Tag: বিয়ে

  • ছেলের বিয়ের শততম দিনে নিজেদের স্মৃতি মনে করলেন গায়ক আসিফের স্ত্রী

    গত বছরের ৩ অক্টোবর মহাধুমধামে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন গায়ক আসিফ আকবর ও বেগম সালমা আসিফ দম্পতি। পুত্রবধূর নাম ইসমত শেহরীন ঈশিতা। গতকাল (শুক্রবার) ছিল তাদের ছেলের বিয়ের শততম দিন। এই দিনটিতে নিজেদের বিয়ের শততম দিনের স্মৃতিও মনে করলেন সালমা আসিফ।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সালমা আসিফ একটি পোস্ট দিয়েছেন। সেখানে একজন বন্ধবীকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন— ‘ক্রিকেট পরিবারের আমি, পছন্দ করে বিয়ে করেছি একজন ক্রিকেটারকে। সময়ের খেলায় স্রষ্টার নির্ধারিত সময়ের টানে এসে ঠেকেছি সাংস্কৃতিক পরিবেশে। তার পরও খেলার মন মানসিকতা থেকে দূরে সরতে পারি না, পারিনি। আমার বিয়ের একশতম (সেঞ্চুরি) দিনটি খুব খেয়াল করে মনে রেখেছিলেন আমার বান্ধবী-ভাবী (রেখা ভাবী)। কৃতজ্ঞ ভাবীর প্রতি, কৃতজ্ঞ #Nasima Moni।’

    rnrn

    ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে সালমা আসিফ লিখেন, আজ আমাদের রণ-ঈশিতার বিয়ের একশতম দিন। যদিও সময়ের নির্ধারিত ডেস্টিনিতে ঈশিতা আমাদের সঙ্গে রণ বিদেশে। আল্লাহপাক ইনশাআল্লাহ, আগামী পথ দেখাবেন মঙ্গলময়। অফুরন্ত দোয়া আদর শুভকামনা রইল তোমাদের জন্যে। সবাই দোয়া, স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।

    rnrn

    উল্লেখ্য, ১৯৬০ সালের ৩ অক্টোবর বিয়ে করেন গায়ক আসিফের বাবা ও মা। বাবা-মায়ের বিয়ের সেই তারিখে নিজে বড় ছেলে রণর বিয়ে দেন আসিফ।

    অনলাইন ডেস্ক

  • চতুর্থ বিয়েটা কি করেই ফেললেন শ্রাবন্তী?

    অভিনয় জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিন বিয়ে করেছেন তিনি। টেকেনি একটি সংসারও। 

    সম্প্রতি এ নায়িকাকে নববধূর সাজে দেখা গেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটজেনদের প্রশ্ন— তবে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী। হয়েছেন কটাক্ষের শিকারও। যদিও ছবিগুলো শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেছেন নায়িকা।

    কমলা ও রানি পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন নায়িকা। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গহনা, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

    তবে শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল নেটিজেন। কেউ লিখেছেন— ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি? 

    একজন লেখেন— ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও’। 

    কেউ লিখেছেন— ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’

    আবার কেউ লিখেছেন— ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।' তবে বরাবরের মতো এবারও ট্রলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

    বিনোদন ডেস্ক

  • ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও: মাহি

    রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। 

    এর পর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিনি। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও গণসংযোগ চালাচ্ছেন মাহি।

    এসবের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার এ নায়িকা। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার সন্ধ্যায় মাহি একটি পোস্টে লিখেছেন— ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকালগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

    মাহি আরও যোগ করেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

    উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘরে নতুন অতিথি আসার খবরও দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘রাজ-পরীমনি কাউয়া, ওদের সংসার টিকবে না’

    ঢাকাই সিনেমায় আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরই মধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। 

    rnrn

    পরী-রাজের বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় তো চর্চা হচ্ছে, সেই সঙ্গে চলচ্চিত্রের মানুষ তাদের সমালোচনা করছেন। তাদের একজন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি আলোচিত এ দম্পতিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

    rnrn

    ঝন্টু বলেন, পরীমনিকে ইতোমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গেছে। জেলও খেটেছেন। যদিও তাদের সমসাময়িক সংসার টিকে থাকতে পারে। কোনো একদিন দেখা যাবে ভেঙে গেছে। আমার মতে, পরীমনিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার কোনো দিন টিকবে না। বরং আমাদের চলচ্চিত্রের সুনাম ক্ষুণ্ন করছে এই দম্পতি। হয়তো নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র মানেই এ রকম।

    rnrn

    আগের দিনের অভিনেত্রীদের উদাহরণ টেনে এ পরিচালক আরও বলেন, আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনো মাথা ঘামাননি। আর এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে ফ্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতঙ্কে থাকেন। তাদের আসলে এসব কে বোঝাবে। শুধু বলব, ওদের আল্লাহ হেদায়েত দান করুক।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • ৩২-এ পা দিয়ে ‘নতুনভাবে শুরুর’ বার্তা নুসরাতের

    নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছেন টালিউডের নুসরাত জাহান। কখনো সমুদ্রপাড়ে, কখনো শহরে; সব কিছু নতুনভাবে উপভোগ করতে চান অভিনেত্রী। 

    রোববার ৩২-এ পা দিলেন নুসরাত। তার আগেই নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘নতুন বছর নতুন শুরু।’ 

    ছেলের ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনো কিছু করতে চলেছেন কি অভিনেত্রী? তবে তার লেখনীতে সেই বার্তায় ফুটে উঠেছে।

    কয়েক দিন আগে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন— ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ। ক্যাপশন দেখে যে কেউ-ই অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই প্রথমে চিন্তা করবেন। তার সেই ছবি দেখে অনেকে তাকে সরাসরি পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেন।

    হয়তো এসব থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চান—এমন বার্তায় দিতেই চাইলেন নুসরাত।

    বিনোদন ডেস্ক

  • আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি: মিম

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি বিয়ে করেছেন ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারকে। আজ তার প্রথম বিবাহবার্ষিকী। তাই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইয়ে অবস্থান করছেন তারা। 

    প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।

    সেখানে তিনি লিখেছেন— চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এই তো সেদিন মাত্র দেখা হলো।

    তিনি লিখেন— আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়। 
    হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, লাভ!

    এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেছেন।

    বিনোদন ডেস্ক

  • অঙ্কুশ-ঐন্দ্রিলা কি বিয়ের পিঁড়িতে বসছেন?

    দীর্ঘদিন ধরে প্রেম করছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। 

    rnrn

    নতুন বছরের শুভেচ্ছাবার্তায় দুষ্টুমির ভঙ্গিতে অঙ্কুশের উদযাপন সবার নজর কাড়ে। বিশেষ করে ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর চোখ এড়ায়নি কারো। 

    rnrn

    যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি; তবে বিতর্কটা উস্কে দিলেন ঐন্দ্রিলা নিজেই। ২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। নায়ক-নায়িকার শুভেচ্ছাবার্তায় ভর্তি ফেসবুক, ইনস্টাগ্রাম। 

    rnrn

    অঙ্কুশ-ঐন্দ্রিলাও তাদের দর্শকদের একটু অন্যভাবে বছর শুরুর শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন ও এক বন্ধু। 

    rnrn

    অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো পোশাকে। ঐন্দ্রিলার কপালে লাল সিঁদুর ছিল। এই সিঁদুর দেখেই বিতর্ক শুরু।

    বিনোদন ডেস্ক

  • পরীমনিকে নির্যাতনের বিষয়ে রাজের ব্যাখ্যা কী?

    ভাঙনের মুখে রাজ-পরীমনির সংসার। ঢাকাই সিনেমার বাস্তব এ জুটির সংসার টিকছে না এক বছরও। এখন তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুধু বাকি।

    rnrn

    পরীমনি স্বামী রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মূল অভিযোগ রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে একাধিকবার মারধর করেছেন। পরীমনি রক্তমাখা বিছানার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।

    rnrn

    গত দুদিনের ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে পরীমনি রাজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে রাজ শুরু থেকেই এসব বিষয়ে চুপ।

    rnrn

    নববর্ষের দিন রাজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্বভাবতই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল পরীমনি প্রসঙ্গে রাজ কী লিখেছেন। 

    rnrn

    পরীমনি যখন নানা অভিযোগ তুলে বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, তখন ফেসবুকে ছেলের ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানিয়েছেন শরিফুল রাজ। 

    rnrn

    রাজ লিখেছেন— ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’

    rnrn

    এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

    rnrn

    নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন— ‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

    rnrn

    এর মাঝে রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। 

    rnrn

    পরীমনি লিখেছেন— বাবা-মায়ের একটি ‘অসুস্থ সম্পর্ক’ সন্তানের জন্যও ভালো কিছু বয়ে আনবে না। আর তাই তিনজনের মঙ্গলের জন্যই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    rnrn

    বিষয়টি নিয়ে দিনভর নানা নাটকীয়তার মধ্যে চুপ ছিলেন শরিফুল রাজ। রোববার বেলা ২টায় শরিফুল রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

    rnrn

    রাজ পরীর মারধর প্রসঙ্গে কোনো কথা বলেননি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রাজ-পরীমনির দূরত্ব, জানালেন শশুর

    বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদের সুর পরীমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন এ ঢালিউড নায়িকা। 

    rnrn

    দুজনের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা।

    rnrn

    তাদের মধ্যে এ সমস্যা নিয়ে শরীফুল রাজের বাবা মুসলিম মিয়া বলেন, ‘শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়, যা নিয়ে পরী রাগ করে। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। যার ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে।’

    rnrn

    তিনি বলেন, ‘পরী এখনো কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। রাজ-পরী ও আমরা সবাই একসঙ্গে আছি। আশা করি ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’

    rnrn

    এর আগে শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙনের ইঙ্গিত দেন নায়িকা পরীমণি। এদিন রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন— ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

    rnrn

    ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা। 

    rnrn

    উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরীমনি জানান, রাজকে তিনি গোপনে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। এর পর চলতি বছর ২১ জানুয়ারি হয় গায়ে হলুদের অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের আবার বিয়ে হয়। ১০ আগস্ট তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীর এটি তৃতীয় বিয়ে।

    বিনোদন ডেস্ক