Tag: বলিউড

  • ফের ট্রলের শিকার কাজল

    বলিউড অভিনেত্রী কাজল তার মজাদার পোস্ট এবং ট্রলারদের প্রতিক্রিয়া জানানোর জন্য পরিচিত। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে তার প্রতিক্রিয়া একই রকম ছিল। ছবিতে ট্রলাররা তাকে জিজ্ঞাসা করেছেন তিনি কিভাবে ‘এত ফর্সা’ হয়েছেন এবং এটি মিস করা খুবই হাস্যকর।

    rnrn

    কাজল এ নিয়ে ফের ট্রলের শিকার হলেন। বুধবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবি নিয়ে ট্রলের শিকার হন এই অভিনেত্রী।  ছবিতে একজন তাকে জিজ্ঞাসা করেছেন তিনি কিভাবে ‘এত ফর্সা’ হয়েছেন এবং এটি মিস করা খুবই হাস্যকর।

    rnrn

    পরে এই অভিনেত্রী আরেকটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে তাকে মুখ-মণ্ডল আবৃত করা ও সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘যারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে এত ফর্সা হয়েছি- এর অবদান হ্যাশসানব্লকড হ্যাশএসপিফানবিটেএবলের।’ ছবিতে কাজলকে নীল টি-শার্ট পরা এবং ওই রঙের সঙ্গে মিল করে হ্যান্ডব্যাগ বহন করতে দেখা যায়। ছবিটি একটি দোকানে তোলা হয়েছে।

    rnrn

    ২০১৪ সালে ওই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল অস্ত্রোপচারে ত্বক ফর্সা করেছেন কিনা। জবাবে তিনি পিঙ্কভিলাকে বলেছিলেন, ‘আমি ত্বক সাদা করার কোনো সার্জারি করিনি। আমার জীবনের ১০ বছর সারাক্ষণ সূর্যের নিচে কাজ করছিলাম, যার কারণে আমার ত্বক বাদামি হয়ে গিয়েছিল। এখন আমি আর রোদে কাজ করি না। তাই আমি আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছি। এটি ত্বক সাদা করার সার্জারি নয়, এটি বাড়িতে থাকার সার্জারি।’

    rnrn

    গত বছরের ২২ অক্টোবর ট্রলের মুখে পড়েছিলেন কাজল। মার্কেট থেকে ব্যাগ হাতে ফুটপাতে পা রাখতেই এক পথশিশু এসে কাজলের কাছে টাকা চায়। কাজল ছোট মেয়েটির মাথায় হাত বোলাতে বোলাতে হাঁটতে থাকেন। একপর্যায়ে গাড়িতে উঠে যান। কিন্তু মেয়েটি গাড়ির দরজায় টোকা দিয়ে টাকা চাইতে থাকে। তারপর দরজা খুলে মেয়েটিকে কিছু অর্থ দেন তিনি। এরপর একটি ছোট ছেলে দরজার কাছে টোকা দিয়ে টাকা চাইতে থাকে; কিন্তু এবার আর টাকা না দিয়ে হাত নাড়িয়ে গাড়ি নিয়ে চলে যান কাজল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

    rnrn

    কাজল কেন ছেলেটিকে টাকা দিলেন না- তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী। একজন মন্তব্যের ঘরে গিয়ে লিখেছেন- ‘আপনি এত বিখ্যাত মানুষ। আর বাচ্চাদের ৫০-১০০ টাকাও দিতে পারেন না?’ অন্যজন আবার লিখেছেন- ‘আপনি এত গরিব যে, ছেলেটিকে ২০ টাকাও দিতে পারলেন না।’

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে কেন ‘সিংহী’ বললেন অভিষেক?

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। ৪৭ বছর পূর্ণ হলো তার।  ২০০৭ সালে সাবেক বিশ্ব সুন্দরী বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক।

    rnrn

    জন্মদিনে স্ত্রীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, ‘আমায় আত্মবিশ্বাসী করেছে আমার স্ত্রী। আগে আমার মধ্যে সেই মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে।’

    rnrn

    ঐশ্বরিয়া জীবনে আসার পর সব কিছু বদলে গিয়েছে অভিষেকের। এই বলিউড অভিনেতা আরও বলেন, আগে আমি কোনো কিছুতে থাকতাম না। দায়িত্ব নিতাম না কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে।

    rnrn

    নিজেকে দায়িত্ববান পুরুষ দাবি করে তিনি আরও বলেন, আমি স্ত্রীর খেয়াল রাখি, তার যত্নে নিজেকে সঁপে দিতে চাই। সাবেক এই বিশ্বসুন্দরীর চোখে আজও অভিষেক ‘রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত’ মানুষ। বিয়ের আগে ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ২০০৩ সালে ‘কুছ না কহো’ ছবিতে জুটিবদ্ধ হন তারা। বিয়ের পর একসঙ্গে মণি রত্নমের ‘রাবণ’ সিনেমায় অভিনয় করেছিলেন এই জুটি।

    rnrn

    তাদের জীবনে উপহার হয়ে এসেছে মেয়ে আরাধ্য। তার বয়স এখন ১১ বছর।

    rnrn

    প্রাইম ভিডিও সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ’-এর দ্বিতীয় সিজনে আবার ফিরেছেন অভিষেক। অন্যদিকে ঐশ্বরিয়া দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ছবির দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। সেটি মুক্তি পাবে কয়েক মাস পর।

    অনলাইন ডেস্ক

  • ক্যারিয়ারের শুরুতেই ‘আপত্তিকর’ শর্ত পেয়েছিলেন নয়নতারা

    মালায়ালম সিনেমা ‘মানসসিনাক্কারে’ দিয়ে ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা। 

    rnrn

    এরপর অল্প দিনেই তামিল, তেলুগু ও মালায়ালম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন এখন নয়নতারা। 

    rnrn

    তবে অভিনয় জীবনের শুরুটা মোটেও সুখকর ছিল না তার। সম্প্রতি তার একটি অভিযোগ সিনে দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নয়নতারা কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

    rnrn

    নয়নতারা জানান, সেটা তার অভিনয়জীবনের প্রথম দিকের ঘটনা। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে প্রযোজকের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছিল একটি ‘আপত্তিকর’ শর্ত। অভিনেত্রী সে শর্তে রাজি হননি, বরং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, নিজের অভিনয় প্রতিভার প্রতি আত্মবিশ্বাস ছিল নয়নতারার।

    rnrn

    সে ঘটনা এখন অতীত। তবে এত দিন পর বিষয়টি নিয়ে কথা বলার একটাই কারণ, নয়নতারা বোঝাতে চেয়েছেন, যদি কারও নিজের ওপর ভরসা থাকে, তাহলে কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। 

    rnrn

    বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় আরও আছেন বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

    বিনোদন ডেস্ক

  • এবার পাঠান নিয়ে বলিউডকেই একহাত নিলেন কঙ্গনা 

    বলিউড নায়িকা কঙ্গনা রানাউত কিছু বললেই বিতর্কের সৃষ্টি হয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করায় তার টুইটার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছিল এই অভিনেত্রীর। প্রায় ২০ মাস পর অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফের সমালোচনায় সরব হয়েছেন। এবার পাঠান সিনেমাকে ইঙ্গিত করে বলিউডকে বিষোদগার করেছেন তিনি। টুইটে লিখছেন— 'ছবি যেমনই হোক, টাকার অঙ্কই সব'। 

    rnrn

    এদিকে মুক্তি পেতেই ‘পাঠান’ জ্বরে কাবু গোটা ভারত। কলকাতা থেকে কানপুর শাহরুখভক্তরা প্রেক্ষাগৃহের সামনে হইচইয়ে মেতে ওঠেন দিনভর। ঠিক এ সময়ই ইনস্টাগ্রামে বোমা ফাটালেন কঙ্গনা। 

    rnrn

    ‘পাঠান’ ছবির দুর্দান্ত ওপেনিংয়ে ইঙ্গিত করে কঙ্গনা লিখলেন— বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছুই হয় না এখানে। যখনই কোনো সৃষ্টি বা রক্ত পানি করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝংকার। সিনেমা কতটা ভালো হলো, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? খুব করুণা হয়।

    rnrn

    এর আগে ২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছিল। তার প্রায় ২০ মাস পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পান তিনি। নিজগুণেই বলিউডের কন্ট্রোভার্সি কুইনের তকমা পেয়েছেন কঙ্গনা রানাউত। একাই প্রায় গোটা বলিউডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলে অনেকের বিরাগভাজন হয়েছেন। এ ছাড়া নানা উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে।  
    rn 

    বিনোদন ডেস্ক

  • বলিউডে কোন তারকার আসল নাম কী

    সিনেমাজগতে প্রবেশের পর অনেকেই আসল নাম পরিবর্তন করে চমকপ্রদ নতুন নাম রাখেন। সময়ের ব্যবধানে হারিয়ে যায় আসল নাম।

