Home / Entertainment / ‘প্রিয় মানুষের সঙ্গে পাগল করা রাত’, শাহরুখের ছেলের সঙ্গে পার্টিতে নাইরা 

‘প্রিয় মানুষের সঙ্গে পাগল করা রাত’, শাহরুখের ছেলের সঙ্গে পার্টিতে নাইরা 

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এখন প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার ছোট পর্দার অভিনেত্রীদের সঙ্গে পার্টি করতে গিয়ে আলোচনায় এসেছেন। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।  

rnrn

টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ নাইরা ব্যানার্জি ও রশ্মি ওয়ালির সঙ্গে পার্টিতে দেখা মিলেছে আরিয়ানের। সেই পার্টির একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে নাইরা তাতে ক্যাপশন জুড়েছেন, প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত। 

rnrn

শুধু তাই নয়, আরিয়ানকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। কিন্তু কী কারণে? সে প্রশ্ন রাখছেন অনুরাগীরা।

rnrn

নাইরা তেলগু, মালায়ালাম, কন্নড় সিনেমায়ও কাজ করেছেন। ২০১৬ সালে সানি লিওন অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়। বলিউডের ‘আজহার’ সিনেমায় কাজ করেছেন সহকারী পরিচালক হিসাবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *