Tag: বলিউড

  • যে কারণে অভিনয়ে এসেছিলেন, জানালেন রানী মুখার্জি

    রানী মুখার্জির বয়স তখন ১৮। মাসি দেবশ্রীর সদ্য সাবেক বর প্রসেনজিতের নায়িকা হিসাবে অভিনয়ের জগতে পা দেন রানী। 

    rnrn

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন রানী মুখার্জি। গোটা দেশে তার পরিচিতি গড়ে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’-(১৯৯৯)-এর সুবাদে। 

    rnrn

    টিনার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এ বঙ্গ তনয়া। তবে বাঙালি দর্শকের সঙ্গে রানীর বন্ধন আরও খানিকটা পুরনো। ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবির মাধ্যমে রুপালি সফর শুরু রানীর। তার প্রথম হিন্দি ছবি ছিল ‘রাজা কি আয়েগি বারাত’। ফিল্মি পরিবারেই জন্ম রানীর। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে বড় হলেও অভিনেত্রী হওয়ার শখ বা স্বপ্ন কোনোটাই তার ছিল না। 

    rnrn

    খুব শিগগির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নিয়ে পর্দায় ফিরছেন রানী। প্রায় দুই বছর পর আবারও পর্দায় ফিরছেন তিনি। ‘বান্টি অর বাবলি ২’-এর ব্যর্থতা পেছনে ফেলে সামনে তাকাতে চান রানী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে ফুটে উঠবে একটা গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াই। সন্তানদের যথাযথ দেখাশোনা করেন না দেবিকা (রানী)। এই অজুহাতে তার দুই সন্তানকে কেড়ে নেবে নরওয়ে প্রশাসন। 

    rnrn

    তবে মাতৃত্ব প্রসঙ্গে কথা উঠতেই রানী তার অভিনয় জগতে আসার গল্প শুনিয়েছেন। তিনি জানান, অল্প বয়সে মায়ের দৌলতেই অভিনয়ের জগতে আসেন তিনি। রানী পরে বুঝতে পারেন তার পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো নয়, কাজ করে তিনি সেই পরিস্থিতিকে খানিকটা হলেও পালটাতে পারবেন। 

    rnrn

    এক সাক্ষাৎকারে রানী বলেন, যখন আমি বড় হচ্ছি, আমার কাছে একটা অফার আসে। আমার মা খুব শান্তভাবে বলেছিল— চেষ্টা কর যদি না চলে তা হলে আবার পড়াশোনায় মন দেবে। আমি সেই সময় বুঝতে পারিনি, আমার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, আর্থিক সহায়তার দরকার ছিল। কিন্তু সেই সময় আমার মাথায় আসেনি ব্যাপারটা। কারণ কোনো বাচ্চাই ভাবে না তার বাবা-মা ভালো নেই। 

    rnrn

    তিনি বলেন, আমাকে আর আমার ভাইকে খুব স্বচ্ছন্দে বড় করেছেন বাবা-মা। আমি সত্যি গর্বিত সেই দিন মা আমাকে রাজি করিয়েছিল অভিনয়ের জগতে আসতে। কারণ আজ আমি নিজের পেশাকে ভালোবাসি। ছেলেবেলা থেকে বড় হয়ে আইনজীবী বা অন্দরসজ্জা শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন রানী। 

    rnrn

    রানীর বাবা রাম মুখার্জি বেশ কিছু হিন্দি ও বাংলা ছবি পরিচালনা করেছেন। ‘হাম হিন্দুস্তানি', ‘লিডার’-এর মতো বলিউড ছবির পরিচালক তিনি। রানীর ডেবিউ ছবি ‘বিয়ের ফুল’ও তৈরি হয়েছিল তার বাবার পরিচালনায়। 

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-প্রিয়াঙ্কাকে পেছনে ফেললেন আলিয়া ভাট

    বলিউড সেনসেশন আলিয়া ভাট এখন মাতৃত্ব উপভোগ করছেন। বিয়ের পরপরই কন্যা সন্তানের মা হয়েছেন। তাই অভিনয় থেকে কিছুটা দূরে তিনি।

    rnrn

    রণবীর কাপুর ও আলিয়া দম্পতির সুখের সময় কাটছে মেয়ে রাহাকে নিয়ে।

    rnrn

    হ্যাপি কাপল হিসেবে খ্যাতি পাওয়ার পর এবার নতুন পালক যুক্ত হলো নায়িকার সঙ্গে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনসহ যেসব তারকা আন্তর্জাতিক মঞ্চ জয় করেছেন, তাদেরও পেছনে ফেলেছেন অভিনেত্রী।

    rnrn

    ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠে এসেছে বলিউডের এই নায়িকার। সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।

    rnrn

    ম্যাগাজিনটির প্রতিবেদনে আলিয়া সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালটা চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ইতোমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

    rnrn

    এদিকে প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভুল থেকে শিখেছেন সারা

    বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়।

    rnrn

    শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তার। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। 

    rnrn

    ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামি পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তার।

    rnrn

    তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এসব আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি; কিন্তু আমি তা থেকে শিখেছি।

    rnrn

    বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তার সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

    অনলাইন ডেস্ক

  • ৪০ পেরিয়েও এখনও বিয়ে করেননি বলিউডের যে তারকারা

    বয়স চল্লিশ পেরিয়ে গেলেও জনপ্রিয়তা আর গ্ল্যামারের কোনো ঘাটতি নেই এসব বলিউড তারকাদের। তবুও এখন পর্যন্ত অবিবাহিত রয়ে গেছেন বেশ কিছু সেলিব্রেটি। সিঙ্গেলদের এই তালিকা রয়েছেন-

    rnrn

    সালমান খান
    rnসিঙ্গেল থেকেও যে হ্যাপি থাকা যায় সে কথা প্রমাণ করে দিয়েছেন জনপ্রিয় নায়ক সালমান খান। যদিও বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি। তবুও তিনি আজ অবিবাহিত। হ্যাপিলি সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন বলিউডের ভাইজান।

    rnrn

    টাবু
    rnতাবাসসুম ফাতিমা হাশমী, যদিও সবাই তাকে টাবু নামেই চেনেন। বলিউডে একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় নাগার্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তার। তবে সব কিছুর ঊর্ধ্বে আজও হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন টাবু।

    rnrn

    সুস্মিতা সেন
    rnবহু আগেই রহমান শলের সঙ্গে সম্পর্কের ছেদ ধরেছে সুস্মিতার। এরপর আবার ললিত মোদির সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। তবুও বয়স চল্লিশ পার করে একা সুখেই রয়েছেন এ নায়িকা।

    rnrn

    শমিতা শেট্টি
    rnপঁয়তাল্লিশ বছর পেড়িয়ে গেলেও বিয়ের কোনো নামগন্ধ নেই শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টির। জানা গেছে, তিনি একা বেশ ভালোই আছেন।

    rnrn

    করণ জোহর
    rnচল্লিশের কোটা পার করে আজও হ্যাপিলি সিঙ্গেল করণ জোহর। দত্তক দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই রয়েছেন বলিউডের এ জনপ্রিয় পরিচালক ও প্রযোজক।

    rnrn

    আমিশা প্যাটেল
    rnইতোমধ্যে চল্লিশের ঘর পার করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন- যদি উপযুক্ত পাত্র পান তাহলেই বিয়ে করবেন।

    বিনোদন ডেস্ক

  • গায়ের রঙ ফর্সা না হওয়ায় বলিউডে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন প্রিয়াংকা

    বলিউডের সফল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে হলিউডেও কাজ করছেন তিনি। আবার ব্যক্তিগত জীবনেও সুখী স্ত্রী ও মা অভিনেত্রী প্রিয়াংকা। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতো তার জীবনেও যে কিছু তিক্ত অভিজ্ঞতা লুকিয়ে থাকতে পারে, কে জানত! সম্প্রতি প্রকাশ করেছেন তার জীবনে ঘটে যাওয়ার অভিজ্ঞতা।

    তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হতো। অভিনেত্রীর মতে, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকে এই মনোভাবের জন্ম। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটি বলে গেছেন। আমরা এখনো লালন করে চলেছি সেই মানসিকতা। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। তাই আরও পরিশ্রম করে তাকে কাজ করতে হতো বলেও তিনি মনে করেন। যদিও তার ভাবনায়, তার যেসব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাদের থেকে তিনি সম্ভবত খানিক বেশি প্রতিভার অধিকারী।

    সংগীতে তার সংক্ষিপ্ত ক্যারিয়ার নিয়েও অকপট অভিনেত্রী। ভালো গানও করেন প্রিয়াংকা। কিন্তু কেন নিয়মিত গান না তিনি? বললেন, গানবাজনার সঙ্গে জড়িত মানুষদের নানা জায়গায় যেতে হয়। খুবই ব্যস্ত সময় কাটে তাদের। এই কারণেই হয়ে উঠল না। এত সময় কোথায়!

