Tag: বলিউড

  • ৫৬ বছরেও ফিট থাকার রহস্য জানালেন সাইফ

    বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান রোববার (১৬ আগস্ট) ৫৬ বছরে পা রাখলেন। দীর্ঘ অভিনয় জীবনে দিল চাহতা হ্যায়, ওমকারা, লাভ আজ কাল ও তানহাজিসহ নানা চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি স্বাস্থ্য ও ফিটনেস সচেতন জীবনযাপনের জন্যও পরিচিত এই অভিনেতা।

    অনেক তারকা যেখানে কঠোর ও জটিল ডায়েট মেনে চলেন, সেখানে সাইফের খাদ্যাভ্যাস বেশ সাধারণ ও ঘরোয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, সুস্থ থাকতে বিলাসবহুল খাবার বা কঠোর ডায়েটের প্রয়োজন নেই; বরং নিয়মিত ও পরিমিত খাবারই যথেষ্ট।

    সাইফ বলেন, দিনের বেলায় তিনি তুলনামূলক হালকা ও নিরামিষ খাবার খেতে পছন্দ করেন, আর রাতের খাবারে রাখেন আমিষ পদ। তার দিনের শুরু হয় ডিম ও টোস্ট দিয়ে। দুপুরের খাবারে সাধারণত থাকে সবজি, ভেন্ডি, ডাল, গাজর-মটর এবং একটি রুটি। মাঝে মাঝে তিনি মাছ-ভাতও খেয়ে থাকেন।

    অভিনেতার ভাষায়, ‘আমি দুপুরে একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। সকালে ডিম ও টোস্ট খাই। দুপুরে সাধারণত সবজি, ভেন্ডি, ডাল, গাজর-মটর ও একটি রুটি থাকে। সব মিলিয়ে খুবই সাধারণ খাবার। কখনো কখনো মাছ-ভাতও খাই।’

    শুটিংয়ের সময় খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতে তিনি ব্যক্তিগত রাঁধুনির সাহায্য নেন বলেও জানান। তার মতে, চলচ্চিত্রের সেটে পাওয়া খাবার সব সময় স্বাস্থ্যকর হয় না। তাই সম্ভব হলে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই তার পছন্দ।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘ফিট থাকতে চাইলে অনেক সময় ইউনিটের খাবার এড়িয়ে চলতে হয়। তাই শুটিংয়ে আমি সাধারণত বাড়ির খাবার সঙ্গে নিয়ে যাই। তবে বিদেশে শুটিং বা ভ্রমণের সময় সেটে পাওয়া দেশি খাবার সব সময় ডায়েটের জন্য উপযোগী হয় না।’

    ভালো খাবার পছন্দ করলেও ভারী ও অতিরিক্ত সমৃদ্ধ খাবার খুব একটা খান না তিনি। সন্ধ্যায় মাঝে মাঝে কাবাব খেলেও বেশিরভাগ সময় ডায়েটভিত্তিক খাবারেই ভরসা রাখেন।

    খাওয়া-দাওয়া নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সাইফ বলেন, ‘আমি মূলত বেঁচে থাকার জন্য খাই। খাবার আমার জীবনের প্রধান আকর্ষণ নয়। ফিট থাকতে হবে বলেই আমরা সাধারণ খাবার খাই। এমনকি পাতৌদিতেও আমি ও কারিনা খুবই সাধারণ খাবার খেয়ে থাকি।’

    কাজের ক্ষেত্রে সাইফ আলী খানকে পরবর্তী সময়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাইওয়ান’ চলচ্চিত্রে দেখা যাবে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • পোশাক নিয়ে সমালোচনার মুখে ওয়ামিকা

    সম্প্রতি ‘আওয়ারাপান ২’ সিনেমার একটি অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্নধর্মী লুকে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। চিরাচরিত লাল গালিচার জমকালো পোশাক কিংবা গ্ল্যামারাস গাউন এড়িয়ে স্পোর্টি ও ‘ওয়াইটুকে’ অনুপ্রাণিত একটি পরীক্ষামূলক পোশাক বেছে নিয়েছিলেন তিনি। তবে তার এই অনন্য সাজ নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 

    অনুষ্ঠানের জন্য ওয়ামিকা একটি ওভারসাইজড বাদামী ও কালো শেডের চিতা-প্রিন্ট ফুটবল জার্সি বেছে নেন। জার্সির কলারটি ছিল সাদা-কালো রঙে তৈরি এবং সামনে ছিল বোল্ড গ্রাফিক ডিটেইলিং। 

