Tag: বিয়ে

  • বিয়ের পিঁড়িতে জেনিফার, সিলমোহর দিলেন অভিনেত্রী

    এ মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইংগেট ও করণ ওয়াহিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিয়ের গুঞ্জন। ভক্ত-অনুরাগীদের জল্পনা— খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের দিনক্ষণ সবই ঠিক করে ফেলেছেন। এবার শুধু বিয়ের আয়োজনের অপেক্ষা। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে চলছে সেই জল্পনা-কল্পনা।

    সম্প্রতি বিয়েসংক্রান্ত সেই পোস্টে জেনিফারের মন্তব্য থেকে এ জল্পনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ‘ওয়েডিং ড্যান্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এ সংস্থা বিয়ের অনুষ্ঠানের আয়োজক হিসেবে পরিচিত। তারা এক নবদম্পতির ছবি শেয়ার করে নিয়েছে। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছে— আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? তাহলে এখনই মন্তব্য বিভাগে ‘ড্যান্স’ লিখুন। তাহলে আমরা বিশদে আপনাদের আয়োজন সম্পর্কে সব জানাব।

    সেই ‘নির্দেশ’মতোই জেনিফার মন্তব্যে লিখেছেন— ‘ড্যান্স, প্লিজ’। অনুরাগীদের চোখে পড়ে যায় এ মন্তব্য। তবে কি বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে জেনিফারের? প্রশ্ন তুলছেন তার ভক্ত-অনুরাগীরা। যদিও কিছুক্ষণ পর এ মন্তব্য মুছে দেন অভিনেত্রী।

    জেনিফারের ভক্ত-অনুরাগীদের অনেকেই মনে করছেন, বিয়ের দিনক্ষণ সবই ঠিক করে ফেলেছেন। এবার শুধু বিয়ের আয়োজনের অপেক্ষা। অনুরাগীরা উচ্ছ্বসিত জেনিফারের এ মন্তব্য দেখার পর থেকে। এক নেটিজেন লিখেছেন—  অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এ অনুমান যেন সত্যি হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী জেনিফার উইংগেট। যদিও বছর দুইয়ের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। করণ সিং এর পর বিপাশা বসুকে বিয়ে করেন।

    অন্যদিকে সেই থেকে একাকী ছিলেন জেনিফার উইংগেট। কিন্তু গত কয়েক দিনে করণ ওয়াহির সঙ্গে নাম জড়িয়ে পড়ে জেনিফারের। তবে এবার সেই জল্পনা একেবারেই মিথ্যা— এমন দাবি করেছিলেন করণ ওয়াহি। ‘দিল মিল গয়ে’খ্যাত অভিনেতা একটি পোস্টে লিখেছিলেন— সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।

    এখানেই শেষ নয়; জেনিফারের সঙ্গে একটি ‘রিল’ পোস্ট করে করণ ওয়াহি আরও লিখেছেন— কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়। এককথায় জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন নাকচ করে দেন অভিনেতা। তাহলে পাত্র কি অন্য কেউ? সেই প্রশ্ন অনুরাগীদের।

    বিনোদন ডেস্ক

  • গোপনে বিয়ে সারলেন জুবিন নটিয়াল, পাত্রী কে?

    জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি উত্তরাখণ্ডে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে শৈশবের বান্ধবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘লুট গায়ে’ খ্যাত এই গায়ক। 

    শোবিজ জগতের চাকচিক্য এড়িয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। 

    বলিউডের জাঁকজমকপূর্ণ ‘বিগ ফ্যাট ওয়েডিং’ সংস্কৃতির বিপরীতে হেঁটেছেন জুবিন। বোম্বে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ডে জুবিনের নিজ শহরে এই বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র বা সংগীত জগতের কোনো তারকাকে আমন্ত্রণ জানানো হয়নি; বরং শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। 

    এর মাধ্যমে ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখা এই শিল্পী প্রথমবারের মতো তার দীর্ঘদিনের প্রেমিকাকে সবার সামনে আনলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে জুবিনকে ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে দেখা গেছে। তবে কনে অনেকটা অন্তরালেই ছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জুবিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘জুবিন সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই বড় কোনো অনুষ্ঠানের বদলে তিনি চেয়েছিলেন পরিবারের মানুষদের নিয়ে সাদামাটাভাবে বিশেষ দিনটি উদযাপন করতে। ছোটবেলার বান্ধবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তারা দুজনেই খুব খুশি।’

