Tag: বিয়ে

  • বিয়ে করছেন জেফার-রাফসান!

    অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেলে, অবশেষে বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি। 

    এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি জেফার। 

    জেফার-রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে বছরখানেক আগে এই উপস্থাপকের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে। তখন নিজেদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের বলে উল্লেখ করলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে! 

    আরও পড়ুন
    আরও পড়ুন

     

    যদিও এই জুটি সামাজিক মাধ্যমে কম-বেশি সবসময়ই নেটিজেনদের আলোচনায় থাকতেন। অতীতেও তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।’ 

    তবে এখনো বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • ২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

    সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। এ নিয়ে এতদিন বেশ সরগরম ছিল বলিপাড়া। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে গায়ক স্টেবিন বেনকে বিয়ে করেন নূপুর। 

    বোনের বিয়ের আয়োজন নিয়ে এতদিন বেশ ব্যতিব্যস্ত সময় পার করেছেন কৃতি। যদিও বড় বোন হলেও এখনো বিয়ের কোনো খবর নেই অভিনেত্রীর। তবে ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে এবার নতুন করে কৃতি শ্যাননের মায়ের একটি বক্তব্য নতুন করে সামনে আসছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে কৃতি শ্যাননের মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ইচ্ছে কৃতি ২৩-২৪ বছর বয়সের মধ্যে বিয়ে করুক। তিনি বলেন, ‘আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩-২৪ বছর বয়সই সঠিক।’ 

    তবে মায়ের সে ইচ্ছে পূরণ করেননি ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা। এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি ‘ককটেল ২’ সিনেমার এই নায়িকা। যদিও গুঞ্জন আছে, বর্তমানে তিনি ধনাঢ্য ব্যবসায়ী কবীর বহিয়ারের সঙ্গে প্রেম করছেন।  তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নতুন বছরের শুরু হতেই দেশটির বিনোদন জগৎ ললিউডে জোর গুঞ্জন ছড়ায়- গায়ক আসিম আজহারের সঙ্গে তার পুরোনো প্রেম নতুন করে জোড়া লাগতে পারে, যা গড়াতে পারে বিয়ে পর্যন্ত। তবে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেন, ২০২৬ সালে হানিয়ার ডিভোর্স হবে!

    একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জ্যোতিষীরা বলেন, ‘বর্তমানে কোনো সম্পর্কে না থাকা সত্ত্বেও হানিয়ার ২০২৬ সালেই ডিভোর্স হবে’।  জ্যোতিষীদের এমন ভবিষ্যদ্বাণীর প্রতিক্রিয়া জানিয়েছেন ‘মেরি জিন্দেগি’ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘আজব! আগে তো আমাকে বিয়ে করতে দিন’। 

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা হানিয়া ও হৃদয়ছোঁয়া গায়ক-অভিনেতা আসিম আজহারের বিয়ে নিয়ে নানা জল্পনা করছেন, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।

    ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরই মধ্যে আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে এলে, হানিয়া ও আসিমের ফের কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে ভক্তদের মধ্যে তাদের ঘনিষ্ঠতার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে কারণেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।


    এদিকে আজহারের একক অ্যালবাম মুক্তির পর আবারও এ আলোচনা তুঙ্গে ওঠে, কারণ একটি গানে ‘হানিয়াআআ’ শব্দটি নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এতে করে দুজনের একের পর এক দেখা হওয়ার পর ভবিষ্যতে কী হতে পারে—তা নিয়ে ভক্তরা আরও কৌতূহলী হয়ে পড়েছেন। 

    হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন অঙ্গন উত্তাল, তখন এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, এই মুহূর্তে হানিয়ার ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিচ্ছেদের পথ বেছে নিলেন তাহসান-রোজা

    সম্প্রতি দেশের শোবিজঅঙ্গণের সবচেয়ে আলোচিত বিষয় তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের খবর। নেটদুনিয়ায় এই দম্পতির সম্পর্ক চ্ছেদের আলোচনা যেন থামছেই না। অথচ ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ের পর এই নবদম্পতি ভক্তদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিলেন। 

    কিন্তু বিয়ের বছরখানেক না পেরোতেই কেন হঠাৎ জীবনের আলাদা পথ বেছে নিলেন দুজন! সবার মনে যেন এই একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 

    তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে। বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখতে। যে কারণে তাহসান গান ছেড়ে দিয়েছেন, এটা অনেক বড় একটি ত্যাগ। নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সামাজিক মাধ্যমেও আর সক্রিয় নন এই গায়ক, ঘোষণা দিয়েই নেটদুনিয়ার এসব প্ল্যাটফর্ম থেকে সরে গেছেন তাহসান। কারণ তিনি চেয়েছিলেন একটি ব্যক্তিগত জীবনযাপন করতে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে, এই সময়টায় রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন। নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন তিনি। 

    এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও পরবর্তীতে মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। যদিও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বিয়ের ছবিটি এখনো পিন করে রেখেছেন তিনি। 

    উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো গাঁটছাড়া বাধেন এ সংগীতশিল্পী। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। 

    বিনোদন ডেস্ক

  • নিজের বিয়েতে পারফর্ম করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

    দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’র ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার রাতেই বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

    এছাড়া আরেকটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শেখ ইশতিয়াকের ব্যান্ড শিরোনামহীন মঞ্চে পারফর্ম করে। বরাবরেই মতোই ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন ইশতিয়াক নিজেই, আর পাশে দাঁড়িয়ে ছিলেন তার সহধর্মিণী।  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এই মুহুর্তগুলোও অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে এখনো নববধূর পরিচয় প্রকাশ করেননি এ সংগীতশিল্পী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানের দিন শনিবার সন্ধ্যায়ই ব্যান্ড শিরোনামহীন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন-আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’ 

    এদিকে, রোববার (১১ জানুয়ারি) সামাজিক যেগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে শেখ ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ের দিন যা বলেছিলেন তাহসান

    সম্প্রতি রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মূলত গত ৪ জানুয়ারি তাহসান-রোজার বিবাহবার্ষিকীর দিনেও দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন দানা বাধতে থাকে। শনিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন এ অভিনেতা। 

    এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন বলেও জানান এই তারকা। প্রণয় থেকে পরিণয়, এরপর বিচ্ছেদ- এক নজরে তাহসান-রোজা দম্পতির উল্লেখযোগ্য কিছু ঘটনা জেনে নেওয়া যাক। 

    চার মাসের পরিচয় থেকে পারিবারিকভাবে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানিয়ে পারিবারিকভাবে গাঁটছাড়া বাধার সিদ্ধান্ত নেন। বিয়ের দিনই গণমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’ 

    বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়ে এই দম্পতির কয়েকটি ছবি ও একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রোজা লিখেছিলেন, ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর গত মে মাসেও যুক্তরাষ্ট্রে দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে দুজনে হাঁটছেন, এমন একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোজা আহমেদ। এছাড়া দুজনের বিভিন্ন সময়ে পোস্ট করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের আলাদা করে নজর কাড়ত।  ভক্তরাও তাদেরকে শুভকামনা জানাত। 

    এর মধ্যেই গত কিছুদিন ধরে তাহসান-রোজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সেসব গুঞ্জনের স্থায়িত্ব বেশিদিন হওয়ার আগেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান। তবে কেন বা কি কারণে এমন সিদ্ধান্ত সেসব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি। 

    এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রোজাও। এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কভার ফটো থেকে ইনস্টাগ্রামে দুজনের বিয়ে ও বিভিন্ন মুহূর্তের ছবি এখনো রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আন্তর্জাতিক মডেলকে রাজার ছেলের জোর করে বিয়ে!

    ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মানোহারা ওডেলিয়া। ২০০৮ সালে তখনকার ১৬ বছর বয়সী এই মডেলকে জোরপূর্বক বিয়ে করেছিলেন মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলে টেংকু মুহাম্মদ ফাখরি পেত্রা। দেড় দশক পর এবার এক খোলা চিঠিতে এই মডেলের দাবি, কিশোরী বয়সে তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছিল। সেই সম্পর্কটিতে তার নাকি কোনো সম্মতিই ছিল না।  

    বর্তমানে ৩৩ বছর বয়সী মানোহারা ওডেলিয়া সেই রাজার ছেলের কাছে কিশোরী বয়সে বেশ নির্যাতিত হয়েছেন দাবি করে বলেন, পরিস্থিতির চাপে তাকে ওই সম্পর্কে জড়াতে হয়। বাইরে থেকে বিষয়টি রাজকীয় ও রূপকথার মতো মনে হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 

    তিনি বলেন, আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো কার্যকর বিকল্প ছিল না। সেই সময়ে আমি অপ্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমাকে বাধ্য করা হয়েছিল; আমার কোনো স্বাধীনতা ছিল না। এর অর্থ, আমার আসলে কোনো প্রকৃত পছন্দ করার সুযোগ বা সম্মতি দেওয়ার সক্ষমতাই ছিল না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই মডেল আরও জানান, এই অভিজ্ঞতা তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক চাপ ও সীমাবদ্ধতার মধ্যে দিন কাটিয়েছেন। 

    উল্লেখ্য, ২০০৮ সালে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলের সঙ্গে মানোহারার বিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিয়ের মাত্র এক বছর পর ২০০৯ সালে রাজকীয় পরিবারের সঙ্গে সিঙ্গাপুর সফরের সময় তিনি নাটকীয়ভাবে পালিয়ে ইন্দোনেশিয়ায় চলে যান।

    বিনোদন ডেস্ক

  • এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

    সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই গুঞ্জনের অবসান করলেন তাহসান নিজেই। এবার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন তিনি। 

    তাহসান ও রোজার বিচ্ছেদের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে তাদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্তিতেও দুজনকে একসঙ্গে দেখতে না পাওয়ার পর থেকে। তখন থেকেই মূলত এ নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়। 

    বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কবে থেকে তারা আলাদা থাকছেন সে সম্পর্কে এই সংগীতশিল্পী বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’ এছাড়া বর্তমানে তিনি ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলেও জানান। 

    সবশেষে তিনি এই কঠিন সময় যেন দ্রুততার সঙ্গে পার করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত তাহসানের, থাকছেন আলাদা

    দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালে হঠাৎ করেই মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবরটি প্রকাশ্যে এনে সবাইকে রীতিমতো চমকে দেন তিনি। এ নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভকামনা জানান।  

    সম্প্রতি জানা গেছে, তাহসান-রোজা দম্পতির নতুন সংসার এখন ভাঙনের পথে। এমনকি বিয়ের কয়েকমাস পর থেকেই নাকি দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ফলে গত কমাস ধরেই তারা আলাদা থাকছেন। 

    সম্প্রতি ডালপালা মেলা গুঞ্জনের পর এবার বিষয়টি নিয়ে তাহসান নিজেই মুখ খুললেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ 

    উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের প্রশ্নে শ্রদ্ধা কাপুরের জবাবে নেটদুনিয়া তোলপাড়

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মানেই ভক্তদের কৌতূহল আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সম্পর্ক সবকিছু নিয়েই আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। এবার এক ভক্তের করা বিয়ে নিয়ে প্রশ্নে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মজার জবাব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার গয়নার ব্র্যান্ড পালমোনাস-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তার বিয়ে নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরেই রাহুল মোদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, আর এ কারণেই বিষয়টি আরও বেশি নজর কেড়েছে।

    ভিডিওটিতে শ্রদ্ধা বলেন, পরিসংখ্যান অনুযায়ী ভালোবাসা দিবসের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি মজার ছলে বলেন, প্রেমের মৌসুমে একা থাকতে না চাইলে মানুষ চাইলে তাদের গিফট বক্স কিনতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই ভিডিওর কমেন্ট সেকশনেই এক নেটিজেন শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তিনি লেখেন, ‘শাদি কবে করবেন @shraddhakapoor ji?’

    এর জবাবে শ্রদ্ধা হাস্যরসের সঙ্গে লেখেন, ‘ম্যায় করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি বিয়ে করবই)।’

    শ্রদ্ধার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। একজন লেখেন, ‘@shraddhakapoor আমার সঙ্গে বিয়ে করে নাও।’

    আরেকজন প্রশ্ন করেন, ‘@shraddhakapoor কবে?’

    অন্য একজন লেখেন, ‘ম্যাডাম, কিন্তু কবে বিয়ে করবেন?’

    শ্রদ্ধার সোজাসাপটা ও মজার জবাবই আবারও তাকে সামাজিক মাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।

    বিনোদন ডেস্ক