Tag: বিয়ে

  • সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে না কাল

    বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আসর বসেছে জয়সলমেরে। কাউন্ট-ডাউন শুরু। হাতে আর মাত্র এক দিন বাকি। কথা ছিল ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা। মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করন জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। 
    rnতবে সোমবার নয়, তাদের বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। সোমবার সকালে গায়েহলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। বিয়ে মঙ্গলবার। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারাও। 
    rnসূত্র: আনন্দবাজার 
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই কিয়ারাকে নিয়ে একি মন্তব্য করলেন সিদ্ধার্থ!

    বলিউডজুড়ে সিনেমা পাঠান নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে বলিউড মেতেছে কিয়ারা আর সিদ্ধার্থের বিয়ে নিয়ে। তারকা জুটির জয়সলমেরে ধুমধাম করেই বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে ৪ তারিখ থেকেই। এর মাঝেই চর্চায় বর-কনের নানা গল্প। ৬ ফেব্রুয়ারি চার হাত এক হবে সিড-কিয়ারার। সেই খবর মাস দুই আগেই প্রকাশ্যে এসেছে। 

    rnrn

    ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালেই জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছেন কিয়ার আদভানি পরিবারের সদস্যরা। ঠিক সময় মতোই তারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পৌঁছে যান। সিদ্ধার্থও এদিন তার দিল্লির বাড়ি থেকে জয়সলমেরের উদ্দেশে রওনা দেন। গাঁটছড়া বাধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বাড়ির সবাই। মেয়েকে অনেক আদরে বড় করেছেন, এবার তার অন্য ঘরে যাওয়ার পালা। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার কিছু বিষয় তার ভালো লাগে না। কী সেগুলো? সবাইকে অবাক করে সিদ্ধার্থকে বলতে শোনা যায়, কিয়ারা অভিনীত একটা চরিত্রও ভালো নয়। প্রত্যেকটা সিনেমায় ও কাঁদছে। চোখে জল ছাড়া কোনো চরিত্রে দেখিনি ওকে। এটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার।

    rnrn

    সদ্য ‘মিশন মজনু’তে রশ্মিকা মান্দানার বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থকে। এরপর ‘যোদ্ধা’ ছবি এবং ওটিটির প্রথম কাজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে নায়ককে।

    বিনোদন ডেস্ক

  • বিয়েতে যেসব গানে নাচবেন সিদ্ধার্থ-কিয়ারা

    পাঞ্জাবি ঐতিহ্য মেনে সঙ্গীত অনুষ্ঠানে নাচবেন নববধূ কিয়ারা। যে গানে তিনি পা মেলাবেন তা নির্ধারণ করেছেন সিদ্ধার্থের পরিবারের সদস্যরাই। জয়সলমেরে অতিথিরাও আসতে শুরু করেছেন একে একে। সিদ্ধার্থেরই পরিকল্পনা সব, যাতে খুশি মনে সায় দিয়েছেন তার বাবা-মা। 

    নাচগানের বন্দোবস্তও হবে মালহোত্র পরিবারের উদ্যোগেই। শুরুতে গোপন থাকলেও পরে জানা গিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার একসঙ্গে নাচ এ উৎসবের বিশেষ আকর্ষণ।সন্ধ্যায় নবদম্পতি নাচবেন নিজেদেরই সিনেমার হিট গানে। যে তালিকায় রয়েছে, ‘কালা চশমা’, ‘বিজলি’, ‘রংসারি’, ‘ডিস্কো দিওয়ানে’, ‘নাচনে দে সারে’ এবং অন্যান্য আসর মাতানো গান।

    এদিকে শনিবার সকালেই জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছিলেন কিয়ার আডবানি পরিবারের সদস্যরা। ঠিক সময় মতোই তারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পৌঁছে যান। সিদ্ধার্থও এদিন তার দিল্লির বাড়ি থেকে জয়সলমেরের উদ্দেশে রওনা দেন।

    গাঁটছড়া বাধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বাড়ির সবাই। মেয়েকে বিরাট আদরে বড় করেছেন, এবার তার অন্য ঘরে যাওয়ার পালা। 

    জানা যাচ্ছে, দুই পরিবারের সদস্যদের মধ্যে সংগীত প্রতিযোগিতাও হবে। ছেলের বউ কিয়ারাকে নিয়ে দারুণ খুশি সিদ্ধার্থের বাবা-মা। ‘শেরশাহ’ ছবিতে কাজ তারপরেই দুজনের মধ্যে প্রেম দানা বাধে। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাদের। সম্পর্ক কখনও নিজে মুখে স্বীকারও করেননি, আবার এড়িয়েও যাননি।

    প্রসঙ্গত ৪ ফেব্রুয়ারি সিদ্ধার্থ-কেয়ারার বিয়ের আয়োজন। সেখানে খুব কাছের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবকে নিয়েই চার হাত এক হতে চলেছে তারা। নিমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে সূর্যগড় প্রাসাদে। যাতায়াতের জন্য রাখা হয়েছে বিলাসবহুল সব গাড়ি। করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর, ভিকি-ক্যাটরিনা, থাকতে পারেন এ বিয়েতে। তারকাদের যোধপুর বিমানবন্দর থেকে বিয়ের আসরে যাওয়ার জন্যও রয়েছে নানান ব্যবস্থা।

    বিনোদন ডেস্ক

  • সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে, কী বললেন কঙ্গনা 

    কটু মন্তব্যের জন্য বলিউড পাড়ায় আলোচিত-সমালোচিত এক নাম কঙ্গনা রনৌত। ইতিবাচক মন্তব্য তার কাছে খুব কমই শোনা যায়। কয়েকদিন আগেই কিং খান শাহরুখের পাঠান নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন এই বলিউড অভিনেত্রী। 

    rnrn

    প্রায় সবসময়ই হিংসার বাণী প্রচারকারী এই নারীর মুখে এবার শোনা গেল ভিন্ন শ্রুতি। 'শেরশাহ' জুটিকে ঘিরে দারুণ মন্তব্য করেছেন তিনি। 

    rnrn

    ইনস্টাগ্রামে করা এক পোস্টে কঙ্গনা 'শেরশাহ' জুটির উদ্দেশ্যে লিখেছেন, এই জুটি খুবই আদুরে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ রকম খাঁটি ভালোবাসা আমরা খুব কমই দেখতে পাই। দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে। 

    rnrn

    এই পোস্ট তিনি সিদ্ধার্থ আর কিয়ারাকে ট্যাগ করেছেন। কঙ্গনার এই ইনস্টা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে। আর সবাই এই পোস্টকে ঘিরে ভালোবাসা ভরিয়ে দিচ্ছেন।

    rnrn

    সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক নিয়ে প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন চিত্রনির্মাতা কারাণ জোহার। তিনি তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ ‘শেরশাহ’ জুটির গোপন প্রেমের কথা প্রথম ফাঁস করেছিলেন। ব্যাস তার পর থেকে তাদের দিকে কড়া নজর সংবাদমাধ্যম আর পাপারাজ্জিদের। বলাবাহুল্য এখনো পর্যন্ত সিড আর কিয়ারা তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি।

    rnrn

    rnআগামীকাল রোববার থেকে তাদের বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ৬ অথবা ৭ তারিখ সিদ্ধার্থ আর কিয়ারার চার হাত এক হবে। আজ কিয়ারা সপরিবার জয়সলমীরের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে বেশ কিছু সূত্রে।

    rnrn

    অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কারাণ জোহার, শাহেদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান, ভিকি কৌশলসহ আরও অনেকে এই বিয়েতে শামিল হবে বলে শোনা যাচ্ছে। দক্ষিণী তারকা রাম চরণও এই রাজকীয় বিয়েতে শামিল হতে চলেছেন। ‘আরসি ফিফটিন’ ছবিতে কিয়ারা আর রাম চরণ একসঙ্গে জুটি বেঁধেছিলেন।
    rn 

    অনলাইন ডেস্ক

  • অবশেষে জানা গেল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আদ্যোপান্ত

    আথিয়া-কেএল রাহুলের বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল।

    rnrn

    ৬ ফেব্রুয়ারি তারা গাঁটছড়া বাঁধবেন বলেই শোনা যাচ্ছে। তার আগের দুদিন মেহেন্দি, সঙ্গীত, ইত্যাদি অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর প্রেম করার পর ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন তারা। দেখুন কোথায় কবে বসছে বিয়ের আসর।

    rnrn

    মাঘ মাসে আবারো সানাই বাজল বলিউডে।এই ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিয়ে করতে চলেছেন যে! রাজস্থানের জয়সালমীরে বসছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের আসর। শোনা যাচ্ছে, আগামী ৪-৬ তারিখ এই বিয়ের অনুষ্ঠান চলবে।

    rnrn

    বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর অবশেষে তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদিও এখনো পর্যন্ত এই তারকা জুটি কেউই মুখ খোলেননি। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছেন তারা। কিন্তু তবুও ফাঁস হয়ে গেল তাদের বিয়ের ভেন্যু।

    rnrn

    চলতি সপ্তাহের প্রথম দিকে কিয়ারাকে মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়, কানাঘুষোয় শোনা যায় বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে আবার দিল্লিতে যেতে দেখা গেছে। ফলে সব মিলিয়ে এটা স্পষ্ট, বাইরে মুখে কুলুপ আঁটলেও ভেতর ভেতর জোরালভাবে চলছে বিয়ের প্রস্তুতি।

    rnrn

    জানা গেছে, জয়সালমীরের সূর্যগড় গোটেলে আগামী ৪-৫ ফেব্রুয়ারি এই বিয়ের বাসর বসবে। এই হোটেলটিকে দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট বলা হয়ে থাকে। এখানে ৮৩টি রুম আছে। দুটি বাগানসহ একটা বড় উঠোন আছে। ২০২১ সালে এমনই এক দুর্দান্ত হোটেলে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।

    rnrn

    তাদের কাছের বন্ধু এবং আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, কিছু অতিথি সোজাসুজি ব্যক্তিগত গাড়ি নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে। আপাতত সবটা মিলিয়ে এই বহু প্রতীক্ষিত বিয়ে দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

    rnrn

    ২০২০ সালে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত শেরশাহ ছবিটি। এটি মহামারির সময় অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • আমার বিয়ে টিকবে না, কেঁদে কেঁদে বললেন রাখি সাওয়ান্ত

    সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগেই মাকে হারিয়েছেন। বেশ কয়েক মাস ধরেই ব্রেন টিউমার এবং ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। 

    rnrn

    এর দিন কয়েক আগেই শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ আটক করেছিল রাখিকে। দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর রেহাই মেলে রাখির। 

    rnrn

    গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল রাখির ব্যক্তিগত জীবন নিয়ে। গত মাসেই রাখি ঘোষণা করেন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে গত মে মাসেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি। ইসলাম ধর্মও গ্রহণ করেছেন অভিনেত্রী। শুরুতে রাখির সঙ্গে সম্পর্ককে মান্যতা দেয়নি আদিল। পরে স্ত্রী হিসাবে রাখিকে গ্রহণ করে আদিল। 

    rnrn

    আদিল আলি দুরানির সঙ্গে বিয়ে নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত। গত বছর মে মাসে কাজি  ডেকে আদিলকে বিয়ে করলেও চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম প্রকাশ্যে আসে রাখির বিয়ের খবর। 

    rnrn

    তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও রাখিকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করতে চাননি আদিল। অবশেষে সালমান খানের ফোনের পর রাখিকে স্ত্রীর মর্যাদা দেন আদিল। 

    rnrn

    তার দিন কয়েকের মধ্যেই ফের বিপর্যয়ের আশঙ্কা। ‘ভীষণ অশান্তিতে আছি, বিয়ে কোনো ছেলেখেলার বিষয় নয়। আমার বিয়ে টিকছে না।  কেন সবাই আমার জীবন নিয়ে এমন করে। আমি কার ক্ষতি করেছি। 

    rnrn

    রাখির চোখেমুখে স্পষ্ট উদ্বেগ। ‘খোদা কেন আমাকে তুলে নেন না!’ 

