Tag: বিয়ে

  • মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

    বাংলাদেশি চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। যদিও বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে নিশ্চিত করেন তারা, তবে বিয়েটি অনুষ্ঠিত হয় গত বছরের ২৪ ডিসেম্বর।

    চিত্রনায়িকা শাবনাজ জানান, গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মাহাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়। তিনি বলেন, মেয়ে ও জামাইয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করেছেন তারা।

    জানা গেছে, পারিবারিক পরিসরেই বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। মাহাদিয়ার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।

    নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। তিনি অভিনয়ে নিয়মিত না হলেও একসময় একটি বাটার বিজ্ঞাপনে কাজ করেছিলেন। পাশাপাশি গান গেয়ে নিজের পরিচিতিও গড়ে তুলেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মাহাদিয়ার স্বামী ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরিতে যুক্ত রয়েছেন। অন্যদিকে মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন চিত্রনায়ক নাইম। তিনি বলেন, মেয়েকে বিদেশে পাঠানোর অভিজ্ঞতা তাদের আগেও হয়েছে, তবে এবারের বিদায়টা ছিল ভিন্ন অনুভূতির। শাবনাজও জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য কামনা করছেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

    জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পাকিস্তানি অভিনেতা উমর আলম। নববধূর নাম ফিজা মাসরুর। শনিবার (২৪ জানুয়ারি) তাদের বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে নবদম্পতির নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানের পর নবদম্পতির বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও এ জুটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে। 

    বিয়েতে উমর আলমের পরনে ছিল হালকা নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে একটি ডিজাইনার কোট। অন্যদিকে, কনে ফিজা মাসরুর বেছে নেন সোনা ও রূপার সূক্ষ্ম নকশায় সজ্জিত ধুলো গোলাপি রঙের পোশাক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরবর্তীতে এই দম্পতি ইনস্টাগ্রামে বিয়ের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেন, যার মধ্যে সমুদ্রতীরে তোলা একটি ফটোশুট বিশেষভাবে অনুরাগীদের নজর কেড়েছে। অনুষ্ঠানে তারকাদের মধ্যে শাজিয়া ওয়াজাহাত, ওয়াজাহাত রউফ, হাসান রিজভি ও হিনা মীরসহ একাধিক শোবিজ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে এক বিমান ভ্রমণের সময় উমর আলম ফিজা মাসরুরকে বিয়ের প্রস্তাব দেন, যার ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

    বিনোদন ডেস্ক

  • ব্যক্তিগত সহকারী থেকে নায়কের স্ত্রী বনে যাওয়া কে এই হৃতিকা

    হঠাৎ করেই টালিউডে আলোড়ন তুলেছে অভিনেতা ও রাজনৈতিক হিরণের দ্বিতীয় বিয়ের খবর। জানা গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরিকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বেঁধেছেন ওপার বাংলার এই অভিনেতা। বেনারসের ঘাটে দুজনের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। 

    কিন্তু যাকে নিয়ে নেটপাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, সেই হৃতিকার পরিচয় কী? এ সম্পর্কে হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেটে জানা যায়, আইনের ছাত্রী ছিলেন তিনি। এই বিষয়ে তার স্নাতক ডিগ্রিও রয়েছে। এছাড়া যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা। 

    এমনকি ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও তিনি সেরা হয়েছিলেন বলে জানা যায়। এদিকে হিরণের স্ত্রী অনিন্দিতা দাবি, হৃতিকার বয়স ২১ বছর। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান, ‘আমাদের বিয়ের বয়স ২৫ বছর। ডিভোর্স হয়নি। মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনো ভাষা নেই। একটা লোক কতটা অভদ্র হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনো দিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।’ 

    এদিকে, হরিণের দ্বিতীয় স্ত্রী হৃতিকাকে আগে থেকে চিনলেও অনিন্দিতার দাবি, হৃতিকাকে স্বামীর পার্সোনাল অ্যাসিস্টেন্ট (ব্যাক্তিগত সহকারী) বলেই জানতেন। সেখান থেকে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে দুজনের বিয়ের ছবি দেখে রীতিমতো চমকে যান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করছেন বিজয়-রাশমিকা, দিনক্ষণ সম্পর্কে যা জানা গেল!

    ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বহুল আলোচিত যুগল বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানা। বহু বছরের গুঞ্জন, প্রেম করছেন তারা। যদিও এ নিয়ে বরাবরই নিশ্চুপ ছিলেন দুজন। তাদের বিয়ে নিয়েও ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। কিন্তু এসব নিয়ে সবসময়ই কৌশলী ভূমিকায় দেখা গেছে দুজনকে। তবে অনেকবারই দুজন প্রকাশ্যে একসঙ্গে ধরা দিয়েছেন। 

    ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রাশমিকা। সব ঠিকঠাক থাকলে দুই পরিবারের সদস্যরা এবং অতি নিকটজনদের উপস্থিতিতে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন জনপ্রিয় এই জুটি।  পরে হায়দরাবাদে নবদম্পতি শোবিজ জগতের সবাইকে নিয়ে বড় করে উদযাপন করবেন। 

    কিছুদিন আগেই ইতালির রোম থেকে ঘুরে এসেছেন বিজয়-রাশমিকা।  তাদের তখনকার ওই সফর নিয়ে এখন অনেকেই মনে করছেন, সেখানে তারা হয়তো নিজেদের ‘অবিবাহিত পর্বের’ উদযাপন করছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ নিয়ে রাশমিকা মন্তব্য ছিল, ‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’ 

    তবে গত কয়েক মাস ধরেই এই দুজনের হাতে দামী আংটি দেখা গেছে। তাই এখন নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। এমনিতেই ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস হিসেবে ধরা হয়, এই সময়ে তাদের প্রেমের পরিণতি প্রকাশ্যে আসায় ভক্তদের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়-রাশমিকার কেউই মুখ খোলেননি। 

    বিনোদন ডেস্ক

  • আরও আগেই বিয়ে সেরেছেন জেফার-রাফসান!

    বর্তমানে শোবিজে সবচেয়ে চর্চিত বিষয় হল সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর। প্রথম স্ত্রীর সঙ্গে দুই বছর আগে বিচ্ছেদের পর রাফসানের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা কম হয়নি। 

    বুধবার (১৪ জানুয়ারি) নিজেদের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নবদাম্পত্য জীবনের জানান দেন এই জুটি। তাদের ঘনিষ্ঠজনদের থেকেও এদিনই তাদের বিয়ে হওয়ার খবরটি জানা গিয়েছিল। আলোচিত এই যুগলের বিয়ে নিয়ে এবার জানা গেল নতুন খবর, গত বুধবার নয় আরও আগেই নাকি গাঁটছড়া বেঁধেছেন জেফার-রাফসান! 

    তাদের বিয়েতে উপস্থিত এক পরিচালক গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন। সেই নির্মাতা জানান, গত ১০ জানুয়ারি (শনিবার) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর (বুধবার) বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তীতে কেবল আনুষ্ঠানিকতা সারেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালকের বরাত অনুসারে, শনিবারই ঘরোয়া আয়োজনে তাদের হলুদ ও বিয়ে হয়েছে । আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানস্থল। 

    আলোচিত দম্পতির এই বিয়ের আয়োজনে মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ শোবিজের অনেক তারকাই উপস্থিত ছিলেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার– প্রীতম, নাচলেন সাবিলা

    দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

    বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

    বিয়ের আসরে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। মঞ্চে তার সঙ্গে ছিলেন বর রাফসান সাবাব। এ সময় গানটির সঙ্গে মঞ্চে নাচতে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকে।

    গানটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 

    গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সিনেমাটিতে গানটিতে ঠোঁট মেলান শাকিব খান ও সাবিলা নূর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের আসরের আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। এক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয় এবং ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

    জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসরে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের আরও অনেক তারকা।

    নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

    শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা। অভিনন্দন!’ 

    পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘অভিনন্দন, প্রিয় জেফার ও রাফসান।’

    বিনোদন ডেস্ক

  • একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

    সব জল্পনার অবসান করে অবশেষে গাঁটছাড়া বাঁধলেন হালের শোবিজের চর্চিত যুগল জেফার রহমান ও রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফার ও রাফসান দুজনেই নিশ্চিত করেছেন। 

    বিয়ের একাধিক ছবি শেয়ার করে দেওয়া এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প।’ 

    এই পোস্টের মন্তব্যের ঘরে নবদম্পতিকে তাদের অনুরাগীরা জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানায়। সহকর্মী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে নেটিজেনরা তাদের নবদাম্পত্য জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, বছর দুই আগে এই দম্পতির প্রেমের গুঞ্জন বেশ শোরগোল ফেলে দেয় শোবিজে। বিশেষ করে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় অনেকেই এর দায় হিসিবে জেফারের সঙ্গে এই উপস্থাপকের ঘনষ্ঠিতার বিষয়টিই এতদিন উল্লেখ করে আসছিল। 

    তবে তাদের প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন দুজন। বিয়ের আগে তাদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন রাফসান ও জেফার।  বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায়ও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যেত। 

    বিনোদন ডেস্ক

  • কেবলই ‘বন্ধুত্ব’ থেকে বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান

    জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তারা একে গুজব বলে চালিয়ে আসছিলেন। 
    তবে এই গুঞ্জনের পালে সবচেয়ে বেশি হাওয়া লাগে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর। সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশার সঙ্গে সংসার ভাঙার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন রাফসান। তখন থেকেই এই কণ্ঠশিল্পীর সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
    যদিও দেশ–বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে তারা কখনোই মন্তব্য করতে চাননি। এ নিয়ে রাফসান মুখ না খুললেও জেফার অবশ্য মাঝেমধ্যে জবাব দিতেন।
    এর আগে একাধিকবার তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, পাবলিক কমেন্ট কিংবা সামাজিক মাধ্যমের মন্তব্যের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়। রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন, একসঙ্গে কাজ করেছেন, শো করেছেন, খেলেছেন। বাইরে বন্ধুদের আড্ডায় দেখা হওয়াটাই স্বাভাবিক। সেটিকে প্রেম বলে ব্যাখ্যা করা হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন তিনি। রাফসানও এসব কথাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছিলেন।
    তবে এশার সঙ্গে সংসার ভাঙনের পর থেকে নেটিজেনরা জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ককেই দায় দিতে থাকেন।  এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেখানে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন জনপ্র্রিয় এই উপস্থাপক। পাশাপাশি বিচ্ছেদের সিদ্ধান্তটি দুই পরিবার এবং এশার সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই নিয়েছেন বলেও জানান।
    তখন জেফারও রাফসানের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে জানান, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে যতই সময় যেতে লাগল, কাহিনি ঠিকই অন্যদিকে মোড় নিয়ে নিল। প্রথম স্ত্রী সানিয়া সুলতানা এশার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ের সিদ্ধান্ত নেন রাফসান।
    এতদিন কেবলই নিজেদের সম্পর্ককে ভালো ‘বন্ধুত্ব’ বলে আসা এই যুগল এবার এক ছাদের বাসিন্দা হলেন। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন রাফসান-জেফার, শেয়ার করলেন বিয়ের ছবি

    দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার আনুষ্ঠানিকভাবে পরিণয়ে রূপ নিলো।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’

    রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা ছিল অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে কৌতূহল তৈরি করলেও বিষয়টি দীর্ঘদিন ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা। বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই রহস্যেরও অবসান ঘটলো।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন রাফসান ও জেফার। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

    রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও শো উপস্থাপনার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে জেফার রহমান তার গায়কী ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করেছেন। দুই ভিন্ন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন অঙ্গনে যোগ করলো নতুন মাত্রা।

    বিনোদন ডেস্ক

  • মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

    বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাই বাস্তবের পথে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

    দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের হাই-প্রোফাইল পার্টিতেও একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে।

    নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

    প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

    যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

    বিনোদন ডেস্ক