Tag: বলিউড

  • আমার দিক থেকে আমি সৎ, বিচ্ছেদ নিয়ে আফসোস নেই: সামান্থা

    ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ে বিচ্ছেদের দুই বছর পার হলেও এখনো সেই সংসারের কথা শুনতে হয়। সম্প্রতি ‘শকুন্তলম’ এর প্রচারে গিয়েও নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। সেখানে বিয়ে ভাঙার বিষয়ে নিজের দায় এই অভিনেত্রী পুরোপুরি অস্বীকার করেছেন। 

    rnrn

    দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের সঙ্গে ২০১০ সালে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়ে চেসাভ’ এ অভিনয় করতে গিয়ে তার প্রেমে পড়েছিলেন সামান্থা। সেই প্রেম পরিণয়ে গড়ায় ২০১৭ সালে।

    rnrn

    ২০২১ সালের অক্টোবরে এসে দুজনে বিচ্ছেদেন ঘোষণা দেন। কেন এই বিচ্ছেদ, তা কেউ খোলাসা না করলেও নানা কথা গুঞ্জন আছে। বিশেষ করে সামান্থার অভিনয় নিয়ে নাগার পরিবার থেকে আপত্তি উঠেছিল।

    rnrn

    বিচ্ছেদের গুঞ্জন যখন চলছিল, তখন ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নাচার প্রস্তুতি নিচ্ছিলেন সামান্থা। ওই আইটেম গান সামান্থাকে সারা ভারতে এমনকি দেশের বাইরেও পরিচিত করে তোলে। যার ধারাবাহিকতায় বলিউড থেকে এখন হলিউডেও পা পড়েছে তার।

    rnrn

    সেই সময়ের কথা তুলে ধরে সামান্থা বলেন, তাদের দাম্পত্যে জটিলতা তখন বেড়ে গিয়েছিল, ওই সময়েই এই গানের প্রস্তাব আসে। তিনি সেই সুযোগ না ছাড়ার সিদ্ধান্তই নিয়েছিলেন।

    rnrn

    এর কিছু দিন পরই বিচ্ছেদের ঘোষণা আসে। তবে সেই সম্পর্কে থাকার জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার কথা বলেন সামান্থা।

    rnrn

    তার ভাষায়, আমার দিক থেকে আমি সৎ, কেননা বিয়ে টিকিয়ে রাখতে নিজের দিক থেকে ১০০% দিয়েছিলাম আমি। কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে চলেনি।

    rnrn

    নাগার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে তার কোনো আফসোস কিংবা অপরাধবোধ নেই বলে জানান সামান্থা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়েবিচ্ছেদ ও পরিবারের বাধা সত্ত্বেও আইটেম গার্ল সামান্থা

    বিবাহবিচ্ছেদ ও পরিবারের বাধা সত্ত্বেও ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গান দিয়ে ঝড় তোলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে এর জন্য তিনি অনেক বাধা উপেক্ষা করেছেন। এবং শেষ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। 

    rnrn

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়ই সামান্থার কাছে আসে সিনেমায় আইটেম গার্ল হওয়ার প্রস্তাব! পরিবারের সবাই একবাক্যে তাকে ‘না’ করে দিয়েছিল। 

    rnrn

    কেননা বিচ্ছেদের পর পরই এমন খোলামেলারূপে পর্দায় এলে নানান কথা উঠতে পারে। এমনকি কাছের বন্ধু-শুভাকাঙ্ক্ষী যারা তাকে সবসময় উৎসাহ দিতেন, তারাও এ প্রস্তাব ফিরিয়ে দিতে বলেন।

    rnrn

    কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি সামান্থা। বরং নিজের মনের ইচ্ছায় সায় দিয়ে রাজি হয়ে যান প্রস্তাবে। পারফর্ম করেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গানে, যা প্রকাশের পর উপমহাদেশজুড়ে ঝড় তুলেছিল।

    rnrn

    গানটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গটি নিয়ে এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, যখন আমাকে ‘ও আন্টাভা’ গানের প্রস্তাব দেওয়া হয়, তখন চৈতন্যের সঙ্গে আমার বিচ্ছেদ মাঝামাঝি পর্যায়ে ছিল। যখন বিচ্ছেদের ঘোষণা হলো, তখন শুভাকাঙ্ক্ষী, পরিবারের সদস্যরা সবাই বলেছিল— ‘ঘরে বসে থাকো। বিচ্ছেদের পর পরই এমন আইটেম গান করো না।’ কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমি এটা করব।

    rnrn

    সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘শকুন্তলাম’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এতে তার সঙ্গে আছেন দেব মোহন। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • এ খেলায় আমি পারদর্শী ছিলাম না: প্রিয়াংকা

    রাজনীতির খেলায় পড়ে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই বলিউড ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। পাড়ি জমান আমেরিকায়। সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এবার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন প্রিয়াংকা।

    rnrn

    এখন তার নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা অনেকটা পাকাপোক্ত করেছেন বলিউডের এ অভিনেত্রী।

    rnrn

    কেন মুম্বাই ছাড়লেন এ বিষয়ে প্রিয়াংকার দাবি, দেশে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন। সম্প্রতি ‘পডকাস্ট আর্মচেয়ার’-এ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় এমন অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াংকা। তার ইঙ্গিত কার দিকে, সেটিও ধারণা করে নিয়েছেন নেটিজেনরা। কিন্তু প্রিয়াংকার অভিযোগ আসলে ঠিক কার দিকে?

    rnrn

    বলিউড ছেড়ে হলিউডে একের পর এক চমক দিচ্ছেন প্রিয়াংকা চোপড়া। এ নিয়ে নিন্দুকদের কাছ থেকে নানা কটাক্ষও শুনতে হচ্ছে তাকে। নিন্দুকরা বলছেন, যে বলিউড তাকে জনপ্রিয় করল, সেই বলিউডকেই তিনি ভুলে গেছেন!

    rnrn

    কিন্তু ইচ্ছে করেই কী বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি! প্রিয়াংকা রীতিমতো বাধ্য হয়েছিলেন বলিউডের মাটি ছাড়তে। বলা ভালো, তাকে বাধ্য করা হয়েছিল। যে সময় প্রিয়াংকার ক্যারিয়ারের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময়ই বলিউড ছাড়েন তিনি। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

    rnrn

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো একঘরে করে দেওয়া হয়েছিল। কোনো সিনেমায় কাস্ট করছিল না কেউ। এ খেলায় আমি পারদর্শী ছিলাম না। স্বাভাবিকভাবে এসব রাজনীতির কারণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এ জন্যই বলেছিলাম, আমার একটা বিরতি দরকার।

    rnrn

    সম্প্রতি ‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানেই বলিউড ছাড়ার কারণ ব্যাখ্যা করেন তিনি। প্রিয়াংকা বলেন, সেই সময় মিউজিক আমাকে অন্য এক দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজার অঞ্জুলার পরামর্শে আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ শুরু করি। যে করেই হোক এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে চাইছিলাম।

    rnrn

    মিউজিক ক্যারিয়ারের কথা শুনেই যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়াংকা। হলিউডের নামি শিল্পী পিটবুল, ফেরেল উইলিয়ামস, মার্কিন র্যাপার জ্যাজের সঙ্গে কাজও করেন। কিন্তু হঠাৎই গলায় অস্ত্রোপচার হয় তার। তখন আবার আরেকজনের পরামর্শে হলিউডেই অভিনয়ের ক্যারিয়ার গড়তে চেষ্টা করেন। সাফল্য আসে প্রথম থেকেই। আজ সেখানেই পেশা, ঘর-সংসারও সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    পডকাস্টের দেওয়া ওই সাক্ষাৎকারে প্রিয়াংকা আরও বলেন, শুধু সিনেমা থেকে বাদ দেওয়াই নয়, আমাকে যাতে কোথাও না নেওয়া হয় সে ব্যবস্থাও ওরা করছিল।

    rnrn

    এই ওরা কারা? প্রিয়াংকার মতো প্রথম সারির অভিনেত্রীর এমন অভিযোগে তোলপাড় বলিউড। এরই মধ্যে তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াতও। জানিয়েছেন, করণ জোহরের সঙ্গেই নাকি ঝামেলা চলছিল প্রিয়াংকার। নেপথ্যে শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়ার ‘না হওয়া প্রেম’। করণের জন্যই নাকি বলিউডে বয়কট হয়ে যাচ্ছিলেন প্রিয়াংকা।

    rnrn

    বলিউডে প্রিয়াংকার শেষ কাজ ২০২১ সালের ‘দ্য হোয়াইট টাইগার’। মার্কিন মুলুকে তার কাজ ‘বেওয়াচ’, ‘এ কিড লাইক জ্যাক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোস’-এর মতো সিনেমা। এ মুহূর্তে তার ‘লাভ এগেইন’ মুক্তির অপেক্ষায়। যেখানে তার সহ-অভিনেতা স্যাম হিউহান। রুশো ব্রাদার্সের বিগ-বাজেট ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এও অভিনয় করছেন প্রিয়াংকা। একই সঙ্গে খুশির খবর— ফারহান আখতারের ‘জি লে জারা’ দিয়ে শিগগিরই বলিউডে ফিরবেন প্রিয়াংকা।

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর আগে লাইভে কেন কেঁদেছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা?

    ভারতের বারানসির কাছে সারনাথের একটি হোটেলের কক্ষে রোববার রহস্যজনক মৃত্যু হয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মৃত্যুর কয়েক ঘণ্টা পরই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে তার শেষ একটি লাইভ ভিডিও, যা নিয়ে দানা বেঁধেছে জটিল রহস্যের।

    rnrn

    ২৫ বছর বয়সি তরুণী এই অভিনেত্রীর মৃত্যু মোটেও স্বাভাবিক নয় বলেই দাবি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। কারণ, এ বছরই বিশ্ব ভালোবাসা দিবসে সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান দেন তিনি।

    rnrn

    মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন অভিনেত্রী! রোববার সকালেই মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষার নতুন মিউজিক ভিডিও, শনিবারও ইনস্টাগ্রামে কোমর দুলিয়ে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর রোববার বেলা গড়াতেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এই মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

    rnrn

    তরুণ অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই গা ঢাকা দিয়েছেন তার প্রেমিক সমর সিং। এখনো পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্ক্ষার একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ধারণা এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিও। 

    rnrn

    ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মাত্র ৪ সেকেন্ডের এই ক্লিপ টুইটারে ভাইরাল। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েকঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ। 

    rnrn

    এদিকে অভিনেত্রীর মৃত্যুতে দায়ের হওয়া মামলার তদন্তে নেমেছে পুলিশ। আকাঙ্ক্ষার প্রেমিক সমর সিংয়ের খোঁজ করছে পুলিশ। দীর্ঘ সময় ধরে সমরকে নিজের ‘ভাই’ হিসেবেই পরিচয় দিতেন আকাঙ্ক্ষা। তবে চলতি বছর ফেব্রুয়ারিতেই সমরের সঙ্গে সম্পর্কে থাকার খবরে শিলমোহর দেন অভিনেত্রী। সেই নিয়ে কম ট্রোলড হননি আকাঙ্ক্ষা। 

    rnrn

    খুব অল্প বয়সেই কেরিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা। তবে ২০১৭ সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হন তিনি, তবে ধীরে ধীরে সেই অবসাদ কাটিয়ে উঠে কাজে ফেরেন। কী কারণে এই মৃত্যু? সবদিক খতিয়ে দেখছে পুলিশ। 

    বিনোদন ডেস্ক

  • ‘প্রিয় মানুষের সঙ্গে পাগল করা রাত’, শাহরুখের ছেলের সঙ্গে পার্টিতে নাইরা 

    বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এখন প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার ছোট পর্দার অভিনেত্রীদের সঙ্গে পার্টি করতে গিয়ে আলোচনায় এসেছেন। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।  

    rnrn

    টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ নাইরা ব্যানার্জি ও রশ্মি ওয়ালির সঙ্গে পার্টিতে দেখা মিলেছে আরিয়ানের। সেই পার্টির একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে নাইরা তাতে ক্যাপশন জুড়েছেন, প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত। 

    rnrn

    শুধু তাই নয়, আরিয়ানকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। কিন্তু কী কারণে? সে প্রশ্ন রাখছেন অনুরাগীরা।

    rnrn

    নাইরা তেলগু, মালায়ালাম, কন্নড় সিনেমায়ও কাজ করেছেন। ২০১৬ সালে সানি লিওন অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়। বলিউডের ‘আজহার’ সিনেমায় কাজ করেছেন সহকারী পরিচালক হিসাবে।

    বিনোদন ডেস্ক

  • ‘বজরঙ্গি ভাইজান’ সিকুয়েল থেকে বাদ কারিনা, পরিবর্তে কে?

    বলিউড সেনসেশন কারিনা কাপুর ও সুপারস্টার সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল এটি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এ সিনেমা।  

    rnrn

    পরে সিনেমাটির দ্বিতীয় পর্ব আসার গুঞ্জন উঠেছিল ২০২১ সালে। তবে আগের ছবিতে কারিনা ও সালমানের জুটি ভালোবাসা পেয়েছিল দর্শক মহলে। এবার শোনা গেল, সেই ছবি থেকেই নাকি বাদ পড়লেন কারিনা। সেই জায়গায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় এক অভিনেত্রীকে।

    rnrn

    এমনিতেই এই মুহূর্তে ভারতীয় সিনেমায় দক্ষিণের দাপট, আন্তর্জাতিক স্বীকৃতি থেকে ব্যবসায়িক সাফল্য— সব দিকেই দক্ষিণী ছবির আধিপত্য। এবার শোনা যাচ্ছে, কারিনার পরিবর্তে ‘বজরঙ্গি ভাইজান’ এর দ্বিতীয় পর্বে থাকছেন পূজা হেগড়ে। শোনা যাচ্ছে, ছবির নামও নাকি বদলে ফেলা হচ্ছে। নতুন নাম করা হচ্ছে, ‘পবনপুত্র ভাইজান’।

    rnrn

    দক্ষিণী ছবিতে একের পর এক হিট দিয়েছেন পূজা। এই ঈদে সালমান খানের বিপরীতে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সেই কারণেই কি কোপ বেবোর উপর!
    rnএই বিষয়ে ছবি চিত্রনাট্যকার বীজেন্দ্র প্রসাদ বলেন, আমি ছবির চিত্রনাট্য শুনিয়েছি সালমানকে। ভাইজানের পছন্দ হয়েছে গল্প। নামটাও মনে ধরেছে। তবে কারিনাকে এই ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে কিনা, সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি চিত্রনাট্যকার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বাবা সাইফকে যেভাবে ব্ল্যাকমেইল করতেন সারা

    বলিউড তারকা সারা আলি খানের সিনেমা ‘গ্যাসলাইট’ শিগগিরই মুক্তি পাচ্ছে। এই সিনেমার প্রচার চলছে বড় পরিসরে। চষে বেড়াচ্ছেন বিভিন্ন অঞ্চলে। ফলে গণমাধ্যমের সাক্ষাৎকারের একাধিক মুখোমুখি হতে হচ্ছে তাকে। সম্প্রতি তেমনই এক সাক্ষাৎকারে জানালেন, বাবা সাইফ আলি খানকে কীভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি।

    rnrn

    সাইফ-অমৃতা সাবেক এই দম্পত্তির সন্তান সারা ও ইব্রাহিম। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। আবার বাবা-মায়ের আলাদা থাকাকে কাজে লাগিয়ে তাদেরকে আবেগিভাবে ব্ল্যাকমেইল করতেন।

    rnrn

    এ নিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়, সারা বলেন, আমিও অনেক সময় বাবা-মাকে আমার শিকার বানিয়েছি, ব্ল্যাকমেইল করেছি। তখন আমার বয়স ১১, বাবার কাছে গিয়ে বলেছি, আব্বা, এখানে মা নেই, আমাদের তাই এটা দিতেই হবে। আবার যখন আমার বয়স ১৫ তখন গিয়ে বলেছি, আব্বা তুমি আমাদের সঙ্গে থাকো না, তাই এটা আমাদের চাই।

    rnrn

    এর আগে এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেছিলেন, আমি ছোট থেকেই অনেক পরিপক্ব ছিলাম। যখন আমার ৯ বছর বয়স, তখনই বুঝতাম, বাবা-মা একসঙ্গে সুখে নেই। বরং তারা আলাদা থাকার পর থেকে অনেক হাসিখুশি জীবন কাটিয়েছেন। প্রথম ১০ বছরে আমি মায়ের মুখে হাসি দেখিনি, যেটা বাবার থেকে আলাদা হওয়ার পর দেখেছি। যদি দুটি পৃথক বাড়িতে বাবা-মাকে সুখী দেখি, তা হলে আমরা দুঃখ কেন পাব!

    rnrn

    সাইফ-অমৃতার বিচ্ছেদের পর সারা ও ইব্রাহিমকে বড় করেন অমৃতা, তবে সাইফের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ ছিল।

    rnrn

    ১৯৯১ সালের জানুয়ারিতে বিয়ে করেন সাইফ ও অমৃতা। ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সারার জন্ম ১৯৯৫ সালের ১২ আগস্ট এবং ইব্রাহিমের জন্ম ২০০১ সালের ৫ মার্চ । ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বর্তমানে তাদেরও দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ফের হৃত্বিককে খোঁচা কঙ্গনার

    বছর খানেক টুইটারে নিষিদ্ধ থাকা কঙ্গনা সম্প্রতি ফিরেছেন এই সোশাল মিডিয়ায়।  এর পরই টুইটারের নতুন মালিক ইলন মাস্কের এক টুইটে মন্তব্য করতে গিয়ে হৃত্বিককে টেনে আনলেন এই অভিনেত্রী।

    rnrn

    এদিকে হৃত্বিক রোশান আর কঙ্গনা রানাউতের প্রেমের গভীরতা কতটা তা জানতে পারেনি অনুরাগীরা।  তবে তাদের কাদা ছোড়াছুড়ি বেশ আলোচিতই ছিল বলিউডে।  সেই পর্ব স্তিমিত হলেও আবার উস্কে দিলেন কুইন অভিনেত্রী।

    rnrn

    রোববার টুইটারে হাতে হাত রাখা একটি ছবি শেয়ার করে ইলন।  যাতে লেখা ছিল- প্রেম ভিন্নভাবে আঘাত করে যখন আপনি জানেন যে, তারা টাকার বিনিময়ে অভিনয় করছে এবং সরকারকে অকার্যকর করতে আপনার জীবন উৎসর্গ করা থেকে বিরত রাখার জন্যই সিআইএ তাদের পাঠিয়েছে।

    rnrn

    মাস্কের সেই টুইটে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লেখেন, আমার চেয়েও ‘ড্রাম্যাটিক লাইফ’ কারও যে হতে পারে, তা আমি বিশ্বাস করতে পারছি না। শুধু প্রেম করার জন্য ইন্ডাস্ট্রির সব মাফিয়ারা আমাকে জেলে পুরে দেওয়ার চেয়েও বেশি রোমাঞ্চকর এটি।

    rnrn

    বলিউড অভিনেতা-নির্মাতা রাকেশ রোশানের ছেলে হৃত্বিক সাত বছর আগে কৃষ-২ সিনেমা করতে গিয়ে প্রেমে জড়িয়েছিলেন বলে জানা যায়।  সেই প্রেম গোপনই ছিল।  তবে বিচ্ছেদের পর গ্যাংস্টার নায়িকা মুখ খুললে তা প্রকাশ পায়।

    rnrn

    তবে হৃত্বিক বরাবরই সেই প্রেমের কথা অস্বীকার করে আসছেন।  কঙ্গনা ‘সাবেক প্রেমিক’ আখ্যায়িত করায় মানহানির অভিযোগ তুলে তাকে আইনি নোটিসও পাঠিয়েছিলেন হৃত্বিক।  এখনও তাদের সম্পর্ক অন্য অভিনেতা-অভিনেত্রীর মতো স্বাভাবিক নয়।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বলিউডের হিট ছবির নায়িকা এখন সন্ন্যাসী!

    বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতা মেহতা। এই জগতে কাটিয়েছেন প্রায় দুই দশক। অভিনয় করেছেন ৪০টিরও বেশি সিনেমায়। বিনোদ খান্না, সঞ্জীব কুমারের মতো অভিনেতাদের সঙ্গে হিট ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। বর্তমানে তিনি সন্ন্যাসীনির জীবন কাটাচ্ছেন।

    মুম্বাইয়ের এক গুজরাটি পরিবারে জন্ম এই অভিনেত্রীর। বাবা ছিলেন আইনজীবী, মা চিকিৎসক। বাবা-মা চাইতেন, তাদের কন্যা পড়াশোনা করে ক্যারিয়ার তৈরি করুক। কিন্তু ছোটোবেলা থেকেই নীতার মন ছিল অভিনয়ের দিকে। পড়াশোনা করলেও সেদিকে নীতার মন ছিল না। স্কুলের গণ্ডি পার করে কলেজের সন্ধানে ছিলেন তিনি। হঠাৎ একদিন খবরের কাগজে ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) বিজ্ঞাপন চোখে পড়ে তার। সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

    কিন্তু নীতার বাবা-মা তাকে অভিনয় নিয়ে পড়াশোনা করার অনুমতি দেননি। তিনি বাড়ির বিরুদ্ধে গিয়ে এফটিআইআইয়ে ভর্তি হওয়ার ফর্ম পূরণ করেন। ২০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে মাত্র চার থেকে পাঁচ জনকে ভর্তি হওয়ার সুযোগ দিত এফটিআইআই। নীতা আশা ছেড়ে দিয়েছিলেন। এত জনের মধ্যে তিনি যে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তা ভাবতেই পারেননি।

    অবশেষে স্বপ্নপূরণ হয় নীতার। এফটিআইআইয়ে ভর্তি হওয়ার পর বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে পরিচিতি বাড়ে তার। মডেলিংও শুরু করেন তিনি। কলেজে পড়াকালীন ‘পোঙ্গা পণ্ডিত’, ‘ইয়ে হ্যায় জিন্দেগি’-এর মতো বিভিন্ন হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান নীতা। কিন্তু তার জীবনে মাইলফলক হয়ে দাঁড়ায় ১৯৭৮ সালের ‘ম্যায় তুলসি তেরে অঙ্গন কি’ ছবিটি। রাজ খোসলা পরিচালিত এই ছবিতে বিনোদ খান্না এবং আশা পারেখের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন নীতা। এই ছবিতে তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়।

    তারপর আর নীতাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আশির দশকে একের পর এক হিট ছবিতে অভিনয় করতে থাকেন তিনি। তবে সঞ্জীব কুমারের সঙ্গে পর্দায় তার জুটি বেশি পছন্দ করেছিলেন দর্শক। কাজ করার সূত্রে, সঞ্জীবের সঙ্গে বন্ধুত্ব হয় নীতার। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, নীতা ও সঞ্জীব দুজনে সম্পর্কেও ছিলেন। অভিনেতাকে বিয়েও করতে চেয়েছিলেন নীতা। সঞ্জীবকে নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ে করার জন্য শর্ত রেখেছিলেন সঞ্জীব। তিনি নীতাকে জানিয়েছিলেন, তাকে বিয়ে করলে অভিনয়জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে নীতাকে। অভিনয় থেকে সরে আসতে পারলে তবেই তিনি বিয়ে করবেন।

    ভালোবাসা পাওয়ার জন্য ক্যারিয়ার জলাঞ্জলি দিতে রাজি ছিলেন না নীতা। তাই সঞ্জীবকে ভালোবাসলেও তার কাছ থেকে সরে এসেছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে ব্যাপারটি জানাজানি হয়ে গেলে কাজ কম পেতে থাকেন নীতা।

    ‘জানি দুশমন’, ‘পত্থর সে টক্কর’, ‘হিরো’র মতো ছবিতে সঞ্জীবের সঙ্গে অভিনয় করেছিলেন নীতা। সঞ্জীব ভেবেছিলেন, অন্য নারীদের মতো নীতাও হয়ত তার যশ, প্রতিপত্তি দেখে তাকে বিয়ে করতে চেয়েছিলেন। তাই নীতা যখন তাকে বলেন, বিয়ের পরেও তিনি কাজ চালিয়ে যেতে চান তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেন সঞ্জীব।

    আশির দশকে যে নীতা মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতেন, তিনিই পরের দিকে বয়স্কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। সেই ধরনের চরিত্রে কাজ করলেও পরে আর নীতাকে কেউ কাজের সুযোগ দিতে চাইতেন না।

    বলিউডের শ্রীদেবী এবং জয়াপ্রদার মতো নায়িকারা এসে যাওয়ার পর নীতা বুঝতে পারেন, ইন্ডাস্ট্রিতে তার দিন শেষ হয়ে এসেছে। তাই অভিনয় থেকে সরে আসেন তিনি। সঞ্জীবের কাছ থেকে সরে আসার পর আর কাউকে বিয়েও করেননি তিনি। এর পর মুম্বাইয়ে একটি গহনার দোকান খোলেন নীতা। কিন্তু অভিনয় ছাড়ার পর বেশি দিন ব্যবসায় মন দিতে পারেননি তিনি। তাই দোকান বন্ধ করে তিনি ধর্মে মনোনিবেশ করেন।

    ছোট থেকেই নীতা তার মাকে দেখতেন মা আনন্দময়ীর আশ্রমে যেতে। তিনিও ওই আশ্রমে যাতায়াত শুরু করলেন। আনন্দময়ীকে উৎসর্গ করে একটি বইও লেখেন তিনি। বর্তমানে ইউটিউবে নিজের একটি চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন তিনি। বলিউড থেকে সরে গিয়ে এখন তিনি সন্ন্যাসিনী।

    বিনোদন ডেস্ক

  • স্বপ্নপূরণে কাকে মিনতি করতেন জাহ্নবী?

    অস্কার পাওয়ার পর বলিউড ছাপিয়ে এখন ভারতের দক্ষিণী সিনেমার জয়জয়কার চলছে; আর সেই দক্ষিণী সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে জাহ্নবী কাপুরের।
    rnএ নিয়ে উচ্ছ্বসিত শ্রীদেবীকন্যা। তার বেশি উচ্ছ্বাস সহ-অভিনেতাকে নিয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন এনটিআর জুনিয়র, অস্কারজয়ী গান ‘নাটু নাটু তে যাকে নাচতে দেখা গেছে সিনেমায়।

    rnrn

    সেই এনটিআরের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার জন্য বেশ তাপ পোহাতে হয়েছে বলিউডের উঠতি তারকা জাহ্নবীকে। তেলেগু সেই সিনেমায় সুযোগ পেতে রোজ নিয়ম করে নির্মাতা কোরাতালা শিবাকে মেসেজ পাঠাতেন তিনি।

    rnrn

    গত ৬ মার্চ নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে নতুন সিনেমার ঘোষণা করেন শ্রীদেবীকন্যা। ক্যাপশনে লেখেন— এটা অবশেষে ঘটছে। আমার প্রিয় জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার তর সইছে না।

    rnrn

    সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এ এনটিআরের সঙ্গে কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জাহ্নবী। ধড়ক অভিনেত্রী বলেন, আমি প্রতিদিন পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করি। আমি শুধু দিন গুনছি যে, কবে ছবির শুটিং শুরু হবে। জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করা স্বপ্ন ছিল। সম্প্রতি আবারও ‘আরআরআর’ দেখলাম। এনটিআর জুনিয়রের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের মধ্যে একটি হবে।

    rnrn

    নিজের স্বপ্নের কথা অকপটে জানান অভিনেত্রী। বলেন, জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার জন্য রীতিমতো প্রার্থনা করেছিলেন। অবশেষে তার স্বপ্ন সত্য হয়েছে।
    rnআমি মনেপ্রাণে চাইছিলাম এই কাজটা করতে। প্রচুর সাক্ষাৎকারে বলেছি, আমি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চাই।

    rnrn

     

    rnrn

    এনটিআরের অভিনয় জীবনের ৩০তম সিনেমা ‘এনটিআর ৩০’ পরিচালনা করছেন কোরাতলা শিবা। ২০১৬ সালে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় অভিনয়ের প্রায় সাত বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন অভিনেতা-পরিচালক। মার্চ মাসের শেষ থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    rnrn

    নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে নির্মাতাদের পছন্দের তালিকায় বেশ কয়েকজন অভিনেত্রী থাকলেও শেষ পর্যন্ত শ্রীদেবীকন্যাকেই চূড়ান্ত করা হয়।
    rn 

    বিনোদন ডেস্ক