    rnrn

    ফটোগ্রাফারদের সামনেই রীতিমতো কপাল চাপড়ালেন টেলিতারকা। যদিও সমাজমাধ্যমে অনেকেই এই আচরণকে ‘নাটক’, ‘ভাঁওতাবাজি’ বলে আখ্যা দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য যে ধরনের পাত্র খুঁজছেন রাইমা সেন

    মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার মা খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেন। রূপ-গুণের সেই ধারা ধরে রেখেছেন রাইমাও। তার মোহময়ী চাহনি যেমন ভক্তদের হৃদয়ে স্পন্দন বাড়িয়ে দেয়, আবার তার সাবলীল অভিনয়েও ফুটে ওঠে মুগ্ধতার গোলাপ।

    ৪৩ বছর পার করলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি রাইমা। কয়েকটা প্রেমের গুঞ্জন অবশ্য ডালপালা মেলেছিল। কিন্তু সেগুলো টেকসই হয়নি। তবে কি বিয়ে ছাড়াই একটা জীবন কাটিয়ে দেবেন তিনি?

    এ প্রশ্নের জবাবে রাইমা সেন বলেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

    তা হলে কেমন পাত্র চান মহানায়িকার নাতনি? সেটিও স্পষ্ট করলেন। তার দাবি— ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই, যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না।’

    রাইমা সেনের হাতে বরাবরই একটি আংটি দেখা যায়। এ নিয়ে অনেকের ধারণা— তিনি হয়তো বাগদান সেরে রেখেছেন। কিন্তু অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, ‘আংটিটি পরে থাকি বলে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই— আমি সিঙ্গেল।’

    এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাইমা সেন অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। এটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল। সিরিজটি দেখা যাবে জিফাইভে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের কপালটা আমার খারাপ: প্রসেনজিৎ

    ভারতীয় বাংলা সিনেমার সবচেয়ে পরিচিত মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংসার ভাঙার দায়ও নিলেন নিজের কাঁধে। 

    তিন দশক ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে থাকা বুম্বাদার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না। নানাভাবে সামনে আসে সেসব প্রসঙ্গ। এবার তাই অভিনেতা নিজেই প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন।

    জি২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘বিয়ের কপালটা আমার খারাপ। প্রত্যেক জায়গায় আমি একটিই কথা বলি— যেটাই হয়েছে সেটি আমার দোষ, আমি তাকে বুঝতে পারিনি।’

    ভালোবাসে পরস্পরকে বিয়ে করেছিলেন তারা। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনে পা দিয়েই দাম্পত্যে জড়ান। সালটা ১৯৯২। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। তিন বছর পরেই ভেঙে যায় প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে।

    অভিনেতা জানান, দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। দুই বছর বাড়ির বাইরে বার হননি।

    প্রসেনজিৎ বলেন, ‘জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসার একটা আলাদা জায়গা থাকে। আরেকটা ফ্যাক্টর ছিল আমার বয়সটা। আমি যে সময় বিয়ে করেছিলাম, যদি আরও পাঁচ বছর পর বিয়ে করতাম, হয়তো বিষয়টি আমরা দুজনেই অনেকটা ম্যাচিউরডভাবে হ্যান্ডেল করতে পারতাম। তবে আমি কোনো জায়গায় কাউকে দোষ দিইনি। বলেছি সবটা আমার দোষ।’

    অভিনেতা আরও বলেন, ‘সবাই জানত আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা। আমি ভয় পেতাম। লোকে ভাববে আমার ভালোবাসাটা বোধহয় জেনুইন ছিল না। হয়তো আমার ভালোবাসাটা ভুল ছিল, আমি ভালোবাসতে পারিনি।

    ‘সেই ভাবনাটা থেকে ভেতরে ভেতরে কষ্ট পেতাম। লজ্জা, ভয়, অভিমান মিশিয়ে আমি কারুর সামনে যেতে পারিনি। সেই সময় অনেক পরিচালক, কাছের বন্ধুরা আমার বাড়িতে এসে বলেছেন— এটা জীবন নয়। এর পর ধীরে ধীরে গৃহবন্দি দশা কাটিয়ে ঘুরে দাঁড়াই।’

    প্রথম বিয়ে ভাঙার পর অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেছিলেন অভিনেতা, তাদের মেয়ে প্রেরণা। সেই সম্পর্কেও প্রসেনজিৎ ইতি টানেন ২০০২ সালে। এখন অর্পিতাকে নিয়ে ঘর করছেন। তাদের একমাত্র ছেলে তৃষাণজিৎ।

    বিনোদন ডেস্ক

  • ব্যাচেলর সালমান খান বিয়েতে গিয়ে আবারও ট্রলের শিকার

    ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয়ে থাকে সালমান খানকে। বলিউড সুপারস্টার কবে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন সেটি নিয়ে তার ভক্ত-সমালোচকদের আগ্রহের শেষ নেই। কোনো বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেই এ প্রশ্নের মুখোমুখি হতে হয় সালমানকে।

    rnrn

    ভারতের রাজনীতিক রাহুল কানালের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা বসেছিল। সালমান খানও এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে গিয়ে আরেক দফা ট্রলের শিকার হন এ নায়ক। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    rnrn

    বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সালমান নবদম্পতিকে উইশ করছেন। এ ভিডিওর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সেখানে একজন লিখেছেন— 'Bhaijaan dulhe ko hta k khud khade ho gae dulhan k side mein The Boys'।

    rnrn

    আরেকজন লিখেছেন— ভাইজান শুধু অন্যের বিয়ে খায়, নিজে বিয়ে করতে ভয় পান। আরেকজন লিখেছেন— সালমান খান সর্বদা সবার জন্য। 

    rnrn

    সালমান খানের সঙ্গে বেশ কয়েকজন বলিউড নায়িকার প্রেমের গুঞ্জন ছিল। তিনি ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চেয়েছিলেন। পরে সেটি আর হয়ে ওঠেনি। পরে ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। 

    rnrn

    সালমানের প্রেমিকারা এখন অন্যের ঘরণী। কিন্তু সালমান কবে নিজের ঘর বাঁধবেন সেটি এখনো অজানা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • রাহুল-আথিয়ার বিয়েতে সালমান দিলেন দেড় কোটি রুপির গাড়ি 

    বলিউড নায়িকা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল প্রায় তিনবছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছেন।  গত ২৩ জানুয়ারি সুনীল শেঠির খান্ডালা বাংলোতে হয় বিয়ের অনুষ্ঠান। সেখানে অংশ নেন পরিবার ও কাছের বন্ধুসহ ১০০ অতিথি। সবার নজর ছিল কে কত দামি উপহার দিচ্ছেন এ তারকা দম্পতিকে।

    rnrn

    বলিউডের এক সময়ের দাপুটে অভিনেতা সুনীলের মেয়ের বিয়ে, সেখানে দামি উপহার আসবে না তা কি হয়?। বাবার থেকেই আথিয়া পেয়েছেন ৫০কোটি মূল্যের বাড়ি!

    rnrn

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সুনীল শেঠির কাছের বন্ধু হচ্ছেন সালমান খান। বন্ধুর মেয়ের বিয়েতে তাই দামি উপহারই দিয়েছেন বলিউড এ তারকা। আথিয়াকে সালমান দিয়েছেন অডিগাড়ি। ভারতীয় মূল্যে যার দাম ১.৬৪ কোটি রুপি।
    rnসুনীল শেঠির আরেক কাছের বন্ধু জ্যাকি শ্রফ আথিয়াকে দিয়েছেন ৩০ লাখ রুপির সুইস ঘড়ি। আথিয়ার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর দিয়েছেন হিরার নেকলেস, দাম ১.৫ কোটির কাছাকাছি।

    rnrn

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরাট কোহলি নাকি কেএল রাহুলকে দিয়েছেন ২.১৭ কোটি রুপির বিএমডব্লিউ গাড়ি। আর মহেন্দ্র সিং ধোনি উপহার হিসেবে পাঠিয়েছেন ৪০লাখ রুপির একটি কাওয়াসা কিনিনজাবাইক।

    rnrn

    সুনীল শেঠির পক্ষ থেকে মিডিয়াকে জানানো হয়েছে, আইপিএল শেষ হলেই মুম্বাইতে জমকালো আয়োজনে আথিয়া শেঠিও ক্রিকেটারকে এল রাহুলের রিসেপশন পার্টির আয়োজন করা হবে।
    rn 

    বিনোদন ডেস্ক