সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে না কাল

Written by

in

বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আসর বসেছে জয়সলমেরে। কাউন্ট-ডাউন শুরু। হাতে আর মাত্র এক দিন বাকি। কথা ছিল ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা। মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করন জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। 
rnতবে সোমবার নয়, তাদের বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। সোমবার সকালে গায়েহলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। বিয়ে মঙ্গলবার। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারাও। 
rnসূত্র: আনন্দবাজার 
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *