে দ্রুত অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার এমন মৃত্যুতে পরিবার সহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    এর আগে ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।

    বিনোদন ডেস্ক

  • ‘প্যানিক অ্যাটাকে’ আরেক টালিউড অভিনেতার মৃত্যু

    অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে শোকের ছায়ায় ওপার বাংলার শোবিজ অঙ্গন। নতুন করে দুঃসংবাদ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

    জানা যায়, সোমবার (৩০ মার্চ) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রণব। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এ অভিনেতা।

    ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কাজ না পাওয়ার দুশ্চিন্তাই ক্রমশ গ্রাস করেছিল তাকে। সবশেষ ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে এরপর আর নিয়মিত কাজ পাচ্ছিলেন না তিনি। ফলে আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তার।

    প্রণবের মৃত্যুর পর কলকাতার অভিনেত্রী অলকানন্দা গুহর এক ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টে তিনি লিখেছেন কাজের অভাবে মানসিক চাপে ছিলেন এই তরুণ অভিনেতা।

    অলকানন্দা তার পোস্টে লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার- এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারণ অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রণবের মৃত্যু প্রসঙ্গে অলোকানন্দা বলেন, ‘খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি, কাজ না থাকার কারণে খুব চিন্তায় থাকত। সেখান থেকেই হঠাৎ প্যানিক অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। শুনেছি, পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।’

    তিনি জানান, প্রণব বারবার কাজের জন্য যোগাযোগ করতেন। ‘আমি যেসব প্রচারমূলক শুটিং করতাম, অনেক সময় ওকে ডাকতাম। যতটা পারতাম পারিশ্রমিকও দিতাম’- যোগ করেন তিনি।

    জানা যায়, কিছু দিন আগে বিয়ে করেছিলেন প্রণব। পরিবারে রয়েছেন বাবা-মা ও ভাই। পরিবারের পুরো দায়িত্বই ছিল তার কাঁধে। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে দুই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ পুরো টালিউড। রাহুলের পর প্রণবের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাদের সহকর্মীদের মধ্যে।

    বিনোদন ডেস্ক

  • শক্তিমান অভিনেত্রী মেরি বেথ হার্ট আর নেই

    না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউড এবং ব্রডওয়ের শক্তিশালী অভিনেত্রী মেরি বেথ হার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন।

    সোমবার (৩০ মার্চ) অভিনেত্রীর মেয়ে মলি শ্রেডার এবং স্বামী বিশিষ্ট লেখক ও পরিচালক পল শ্রেডার একটি যৌথ ফেসবুক পোস্টের মাধ্যমে এই শোকসংবাদটি সবাইকে জানান।

    পরিবারের পক্ষ থেকে আবেগঘন বার্তায় জানানো হয়, ‘তিনি একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ছিলেন একনিষ্ঠ স্ত্রী, বোন, মা এবং বন্ধু। প্রতিটি দায়িত্বই তিনি অত্যন্ত মমতা ও দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। তিনি আর কষ্ট পাচ্ছেন না এবং শান্তিতে আছেন—এই ভেবেই আমরা শোকের মাঝে সান্ত্বনা খুঁজছি।’

    মেরি বেথ হার্ট ১৯৭১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অভিনেতা উইলিয়াম হার্টের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে তিনি পরিচালক পল শ্রেডারের জীবনসঙ্গিনী হন। ২০২৩ সালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নিউইয়র্কের একটি বিশেষ পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রখ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চনাটকের মাধ্যমে। ১৯৭৪ সালে ব্রডওয়েতে অভিষেকের পর তিনি তার অসাধারণ অভিনয়ের জন্য তিনবার সম্মানজনক টনি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হন। ‘ক্রাইমস অব দ্য হার্ট’ নাটকে অভিনয়ের জন্য তিনি অবি পুরস্কার অর্জন করেন।

    ১৯৭৮ সালে উডি অ্যালেনের ড্রামা ফিল্ম ‘ইন্টেরিয়র্স’-এর মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে এবং প্রথম ছবিতেই তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। মেরি বেথ হার্ট অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকোর্ডিং টু গার্প’, ‘স্লেভস অব নিউইয়র্ক’, ‘দ্য এজ অব ইনোসেন্স’, ‘সিক্স ডিগ্রিস অব সেপারেশন’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

    উল্লেখ্য, মেরি বেথ হার্ট সবসময়ই গতানুগতিক চরিত্রের বাইরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন। ১৯৮৯ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাকে যেসব চরিত্রের প্রস্তাব দেওয়া হয় তার অর্ধেকই অর্থহীন। আমি কেবল আকর্ষণীয় চরিত্রগুলোই করার চেষ্টা করি।’ অবাক করার বিষয় হলো, তিনি প্রধান চরিত্রের চেয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

    এমন এক অভিনেত্রীর মৃত্যুতে হলিউড এবং থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  

    সূত্র: দ্য গার্ডিয়ান

    বিনোদন ডেস্ক

  • স্বামীর মৃত্যু সংবাদ শুনে রাহুলের মায়ের কাছে ছুটলেন প্রিয়াংকা

    মাত্র ৪৩ বছর বয়সে টালিউড অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় মুখোপাধ্যায় মারা গেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই ছিল তার সাফল্য। রোববার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে শুটিং ছিল এ অভিনেতার। পানিতে ডুবে মৃত্যু হয় অভিনেতার। 

    তবে শুটিং চলাকালীন, নাকি শুটিং শেষে একা তিনি সমুদ্রে নেমেছিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। 

    দিঘায় শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় রাহুলের। খবর পেয়েই শাশুড়িমায়ের কাছে ছুটলেন অভিনেতার স্ত্রী প্রিয়াংকা সরকার। কীভাবে সামলাচ্ছেন সবটা?

    রোববার সন্ধ্যায় যখন রাহুলের মৃত্যুসংবাদ পৌঁছায় কলকাতায়, তখন অভিনেত্রী ‘তারকাটা’ সিনেমার পোস্টার শুট করার জন্য ‘লুকসেট’-এ ছিলেন। স্বামীর মৃত্যু সংবাদ সেখানে পান তিনি। সব কাজ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন নায়িকা। খবরের আকস্মিকতায় আর কিছুই গুছিয়ে উঠতে পারছিলেন না তিনি। এ সময় প্রিয়াংকা সরকার দিঘায় না গিয়ে শাশুড়িমায়ের কাছে পাটুলির বাড়িতে গেলেন।

    রাহুল-প্রিয়াংকার সম্পর্কের শুরু একটি সিনেমার সেটেই। ২০১০ সালে বিয়ে করেন তারা। ২০১৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। 

    রাহুল-প্রিয়াংকার ছেলের নাম সহজ। বাবা রাহুলের সঙ্গে সম্প্রতি তারই পডকাস্টে দেখা গিয়েছিল সহজকে। ছেলে সহজকে খবরটা কীভাবে দেবেন, তাকে কীভাবে সামলাবেন, সেটাই তার কাছে সবচেয়ে কঠিন কাজ হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। 

    ফলে স্বামীকে যেখানে রাখা আছে, দিঘার সেই হাসপাতালে যাবেন নাকি ছেলেকে নিয়ে গলফগ্রিনের বাড়িতেই থাকবেন, সেটি ঠিক করতেই বেশ সময় নেন প্রিয়াংকা সরকার।

    রাহুলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসেন প্রিয়াংকা। সেখানেই রয়েছে সহজ। ছেলেকে বুঝিয়ে সবটা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী। তবে তিনি সহজকে রেখে দিঘা যাবেন কিনা, সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন প্রিয়াংকা সরকার। সেখানে তিনি লিখেছেন, আমাদের জন্য এটা খুবই দুঃখের সময়। এই শোকের সময়ে আমাদের একটু একা ছেড়ে দিন। আমরা ওর কাছের মানুষেরা চেষ্টা করছি এ পরিস্থিতি সামাল দেওয়ার। এ মুহূর্তে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

    এদিকে রাহুলের মৃত্যুসংবাদ পেয়ে ইতোমধ্যে প্রিয়াংকার কাছে পৌঁছান প্রযোজক নীলাঞ্জনা শর্মা। তাদের দীর্ঘদিনের আলাপ ও বন্ধুত্ব। একসময়ে রাহুলকে নিয়মিত ভাইফোঁটা দিতেন নীলাঞ্জনা। ফলে এই দুর্দিনেও তিনি আগলে রাখলেন ভাইয়ের স্ত্রী প্রিয়াংকাকে।

    বিনোদন ডেস্ক

  • পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

    না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউড সিনেমার পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রিতে যেন শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