    প্রিয়াংকা জানান, রকস্টারদের সম্মান করেন তিনি। তবে মানেন, দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় এই গানবাজনা। তার স্বামী নিক জোনাস জনপ্রিয় পপতারকা। তার সঙ্গে বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী। জোনাস ভাইদের মঞ্চে দেখতে পছন্দ করেন তিনি। অভিনেত্রীর মতে, মঞ্চে তাদের দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা।

    বিনোদন ডেস্ক

  • এবার বলিউডের রিমেক নিয়ে মুখ খুললেন কাজল

    বলিউডে রিমেকের প্রচলন বহুদিনের। ইদানীং রিমেকের দিকে আরও বেশি ঝুঁকেছে বলিউড। সম্প্রতি একাধিক দক্ষিণী ছবির রিমেকে অভিনয় করেছেন অক্ষয় কুমারের মতো তারকা থেকে শুরু করে কার্তিক আরিয়ানের মতো নতুন প্রজন্মের অভিনেতাও। এবার সেই রিমেক সংস্কৃতি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল।

    কাজল বলেন, সিনেমার আসল জাদু তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগে। সেই আবেগের রিমেক করা সম্ভব নয়।

    কাজলের মতে, ওই জাদু একবারই তৈরি করা যায়। বারবার তৈরি করতে গেলে সেই বিশেষত্বটাই হারিয়ে যায়।

    শুধু ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নয়, ‘কাভি খুশি কাভি গাম’ ছবির রিমেকেও নারাজ কাজল। ২০০১ সালে মুক্তি পায় করন জোহর পরিচালিত এই ছবি। পরিবার ও ভালোবাসার টানাপোড়েনের এই ছবি মন জয় করেছিল বৃদ্ধ-যুবক সবার। আধুনিকতার মোড়কে সেই ছবি পরিবেশন করলে কেমন হয়? কাজলের দাবি, যত ভালো অভিনেতাই অভিনয় করুন না কেন, সেই উচ্চতায় পৌঁছতে না পারলে দর্শক বরং হতাশই হবেন।

    রিমেক নিয়ে এর আগেও একাধিকবার আপত্তি জানিয়েছেন কাজল। মূল ছবির পর্যায়ে কখনই পৌঁছতে পারবে না রিমেক, বিশ্বাস অভিনেত্রীর।

    নব্বইয়ের দশকের একাধিক জনপ্রিয় ছবির নায়িকা কাজল। তার মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে ‘সিমরান’ চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। বলিউডে একা হাতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এ ছবি। এই ছবির হাত ধরেই বলিউড পেয়েছিল আগামীর ‘রোমান্টিক হিরো’ শাহরুখ খানকে। আদিত্য চোপড়া পরিচালিত ‘ডিডিএলজে’ সেই দিক থেকে যুগান্তকারী এক ছবি। প্রায় ২৮ বছর পর আজও সেই ছবির আবেদন অমলিন।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের নায়িকা হতে নেইমারের সাবেক প্রেমিকা এখন ভারতে

    যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিউবান মডেল ও নৃত্যশিল্পী নাতালিয়া বারুলিস এক সময় সেরা ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের পর আলোচনায় আসেন। নেইমারের সঙ্গে প্রেম ভেঙে গেছে। তিনি বর্তমান ভারতে অবস্থান করছে। 

    সম্প্রতিক বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তার সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়।

    নাতালিয়া বারুলিস প্রথমবারের মতো ভারতে এসেছেন। তিনি জানান, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। এ ছাড়া অভিনয়ের প্রশিক্ষণ চলছে সমানতালে।

    বম্বে টাইমসে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার।’

    হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। বলেন, একটু কষ্ট হলেও কত্থক নাচের ক্লাস উপভোগ করছেন তিনি।

    নাচ, মডেলিং ছাড়াও নাতালিয়া ডিজেও বটে। ভারতে আসার আগে থেকেই বলিউড সিনেমা দেখেছেন তিনি। সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, কখনো তার সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।’

    নাতালিয়া আরও জানান, সম্প্রতি ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তার মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তার।

    নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকার, তাতে নেইমারের প্রসঙ্গ থাকবে না, তাই কি হয়! তবে নাতালিয়া জানান, কেবল নেইমারের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত হতে চান না তিনি। নাতালিয়া বলেন, তিনি এখন সিঙ্গেল, সম্পর্কের চেয়ে কাজ নিয়েই ভাবছেন তিনি। নেইমারের আগে কলম্বিয়ার গায়ক মালুমার সঙ্গেও প্রেম করেছেন তিনি।

    নেইমারের সঙ্গে প্রেম নিয়ে নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে।’

    সাক্ষাৎকারে নাতালিয়া আরও জানান, তার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী হয়। নেইমারকে তিনি অসাধারণ মানুষ হিসেবেও অবিহিত করেন।

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার ব্যক্তিগত ছবি ফাঁস, যা বললেন স্বামী রনবীর

    সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুর। এ নিয়ে মুখ খুললেন রণবীর। এছাড়া অনেকেই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। খবর আনন্দবাজারের।

    rnrn

    রণবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় চিন্তিত তিনি। বিশেষ করে মেয়ে রাহার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এসময় তিনি মেয়ের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ না করারও অনুরোধ করেন।

    rnrn

    দুদিন আগে শয়ন কক্ষে দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসে থেকে ছবি ধারণ করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে আলিয়ার। ক্ষোভে ফেটে পড়েন রণবীর ঘরণী।

    rnrn

    অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন— এটি কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। বৈঠকখানা ঘরে যাওয়ামাত্রই মনে হলো কেউ নজরদারি চালাচ্ছেন আমার ওপর। দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!

    rnrn

    আলিয়া জানান, দুপুরে বিশ্রামের সময় যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন তার ঘরের দিকে। অভিনেত্রীর অসতর্ক মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

    rnrn

    এখানেই শেষ না করে আলিয়া আরও লেখেন— কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এ ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটি একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে! নিজের পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান এ অভিনেত্রী।

    rnrn

    মুম্বাই পুলিশের পক্ষ থেকে আলিয়াকে লিখিত অভিযোগ দিতে বলা হয়। লুকিয়ে তোলা ছবিগুলোতে আলিয়াকে বাড়ির পোশাকে তার বৈঠকখানায় বসে থাকতে দেখা গেছে। ছবি তোলার জন্য জুম লেন্স ব্যবহার করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আমি বলিউড থেকে সরব না: শাহরুখ খান

    বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের অবসর নিয়ে কৌতূহলের যেন কমতি নেই। প্রায় সময়ই অনুরাগীদের মাঝে এ নিয়ে আলোচনায় থাকেন। কবে অভিনয় থেকে অবসর নেবেন কিং খান?

    rnrn

    এই সময়ে এক ভক্ত জানতে চেয়েছিলেন, বলিউডে তার পরে সবচেয়ে বড় কী? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেছিলেন, কোনো দিনও বিনোদন জগৎ থেকে আমি সরে যাব না। হয়তো আমি এর পর আরও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসব। নয়তো আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে।
    rnঅভিনেতার মুখে এই উত্তর শুনে খুশি হন শাহরুখ ভক্তরা। অপর একজন তাকে জিজ্ঞাসা করেন, আপনি কী নিজেকে বিশ্বের রাজা মনে করেন?

    rnrn

    উত্তরে খান বলেন, এসব আমি নিজেকে মনে করি না। আমি ছেলের খেলনাও পরিষ্কার করি। এ সময় তিনি আবারও বলেন, আমি নিজে বলিউড থেকে সরব না।

    rnrn

    উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে কোনো বিলাসবহুল দামি গাড়ি নেই, আমার হুন্দাই গাড়ি আছে। অনেকেই আমার অনেক দামি গাড়ির কথা বলে সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু আমার নেই।
    rnকিছু দিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও দারুণভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • খালি পায়েই যুক্তরাষ্ট্রের পথে রামচরণ!

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক রামচরণকে খালি পায়ে দেখা গেল হায়দরাবাদ বিমানবন্দরে। গন্তব্য যুক্তরাষ্ট্র। 

    rnrn

    মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার আগ মুহূর্তে তাকে বিমানবন্দরে খালি পায়ে দেখা যায়।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এ বছর অস্কারে মনোনীত হয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবির গান। এর মাঝেই লসঅ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা দেন অভিনেতা। পরনে কালো পাঞ্জাবি-পায়জামা, গায়ে জড়ানো শাল, কিন্তু খালি পা। সেই দেখে জল্পনা শুরু হয়েছে।

    rnrn

    সূত্রের খবর, এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় দেবতা আয়াপ্পা দীক্ষা মেনে চলছেন অভিনেতা। শবরীমালা মন্দিরে প্রবেশ করার আগে প্রায় ৪১ দিন নিষ্ঠাভরে বেশ কিছু রীতি পালন করতে হয়। তার পরই করা যায় আয়াপ্পা দর্শন। শবরীমালার অন্দরে প্রবেশের জন্য এত কিছু মানছেন অভিনেতা। 

    rnrn

    যদিও এ বিষয়ে রামচরণ নিজে কোনো কথা বলেননি। তবে অভিনেতার এমন সহজ সাধারণ জীবনযাপন মন জয় করেছে নেটিজেনদের।

    বিনোদন ডেস্ক