Tag: বিয়ে

  • বিলাসবহুল রিসোর্টে বিয়ে করছেন বিজয়-রাশমিকা, যা জানা গেল

    দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান করে অবশেষে চার হাত এক করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। সব ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সেখানকার বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস-এ দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

    ভেন্যুটি উদয়পুর শহর থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

    জানা যায়, অনুষ্ঠানে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।  আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, প্রশস্ত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত।

    জানা যায়, রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে—আরাবল্লী স্যুট; প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের এই স্যুট থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। এতে আরও রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মেমেন্টোস স্যুট—এটি আরও প্রশস্ত, প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।

    এদিকে আলোচিত এই যুগলের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

    এদিকে বিয়ে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুতে নানা আয়োজন শুরু হয়েছে।  এরই মাঝে জমকালো পুল পার্টি ও মেহেদি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের পর ২৬ ফেব্রুয়ারি বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, ‘লেক সিটি’ নামে পরিচিত উদয়পুর একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড় মিলিয়ে শহরটির আবহ নিজেই যেন এক রূপকথা—সেই পটভূমিতেই সাজছে এই তারকাদের বিয়ের মঞ্চ।

    সূত্র: ইন্ডিয়া টুডে 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের সাজে সজ্জিত বিজয়ের বাড়ি

    দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডার বিয়ে ঘিরে জল্পনা যেন কমছেই না। দীর্ঘদিনের আলোচিত এই প্রেমিক যুগল কবে বিয়ে করছেন তা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও তুঙ্গে। তাদের ঘনিষ্ঠরা একাধিকবার ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন।

    দুজনই এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে আছেন। তবে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই।

    সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আগামী সপ্তাহে উদয়পুরে হতে যাওয়া বিয়েকে ঘিরে তার বিলাসবহুল বাড়িটি জমকালো আলোকসজ্জায় সাজানো হয়েছে।

    সেই ভিডিওতে বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা দেখা যায়। পরিচ্ছন্নতা তাঁবু টানানোসহ নানা প্রস্তুতির কাজ করতে দেখা গেছে তাদের। এছাড়া অসংখ্য ফেয়ারি লাইটে বাড়িটি সাজানো হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ এক সপ্তাহ পরই রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন দুজন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ইন্ডিয়া টুডেকে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘বিয়েতে অতিথির সংখ্যা খুবই কম থাকবে। কোনো মোবাইল ফোনের অনুমতি থাকবে না। এমনকি যারা বিয়ের ভিডিও ধারণ করবেন, তাদেরও চুক্তিতে সই করতে হবে।’

    এদিকে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে জোর আলোচনা শুরু হয়। কারণ অনেকের দাবি, ভাইরাল সেই আমন্ত্রণপত্রটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের। সেই কার্ডে বিয়ের তারিখ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি উল্লেখ করা ছিল।

    সেই কথিত বিয়ের আমন্ত্রণপত্রে বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্যও উল্লেখ রয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ে। বিয়ের পর হায়দরাবাদে বড় পরিসরে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী ৪ মার্চ সন্ধ্যা সাতটায় তাজ কৃষ্ণ হোটেলে এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

    যদিও বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ৬০ কোটির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, চলছে বিয়ের গোপনীয়তা

    বিনোদন জগতে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর সেটি যদি হয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তাদের বিয়ের আয়োজন, অতিথি তালিকা থেকে শুরু করে পোশাক— সব কিছু নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে একই রঙের পোশাকে দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোপনে উদয়পুরে পাড়ি দিয়েছেন এ তারকা জুটি।

    সবমিলিয়ে দক্ষিণী এ প্রেমিক যুগলের বিয়ে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে গোপনীয়তা বজায় রাখতেই যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট। এরই মধ্যে নাকি রিসেপশনের আমন্ত্রণপত্রও সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, সম্প্রতি প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কিনতে প্রায় ৬০ কোটির প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাব নাকি সোজাসাপ্টা ফিরিয়ে দিয়েছেন বিজয়-রাশমিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এ সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা।

    কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে রাজকীয় আয়োজনে চার হাত এক হতে চলেছে এ তারকা জুটির। বিয়ের অনুষ্ঠানকে একান্ত পারিবারিক রাখতে কড়া সিদ্ধান্ত নিয়েছেন তারা। অতিথি তালিকা রাখা হয়েছে সীমিত— শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন হবু তারকা দম্পতি। এমনকি বিয়ের আসরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে বলে জানা গেছে।

    ছবি তুলবেন যারা, তাদের সঙ্গেও নাকি গোপনীয়তা রক্ষার বিশেষ চুক্তি করা হয়েছে। ফলে উদয়পুরের বিয়েতে কোনো তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা গেছে। আর আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন। সেখানে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে অন্যতম আমন্ত্রিত অতিথি হচ্ছেন— আল্লু অর্জুন, রাম চরণ, এসএস রাজামৌলি, প্রভাসসহ হিন্দি বিনোদন জগতের একাধিক খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্য। 

    বিনোদন ডেস্ক

  • বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।  কারণ অনেকের দাবি, ভাইরাল সেই আমন্ত্রণপত্রটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের। সেই কার্ডে বিয়ের তারিখ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি উল্লেখ করা আছে। এ নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে। 

    এ প্রসঙ্গে ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে এই জুটি সম্পর্কে রয়েছেন। যদিও বিজয়ের টিম নাকি তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও এখনো বিয়ে নিয়ে বর–কনের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। 

    সেই কথিত বিয়ের আমন্ত্রণপত্রে বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্যও উল্লেখ রয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ে। তবে মূল উদযাপন রাখা হয়েছে পরবর্তী সময়ে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা যায়, বিয়ের পর হায়দরাবাদে বড় পরিসরে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী ৪ মার্চ সন্ধ্যা সাতটায় তাজ কৃষ্ণ হোটেলে এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। 

    ভাইরাল হওয়া বিজয়ের সেই আমন্ত্রণপত্রে লেখা, আমাদের জীবনের এক বিশেষ মুহূর্তে আপনাকে অংশ নিতে আমন্ত্রণ জানাতে এই চিঠি। পরিবারের ভালোবাসা-আশীর্বাদে রাশমিকা ও আমি এ বছরের ২৬ ফেব্রুয়ারি ছোট আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরুর স্মৃতি উদযাপনে যারা আমাদের যাত্রার অংশ ছিলেন তাদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারলে তা আমাদের জন্য অত্যন্ত বিশেষ হবে। 

    রাজকীয় আবহের জন্য রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরকেই বিয়ের স্থান হিসেবে বেছে নিয়েছেন দুজন। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং আয়োজন।  তবে এর বিশেষত্ব হল, বিয়ের সব আনুষ্ঠানিকতায় থাকবে তেলুগু ও কুর্গি-দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। 

    এদিকে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে আলাদা আলাদাভাবে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে দুই তারকাকে। যদিও বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

    বিয়ে করলেন জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।  পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এই নির্মাতা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

    তার স্ত্রী সাথী আক্তার, ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী বলে জানান দীপু। তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। 

    দীপু বলেন, ‘বিয়েটা দুই পরিবারের সমঝোতায় হলেও আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যেকোনো ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নববধূর প্রশংসা করে নির্মাতার ভাষ্য, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী বেশ কেয়ারিং। আমার বিশ্বাস, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না।’ 

    বিয়ের আয়োজন প্রসঙ্গে দীপু বলেন, ‘বর্তমান সময় ও দিনটির প্রেক্ষাপট বিবেচনায় বড় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময়-সুযোগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’ 

    এখন পর্যন্ত ক্যারিয়ারে শতাধিক নাটক নির্মাণ করেছেন দীপু হাজরা। তার এই বিশেষ দিনে সহকর্মী-ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নব দম্পতি। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়ার নকল বিয়ে!

    পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। সাম্প্রতিক গুঞ্জন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এরই মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে নতুন জল্পনা, গোপনে ইতোমধ্যে দুজন বিয়েও সেরে ফেলেছেন। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি আয়োজনে হানিয়া ও আসিম একসঙ্গে নাচছেন ও আনন্দে মেতে উঠেছেন। দুজনের পরনেই ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। আশপাশের সাজসজ্জা ও পরিবেশ দেখে অনেকেরই মনে হয়েছে, এটি হয়তো কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। আর এ নিয়েই ভক্ত-অনুরাগীদের ধারণা, কিছুটা গোপনেই হয়তো চার হাত এক করেছেন হানিয়া আমির ও আসিম আজহার। 

    ভক্তরা সেই ভিডিওর মন্তব্যের ঘরে তাদের নতুন জীবনকে ঘিরে শুভকামনাও জানিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে এই ভিডিওর আসল রহস্য পরে উদঘাটিত হয়েছে। এটি আসলে তাদের বিয়ের কোনো আয়োজন ছিল না। সেটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উপলক্ষ্যে করা আয়োজন। গেল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছিল এ পাকিস্তানি অভিনেত্রীর জন্মদিন। হানিয়ার জন্মদিনের থিমই ছিল ‘বিয়ে’। 

    এমনকি সেদিনের ভিডিওতে অভিনেত্রীকে স্পষ্ট বলতে শোনা যায়, ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং—অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেন হানিয়া নিজেও। মজার ছলে ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, চুপিচুপি ভিডিও করা ঠিক না, এটা খারাপ। 

    প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে পাকিস্তানের শোবিজে হানিয়া ও আসিমের বিয়ের গুঞ্জন নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পর বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু তাদের মধ্যে প্রেম চলছে কিনা বা বিয়ের পরিকল্পনা সম্পর্কে দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। 

    বিনোদন ডেস্ক

  • ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে ক্ষিপ্ত ম্রুণাল

    গেল কয়েক মাস ধরেই দক্ষিণের তারকা অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। এর মাঝে নতুন করে যোগ হয়, আসন্ন ১৪ ফেব্রুয়ারি নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি দুজনের কেউই। 

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের ‘কোনো সত্যতা নেই’। 

    এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ম্রুণাল নিজেই। চলমান জল্পনাকে সরাসরি উড়িয়ে দেন তিনি। ভারতীয় গণমাধ্যম গালাট্টা প্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নে বিস্ময়ের সঙ্গে ম্রুণালের জবাব, ‘আমি তো কিছু বলিনি!’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হচ্ছে ১৪ ফেব্রুয়ারিই ১ এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আমি তো কিছু বলিনি। ওরা লিখেছে, ‘‘ম্রুণাল বলেছেন।’’ আমি ভাবলাম, বাহ! বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এভাবে মিথ্যা ছড়ানো সত্যিই ভয়ের।’ 

    প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালের সম্পর্ক নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রথম আলোচনা শুরু হয় ২০২৫ সালের আগস্টে। 

    সেই সময় ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’–এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’-এর পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। 

    এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বিয়ের গুঞ্জন নিয়ে জানান, এমন কোনো পরিকল্পনাই নেই। ম্রুণালকে নিয়ে এটি একটি ভিত্তিহীন তথ্য। অভিনেত্রী এই মুহূর্তে পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সামনেও অনেকদিন তার ব্যস্ততা রয়েছে। 

    ফেব্রুয়ারিতে তার একটি ছবি মুক্তির কথা রয়েছে, মার্চে মুক্তি পাবে আরেকটি তেলেগু ছবি। এত কাজের মাঝখানে বিয়ের পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না বলে সূত্রটি জানায়। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন উপস্থাপিকা স্মিতা চৌধুরী

    বিনোদন জগতের আলোচিত উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী নতুন ইনিংস শুরু করলেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে চমকে দেন এ উপস্থাপিকা। 

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গহনা আর চন্দনের ফোঁটায় উপস্থাপিকাকে ভিন্নরূপে দেখা যায়। 

    স্মিতা চৌধুরী সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা তার এ বিয়ের খবরে বেশ চমকে গেছেন। তারা এ নতুন দম্পতিকে শুভকামনা ও শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন। 

