Tag: বলিউড

  • কাজের জন্য এসব করতে পারব না: নার্গিস ফাখরি

    ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক নার্গিস ফাখরির। প্রথম ছবিতেই দর্শক সমাদৃত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এ অভিনেত্রী। তার পরে ‘ম্যায় তেরা হিরো’, ‘অজ়হর’-এর মতো ছবিতেও কাজ করেছেন নার্গিস। 

    rnrn

    প্রচারের আলোয় উঠে এলেও বলিউড থেকে কিছুটা হারিয়েই গেছেন নার্গিস। তবে তার হারিয়ে যাওয়ার পেছনে আসল কারণ জানালেন অভিনেত্রী। 

    rnrn

    রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ইমরান হাশমির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার পরও বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিতে পারেননি তিনি। সুযোগের অভাব, না কি সুযোগ পেয়েও কাজ করতে চাননি অভিনেত্রী?

    rnrn

    নার্গিসের উত্তর— ‘অনেকেই যোগ্যতমের ঊর্ধ্বতন নীতিতে বিশ্বাস করেন, কিন্তু আমি এমন মানুষ নই যে কাজের জন্য সব কিছু করতে প্রস্তুত। নিজের মানসিক শান্তির জন্য আমি তা করব না।’

    rnrn

    বলিউডে কি যৌন হেনস্তার সম্মুখীন হয়েছেন— এমন প্রশ্নে নার্গিস বলেন, ‘আমি সৌভাগ্যবতী যে, আমার সঙ্গে ভীষণ খারাপ কোনো কিছু ঘটেনি। তবে অনেকেই অনেক রকম ইঙ্গিত করেছিলেন। আমি নিজেকে এসবের থেকে দূরে রাখতেই পছন্দ করি। সে ক্ষেত্রে আমি সীমারেখা টানতে জানি।’

    rnrn

    গ্ল্যামার জগতে যৌন হেনস্তা নিয়ে এর আগেও মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। ‘মিটু’ কাণ্ডেও নাম জড়িয়েছে একাধিক নামি ছবি নির্মাতার। তাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী থেকে শুরু করে পর্দার পেছনে থাকা ছবির সঙ্গে যুক্ত নারীরাও।

    বিনোদন ডেস্ক

  • চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন এই বলিউড অভিনেত্রী

    ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

    rnrn

    ‘বিগ বস ৬’খ্যাত সানা একসময় চর্চায় থাকতেন তার খোলামেলা পোশাকের জন্য। তবে ১৫ বছরের অভিনয়জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা। সেই থেকে বোরকায় ঢেকে ফেলেছেন নিজেকে, কাটাচ্ছেন ভিন্ন জীবন।

    rnrn

    কেন নাম, খ্যাতি, অর্থের জীবন ছেড়ে দিলেন সানা? এক সাক্ষাৎকারে সব কথা খুলে বলেন তিনি। 

    rnrn

    সানা জানান, ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে অবসাদেও ডুবেছিলেন সানা। 

    rnrn

    তার কথায়, '২০১৯ সালে আমার স্বপ্নে একটা কবর দেখতাম। সেটি জ্বলছে, আগুনের হলকা উঠছে। দেখতাম আমিই শুয়ে রয়েছি সেই কবরে। এর পরই আমার মনে হয়, আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছেন। সেটি আমার শোনা উচিত।'

    rnrn

    ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

    rnrn

    তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। জানান, তিনি ভালো আছেন।

    বিনোদন ডেস্ক

  • পরিশ্রমের ফসল মাদাম তুসোতেও জমা করেছেন ঐশ্বরিয়া

    মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ইতিহাসে ৭২ জন সুন্দরী নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে আঙুলে গোনা কয়েকজনের নামই পাঠকের মনে থাকতে পারে। ভারতের পাঁচ সুন্দরীর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ঐশ্বরিয়া রাই। কম যাননি প্রিয়াংকা চোপড়াও। ভারতের অন্য তিন সুন্দরী রিটা ফারিয়া, ডায়ানা হেইডেন আর যুক্তামুখির নাম আলোচিত ছিল কিছুদিন। এরপর হাওয়া; কিন্তু অনন্য মিস ওয়ার্ল্ড হয়ে ওঠেন ঐশ্বরিয়া।

