Tag: বিয়ে

  • কেমন জীবনসঙ্গী চান নোরা ফাতেহি?

    বর্তমান সময় খুব একটা ভালো কাটছে না নোরা ফাতেহির। ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার নামও জড়িয়েছে।

    rnrn

    এরই মধ্যে সম্প্রতি একটি গণমাধ্যমকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের কাছে সংবাদমাধ্যমের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন— কবে বিয়ে করছেন, আর কেমন মানুষ চান?

    rnrn

    নোরাকেও ঠিক এমন প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের জবাবে নোরা বলেন, ব্যক্তিগত জীবনে আমি বেশ কয়েকবার মানুষের কাছে ধোঁকা খেয়েছি। ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমাকে কেউ পুরোপুরি বরবাদ করতে পারেনি।

    rnrn

    কেমন জীবনসঙ্গী চান— এমন প্রশ্নের জবাবে লাজুক হেসে নোরা বলেন, এটি অত্যন্ত মজার প্রশ্ন। আমি চাই, আমার জীবনসঙ্গী যেন অবশ্যই সৎ ও পরিশ্রমী হয়। সবচেয়ে বড় কথা, সে যেন আমাকে খুব ভালোবাসে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

    এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা বিয়ে করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।  

    rnrn

    একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

    rnrn

    বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।

    rnrn

    চিত্রনায়িকা একাকে সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন। 

    rnrn

    ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

    বিনোদন ডেস্ক

  • বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে যা করলেন পরীমনি

    বিশ্বাস ভঙ্গ ও মারধরের অভিযোগ করে শরিফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এরপর দিন গড়িয়েছে, আলোচনা-সমালোচনার জবাবও দিয়েছেন তারা।তবে এখন সব স্বাভাবিক।

    rnrn

    গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমনি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমনি।

    rnrn

    বিবাহবার্ষিকী হিসেবে রোববার  দিনটাকে যে তারা একটু বিশেষভাবেই দেখছেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই।

    rnrn

    আর সেটির ইঙ্গিত মিলেছে রাজ-পরীমণির ফেসবুক পোস্টে। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরীমনি। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

    rnrn

    অন্যদিকে, রোববার দুপুরে ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ।

    rnrn

    পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদের কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

    বিনোদন ডেস্ক

  • আলিয়া ভাট কি আবারো অন্তঃসত্ত্বা?

    মেয়ে রাহার বয়স মাত্র ৩ মাস। এর মাঝেই আলিয়া ভাটের আবারো অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। 

    rnrn

    কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান এই অভিনেত্রী। তারপর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয়বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া। খবর আনন্দবাজারের। 

    rnrn

    গত বছর ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। তারপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। 

    rnrn

    এর মাঝেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কাপুর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনো এ বিষয়ে মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে যে ইচ্ছের কথা জানালেন পূজা চেরি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব সিনেমা সুপারহিট। কাজ নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করছেন তিনি। 

    rnrn

    গত বছর থেকে সিনেমার খবরের চেয়ে বিয়ে আর প্রেমের গুঞ্জনের খবরে বেশি আলোচিত ছিলেন পূজা চেরি।

    rnrn

    কয়েকদিন আগে নিজের ফেসবুকে বধুবেশে কয়েকটি ছবি পোস্ট করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। তাতে শাকিবের সঙ্গে প্রেম বা বিয়ের গুঞ্জন আরও পোক্ত হয়। কেউ কেউ তো খবরও প্রকাশ করে ফেলে পূজার বিয়ের। এমন খবরে অবাক নায়িকা নিজেও।

    rnrn

    সত্যিই কি বিয়ে করেছেন পূজা? এ বিষয়ে সাংবাদিকদের পূজা বলেন, বিয়ে করলে তো গোপনে করব না। আমার এবং আমার পরিবারেরও খুব ইচ্ছে আমার বিয়ে খুব ধুমধাম করেই হবে। আমার যারা কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে, মজা করবে।

    rnrn

    পূজা শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও ‘নূরজাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এর পর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • পরী একটু দুষ্টু: রাজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    সংসার ভাঙন নিয়ে নতুন সুর উঠলেও শেষ পর্যন্ত অভিমান ভুলে আবার এক হয়েছেন রাজ-পরী। এখন বেশ সুখেই আছেন বলে জানালেন। 

    rnrn

    শনিবার একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বললেন, পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমনিকে আমি অনেক ভালোবাসি।

    rnrn

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ বলেন, তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন। 

    rnrn

    এর আগে বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    যুগান্তর প্রতিবেদন

  • এখন ও মোটামুটি ঠিক হয়েছে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    পরীমনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।

    rnrn

    বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    বিনোদন ডেস্ক

  • মন খারাপের দুপুরগুলো এমনই হয়: মিথিলা

    জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অনেক কিছুর পাশাপাশি লেখালেখিও করে থাকেন। কয়েকটি গানের কথাও লিখেছেন এ তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো একসময় তুমুল জনপ্রিয় ছিল।

    মিথিলা এবার নতুন কবিতা লিখেছেন। বৃহস্পতিবার সকালে সেই কবিতা নিজের ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি সদ্য তোলা ছবি।

    ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।

    ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। তবে মিথিলার কবিতাজুড়ে আছে অজানা এক অভিমানের সুর। 

    মিথিলা লেখেন— 

    মন খারাপের দুপুরগুলো এমনই হয়
    ঠোঁটের হাসি চোখের কোনে হারিয়ে যায় 
    বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে
    মাথার ভেতর আবোলতাবোল চলতে থাকে
    ভাবনাগুলো কক্ষপথে ঘুরে ফিরে
    আবার যখন সেই শূন্যে এসেই থামে  
    মনকে বোঝাই শূন্যটাকেই আপন করে
    নকল হাসি লেপটে নিয়ে মুখের প'রে 
    যাহোক হবে, এ ব্রহ্মাণ্ডে কতই তো হয়
    মন খারাপের দুপুরগুলো এমনই হয়। 
    ~রাফিয়াত রশিদ মিথিলা

    বিনোদন ডেস্ক

  • রাজ আমাকে রানির মতো রেখেছে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    তবে সব কিছু ঠাণ্ডা হতেই পরীমনি জানালেন, রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।

    rnrn

    বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    এর আগে গত সপ্তাহে দুজনের মধ্যকার মনোমালিন্য নিয়ে পরীমনি বলেছিলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। 

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করেও রাখিকে অস্বীকার করার কারণ জানালেন আদিল খান

    বলিউডে এখন চলছে রাখি সাওয়ান্তের বিয়ে নিয়ে গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় কনের সাজে রাখির ছবি। পরে জানা যায়, রেজিস্ট্রি ম্যারেজ করে আদিল খানের সঙ্গে বিয়ে করেছেন রাখি। ছবিতে বরের সাজে রাখির পাশে দেখা যায় প্রেমিক আদিল দুরানি খানকে। 

    বিতর্কিতএই অভিনেত্রী দাবি করেন, বিয়ের কথা অস্বীকার করছে আদিল। এ নিয়ে কেঁদে কেঁদে ভিডিও পোস্ট করেন রাখি। আসলে গত কয়েকদিন ধরেই তারা দাম্পত্য জীবন নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আদিল জানিয়েছেন, ‘হ্যাঁ, রাখি ও আমি বিবাহিত। আমরা একসঙ্গে থাকছি এবং সুখী আছি।’ 

    এর পর যখন আদিলকে প্রশ্ন করা হয় তার পরিবার রাখিকে গ্রহণ করেছে কিনা? তিনি জানান, ‘ওই প্রসেসটা এখনো চলছে।’ 

    ওই প্রতিবেদনে আরও বলা হয়, আদিল রাখিকে বিয়ে করার ব্যাপারটা অস্বীকার করেছিলেন কারণ তার পরিবার এখনো এ বিয়ে মেনে নেয়নি।

    প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত এবং আদিল খানের বিয়ের যে ছবিগুলো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ছবির সঙ্গে রাখির নাম লেখা ‘রাখি সাওয়ান্ত ফতিমা’ হিসাবে। রিপোর্ট অনুসারে, কথিত নিকাহনামার ভাইরাল ছবিতে দাবি করা হয়েছে- বিয়েটি গত বছর ২৯ মে মুম্বাইয়ের ওশিওয়ারাতে রাখি সাওয়ান্তের বাড়িতে হয়েছিল এবং কনেকে ৫১ হাজার ৭৮৬ টাকার দেনমোহর দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই রাখির বিয়ে নিয়ে উঠছে নানা বিতর্ক।

    বিনোদন ডেস্ক