    সামাজিক মাধ্যমে স্মিতা চৌধুরী বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনো বিস্তারিত জানাননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের বেশ কৌতূহলী করে তুলেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী বর্তমানে পরিচিত মুখ। পড়াশোনায় মেধাবী স্মিতা কলেজজীবন থেকেই শুদ্ধ উচ্চারণ দিয়ে উপস্থাপনায় সুনাম কুড়ান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের এক নম্বর উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি শুধু উপস্থাপক নন, বরং একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। 

    দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। মেধা ও দক্ষতার জোরে চট্টগ্রাম থেকে শুরু হওয়া তার এ জয়যাত্রা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত। 

    বিয়ের বিষয়ে পোস্টে স্মিতা চৌধুরী লিখেছেন, এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করব না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করব না কেন? তার এ আবেগঘন পোস্ট থেকে স্পষ্ট, মান-অভিমান ছাপিয়ে ভালোবাসারই জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে। 

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ-সাবিনা

    পাকিস্তানি অভিনেতা খাকান শাহনাওয়াজ ও সাবিনা সৈয়দ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) এই তারকা দম্পতি স্বামী-স্ত্রী হিসেবে তাদের প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বিয়ের সুখবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। 

    ৩০ জানুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ পোস্টে খাকান ও সাবিনা তাদের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে খোলা আকাশের নিচে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 

    সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বেলুন এবং একটি ভিনটেজ গাড়ি- যা পুরো আয়োজনে আলাদা মাত্রা যোগ করেছে।  বিয়েতে বর খাকান শাহনাওয়াজের পরনে ছিল ঐতিহ্যবাহী অফ-হোয়াইট পোশাকের সঙ্গে অলঙ্কৃত কোট। অন্যদিকে, কনে সাবিনা সৈয়দ বেছে নেন গোলাপি রঙের অ্যান্টিক পোশাক, যার সঙ্গে ছিল স্বর্ণ ও রূপার সূচিকর্ম করা অফ-হোয়াইট ঐতিহ্যবাহী ঘরারা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে এই দম্পতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে তাদের বাগদান সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। 

    উল্লেখ্য, সাবিনা সৈয়দ ২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন এবং ‘মুকাদ্দার’, ‘ইয়াকিন কা সফর’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, খাকান শাহনাওয়াজ ২০২৩ সালে বিনোদন অঙ্গনে আত্মপ্রকাশ করে ‘ইউনহি’, ‘সুকুন’, ‘মাই ডিয়ার সিন্ডারেলা’সহ বিভিন্ন প্রকল্পে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। 

    বিনোদন ডেস্ক

  • বিজয়-রাশমিকা বিয়ে করছেন ২ ফেব্রুয়ারি, দাবি ভারতীয় ইনফ্লুয়েন্সারের

    ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা-বিজয় দেবরকোণ্ডা। তাদের নিয়ে জোর গুঞ্জন, গত অক্টোবর মাসে বাগদান সেরেছেন তারা। 

    দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ প্রেমিক যুগল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সোমবারই (২ ফেব্রুয়ারি) নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা। 

    তানিয়া নামের ভারতীয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্তমানে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন।  তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার দাবি সোমবার (২ ফেব্রুয়ারি) উদয়পুরে নাকি বিয়ে করছেন জনপ্রিয় এই জুটি।  ভিডিওতে দেখা যায়- একটি রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে জাঁকজমকভাবে তৈরি করা হচ্ছে বিয়ের আসর। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এখান থেকেই গুঞ্জন ছড়াতে শুরু করে, এটা নাকি এই প্রেমিক যুগলেরই বিয়ের আয়োজন। ভিডিওতে তিনি বলেন, ‘আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হচ্ছে।’ 

    এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে আপাতত সেসবে জল ঢেলে দিয়েছে তাদের ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে দুজনের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, ২ ফেব্রুয়ারি বিজয়-রাশমিকার বিয়ের খবরটি পুরোপুরি গুজব। 

    তিনি নিশ্চিত করেছেন, আসন্ন ২৬ ফেব্রুয়ারিই বিজয়-রাশমিকা বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করেছেন তারা। 

    বিনোদন ডেস্ক