    বর্তমানে ‘ধুরন্ধর’ সিনেমার ‘আখরি ইশক’ গানটি নিয়ে আলোচনায় থাকা জুবিন নটিয়াল বলিউডের অন্যতম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। 

    ‘শেরশাহ’, ‘কবির সিং’, ‘মারজাভান’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মতো অসংখ্য হিট সিনেমায় তিনি গান গেয়েছেন। সিনেমার গানের পাশাপাশি ‘লুট গায়ে’, ‘হামনাভা মেরে’ এবং ‘বারসাত কি ধুন’-এর মতো তার একক গানগুলোও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়। 

    বিনোদন ডেস্ক

  • প্রিয় অভিনেত্রীর মতো স্ত্রী চান ভক্ত, বাতিল হলো বিয়ে

    জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম এক অবাক করা ঘটনার কথা শেয়ার করেছেন। একজন নারী ভক্ত তাকে সরাসরি জানিয়েছিলেন, সোনমের কারণেই নাকি তার একটি বাগদান ভেঙে গিয়েছিল।

    ‘ফেমাসলি ফিট উইথ সোফি’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সোনম সেই স্মৃতিচারণ করেন। 

    তিনি বলেন, ‘একবার একটি মেয়ে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি কি সোনম বাওয়া? আমি হ্যাঁ বলতেই সে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। সে সরাসরি আমাকে বলল, আমার কারণে নাকি তার বাগদান ভেঙে গেছে! আমি তো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমি কি দুঃখ প্রকাশ করব নাকি অন্য কিছু বলব।’

    তবে সেই ভক্ত পরে তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এখন অনেক খুশি এবং আমি অন্য একজনের সঙ্গে বাগদানে আবদ্ধ হয়েছি।’

    সেই নারী ভক্ত কেন তার আগের বিয়েটি ভেঙে দিয়েছিলেন সেটাও সোনমকে জানান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই অভিনেত্রীর ভাষায়, ‘মেয়েটি বলল যে সে খুবই খুশি। সে আগের ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কারণ ওই ছেলেটি আমার প্রতি আসক্ত ছিল। সে চাইত তার হবু স্ত্রী যেন দেখতে ঠিক আমার মতো হয় এবং আমার মতো শারীরিক গঠন তৈরি করে। এটি সেই মেয়ের জন্য অসহ্য হয়ে দাঁড়িয়েছিল, তাই সে বিয়েটি ভেঙে দেয়। তবে এখন সে যার সঙ্গে আছে, সে তাকে অনেক ভালোবাসে।’

    সেই ভক্তের সিদ্ধান্তে সোনম খুশি হয়েছেন এবং তাকে শুভকামনা জানিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। 

    উল্লেখ্য, সোনম বাজওয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর তিনি আলোচনায় আসেন। ‘বেস্ট অব লাক’ ছবির মাধ্যমে পাঞ্জাবি সিনেমায় অভিষেক ঘটে তার এবং ‘পাঞ্জাব ১৯৮৪’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 

    গত কয়েক বছরে তিনি পাঞ্জাবি সিনেমার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হয়েছেন। ‘নিক্কা জেলদার’, ‘ক্যারি অন জাট্টা ৩’ এবং ‘সরদার জি’-র মতো অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। এছাড়া হিন্দি ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘হাউসফুল ৫’ এবং বেশ কিছু তামিল ও তেলেগু সিনেমাতেও তাকে অভিনয়ে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের সঙ্গে জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল। এই জুটি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তবে সিনেপর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে অপু খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

    ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ 

    বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান।

    সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের প্রসঙ্গে উঠে আসতে অপু বিশ্বাস বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’

    উল্লেখ্য, আসছে কুরবানির ঈদে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে

    বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে তাদের বিয়ের ‘সেভ দ্য ডেট’ কার্ডটিও পৌঁছে গেছে। 

    চলতি বছরের ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে এই তারকা যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনের প্রতি সুইফটের দীর্ঘদিনের যে ভালোবাসা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। 