    ওম ভাটিয়াকে চেনেন কেউ? কিংবা অশ্বিনী শেঠিকে? অধিকাংশ ক্ষেত্রেই পাল্টা প্রশ্ন আসবে- এরা কে? তবে যদি এদের ছবি দেখানো হয়, তখন মুহূর্তেই চেনা হয়ে ধরা দেবেন তারা। সিনেমা নেমে তারা যে নাম নিয়েছেন, তাতে হারিয়ে গেছে তাদের পারিবারিক নাম। রুপালি জগতে নাম বদলের এমন ঘটনা হামেশাই ঘটে আসছে। বলিউডের এমনই কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন।

    সালমান খানের পারিবারিক নাম হল আব্দুর রশিদ সেলিম সালমান খান 


    যদি 'ভাইজান' বলেও ডাকা হয়, তাও সবাই ঠিকই বুঝে যাবেন বলা হচ্ছে সালমান খানের কথা। আবার অনেকে 'সাল্লু' বলেও ডাকেন। কিন্তু এই ভাইজান বা সালমানের পারিবারিক নাম হল ‘আব্দুর রশিদ সেলিম সালমান খান। খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খানের এই ছেলে বড় পর্দায় পা দেওয়ার আগে নামের সামনের অংশ ছেঁটে 'সালমান খান' অংশটি শুধু রাখেন।

    শিল্পা শেঠির আসল নাম অশ্বিনী শেঠি


    অভিনয়ের পাশাপাশি তিনি 'ধ্যান' করে বেশ নাম করেন বছর ছয়েক আগে। নিয়মকানুন মেনে চলেন ব্যক্তিগত জীবনেও। কিন্তু নাম বদলে ফেলেছেন তিনিও। আসলে কিন্তু শিল্পা শেঠি নন, তিনি অশ্বিনী শেঠি। তবে অশ্বিনীর চেয়ে শিল্পা নামটাই তার কাছে বেশি প্রিয়। কারণ তার মায়ের মতে নামটি অভিনেত্রীর সৌভাগ্য বয়ে আনবে।

    রাজীব হরি ওম ভাটিয়া সিনেমায় এসে হন অক্ষয় কুমার


    পারিবারিক নামের সঙ্গে একেবারেই মিল নেই অক্ষয় কুমারের। নব্বই দশকের অ্যাকশন হিরোর পারিবারিক নাম রাজীব হরি ওম ভাটিয়া। মাহামারির ধাক্কার পর বলিউডে টিকে থাকতে সম্প্রতি পারিশ্রমিক কমিয়েছেন তিনি।

    টাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি 


    তাবাসসুম ফাতিমা হাশমি বলিউডে টাবু নামেই স্বীকৃত। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা সতীশ কৌশিক পরিচালিত ‘প্রেম’। ক্যারিয়ারে সফল এই অভিনেত্রী ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’ সব সিনেমাতেই নিজেকে মেলে ধরেছেন। অফট্র্যাক সিনেমার পাশাপাশি ‘হেরাফেরি’, ‘বিবি নাম্বার ওয়ান’ দিয়ে টাবু প্রমাণ করেন বাণিজ্যিক ও কমেডিতেও তিনি সমান পারঙ্গম।

    কিয়ারা আদবানি ছিলেন আলিয়া আদবানি


    মায়ের কোলে শুয়ে বেবি ক্রিমের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আট মাস থেকেই অভিনয়ে যাত্রা শুরু হলো, তখন ছিলেন আলিয়া। অভিনয় এখনও চলছে, তবে হারিয়ে গেছে আলিয়া, জাজ্বল্যমান কিয়ারা আদবানি নামে। বলিউডের এই নায়িকার নাম বদলে অভিনেতা সালমান খানের হাত আছে বলে শোনা গেছে। কারণ কিয়ারা আদবানি যখন বলিউডে যাত্রা শুরু করেন, তত দিনে নিজের জায়গা করে ফেলেছেন মহেশ ভাটকন্যা আলিয়া ভাট।

    জয় হেমন্ত শ্রফ সিনেমায় এসে হয়েছেন টাইগার শ্রফ


    জ্যাকি শ্রফের ছেলে টাইগারের শ্রফের আসল নাম কিন্তু ‘টাইগার’ নয়। তার আসল নাম জয় হেমন্ত শ্রফ। জয় থেকে টাইগার হয়ে ওঠার পেছনে একটা গল্প আছে। হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে নাম পরিবর্তের কারণ খোলাসা করে বলেছিলেন, তিনি যখন খুব ছোট ছিলেন, বাসায় কেউ এলে তাকে কামড়ে দিতেন, নখ দিয়ে আঁচড়ে দিতেন। তাই তার মা–বাবা তাকে ‘টাইগার’ বলে ডাকা শুরু করেন। সেই থেকে হেমন্ত হয়ে উঠলেন টাইগার।

    প্রভাসের নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি 


    বাহুবলী খ্যাত প্রভাসের আসল নামটি বেশ খটোমটো, ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন প্রভাস। এই অভিনেতার বিষয়ে আরেকটি অবাক করা তথ্য হল, একবার বসেই ১৫ রকম বিরিয়ানি দিয়ে পেটপূজা করতেন প্রভাস!

    অনলাইন ডেস্ক

  • বলিউডে অভিষেক হচ্ছে রাবিনার মেয়ের

    আরও এক বলিউডের অভিনেত্রীর মেয়ে সিনেমা জগতে পা দিতে চলেছেন। রাবিনা টেন্ডনের মেয়ে রাশা অভিনেত্রীর খাতায় নাম লেখাতে চলেছেন। জানা গেছে, খুব শিগগির তিনি ডেবিউ করতে চলেছেন বলিউডে। 

    সূত্রের খবর অনুযায়ী, অভিষেক কাপুরের একটি ছবিতে তাকে দেখা যেতে চলেছে আগামী দিনে। এই বছরের গ্রীষ্মকালে ছবিটির শুটিং শুরু হবে।

    জানা গেছে, অভিষেক কাপুর তার আগামী ছবির জন্য রাশাকে সাইন করিয়েছেন। তবে কী গল্প, কোনো গল্পে দেখা যাবে তাকে সেসব জানা যায়নি। কিন্তু জানা গেছে অজয় দেবগনের ভাইপো অমন দেবগনকে দেখা যাবে এই ছবিতে রাশার বিপরীতে। 

    জানা গেছে, অজয়কেও এই ছবিতে দেখা যাবে। তিনি এই ছবিতে একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।

    অমনকে নিয়ে ইতোমধ্যে বলি পাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। এখন সব নজর পড়েছে রাশার দিকে। তার অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি কতটা সবার মন কাড়তে পারেন এখন সেটিই দেখার।

    বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে এই জুটি। দুই স্টার কিডের প্রথম ছবি কেমন হয় এখন সেটিই দেখার পালা।

    এই ছবির বিষয়ে ইন্ডাস্ট্রির একজন জানিয়েছেন, গত ১৫ বছর ধরে ভারতীয় সিনেমায় নিজের ছাপ ফেলেছেন অভিষেক। তার কাজ প্রশংসার যোগ্য। তার হাত ধরেই একাধিক তারকা পেয়েছে বলিউড। তিনিই খুঁজে খুঁজে নতুন ট্যালেন্টকে সবার সামনে নিয়ে এসেছেন। এদের মধ্যে বলা যায় সুশান্ত সিং রাজপুত, ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খান প্রমুখের কথা। তার ছবিতে প্রতিটি চরিত্রকে তিনি এত সুন্দর করে ফুটিয়ে তোলেন যে তা প্রশংসনীয়। এই খবরটা ভারতীয় ছবির জন্য সত্যি সুসংবাদ। ভালো ভাবনা।

    সূত্র: হিন্দুস্তান টামইস

    বিনোদন ডেস্ক

  • কোটিপতিদের বিয়ে করেছেন যেসব বলিউড নায়িকা

    স্বাভাবিকভাবেই অভিনেতা-অভিনেত্রীদের জীবন সাধারণ মানুষের চেয়ে অনেকটা ভিন্ন। তাদের লাইফস্টাইলও যথেষ্ট আলাদা। আর তাদের লাইফস্টাইল যে কাউকেই আকৃষ্ট করে। তাই অনেকেরই সুন্দরী নায়িকাদের বিয়ে করা শখ থাকে। তবে চাইলেই তো কোনো নায়িকাকে বিয়ে করা যায় না! 

    rnrn

    আর এর মূল কারণ তাদের বাড়তি কিছু চাওয়া-পাওয়া। তাই কখনো ধনী ব্যবসায়ী, আবার কখনো সহ-অভিনেতাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নায়িকা কোটিপতিদের সঙ্গে ঘর বেঁধেছেন—

    rnrn

    একসময়ের বলিউড মাতানো শিল্পা শেঠি বিয়ে করেছেন লন্ডনখ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। জানা গেছে, রাজ কুন্দ্রার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার। উপহার হিসেবে দ্বিতীয় স্ত্রী শিল্পাকে রাজ একটি বিলাসবহুল বাংলো দিয়েছেন, যেখানে ফ্ল্যাট থেকে শুরু করে অনেক বিলাসবহুল সামগ্রীও রয়েছে।

    rnrn

    বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী। সিদ্ধার্থ রায় কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান প্রযোজক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা প্রায়। ২০১২ সালে তাদের বিয়ে হয়।

    rnrn

    ১৯৯৫ সালে গোল্ডেন ক্যারিয়ার থেকে ব্রেক নিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেহতা গ্রুপের মালিক জয় মেহেতাকে বিয়ে করেছেন জুহি চাওলা। শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেও জয় মেহতার মালিকানা রয়েছে।

    rnrn

    বলিউডের বেশ কিছু সিনেমাতে অভিনয় করে ক্যারিয়ারে তেমনভাবে ডানা মেলে ধরতে পারেননি অসিন দক্ষিণী। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী রাহুলের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৪৫০ কোটি টাকা।

    rnrn

    বলিউডের অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ২০১৮ সালে লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। আনন্দের মোট সম্পত্তির পরিমাণ চার হাজার ৭৭৩ কোটি টাকা।

    বিনোদন ডেস্ক

  • বলিউড সিনেমার শুটিং শেষে নিজের অনুভূতি শেয়ার করলেন জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বলিউডের প্রথম সিনেমা ‘করক সিং’-এর শুটিং শেষ হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। গেল বছরের ৭ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

    সিনেমায় জয়ার সহশিল্পী চরিত্রে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

    শনিবার সিনেমাটির শুটিং শেষ হতেই নিজের ফেসবুক পেজে এর কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। সঙ্গে জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি।

    জয়া লিখেছেন— ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

    দুই বাংলার জনপ্রিয় এ তারকার কথায়— ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেক দিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

    ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার সিনেমা ‘করক সিং’। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

    বিনোদন ডেস্ক

  • বলিউড-হলিউড বন্ধুত্বের সেরা ৩জুটি 

    যুক্তরাষ্ট্রের চলচিত্র জগৎকে হলিউড আর ভারতের চলচিত্রকে বলা হয় বলিউড। ভৌগলিক দূরত্ব এবং দেশভিন্ন  হলেওপেশা একই অভিনেত্রীদের। সময়ের আবর্তনে হলিউডের অনেক অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গেবন্ধুত্ব গড়ে উঠেছে বলিউডের অনেকের। চলুন দেখে আসি ছবিতে…

    ঐশ্বরিয়া রাই ও ইভা লঙ্গারিয়া

    প্রিয়াঙ্কা চোপড়া-মেগান মার্কেল 

    আলিয়া ভাট-গাল গাডট

    অনলাইন ডেস্ক

  • ক্যানসারের চিকিৎসায় সঞ্জয়ের আপত্তি!

    বলিউডের জনপ্রিয় সুপারস্টার সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্তের বিষয়টি অনেক পুরোনো। সুস্থ হয়ে সিনেমায় ফিরেছেন সেটিও অনেক আগের কথা। তবে সম্প্রতি এ অভিনেতা ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ডাক্তাররা যখন তাকে ক্যানসার আক্রান্তের খবর দেন তখন পাশে পরিবারের কেউই ছিল না। 

    rnrn

    এমনকি নিজের স্ত্রীও না। বোন প্রিয়া তার সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন। ক্যানসারের নানা অভিজ্ঞতা শেয়ারের একপর্যায়ে সঞ্জয় বলেন, ‘আমি সিদ্ধান্ত নিই ক্যানসারের চিকিৎসা নেব না। আমার মা অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা গিয়েছেন। আমার বউ (রিচা শর্মা) মারা গিয়েছে ব্রেন ক্যানসারে। 

    rnrn

    আমার প্রথম কথা ছিল কেমোথেরাপি নেব না। যদি মরতেই হয় তাহলে এমনি মরব, কোনো চিকিৎসা নিয়ে কেন মরব!’ পরে কেন ক্যানসারের চিকিৎসা নিলেন? জানতে চাইলে সঞ্জয় বলেন, ‘চোখের সামনে পরিবার ও কাছের মানুষদের ভেঙে পড়তে দেখে ঠিক করি ক্যানসারের চিকিৎসা গ্রহণ করব। তার পর এক রাতে হঠাৎ ঠিক করলাম আমি যদি ভেঙে পড়ি, আমার পরিবার আমার কাছের মানুষরাও ভেঙে পডবে, অসুস্থ হয়ে পড়বে। আমাকে লড়তে হবে।’

    বিনোদন ডেস্ক