    তিনি জার্সিটিকে একটি মিনি ড্রেস হিসেবে পরিধান করেন, যার নিচের অংশ থেকে সামান্য কালো রঙের টিউল বা ঝালর উঁকি দিচ্ছিল।

    খেলাধুলার এই ক্যাজুয়াল পোশাকটিকে রাতের মানানসই রূপ দিতে তিনি বেছে নেন সরু স্টিলেটো হিলসহ কালো অ্যাঙ্কেল বুট। অভিনেত্রীর পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল চোখ ঢাকা ওয়াইটুকে ধাঁচের কালো সানগ্লাস। পাশাপাশি তার ছোট, উস্কোখুস্কো হেয়ারস্টাইল তার পুরো চেহারায় একটি ভিন্ন আমেজ এনে দেয়। গহনা ছাড়াই তার পোশাক, চশমা ও জুতোকে লুকের মূল আকর্ষণ হিসেবে রাখেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওয়ামিকা সাহসিকতার সঙ্গে নতুন এই ফ্যাশন উপভোগ করলেও ইন্টারনেটে ভক্ত ও নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই এই ওভারসাইজড জার্সি, অদ্ভুত চশমা ও হেয়ারস্টাইলের সমন্বয়ের তীব্র সমালোচনা করেছেন। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে একজন তাকে নিয়ে মজা করে কমেন্ট করেছেন ‘বলিউডের শহীদ আফ্রিদি’। তবে কিছু মন্তব্য ছিল অনেক বেশি কঠোর, যেখানে নেটিজেনরা—‘খুবই সস্তা লুক’, ‘বাজে’, ‘ছাপরি’ কিংবা ‘পুরো জোকার লাগছে…’ বলে কটাক্ষ করে মন্তব্য করেন। 

    অন্য একজন লিখেছেন, ‘সব স্টাইল সবাইকে মানায় না। ওয়ামিকা গাব্বি এর উৎকৃষ্ট উদাহরণ। তার ওপর মেকআপ বাজে এবং ড্রেসটির ফিটিং ভালো নয়।’ 

    তবে সমালোচনার পাশাপাশি অনেক অনুরাগী তার এই ভিন্নমাত্রার চেষ্টার প্রশংসাও করেছেন। ভক্তদের একাংশ তার এই সাহসী লুককে ‘মনোমুগ্ধকর’ বলে উল্লেখ করেছেন এবং তার নিজস্ব ইউনিক ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। 

    সূত্র: ফ্রি প্রেস জার্নাল 

    বিনোদন ডেস্ক

  • বিজ্ঞাপনে কাজ করে কেন আইনি বিপাকে এই তিন তারকা

    ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’ পরোক্ষভাবে প্রচারের অভিযোগে তিন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে রাজ্যটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর এনডিটিভির।

    তুকারাম মুন্ধে চালিত এই খাদ্য নিরাপত্তা সংস্থার পাঠানো ৯ পৃষ্ঠার নোটিশে অভিনেতাদের অবিলম্বে এই বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত যাবতীয় প্রচারমূলক কনটেন্ট ও পোস্ট মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০২৪ সালে পান মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বিমল’-এর এলাচির একটি বিজ্ঞাপনে এই তিন অভিনেতাকে একসঙ্গে দেখা যায়। এফডিএ-র নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি ‘বিমল এলাচি’র বিজ্ঞাপন হলেও মূলত বিমল ব্র্যান্ডটি পান মসলার সঙ্গেই ব্যাপকভাবে পরিচিত, যা মহারাষ্ট্রে তৈরি, সংরক্ষণ, পরিবহন, বণ্টন ও বিক্রি করা সম্পূর্ণ আইনিভাবে নিষিদ্ধ। বিজ্ঞাপনে বিমল নামটির এমন ব্যবহার ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্যের মূল ব্র্যান্ড প্রচার করতে সাহায্য করে বলে উল্লেখ করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভুল তথ্যভিত্তিক বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে রাজ্যটির ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযুক্তদের ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি তাদের যেকোনো পণ্যের প্রচারণায় সর্বোচ্চ ৩ বছরের জন্য নিষিদ্ধ করার বিধানও রয়েছে। এ জন্য এফডিএ কর্তৃপক্ষ এই তারকাদের কাছে তাদের স্পন্সরশিপ চুক্তিপত্র, প্রচারের বিবরণ এবং পণ্যটি প্রচারের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রমাণাদি তলব করেছে।

    উল্লেখ্য, এর আগে ২০২২ সালে বিমল এলাচির একই ধরণের বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। পরবর্তী সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং চুক্তি থেকে সরে এসে বিজ্ঞাপনের সমুদয় পারিশ্রমিক জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    প্রায় দুই দশক পর ইমরান হাশমির ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে এলেন পাকিস্তানি রক ব্যান্ড রক্সেন-এর প্রধান গায়ক মুস্তফা জাহিদ। 

    গত ১৪ আগস্ট গানটির নতুন সংস্করণ প্রকাশ করেন তিনি। গানটিতে মূল সুরের প্রাণবন্ত আমেজ ঠিক রেখে লিরিক্সে কিছুটা পরিমার্জন আনা হয়েছে। 

    মিউজিক ভিডিওতে জাহিদকে একটি উন্মুক্ত স্থানে রাতের বেলা গানটি পরিবেশন করতে দেখা যায়, যার পটভূমিতে দৃশ্যমান ছিল শহরের চোখধাঁধানো স্কাইলাইন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর চলমান নিষেধাজ্ঞার কারণে ‘আওয়ারাপান ২’ সিনেমার অফিশিয়াল সাউন্ডট্র্যাকে অংশ নিতে পারেননি মুস্তফা জাহিদ। মূল অ্যালবাম থেকে বাদ পড়লেও এই ফ্র্যাঞ্চাইজি থেকে গানটিকে হারিয়ে যেতে দেননি তিনি। ভক্তদের কথা ভেবেই ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্বাধীনভাবে নিজের এই একক সংস্করণটি মুক্তি দেন তিনি। 

    অন্যদিকে, ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপান ২’ সিনেমাটি নিজস্ব অফিশিয়াল সাউন্ডট্র্যাক নিয়েই মুক্তি পেয়েছে। তবে প্রযোজনা সংস্থার অ্যালবাম থেকে বাদ পড়লেও, নিজস্ব কণ্ঠে গানটি নিয়ে এসে দুই দেশের শ্রোতাদের ফ্র্যাঞ্চাইজিটির সেই পুরানো আবেগে আবারও ভাসিয়েছেন মুস্তফা জাহিদ। 

    বিনোদন ডেস্ক

  • প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

    ইমরান হাশমির ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে। দীর্ঘদিন পর আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেতা। সেই প্রত্যাবর্তনের মধ্যেই মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

    বিশ্বব্যাপী প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২৭ কোটি রুপির বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারেই সিনেমাটির প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। গ্রস হিসাবে ভারত থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে প্রথম দিনের বিশ্বব্যাপী সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।

    এই আয় ইমরান হাশমির ক্যারিয়ারে লিড অভিনেতা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী সংগ্রহ। এর আগে তার সর্বোচ্চ উদ্বোধনী আয় ছিল ‘বাদশাহো’ সিনেমার। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ করে নতুন মাইলফলক তৈরি করেছে।

    মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বেশ কিছু শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

    আন্তর্জাতিক বাজারে ভারতের তুলনায় ব্যবসা কিছুটা সীমিত হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এসব আন্তর্জাতিক অঞ্চল থেকে প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।

    প্রথম দিনের ব্যবসার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির এক দিনের মধ্যেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে গেছে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মার্ডার’র পুরো সময়ের আয়।

    ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট আয় করেছিল। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ছিল প্রায় ২৫ কোটি রুপি। ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই এই দুই হিসাবকে ছাড়িয়ে গেছে।

    শুধু ‘মার্ডার’ নয়, ‘আওয়ারাপন’র প্রথম কিস্তির লাইফটাইম আয়ও এক দিনেই পেরিয়ে গেছে সিক্যুয়েলটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে এটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নেয়। দীর্ঘ অপেক্ষার পর সেই সিনেমার দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ায় শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। 

    নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমাটিতে শিবম পণ্ডিত চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।

    সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, সিনেমার আবহ এবং আবেগঘন উপস্থাপনা প্রশংসিত হয়েছে।

    প্রথম দিনের শক্তিশালী ব্যবসার পর শনিবার সিনেমাটির আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আর সেই লক্ষ্য পূরণ হলে ইমরান হাশমির ক্যারিয়ারে এটি হয়ে উঠতে পারে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য।

    বিনোদন ডেস্ক

  • সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনের পর এই সম্মান পাওয়াকে অত্যন্ত আবেগের ও বিনম্রতার মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে রানি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আজকের দিনটি তার জন্য তেমনই একটি দিন।

    তিনি জানান, অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জন্য গভীরভাবে সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনে করা প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প ও প্রতিটি অভিজ্ঞতা তাকে আজকের মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে। 

    রানি মুখার্জি আরও বলেন, এত বছর ধরে দর্শকরা তার কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ছাড়া তার এই দীর্ঘ যাত্রা একই রকম হতো না।

    এই সম্মান কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানান তিনি। পাশাপাশি গল্পের শক্তির ওপর তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি

    অভিনেতা ইমরান হাশমি ২০০৭ সালে ‘আওয়ারাপন’ সিনেমায় শিবম পন্ডিত চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সিক্যুয়েলে তার প্রত্যাবর্তনকেই বড় আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে। এই প্রত্যাবর্তন চরিত্রের জন্য আনুমানিক ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যিনি এই প্রোজেক্টের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনয়শিল্পী। এর আগে ‘আওয়ারাপন’ সিনেমায় তার পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    ধারণা করা হচ্ছে, নতুন পরিস্থিতি ও নতুন সব চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের কাহিনি সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। মূল সিনেমাটি মোহিত সুরির পরিচালনায় অভিনয় করেছিলেন শ্রীয়া শরন।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী দিশা পাটানি। তিনি এর জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর অ্যাকশন থ্রিলারের সঙ্গে যুক্ত খলনায়িকার চরিত্রে অভিনয় করা অন্যতম প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন ২ থেকে ৫ কোটি রুপির মধ্যে। তবে এর পার্শ্বচরিত্রে থাকা সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলিসহ অন্যদের পারিশ্রমিক প্রকাশ করা হয়নি।

    উল্লেখ্য, ২০০৭ সালে মূল সিনেমা মোহিত সুরি পরিচালনা করলেও এবার পরিচালনার আসনে পরিবর্তন এসেছে। এবার ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এবারের গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’র মতো গান জায়গা করে নিয়েছে এবারের সিক্যুয়েলে।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে?

    বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বারবার আলোচনায় উঠে এসেছেন। কখনো সাবেক স্বামী রাজা চৌধুরীর মন্তব্য, আবার কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় শিরোনামে আসেন তিনি। এরই মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারী।

     ‘কসৌটি জিন্দেগি কি’খ্যাত অভিনেত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা গুরুতর বলেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রার্থনা করেছেন।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে প্রাইম ভিডিওতে শুরু হয়েছে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। করণ জোহরের সঞ্চালনায় এ রিয়্যালিটি শোর ২১ প্রতিযোগীর মধ্যে রয়েছেন তিনি। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অনুষ্ঠানে শ্বেতা আদৌ যোগ দিতে পারবেন কিনা, তা নিয়েই উদ্বেগে ছিলেন তার ভক্ত-অনুরাগীরা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানের একটি প্রচার ভিডিওতে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে দেখা গেছে শ্বেতা তিওয়ারীকে। অভিনেত্রী সেখানে জানিয়েছেন— তিনি নাকি অনায়াসেই স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এ মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনা শুরু হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।

    শ্বেতার এমন মন্তব্যের কয়েক দিন আগেই তার সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছিল। সেখানে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজা। তার দাবি, তাদের দাম্পত্যে থাকাকালে শ্বেতার একাধিক সম্পর্ক ছিল। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গে শ্বেতা সম্পর্কে ছিলেন বলেও অভিযোগ করেন রাজা। এত বছর ধরে তিনি বিষয়গুলো নিয়ে নীরব ছিলেন। অথচ এই সময়ের মধ্যে তাকেই বারবার নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে।

    একদিকে সাবেক স্বামীর বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে নতুন রিয়্যালিটি শো ঘিরে আগ্রহ— সব মিলিয়ে শ্বেতা তিওয়ারীকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তার মধ্যেই অভিনেত্রীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর তার ভক্ত-অনুরাগীদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

    বিনোদন ডেস্ক

  • সেই রাত ছিল ভয়ঙ্কর অন্ধকার, মনে হচ্ছিল আমি মারা যাব: মনীষা

    বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ২০১২ সালে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য নিউইয়র্কে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। চলেছিল কেমোথেরাপিও। ২০১৩ সালের এপ্রিলে কেমোথেরাপি সম্পূর্ণ করেন অভিনেত্রী। পরে তাকে ক্যানসারমুক্ত ঘোষণা করা হয়। তবে অভিনেত্রী একসময় ভাবতে শুরু করেছিলেন, তিনি আর বাঁচবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে এমন কথাই বললেন অভিনেত্রী মনীষা কৈরালা। 

    তিনি বলেন, নেপালের হাসপাতালে চিকিৎসাধীন জানতে পেরেছিলেন, তার ক্যানসার হয়েছে। আর সেই রাতটাই হয়ে উঠেছিল তার জীবনের অন্যতম অন্ধকার রাত। 

    মনীষা কৈরালা বলেন, সেই রাতটা ছিল আমার কাছে সবচেয়ে নিঃসঙ্গ এবং দীর্ঘ রাত। মনে হচ্ছিল, একটা অন্ধকার জায়গায় চলে গেছি। মনে হয়েছিল, আমি মারা যাব। গুরুতর অসুস্থতার সময়ে একজন রোগী কতটা একাকিত্ব অনুভব করতে পারেন, সেই অভিজ্ঞতাও তার রয়েছে বলে জানান এ অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ক্যানসার পর্ব তাকে বহু শিক্ষা দিয়েছে। তার উপলব্ধি হয়েছে, ভিড়ের মধ্যেও মানুষ কখনো  কখনো একা হয়ে পড়েন। বলিউডের পার্টিতে থেকেও অনেক সময়ে নিজেকে মানিয়ে নিতে পারেননি বলে জানান মনীষা কৈরালা।

    ক্যানসারকে জীবনের দ্বিতীয় সুযোগ হিসাবে দেখেন অভিনেত্রী। তাই যা তার মূল্যবোধের সঙ্গে মেলে না— এমন সব অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দিয়েছেন জীবন থেকে। এখন পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তার। ছোট এবং অর্থপূর্ণ বন্ধুমহলই তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

    আগে নিজের স্বাস্থ্যের প্রতি একেবারেই যত্নশীল ছিলেন না জানিয়ে মনীষা কৈরালা বলেন,  দ্বিতীয় সুযোগ পাওয়ার পর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছেন। এর পাশাপাশি প্রকৃতি ও প্রিয় মানুষের সান্নিধ্য, জীবন উপভোগের স্বাদ পেতে শুরু করেছেন তিনি। বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ থাকাকেই এখন জীবনের মূল মন্ত্র করতে চান বলে জানান এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি গায়ক

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। তা বহুবার প্রমাণিত। বিশেষ করে পাকিস্তানেও ভাইজানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। 

    ভারত-পাকিস্তানের সম্পর্ক যেমনই হোক না কেন, পড়শি দেশেও রয়েছে সালমান খানের ফ্যান ফলোয়ার। সম্প্রতি এবার সেই উন্মাদনার কথাই তুলে ধরলেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ। তার দাবি, সালমান খান যদি কখনো লাহোরে আসেন, তাহলে তাকে দেখতে এত মানুষ ভিড় করবেন যে, সরকারকে সেদিন পাবলিক হলিডে ঘোষণা করতে হবে। সম্প্রতি ফারিদুন শাহরিয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের পাকিস্তানে জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। 

    এর আগে ২০০৭ সালে ‘জান্নাত’ ও ‘আওয়ারাপন’ সিনেমার জন্য বলিউড অভিনেতা ইমরান হাশমি পাকিস্তানে গিয়েছিলেন। সেই সময়ও অভিনেতার প্রতি সে দেশের মানুষের বিপুল ভালোবাসা দেখা গিয়েছিল।

    সালমান খান প্রসঙ্গে মুস্তাফা জাহিদ বলেন, ‘আমি সবসময় মজা করে বলি— সালমান যদি লাহোরে আসেন, এত মানুষ একসঙ্গে জড়ো হয়ে যাবেন যে, সরকারকে হলিডে ঘোষণা করতে হবে। পাকিস্তানে শিল্পীদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে মানুষ সালমানকে ভালোবাসেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিউডের বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুস্তাফা জাহিদের নাম। ২০০৭ সালে ইমরান হাশমির ‘আওয়ারাপন’ সিনেমার জন্য তার গাওয়া ‘তেরে মেরা রিস্তা’ ও ‘তো ফির আও, মুঝকো সতাও’ গানগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

    ‘আওয়ারাপন ২’মুক্তির জন্য প্রস্তুত। যদিও এ সিনেমায় গান গাওয়ার সুযোগ মুস্তাফা পাননি। তবে সম্প্রতি মাত্র দুদিনে প্রায় ২৫ হাজার মানুষ তাকে মেসেজ করে ‘আওয়ারাপন’-এর স্মৃতি শেয়ার করে নিয়েছেন। অনেকেই জানিয়েছেন, ‘আওয়ারাপন ২’-এ তারা তার কণ্ঠ মিস করবেন।

     ‘আওয়ারাপন’ ছাড়াও মুস্তাফা জাহিদ ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মার্ডার ২’ ও ‘রাগিনী এমএম ২’ সিনেমায় গান গেয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানি সিনেমা ও মিউজিক ভিডিওর জন্য গান গাওয়া এবং লেখার কাজ করছেন। 

    বিনোদন ডেস্ক