    জানা যায়, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।

    উদ্ধারের পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

    এই মর্মান্তিক দুর্ঘটনায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করা রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভাস্কর বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনো পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন- এটা মেনে নেওয়া কঠিন।’ এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

    উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পাওয়া কলকাতার ব্লকবাস্টার ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় ক্যারিয়ারে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাহুল।

    বিনোদন ডেস্ক

  • দক্ষিণ কোরীয় অভিনেতা লি সাং-বো’র আকস্মিক মৃত্যু

    দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। গেয়ংগি প্রদেশের পিয়ংতায়ক নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

    মাদক সংক্রান্ত একটি বিতর্কিত মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার কয়েক বছর পরই এই প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার ভক্তরা।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পরিবারের এক সদস্য অভিনেতার মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

    রোববার (২৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়কের জুংআং ফিউনারেল হোমে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতার আকস্মিক মৃত্যুতে তার ম্যানেজমেন্ট এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ এক বিবৃতিতে জানিয়েছে, পরিবারের অনুরোধে তারা মৃত্যুর কারণ প্রকাশ করতে পারছে না। মূলত শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার জন্যই তারা গণমাধ্যম ও সাধারণ মানুষকে অহেতুক জল্পনা বা ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

    এদিকে লি সাং-বোর মৃত্যুতে ২০২২ সালের সেই আলোচিত মাদক মামলার প্রসঙ্গটি আবারও সামনে এসেছে। সে সময় জনসমক্ষে অসংলগ্ন আচরণের কারণে তাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল। তবে পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় তার শরীরে কোনো অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

    পরবর্তীতে জানা যায়, পারিবারিক শোক কাটিয়ে উঠতে তিনি চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-ডিপ্রেসেন্ট এবং ট্রানকুইলাইজার সেবন করছিলেন, যার প্রভাবেই তার আচরণে পরিবর্তন এসেছিল। পরে পুলিশ সমস্ত অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে মামলাটি বন্ধ করে দেয়।

    বর্ণাঢ্য ক্যারিয়ার 

    ১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চই জং সু’ ড্রামার মাধ্যমে অভিনয় শুরু করেন। তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ ২০২১ সালের ‘মিস মন্টে-ক্রিস্টো’, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এছাড়া তিনি ‘প্রাইভেট লাইভস’ এবং ‘দ্য এলিগ্যান্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। 

    ২০২৫ সালে তিনি নতুন এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন এবং নিজের ক্যারিয়ার নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • সড়কে প্রাণ গেল মডেল অভিনেত্রী কালিয়ার

    ভারতের রাজস্থানের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র হর্ষিল কালিয়া। মাত্র ৩০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হর্ষিল তার ওয়াগন-আর গাড়িটি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।

    সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি ডিভাইডারে আছড়ে পড়লে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    কে ছিলেন এই হর্ষিল কালিয়া? 

    হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। এছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তালিম নিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর বাবার পথ অনুসরণ করে হর্ষিল তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে।

    অভিনয়জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’-সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

    মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

    হর্ষিলের এই আকস্মিক মৃত্যুতে জয়পুরের বিনোদন ও সংবাদকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে। এমন সম্ভাবনাময়ী অভিনেত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে মাঝপথে থেমে যাওয়ায় স্তম্ভিত তার সহকর্মী ও ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    জনপ্রিয় কার্টুন সিরিজ ডোরেমন-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

    তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠিত স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ১৭ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ ধারাবাহিকের পরিচালনায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    শুধু তাই নয়, নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার অবদানের কথা স্মরণ করে দেশের বিভিন্ন মহল গভীর শ্রদ্ধা জানিয়েছে।

    জাপানি অ্যানিমেশন শিল্পে সুতোমু শিবায়ামাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় সিরিজকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার ভূমিকা ছিল অনন্য। নবিতা ও শিজুকাসহ প্রিয় চরিত্রগুলো তার পরিচালনায় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। তিনি এই সিরিজের ওপর ভিত্তি করে একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন।

    ১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন সুতোমু। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং একপর্যায়ে নিজেই স্টুডিও গড়ে তোলেন।

    ‘ডোরেমন’ ছাড়াও চিবি মারুকোসহ আরও বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

    বিনোদন ডেস্ক