    rnrn

    ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পরার পর থেকেই ভারতের ঘরে ঘরে পরিচিতি পান ঐশ্বরিয়া। নিজেকে প্রমাণ করেন বলিউড চলচ্চিত্রের একজন অপরিহার্য অভিনেত্রী হিসাবে। উপহার দেন গুরু, যোধা আকবর, এনথিরানের মতো আইকনিক ছবিগুলো। বহু বিজ্ঞাপনের আকর্ষণীয় মডেল হয়ে সৌন্দর্যের প্রমাণ দিয়েছেন ২১ বছর বয়সে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হওয়া অ্যাশ। অভিনয় করেছেন ৪০টিরও বেশি চলচ্চিত্রে। বছরের পর বছর ধরে তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করেছেন ভারতীয় চলচ্চিত্রের।

    rnrn

    ঐশ্বরিয়ার জন্ম ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটকের ব্যাঙ্গালুরুতে। জন্মগতভাবেই বনেদি পরিবারের এ সুন্দরী নবম শ্রেণিতে পড়াকালীনই মডেল হয়েছিলেন বিজ্ঞাপনে। মিস ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার আগেই প্রতিষ্ঠিত হয়েছিলেন মডেল আইকন হিসাবে। বিশেষ করে ১৯৯৩ সালে আমির খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা পেপসির বিজ্ঞাপনটি নতুন পালক জুড়ে দিয়েছিল অ্যাশের ক্যারিয়ারে।

    rnrn

    ঐশ্বরিয়ার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু ১৯৯৭ সালে পরিচালক মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মধ্য দিয়ে। বলিউডে তার প্রথম ছবি ‘আওর পেয়ার হো গায়া’। তবে ব্যাপক পরিচিতি আসে সঞ্জয়লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ দিয়ে। এরপর বড় সাফল্য আসে বানসালির ‘দেবদাস’ ছবির মধ্য দিয়ে। এ ছবিতে পার্বতী রূপে ছিলেন অনবদ্য। 

    rnrn

    ভার্সেটাইল অভিনেত্রী হিসাবে নিজেকে তিনি প্রমাণ করলেন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘চোখের বালি’র বিনোদিনী হয়ে। এরপর প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন ‘রেইনকোট’, ‘জোশ’, ‘কুছ না কাহো’, ‘খাকি’ চলচ্চিত্রেও। ২০০৬ সালে জনপ্রিয় সিরিজ ধুম-এ এসে ভক্তদের তাক লাগিয়ে দেন অ্যাশ।

    rnrn

    প্রতিভার মূল্যায়ন পেয়েছেন একাধিকবার। ১৯৯৯ এবং ২০০২ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ এবং ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার। ‘মোহাব্বতে’ সিনেমার জন্য হয়েছেন সেরা ‘সহ-অভিনেত্রী’। ২০০৯ সালে তার অসামান্য অভিনয় দক্ষতার কারণে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী সম্মাননা অর্জন করেন।

    rnrn

    ঐশ্বরিয়া রাই প্রথম ভারতীয় হিসাবে ২০০৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরিতে ছিলেন। শ্বশুর অমিতাভ বচ্চনের পর তিনি ছিলেন মাদাম তুসোতে স্থান পাওয়া দ্বিতীয় ভারতীয়। 

    rnrn

    বিগ বি’র ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়ির ভাগ্নেদের কাছে নতুন নাম পেয়েছিলেন গুল্ল মামি। শরীর ঠিক রাখার ক্ষেত্রে কোনো ডায়েটিংয়ে বিশ্বাসী নন, খাবারের প্রতি দুর্বল অ্যাশ। তবে প্রক্রিয়াজাত খাবার একেবারে এড়িয়ে চলেন। গুরু চলচ্চিত্রে অভিনয়ের সময়ই অভিষেকের প্রেমে পড়েন ঐশ্বরিয়া। 

    rnrn

    আর তা প্রকাশ করেন ২০০৭ সালে, অপরাহ উইনফ্রের একটি শোতে। নিউইয়র্কে একটি সিনেমার শুটিংয়ের সময় তারা পরস্পর আংটি বদল করেছিলেন। ২০০৭ সালের ২০ এপ্রিল ঐশ্বরিয়া বিয়ে করেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। বিয়ের পর ঐশ্বরিয়ার নামের সঙ্গে বচ্চন যুক্ত হয়। ২০১১ সালে অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আরাধ্য। বর্তমানে স্বামী-সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন অ্যাশ।
    rn 