    অনেক ভক্তই ধারণা করেছিলেন, সুইফটের রোড আইল্যান্ডের বিশাল প্রাসাদে এই বিয়ে হবে, যেখানে তিনি সাধারণত তার বিখ্যাত ফোর্থ অব জুলাই পার্টিগুলো আয়োজন করেন। তবে সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর বরাতে জানা যায়, এই জুটি বড় পরিসরে এবং আভিজাত্যের সঙ্গে অনুষ্ঠানটি সম্পন্ন করতে চান। তাই প্রচুর সংখ্যক অতিথির স্থান সংকুলান এবং জৌলুসের কথা মাথায় রেখে নিউইয়র্কের ম্যানহাটনকেই অনুষ্ঠানস্থল হিসেবে চূড়ান্ত করা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়া নিউইয়র্ক সিটির প্রতি টেইলর সুইফটের গভীর টান থাকাটাও এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ। ২০১৪ সালে এই পপ তারকা প্রথম এখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে প্রায় ৫০ মিলিয়ন ডলার মূল্যের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। 

    পাশাপাশি সুইফটের বিখ্যাত গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ এই শহরের প্রতি তার ভালোবাসার এক অনন্য নিবেদন। এই গায়িকা নিউইয়র্কের গ্লোবাল ওয়েলকাম অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে প্রায়ই নিউইয়র্কের বিখ্যাত রেস্টুরেন্টগুলোয় তার তারকা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। 

    অন্যদিকে গায়িকার বাগদত্তা ট্রাভিস কেলসিকেও এই শহরের প্রাণবন্ত শক্তির প্রশংসা করতে দেখা গেছে। 

    নিউইয়র্ক সিটিতে বিয়ে করার মাধ্যমে সুইফট ও কেলসে এখন বিয়ন্সে-জে জি, সারাহ জেসিকা পার্কার-ম্যাথু ব্রডেরিকের মতো জনপ্রিয় দম্পতিদের তালিকায় যুক্ত হতে যাচ্ছেন, যারা এই শহরকে তাদের জীবনের বিশেষ মুহূর্তের সাক্ষী হিসেবে বেছে নিয়েছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার সাফল্য নিয়ে কেন হীনমন্যতায় ভোগেন না অভিষেক

    বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সন্তান হিসেবে জন্ম থেকেই চরম উন্মাদনা আর তারকাখ্যাতি দেখে বড় হয়েছেন অভিষেক বচ্চন। পরবর্তীতে গ্লোবাল তারকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

    ক্যারিয়ারের শুরু থেকেই অভিষেকের তুলনায় খ্যাতির বিচারে যোজন যোজন এগিয়ে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। তবে স্ত্রীর আকাশচুম্বী সাফল্য কখনোই বচ্চনপুত্রকে হীনম্মন্যতায় ফেলেনি।

    সম্প্রতি লিলি সিং ও পিপিং মুন-এর সঙ্গে আলাপকালে নিজের পারিবারিক শিক্ষা এবং ব্যক্তিগত জীবন সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

    অভিষেক জানান, সম্পর্কে সমতার বিষয়টি তিনি নিজের বাড়ি থেকেই শিখেছেন। তিনি স্মরণ করে বলেন, যখন তার বাবা-মা বিয়ে করেন, তখন তার মা জয়া বচ্চন বাবা অমিতাভ বচ্চনের চেয়ে অনেক বড় তারকা ছিলেন।

    অভিষেকের কথায়, ‘আমি বাড়িতে এভাবেই বড় হয়েছি। আমার মা যখন বিয়ে করেন, তিনি ছিলেন অনেক বেশি জনপ্রিয়। তাই স্ত্রীর বেশি সাফল্য আমার কাছে অস্বাভাবিক কিছু নয়। আমাকে শেখানো হয়নি যে পুরুষ হিসেবে আমাকেই প্রভাবশালী হতে হবে; আমাদের পরিবারে সবসময় ‘পার্টনারশিপ’ বা অংশীদারিত্বের গুরুত্ব দেওয়া হয়েছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বন্ধুত্বই সম্পর্কের মূল ভিত্তি 

    ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে অভিষেক জানান, বিয়ের অনেক আগে থেকেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কর্মজীবনের শুরু থেকেই তারা একসঙ্গে কাজ করেছেন। তিনি জানান, ঐশ্বরিয়া এমন একজন অভিনেত্রী যার সঙ্গে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা দীর্ঘ সময় স্রেফ ভালো বন্ধু ছিলেন।

    সংসারের দায়িত্ব পালনের ক্ষেত্রে কার ভূমিকা কী থাকে সে প্রসঙ্গে ‘ধুম’ খ্যাত এই অভিনেতা তাদের মধ্যে কোনো গৎবাঁধা নিয়ম নেই উল্লেখ করে বলেন, ‘কে অর্থ উপার্জন করবে আর কে ঘর সামলাবে—এসব নিয়ে আমাদের কোনো আলোচনারই প্রয়োজন হয় না, সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলে।’

    এদিকে গত কয়েক বছরে অভিষেক ও ঐশ্বরিয়ার বৈবাহিক সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়, বিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় এই দম্পতি। তবে সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি এবং ছুটির দিনে সপরিবারে ভ্রমণের খবর এই জল্পনায় রীতিমতো পানি ঢেলে দেয়।

    মেয়ে আরাধ্যার ওপর এসব গুঞ্জনের প্রভাব নিয়ে অভিষেক বলেন, ১৪ বছর বয়সী আরাধ্যা যথেষ্ট পরিপক্ক। তিনি জানান, আরাধ্যার কাছে কোনো স্মার্টফোন নেই। তার বন্ধুদের যোগাযোগ করতে হলে মায়ের ফোনেই কল করতে হয়।  এক্ষেত্রে ইন্টারনেটে প্রবেশের সুযোগ থাকলেও বাবা-মাকে নিয়ে আজেবাজে গুঞ্জন পড়ার কোনো আগ্রহ তার নেই।

    এ ছাড়া মা হিসেবেও ঐশ্বরিয়াকে প্রশংসায় ভাসান অভিষেক। স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া মেয়েকে দারুণভাবে বড় করে তুলছেন, যার ফলে বাইরের জগতের এই অস্থিরতা আরাধ্যাকে স্পর্শ করতে পারে না।

    বিনোদন ডেস্ক

  • যেসব তারকাদের বিচ্ছেদের খবর বিশ্বে আলোড়ন ফেলেছিল

    সংসার যখন ভেঙে যায়, তখন সাধারণ মানুষের জন্য তা ব্যক্তিগত শোকের বিষয় হলেও শোবিজ তারকাদের ক্ষেত্রে তা হয়ে উঠে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু। রাজকীয় বিদ্রোহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুদ্ধ—এমন কিছু বিচ্ছেদ রয়েছে যা কেবল সম্পর্ক শেষ করেনি, বরং আমাদের স্মৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

    সম্প্রতি ঘটে যাওয়া এবং ইতিহাসের পাতায় দাগ কেটে যাওয়া এমনই কিছু আলোচিত বিচ্ছেদের গল্প নিচে তুলে ধরা হলো।

    ১. প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লস:

    ১৯৯৬ সালে যখন প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লসের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে, তখন এটি কেবল আইনি বিচ্ছেদ ছিল না; ছিল ব্রিটিশ রাজতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়া এক ভূমিকম্প। 

    ১৯৯৫ সালে ডায়ানার সেই বিখ্যাত সাক্ষাৎকার যেখানে তিনি বলেছিলেন, ‘এই সংসারে আমরা তিনজন ছিলাম,’ রাজপরিবারের তথাকথিত ‘রূপকথার বিয়ে’র কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই বিচ্ছেদ রাজপরিবারের ভাবমূর্তিতে এমন এক ক্ষত সৃষ্টি করেছিল যা আজও পুরোপুরি মুছে যায়নি।

    ২. শেখা মাহরা ও শেখ মানা আল মাকতুম: 

    ২০২৪ সালে দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা প্রমাণ করেছেন যে নিজের অধিকার আদায়ে এখন আর আদালতের বারান্দায় ঘুরতে হয় না, একটি স্মার্টফোনই যথেষ্ট। বিয়ের মাত্র এক বছর পর তিনি ইনস্টাগ্রামে ‘ট্রিপল তালাক’ (আমি তোমাকে তালাক দিচ্ছি) লিখে তার স্বামীকে ত্যাগ করেন। স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। 

    শুধু তাই নয়, বিচ্ছেদের পর তিনি ‘ডিভোর্স’ নামে একটি পারফিউম ব্র্যান্ডও লঞ্চ করেন—যা ছিল বিশ্বাসঘাতকতাকে ব্যবসায়িক সাফল্যে রূপ দেওয়ার এক অনন্য উদাহরণ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ৩. সানিয়া মির্জা ও শোয়েব মালিক: 

    ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ২০২৪ সালের বিচ্ছেদটি ভক্তদের মনে গভীর দাগ কেটেছিল। ২০১০ সালে তাদের বিয়ে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে একটি সম্প্রীতির সেতুবন্ধন। 

    যদিও বিচ্ছেদের পর শোয়েব দ্রুত নতুন জীবন শুরু করেছে, সানিয়া বেছে নিয়েছেন নীরবতা ও আভিজাত্য। জীবনের কঠিন পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার করা কিছু পোস্ট এবং সন্তান ইজহানের প্রতি তার একনিষ্ঠ মনোযোগ প্রমাণ করে যে, কাদা ছোড়াছুড়ি না করেও আত্মসম্মানের সঙ্গে বিচ্ছেদ সম্ভব।

    ৪. কিম কার্দাশিয়ান ও কেনিয়ে ওয়েস্ট:

    ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্ববাসী দেখেছে ‘কিময়ে’ জুটির পতনের এক বিশৃঙ্খল অধ্যায়। এক সময়ের প্রভাবশালী এই দম্পতির বিচ্ছেদ রূপ নেয় ডিজিটাল দুঃস্বপ্নে। কেনিয়ে ওয়েস্টের উসকানিমূলক টুইট এবং কিমের প্রকাশ্যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সহমর্মিতার আবেদন—সব মিলিয়ে এটি ছিল এক চরম অস্থির সময়। 

    এই বিচ্ছেদ মনে করিয়ে দেয়, শত কোটি ডলারের সাম্রাজ্যও বিচ্ছেদের যন্ত্রণা থেকে কাউকে মুক্তি দিতে পারে না।

    ৫. জনি ডেপ ও অ্যাম্বার হার্ড: 

    জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ কেবল একটি আইনি লড়াই ছিল না, বরং এটি ছিল একটি বিষাক্ত সম্পর্কের ময়নাতদন্ত। ২০২২ সালের তাদের মানহানির মামলাটি সারাবিশ্বে সরাসরি সম্প্রচারিত হয়। পারস্পরিক নির্যাতনের অভিযোগ এবং আদালতের ভেতরকার চাঞ্চল্যকর অডিও ক্লিপগুলো কয়েক সপ্তাহ ধরে টিকটক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মূল খোরাক ছিল। 

    ফলে অনলাইনে ব্যাপক ট্রলের মুখে পড়তে হয়েছিল অ্যাম্বার হার্ডকে।  এই মামলাটি প্রমাণ করেছে যে, কিছু বিচ্ছেদে আসলে কেউ জেতে না—উভয়পক্ষই ক্ষতবিক্ষত হয়। 

    সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

    বাল্যবিবাহ করেছে লুবাবা! এমন খবরে রীতিমতো তোলপাড় ফেসবুক। কেউ জানিয়েছেন শুভ কামনা, কেউ বা বাল্যবিবাহ করায় জানিয়েছেন নিন্দা। চব্বিশ ঘণ্টা না পেরোতেই নতুন বক্তব্য পাওয়া গেল তার বিয়ে নিয়ে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুশিল্পী সিমরিন লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে, মঙ্গলবার বাগ্দত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’

    লুবাবার ওই ফেসবুক পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে।

    শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে আসে সে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতো লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় সে।

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি বিয়ে করেছেন লুবাবা? পাত্র সম্পর্কে যা জানা গেল

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

    লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর–কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি। ফলে কে তার জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছেন।

    জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি মাহমুদ বিন মুনির নিজেই নিশ্চিত করেছেন। 

    যুগান্তরকে তিনি বলেন, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

    আপাতত এর বেশি কিছু বলার নেই জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

    জানা গেছে, বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মুনির। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের। 

    পবিত্র কুরআন হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসও শেষ করেছেন মাহমুদ। ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি। 

    লুবাবার সঙ্গে সম্পর্কের সূচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন তরুণ এই আলেম।  

    সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন।

    তবে গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে  জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান তার মেয়ে।

    তানজিল আমির

  • বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

    শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে ব্যাপক পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লুবাবা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

    শোবিজের গ্ল্যামারাস দুনিয়াকে আরও আগেই বিদায় জানিয়েছিলেন লুবাবা। নিজের আমূল পরিবর্তনের পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। তবে অভিনয় জগত থেকে সরে দাঁড়ালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই সরব ছিলেন।

    বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জীবনের এত বড় এ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন লুবাবা।

    এদিকে দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক