Tag: মৃত্যু

  • ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ, সন্ধ্যায় জানাযা

    ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। 

    জানা গেছে, দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বাদ মাগরিব বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

    কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে। সেখানেই কারিনা কায়সারকে দাফন করা হবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তার মৃত্যু হয়। 

    বিনোদন ডেস্ক

  • আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

    লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।  

    শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মেয়ে কারিনার সঙ্গে হাসিমুখের একটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 

    পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। ’ 

    তিরি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।  যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, কয়েক দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কারিনার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

    চিকিৎসার শেষ মুহূর্তের ব্যাপারে কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ওকে আর বাঁচানো গেল না।’ 

    সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন ও অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন কারিনা কায়সার।  তার প্রাণবন্ত উপস্থাপনা ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।  

    বিনোদন ডেস্ক

  • কারিনার মরদেহ দেশে আসবে কবে, জানা গেল

    ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা যান আলোচিত কনটেন্ট কিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।  

    তার এই অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

    কারিনার মরদেহ রোববার (১৭ মে) ভারতের চেন্নাই থেকে দেশে আসবে বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ।  গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার (১৬ এপ্রিল) কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। 

    কায়সার হামিদ বলেন, প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শেষে আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব নয়, তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আসবে ওরা।  

    রোববার (১৭ মে) বিকাল ৩টা নাগাদ কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে বলে জানান তিনি।  

    লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরেই সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।  পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল।  

    পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।  

    কারিনার আকস্মিক অকাল প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজের নির্মাতা, সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। 

    বিনোদন ডেস্ক

  • মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

    লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

    পোস্টে তিনি লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।

    তিনি আরও লেখেন, আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

    কায়সার হামিদের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। 

    পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    উল্লেখ্য, মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয়ে নাম লেখান কারিনা কায়সার। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

    বিনোদন ডেস্ক

  • মায়ের কবরে শায়িত হলেন আতাউর রহমান

    জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হলো গুণী নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে। 

    মঙ্গলবার (১২ মে) বিকালে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সেখানে মায়ের কবরেই তাকে সমাহিত করা হয়। 

    এর আগে সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।  

    পরিবারসূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিক আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। 

    ওইদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গত রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে বাদ জোহর আতাউর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ভাই আবু নোমান মামুদুর। জানাজায় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ।

    জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আতাউর রহমানের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

    প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। 

    বিনোদন ডেস্ক

  • মৃত্যু নিয়ে গুজবে ক্ষুব্ধ শক্তি কাপুর

    বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর ১৯৭৭ সালে খেল খেলাড়ি কা সিনেমার মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন। সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী হেমা মালিনী ও ধর্মেন্দ্র। একটা সময় কমেডি চরিত্র থেকে ভয়ঙ্কর খলনায়ক— সব ধরনের চরিত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

    ১৯৮০-র দশকে রকি ও কুরবানি সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন শক্তি কাপুর। বয়সের ভারে এখন তিনি রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। তবে সম্প্রতি তাকে দেখা গেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায়।  

    সম্প্রতি শক্তি কাপুরের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এর আগে গত কয়েক বছরে বিনোদন জগতের বহু তারকার মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, রজনীকান্ত, শাহরুখ খান, মুকেশ খান্না, মীনাক্ষী শেষাদ্রি, লাকি আলি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিল্পা শিরোদকর, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আয়ুষ্মান খুরানা, কাজল আগরওয়াল এবং বিক্রম গোখল প্রমুখ।

    সামাজিক মাধ্যমে এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর ভুয়া খবর ভাইরাল হয়ে পড়ে। বহু অনুরাগী সেই খবর সত্যি বলে বিশ্বাসও করেছেন। শেষ পর্যন্ত নিজেই ভিডিওবার্তা দিয়ে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর পাশাপাশি ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বর্ষীয়ান এ অভিনেতা তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবর ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ৭৩ বছরের এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেক অনুরাগী সেই খবর সত্যি ভেবে তাকে শ্রদ্ধাঞ্জলিও জানাতে শুরু করেন। তবে এই গুজব কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে পড়েছেন খোদ শক্তি কাপুরও। শেষ পর্যন্ত তিনি নিজেই সামনে এসে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট দিয়েছেন শক্তি কাপুর। সেখানে তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ থাকার কথা জানিয়েছেন। এর পাশাপাশি যারা এই ভুয়া খবর ছড়িয়েছেন, তাদের কড়া ভাষায় সমালোচনাও করেন শ্রদ্ধা কাপুরের বাবা। 

    শুধু তাই নয়, এ ধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা। শক্তি কাপুর তার অনুরাগীদের উদ্দেশে বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং সাধারণ মানুষকে ভুল তথ্য না ছড়ানোর আবেদনও জানান।

    সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়েছিল যে, অভিনেতা শক্তি কাপুর মারা গেছেন। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয় তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই শক্তি কাপুর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং নিজেই সামাজিক মাধ্যমে এসে জানান দেন তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

    শক্তি কাপুর বলেন, ‘সবাইকে নমস্কার। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ এবং ভালো আছি। দয়া করে এ ধরনের খবর উপেক্ষা করুন। এই বিষয়ে অভিযোগ করার কথাও ভাবছি। এটা ঠিক নয়। একেবারেই ভালো কাজ নয়।’ ভিডিওতে তাকে শান্ত থাকার চেষ্টা করতে দেখা গেলেও মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ধরা পড়ে। অভিনেতা বলেন, এ ধরনের গুজব শুধু সেলিব্রিটিদের জন্যই নয়, তাদের পরিবার ও কাছের মানুষের জন্যও অত্যন্ত মানসিক চাপ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

    এ কিংবদন্তি অভিনেতা বলেন, তার মৃত্যু নিয়ে যারা ভুয়া খবর ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, অর্থহীন গুজব ছড়ানোর জন্য সামাজিক মাধ্যম অপব্যবহার করা উচিত নয়। বিশেষ করে কারও মৃত্যু নিয়ে এ ধরনের সংবেদনশীল ভুয়া খবর ছড়ানো একেবারেই গ্রহণযোগ্য নয়। 

    বিনোদন ডেস্ক

  • মা হারালেন সংগীতশিল্পী হাসান

    দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ‘আর্ক’ ব্যান্ডের ভোকালিস্ট হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

    খবরটি নিশ্চিত করেছেন ‘আর্ক’র আরেক সদস্য টিংকু আজিজুর রহমান।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    টিংকু আরও জানান, লালমাটিয়া বিবি মসজিদে সোমবার (৪ মে) বাদ মাগরিব জানাজা শেষে হাসানের মাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

    দোয়া চেয়ে টিংকু লিখেছেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

    পোস্টটির মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

    বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার (৪ মে) সন্ধ্যায় হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এই কণ্ঠশিল্পীর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। 

    এবার বিষয়টি যে পুরোপুরি গুজব সেটা রুনা লায়লা নিজেই নিশ্চিত করেছেন। গুজব ছড়িয়ে পড়লে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন তিনি। 

    নিজের সুস্থতার খবর জানিয়ে মঙ্গলবার (৫ মে) ফেসবুকে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি! 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আমি সবাইকে অনুরোধ করছি এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

    গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কিনা। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

    রুনা লায়লা আরও বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপমহাদেশের খ্যাতনামা এই সংগীতশিল্পী। 

    বিনোদন ডেস্ক

  • প্রবীণ বলিউড অভিনেতা ভরত কাপুর মারা গেছেন

    হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকালে মুম্বাইয়ের সায়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। 

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় এবং ওইদিন সন্ধ্যায় হাসপাতালের নিকটস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

    আগামী ৩০ এপ্রিল বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তর মুম্বাই অ্যাসোসিয়েশনে (পাঞ্জাব অ্যাসোসিয়েশন) প্রয়াত এই অভিনেতার স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। 

    ভরত কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে এক বার্তায় তিনি লেখেন, ‘প্রবীণ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ভরত কাপুর জির প্রয়াণের খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। আমার ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে কাজ করার দারুণ কিছু স্মৃতি রয়েছে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভরত কাপুর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দা এবং ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে নূরী (১৯৭৯), রাম বলরাম (১৯৮০), বাজার (১৯৮২), গোলামি (১৯৮৫), আখরি রাস্তা (১৯৮৬), স্বর্গ (১৯৯০), খুদা গাওয়াহ (১৯৯২), সাজন চলে সসুরাল (১৯৯৬) ইত্যাদি। 

    কেবল বড় পর্দায় নয়, নব্বইয়ের দশকের জনপ্রিয় সব টেলিভিশন সিরিয়ালেও তিনি ছিলেন অপরিহার্য। ‘ক্যাম্পাস’, ‘পরম্পরা’, ‘সাঁস’, ‘আমানত’, ‘তারা’, ‘চুনৌতি’ এবং ‘কাহানি চন্দ্রকান্তা কি’-র মতো জনপ্রিয় সব ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর জীবনপ্রদীপ

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর ২৪তম সিজনের প্রতিযোগী ডিলান কার্টার সাউথ ক্যারোলিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে মাত্র ২৪ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর। 

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪২ মিনিটের দিকে কলিটন কাউন্টির লোকানট্রি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এটি একটি একক গাড়ি দুর্ঘটনা ছিল। দুর্ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। 

    যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নিহতের নাম ডিলান কার্টার। 

    সোমবার (২৭ এপ্রিল) মনকস কর্নার শহরে এই সংগীতশিল্পীর একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। 

    ২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ব্লাইন্ড অডিশনে হুইটনি হিউস্টনের ‘আই লুক টু ইউ’ গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ডিলান। তার গায়কী এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, শো-এর চারজন বিচারকই তাদের চেয়ার ঘুরিয়ে তাকে সমর্থন জানিয়েছিলেন। সেখানে ডিলান কিংবদন্তি শিল্পী রিবা ম্যাকএন্টায়ারকে তার মেন্টর বা কোচ হিসেবে বেছে নিয়েছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাউথ ক্যারোলিনার সেন্ট জর্জের বাসিন্দা ডিলান অডিশনের সময় বিচারকদের জানিয়েছিলেন, তার এই গানটি ছিল তার প্রয়াত মায়ের প্রতি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। অডিশনের মাত্র এক বছর আগে ডিলানের মা মারা যান। 

    ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল ডিলানের, যা তাকে খুব অল্প সময়ে দর্শকদের প্রিয় করে তুলেছিল। এত কম বয়সে এই প্রতিভাবান শিল্পীর প্রস্থান ভক্ত ও সংগীত মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। 

    বিনোদন ডেস্ক