    সেলিম কামাল 

  • ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার রঙ ছড়ালেন কিয়ারা-সিদ্ধার্থ

    বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন ৭ ফেব্রুয়ারি। রাজস্থানের জয়সালমিরের সূর্যগড়ের ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ হোটেলে বিয়ের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

    rnrn

    ভ্যালেন্টাইন্স ডেতে প্রেম যেমন বাতাসে উড়ছে, তেমনে ওই নবদম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইলেও ভালোবাসার রঙে রঙিন। মঙ্গলবার তাদের ইনস্টাগ্রামে দেখা যায়- গায়েহলুদের ছবি শেয়ার করেছেন তারা।

    rnrn

    ছবিগুলোতে তাদের হলুদ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ছবিতে কিয়ারার দেখা মিলল সাদা রঙা লেহেঙ্গায়। সঙ্গে হলুদ নেটের দুপাট্টা। আর ম্যাচিং কানের দুলে মোহময়ী কিয়ারা। বউকে টেক্কা দিলেন সিদ্ধার্থও। হলুদ রঙা পাঠানি স্যুট আর কাশ্মিরী শালে পাওয়া গেল বরকে।

    rnrn

    কিয়ারা আদভানি ছবি ক্যাপশনে হিন্দি ভাষায় লিখেছেন, পেয়ার কা রং চাদা হ্যায় (ভালোবাসার রঙ ছড়িয়ে পড়েছে)। প্রতিটি ছবিতে নবদম্পতিকে বাঁধভাঙা হাসতে দেখা যায়।

    rnrn

    গত সপ্তাহেও তারা তাদের বিয়ের ছবিগুলো শেয়ার করেছিলেন। কিয়ারা ক্যাপশন দেন- ‘আব হামারি পারমানেন্ট বুকিং হোগায়া হ্যায়। আমাদের দাম্পত্য জীবনে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা চাই।’

    বিনোদন ডেস্ক

  • বচ্চন পরিবারের বিদ্যার দৌঁড় কতদূর?

    বলিউডের মানেই গ্লামার আর গ্লামার। বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। পোশাকে আশাকে আটসাট থাকলেও অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের বিদ্যার দৌঁড় খুব একটা না।

    rnrn

    ভারতের ঐতিহাসিক কাপুর পরিবারের অনেকেই আছেন যারা স্কুলের গণ্ডিই পার হতে পারেন নি। কাপুরদের কথা এলেই বচ্চনদের কথাও এসে যায়। বচ্চনরাও কি কাপুরদের মতই?  আসুন দেখে নেওয়া যাক বচ্চনদের পড়াশোনার দৌঁড় কত? হিন্দুস্তান টাইমসের খবরে উঠে এসেছে এ তথ্য।

    rnrn

    অমিতাভ থেকে জয়া, শ্বেতা বচ্চন হোক কি অভিষেক-ঐশ্বরিয়া, কোন তারকা কী করছেন তা নিয়ে উৎসাহ কম হয় না কখনও।

    rnrn

    বলিউডের শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে।  তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে পাশ করে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের করোরি মাল কলেজে। সেখান থেকে বিএসসি পাস কোর্স করেন তিনি।

    rnrn

    জয়া বচ্চন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েন। এরপর স্নাতক ডিগ্রি নেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে।

    rnrn

    অভিষেক বচ্চন প্রথমে মুম্বইয়ের বিখ্যাত যমুনাবাই নার্সারি স্কুলে পড়েছিলেন। এরপর বোম্বে স্কটিশ স্কুল ও  নিউ দিল্লির মডার্ন স্কুল লেখাপড়া করেন তিনি। সবশেষে সুইজারল্যান্ডের আইগলন কলেজ। সেখান থেকে বোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করতে যান। তবে সেখানে কোর্স না শেষ করেই দেশে ফিরে আসেন পরিবারের আর্থিক সমস্যার কারণে।

    rnrn

    বচ্চন পরিবারের ছেলেবউ হয়ে আসেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। মুম্বইয়ের আর্য বিদ্যামন্দির হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে জয়হিন্দ কলেজ ও মাটুঙ্গার ডিজি রূপারেল কলেজও পড়াশোনা করেন। এরপর রচনা সংসদ একাডেমি অফ  আর্কিটেকচারে ভর্তি হন। তবে মডেলিং করার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা।

    rnrn

    অমিতাভ কন্যা শ্বেতা যমুনাবাই নার্সারি স্কুলে পড়েন। সুইজারল্যান্ড থেকে স্কুলিং শেষ করে চলে যান বোস্টন বিশ্ববিদ্যালয়ে। সেখানে গ্র্যাজুয়েশন শেষ করেন। 

    বিনোদন ডেস্ক

  • যে ১০ বলিউড নায়িকার ভক্ত জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। এর ফলে দেশের গণ্ডি পেরিয়ে ভারতে এখন নিয়মিত মুখ এই অভিনেত্রী।

    rnrn

    শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার লাখ লাখ ভারতীয় ভক্ত। অন্যদের মতো তিনি অনুসরণ করেন দেশ-বিদেশের অভিনয় শিল্পীদের। জয়ার পছন্দের তালিকায় সবচেয়ে বেশি আছে বলিউড নায়িকারা। তিনি ১০ বলিউড নায়িকার ভক্ত।

    rnrn

    বিভিন্ন সময় জয়া জানিয়েছেন, বিদ্যা বালানের অভিনয় পছন্দ করেন। বলিউডের গুণী অভিনেত্রীদের মধ্যে একজন বিদ্যা। ‘কাহানি’, ‘পরিণীতা’খ্যাত এই অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন তিনি। আছেন ক্যাটরিনা কাইফ।

    rnrn

    ক্যারিয়ারের বয়স অনুসারে তার সমসাময়িক ক্যাটরিনা। শিল্পা শেঠি অভিনীত ‘বাজিগর’, ‘লাইফ ইন মেট্রো’সহ বেশ কিছু সিনেমা দেখা হয়েছে জয়ার। সেই অভিনেত্রীকে অনুসরণ করেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়াকে শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিত্বের নানা দিকের কারণেও পছন্দ করেন জয়া।

    rnrn

    ‘পাঠান’ দিয়ে আবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। তিনিও আছেন জয়ার পছন্দের তালিকায়। অভিনেত্রী সোনম কাপুর, পরিণীতি চোপড়া, আনুশকা শর্মা, তাপসী পান্নু, কাপুরকেও অনুসরণ করেন জয়া আহসান।

    বিনোদন ডেস্ক

  • পাত্র হিসেবে সালমানকে প্রত্যাখ্যান করেছিল যে নায়িকার বাবা

    বলিউডের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সালমান খানকে। এই জনপ্রিয় অভিনেতার একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। সেটা নিয়ে জোর জল্পনাও চলেছে। তারপরও সালমান খান ‘এলিজিবল ব্যাচেলর’ই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে মনের মতো কাউকে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি নায়কের? না পছন্দ হয়েছে তবে অপরপক্ষ থেকে ভালো রেসপন্স আসেনি তাই ব্যাচেলরের খড়গ কাটেনি এই তারকার। সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের।  

    rnrn

    একবার এক সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছিলেন সালমান। তিনি জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
    rnকে সেই নায়িকা? জবাব, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন এই তারকা।

    rnrn

    শুধু তাই নয়- ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে।  তবে বাস্তবে গড়ায়নি।

    rnrn

    বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি মিষ্টি মেয়ে। তাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন সালমান। এত কিছুর পরেও তৈরি হলো না সম্পর্ক? একটি শুটিংয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো বিয়ে করার জন্য ওর বাবাকে প্রস্তাবও দিয়েছি।

    rnrn

    তারপর কী হলো? এমন প্রশ্নে সালমান বলেন, জুইয়ের বাবা না বলেছিলেন। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

    rnrn

    সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।

    rnrn

    শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনো সিঙ্গেল তিনি।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!

    বলিউড জগতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি অন্যতম।  ‘ওম শান্তি ওম’ থেকে ‘পাঠান’ পর্যন্ত তাদের দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছে। 
    rnএদিকে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচার করতে তারা দুজনে একসঙ্গে নেমেছেন।  শুধু শাহরুখকে নিয়ে ত্বক বিষয়ক একটি টিপস ইনস্টাগ্রামে বৃহস্পতিবার পোস্ট করেছেন দীপিকা।  খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, শাহরুখকে কিছু স্কিন কেয়ার টিপস দিচ্ছেন দীপিকা।  এদিকে তাদের স্কিন কেয়ার নিয়ে মজাদার মন্তব্য করেছেন তাদের ভক্তরা।  দুজনে প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন তারপর, শাহরুখকে ‘হাইড্রেট’ দেওয়ার পরামর্শ দেন দীপিকা। 

    rnrn

    এমনকি শাহরুখকে প্রচুর পানি পান করতে বলেন দীপিকা।  এ নিয়ে শাহরুখ যথারীতি হাস্যরসাত্মক কৌতুক শুরু করে দেন।  শাহরুখ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রচুর পানি আছে আপনি তাতে যা খুশি মেশাতে পারেন।’

    rnrn

    শাহরুখ দীপিকাকে বলেন, ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কারণে তিনি ‘সতেজ সতেজ’ অনুভব করছেন।  দীপিকা তখন শাহরুখকে বলেন, অবশেষে একটি স্কিন কেয়ার রুটিন অনুসরণ করায় তার মেয়ে সুহানা খান খুশি হবেন। 

    rnrn

    ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এটা কোনো গোপন বিষয় নয়, যে আমি এই সু-পুরুষের সঙ্গে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম।  আমরা একসঙ্গে চারটি সিনেমা করেছি! একসঙ্গে ত্বকের যত্নের রুটিনটি সম্পূর্ণ মজা করার জন্য ছিল। 

    rnrn

    দীপিকা এবং শাহরুখের ভিডিও ভক্তদের বিস্মিত করেছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কত সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘কেবল ক্যামেরাতেই শাহরুখের ত্বকের যত্ন করতে পারেন দীপিকা।’

    rnrn

    ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকার বলিউডে আত্মপ্রকাশ হয়।  এ সিনেমার পর তারা দুজনে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং  ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন।  সর্বশেষ ‘পাঠান’ ছবিতে পুনরায় একসঙ্গে কাজ করেছেন তারা; যা বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।

    বিনোদন ডেস্ক

  • চমকে যাবেন শাহরুখের নীল ঘড়িটির দাম শুনলে

    বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান' ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর পাঠান নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। 

    rnrn

    ছবিটি মুক্তির পর থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এই ছবি। এক কথায় বলতে গেলে— রমরমা ব্যবসা করেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’।

    rnrn

    এদিকে সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখ ও দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানঘরে হাজির দীপিকা ও শাহরুখ খান। কিং খানকে রূপচর্চার পাঠ পড়ালেন দীপিকা। শেখালেন সর্বপ্রথম ক্লিনজিং মাস্ট। তার পর ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার পরবর্তী ধাপ দেখান দীপিকা। 

    rnrn

    জানা গেছে, 'পাঠান' ছবির প্রচারের ফাঁকেই এই ভিডিওটি শুট করা হয়েছে। তবে সেখানে দীপিকার রূপটান টিপসের পাশাপাশি নজর কেড়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের ঘড়ি।

    rnrn

    শাহরুখের হাতে থাকা নীল ঘড়িটির কথা উঠে আসে একটি বেনামি ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'ডায়েট সব্য'-তে। বহু অনুরাগীই কিং খানের ওই ঘড়িটি সম্পর্কে জানতে চান। 

    rnrn

    জানা যায়, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হলো— রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। 'ডায়েট সব্য'-র দেওয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪ কোটি ৯৮ লাখ রুপি। দাম শুনেই চোখ ছানাবড়া!

    rnrn

    বলিউড বাদশা অবশ্য মুম্বই শহরে বাদশার মতোই জীবনযাপন করেন। আর এ কারণেই তার পক্ষে এমন দামি ঘড়ি ব্যবহার করা সম্ভব।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বলিউড তারকাদের রাজকীয় বিয়েতে কত খরচ হয়?

    বলিউডে যেন বিয়ের মৌসুম চলছে। আর তারকাদের বিয়ে মানেই রাজকীয় আয়োজন। এ আয়োজনে হয় অসুস্থ প্রতিযোগিতা। কে কার থেকে বেশি জমকালো আয়োজন করতে পারেন। প্রত্যেকে একে অন্যকে টপকানোর চেষ্টা করা। শুধু তারকারাই এ প্রতিযোগিতা করেন না, তারকাদের অনুরাগীরাও একজনের বিয়ের আয়োজনের সঙ্গে অন্যজনের আয়োজনের তুলনা করেন। সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে যেন আলোচনায় নতুনমাত্রা যোগ হয়েছে।

    rnrn

    সিদ্ধার্থ-কিয়ারা
    rnমঙ্গলবার রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে সম্পন্ন হয় বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। তাদের বিয়ে উপলক্ষ্যে সূর্যগড় প্যালেসকে একটি বিলাসবহুল বুটিক হোটেলের রূপ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের জন্য নাকি জয়সলমেরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়, আর ভাড়া করা হয় ৭০টিরও বেশি গাড়ি।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই প্যালেসের একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি। এ ছাড়া অতিথিদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি দিনের খাবারের মেন্যুতেও ছিল বিশেষ চমক। শোনা যায়, ১০ দেশের ১০০-র বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেন্যুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে থাকবে জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু।

    rnrn

    ক্যাটরিনা-ভিকি
    rnবলিউডের আরেক জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এই জুটি সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে।
    rnজানা যায়, ৭০০ বছরের পুরনো এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুটের ভাড়া নেন, তার প্রতিদিনের ভাড়া প্রায় সাত লাখ রুপি। এ ছাড়া অতিথিদের জন্য ভাড়া নেওয়া হয় ১৫টি স্যুট। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাত চার লাখ রুপি। শুধু সাজসজ্জায় নয়; ক্যাটরিনা-ভিকির বিয়েতে ছিল এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। দেশ-বিদেশ থেকে আনা হয়েছিল খাবারের নানা সরঞ্জাম।

    rnrn

    ভিকি কৌশল যেহেতু পাঞ্জাবি, সে কারণে মেন্যুতে বিশেষ নজর দেওয়া হয় পাঞ্জাবি স্পেশাল খাবারে। অন্যদিকে ক্যাটরিনার আবদারে মেন্যুতে থাকছে নানা ধরনের আইসক্রিম ও মিষ্টি। এখানেই শেষ নয়, আনা হয় অস্ট্রেলিয়ান ফিঙ্গার লাইম, ছিল কাচোরি, দই বড়া, বিভিন্ন ধরনের চাট, পান, গোলগাপ্পা।

    rnrn

    প্রিয়াংকা-নিক
    rnবর্ণিল আয়োজনে বিয়ে করেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় নিক-প্রিয়াংকার।  জানা যায়, বিয়ের জন্য এই প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা-নিক। প্রাসাদে প্রতিদিন  প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছিল তাদের। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে বিয়ের নানা অনুষ্ঠান। এ সময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিয়াংকা ও নিক জোনাসের বন্ধুবান্ধব এবং সহকর্মীরা মিলে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিল।

    rnrn

     দীপিকা-রণবীর
    rnবলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বহুল আলোচিত বিয়েগুলোর একটি। রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে।  জানা যায়, এই রিসোর্টের ভাড়া ছিল ২ কোটি রুপি। এখানে এক সপ্তাহ ধরে চলে বিয়ের আয়োজন। এ ছাড়া ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ। দীপিকা-রণবীরের বিয়েতে বিভিন্ন ধরনের খাবারের তালিকায় ছিল চাইনিজ রেসিপি, নানা রকমের ভারতীয় রেসিপি ও মুখরোচক সব ডেজার্ট। ভারতীয় রেসিপির মধ্যে ছিল ভাত ও দোসাসহ বিভিন্ন খাবার। সেই সঙ্গে ছিল সুইজারল্যান্ডের বাবুচির্র তৈরি বিয়ের কেক।

    rnrn

    আনুশকা-বিরাট
    rnরাজকীয় বিয়ের তালিকায় আরও আছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের আয়োজন। এ জুটির বিয়ের আসর বসেছিল ইতালির প্রায় ৮০০ বছরের পুরনো শহর বোর্গো ফিনোসিয়েটোতে। তাদের বিয়েতে ইতালি ও ভারতের যেসব অনুষ্ঠান হয়েছিল,তাতে খরচ হয়েছিল ১০০ কোটি রুপিরও বেশি। শুধু বিয়ের আয়োজনই নয়;জানা যায় আনুশকার ওয়েডিং রিংয়েই নাকি খরচ হয়েছিল ১ কোটি রুপি। এ ছাড়া যে ভিলায় বিরুশকার বিয়ে হয়েছিল, তাতে প্রতিদিন ৬ লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ টাকা খরচ গুনতে হয়েছিল এ জুটিকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক