Tag: বলিউড

  • যে কারণে শাহরুখের সঙ্গে ১৬ বছর কথা বলেননি সানি দেওল

    শুধু হিরোইনরাই নয়, অনেক সময় হিরোরাও পরস্পরের বন্ধু হতে পারেন না। এর প্রধান কারণ হচ্ছে— একে অপরের প্রতি ঈর্ষা। এটা কেউ বলতে চায় না।
    rnতবে প্রকাশ্যে পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা সানি দেওল।

    rnrn

    একসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি-শাহরুখ। বলিউড বাদশার ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘ডর’, ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেতা। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক।
    rnআশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি। এর জন্য যশ চোপড়াকেই দায়ী করেন সানি।

    rnrn

    ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির।
    rnঅভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কমান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট ও অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তা হলে অন্য বিষয় কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল, তা হলে তো আমি কমান্ডোই নই।

    rnrn

    যদিও যশ চোপড়া অভিনেতার এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে ও অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি। তার কথায়, ‘শিগগিরই রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি। ’
    rnধর্মেন্দ্র পুত্র আরও যোগ করেন, ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনো কথা হয়নি (শাহরুখ-সানি)। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এমনি আমি সামাজিকভাবে খুব বেশি লোকজনের মিশি না। আমাদের আর দেখাই হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না।

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওলা অভিনীত ডর। ‘কিরণ’ (জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাকে স্টক করত— এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। সদ্য উদয় চোপড়া ফাঁস করেন, এই ছবির আসল ভাবনা এসেছিল হৃতিক রোশনের কাছ থেকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ওপর রাগ করে প্যান্ট ছিঁড়েন সানি, অতঃপর…

    শুধু হিরোইনরাই নয়, অনেক সময় হিরোরাও পরস্পরের বন্ধু হতে পারেন না। এর প্রধান কারণ হচ্ছে— একে অপরের প্রতি ঈর্ষা। এটা কেউ বলতে চায় না।তবে প্রকাশ্যে পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা সানি দেওল।
    rnএকসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি-শাহরুখ।

    rnrn

    বলিউড বাদশার ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘ডর’, ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেতা। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক।
    rnআশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি। এর জন্য যশ চোপড়াকেই দায়ী করেন সানি।

    rnrn

    ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির।

    rnrn

    অভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কমান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট ও অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তা হলে অন্য বিষয় কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল, তা হলে তো আমি কমান্ডোই নই।

    rnrn

    যদিও যশ চোপড়া অভিনেতার এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে ও অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি। তার কথায়, ‘শিগগিরই রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি। ’

    rnrn

    ধর্মেন্দ্র পুত্র আরও যোগ করেন, ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনো কথা হয়নি (শাহরুখ-সানি)। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এমনি আমি সামাজিকভাবে খুব বেশি লোকজনের মিশি না। আমাদের আর দেখাই হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না।

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওলা অভিনীত ডর। ‘কিরণ’ (জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাকে স্টক করত— এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। সদ্য উদয় চোপড়া ফাঁস করেন, এই ছবির আসল ভাবনা এসেছিল হৃতিক রোশনের কাছ থেকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘অসম্ভব’ প্রেমে শহিদ-কৃতি

    বলিউড অভিনেতা শহিদ কাপুর ও কৃতি শ্যানন প্রথমবারের মতো জুটি বেঁধে যে সিনেমার কাজ শুরু করেছিলেন গত বছর, সেই কাজ শেষ হয়েছে।

    rnrn

    ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমাদের অসম্ভব প্রেমের গল্পের মোড়ক উন্মোচন করছি। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে।
    rnঅমিত যোশী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং লক্ষণ উতেকার।

    rnrn

    গল্পের নায়িকা একজন রোবট। তাকে পরিচালনা করবেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা শহিদ।গল্পে দেখান হয়েছে, রোবটের সফটওয়্যারের সমস্যা দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে রোবটটি একের পর এক অপরাধে জড়িয়ে পড়বে। আর রোবটটি সামলাতে না পারায় সব দোষ গিয়ে পড়বে শহিদ কাপুরের ওপর।

    rnrn

    শহিদকে সর্বশেষ দেখা যায় ওয়েব সিরিজ ‘ফারজি’ ক্রাইম থ্রিলারে। ‘ফারজি’র আগে শহিদের স্পোর্টস ড্রামা সিরিজ ‘জার্সি’ জনপ্রিয় হয়। ওই তেলেগু সিনেমায় শহিদ ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছিলেন।

    rnrn

    কিছু দিন আগে মুক্তি পায় কৃতি শ্যাননের সিনেমা ‘শেহজাদা’, ওই ছবিতে তার নায়ক ছিলেন কার্তিক আরিয়ান। এর আগে কাজ করেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’ সিনেমায়।
    rnআগামীতে এই নায়িকাকে টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’ এবং দক্ষিণী তারকা প্রভাস ও বলিউডের সাইফ আলি খানের সঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমাতেও দেখা যাবে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • হানিমুনে যে কারণে স্বামীকে ছেড়ে চলে আসেন বলিউড অভিনেত্রী

    বলিউড ছাড়াও কন্নড়, মালয়ালাম, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি— এমনকি ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা গেছে রম্ভাকে। ছোটপর্দাতেও কাজ করেছেন তিনি। নববইয়ের দশক থেকে শুরু করে প্রায় তিন দশক অভিনয় করে গেছেন রম্ভা। ২০১০ সালে কানাডার এক ব্যবসায়ী ইন্দ্রকুমার পাঠমনথনকে বিয়ে করেন তিনি।

    rnrn

    কিন্তু বিয়ের পর রম্ভার মাথায় বাজ ভেঙে পড়ে। হানিমুনে বিদেশে ঘুরতে গিয়েছিলেন রম্ভা ও ইন্দ্রকুমার। ঘুরতে গিয়েই রম্ভা জানতে পারেন যে, ইন্দ্রকুমার আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ না দিয়েই রম্ভাকে বিয়ে করেন তিনি।

    rnrn

    সত্যি জানার পর আর ইন্দ্রকুমারের সঙ্গে এক ছাদের তলায় থাকেননি রম্ভা। হানিমুন শেষ না করেই নিজের বাড়িতে ফিরে যান অভিনেত্রী।

    rnrn

    যত দিন না পর্যন্ত ইন্দ্রকুমার তার প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিচ্ছেন, তত দিন রম্ভা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, ইন্দ্রকুমারকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রম্ভা। কিন্তু অভিনেত্রী পরে এ প্রসঙ্গে জানান যে, ইন্দ্রকুমারকে কোনো দিনই বিচ্ছেদ দিতে চাননি তিনি।

    rnrn

    বিয়ে করার পর বড়পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন রম্ভা। ছোটপর্দার বিভিন্ন রিয়ালিটি শোয়ে কখনো অতিথি শিল্পী হিসাবে, কখনোবা বিচারকের আসনে দেখা গেছে তাকে।

    rnrn

    দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন ৪৬ বছর বয়সি রম্ভা। অভিনয়জগত থেকে দূরে থাকলেও তার অনুরাগীর সংখ্যা কোনো অংশে কমেনি।

    বিনোদন ডেস্ক

  • সমালোচকদের এক হাত নিলেন কারিনা কাপুর

    বলিউডের সফল অভিনেত্রী, অন্যদিকে তারকা-পত্নী এবং দুই সন্তানের মা। পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগতজীবন কীভাবে ব্যালেন্স করে চলতে হয়, সেই জাদুমন্ত্র জানেন কারিনা কাপুর খান।

    rnrn

    বছরখানেক আগেই রেডিও শোর সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। কারিনা সঞ্চালিত ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শুরু থেকেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই রেডিও টকশোর ৪ নম্বর সিজন চলছে।

    rnrn

    বলিউডের বহু তারকাই শামিল হন কারিনার অনুষ্ঠানে। কাপুর ও খান পরিবারের অধিকাংশ সদস্যই কারিনার শোর অংশ হয়েছেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি।
    rnসমালোচকরা বলেছিলেন, কারিনা তো শুধু পরিবার আর বন্ধুদেরই শোতে আমন্ত্রণ জানায়। চলতি সিজনেও কারিনার চাচাত ভাই রণবীর অতিথি হিসাবে হাজির ছিলেন।

    rnrn

    এর আগে স্বামী সাইফ, শাশুড়ি শর্মিলা ঠাকুর, ননদ সোহা আলি খান, নন্দাই কুনাল খেমু থেকে দিদি কারিশমা কাপুর, বেস্ট ফ্রেন্ড মালাইকা অরোরা, অমৃতা অরোরারা কারিনার শোর অতিথি হিসাবে উপস্থিত আছেন।

    rnrn

    তা হলে কারিনা কি অন্য সেলিব্রিটিদের ইচ্ছাকৃতভাবেই শোতে ডাকেন না? নাকি চেনা-পরিচিতের বাইরে কেউ কারিনার শোতে আসতে চান না?

    rnrn

    এই কটাক্ষ নিয়ে অভিনেত্রী সোজা জবাব দিয়েছেন, আসলে আপনারাই আমার পরিবার এবং বন্ধুদের নিয়ে হাজারও বিষয় জানতে চান। লোকজন চায় আমাদের কথাবার্তা শুনতে, একসঙ্গে দেখতে। তাদের মনে অনেক প্রশ্ন— যে আমাদের মধ্যে বাস্তবজীবনে কী ধরনের কথাবার্তা হয়। আপনারাই তো চান শুনতে আমার পরিবার-বন্ধুদের মতামত।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বুড়ো বয়সেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান যে নায়িকা

    বলিউড তারকা শাহরুখ-কাজল জুটির মতোই শাহরুখ-রানী মুখার্জি জুটিও কিন্তু কম জনপ্রিয় নয়। কুছ কুছ হোতা হ্যায় থেকেই এ জুটি হিট। এবার নিজেদের জুটি প্রসঙ্গে কী বললেন রানী?
    rnকিছু দিন আগেই মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর রানী মুখার্জি অভিনীত এই ছবি বরাবরের মতোই সবার মন কেড়েছে। এক বাঙালি মায়ের লড়াইকে অনবদ্য রূপে ফুটিয়ে তুলেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করেছেন শাহরুখ খান। এ অভিনেত্রী ছবিতে অভিনয় করার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন। এই ছবিতে তার সঙ্গে দর্শকরা হেসেছেন এবং কেঁদেছেন।
    rnকেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন এ অভিনেত্রীর অভিনয় দেখে। বলেছেন— এটাই তার ক্যারিয়ারে সেরা সাফল্য। আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এ ছবি মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানী মুখার্জি।
    rnসম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান কিনা। উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান লেখকরা (স্ক্রিপ্ট রাইটাররা) যেন একটা পরিণত প্রেমের গল্প আনেন তাদের কাছে। আর সেই গল্পে তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করতে চান।
    rnএদিকে রানী ও শাহরুখ একসঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। কুছ কুছ হোতা হ্যায়, চলতে চলতে, কভি আলবিদা না কেহ না, ইত্যাদির মতো জনপ্রিয় ছবি এ জুটি উপহার দিয়েছেন দর্শকদের।
    rnদর্শকদের কাছে এখনো এই জুটি হিট এবং জনপ্রিয় এটা বলতে দ্বিধা নেই। অন্যদিকে রানী মুখার্জি নিজেও সহকর্মীদের তালিকায় ওপরের দিকে শাহরুখকে রেখেছেন বলে ধারণা করা হয়।  
    rnএ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ৮০ বছরে পৌঁছবেন আর শাহরুখ ৯৫-এ তখনো যেন তারা পর্দায় রোম্যান্স করতে পারেন। অভিনেত্রীর কোথায়— আমি ৮০ বছর বয়স পর্যন্ত শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে চাই। যখন ওর ৯৫ বছর বয়স হবে। একই সঙ্গে তিনি বলেন, আমি সুন্দর এবং ম্যাচিওর প্রেম কাহিনি করতে চাই শাহরুখের সঙ্গে।

    rnrn

     

    যুগান্তর ডেস্ক

  • করণ-প্রিয়াঙ্কার রেষারেষি কি আসলেই গুঞ্জন?

    বলিউডে গুঞ্জন উঠেছিল নির্মাতা করণ জোহরের কারণেই বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সম্প্রতি দেশে ফিরতেই প্রিয়াঙ্কাকে দেখা গেল অন্য রূপে।

    rnrn

    টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার নীতা মুকেশ আম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে স্বামী নিক জোনাসকে সঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে করণ জোহরকে দেখতে পেয়েই জড়িয়ে ধরেন অভিনেত্রী। একে অন্যের হাত ধরে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

    rnrn

    সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের গুঞ্জনে গুড়ে বালি পড়ে। একজন লিখেছেন ‘ইনিই নাকি সেই ব্যক্তি, যিনি প্রিয়াঙ্কার বলিউড করিয়ার নষ্ট করেছেন। আরেকজন লিখেছেন, এত এক্কেবারেই পল্টি!

    rnrn

    কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, আপনাকেও খেলতে শিখতে হবে, নইলে অন্যরা আপনাকে চিবিয়ে থু করে ফেলে দেবে।

    rnrn

    শুক্রবারের ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, রণবীর সিংসহ বলিউডের আরও অনেক তারকা। 

    rnrn

    এদিকে কিছুদিন আগে এক পডকাস্টে প্রিয়াঙ্কা কেন বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান, তার কারণ প্রকাশ করেছিলেন।

    rnrn

    আমেরিকান অভিনেতা ড্যাক্স শেফার্ডের ‘আর্মচেয়ার’ পডকাস্টে এসে প্রিয়াঙ্কা বলেন, ইন্ডাস্ট্রিতে (বলিউড) আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে সিনেমায় নেওয়া হচ্ছিল না। আমার অভিনয় হয় না, এমনটা বলা হচ্ছিল।

    rnrn

    এই রাজনীতিতে আমি ভীষণ তিক্ত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, একটা বিরতি নিই।

    rnrn

    যদিও অভিনেত্রী কারও নাম নির্দিষ্ট করে বলেননি। তার তারপরই অভিনেত্রী কাঙ্গনা রানাউত নির্মাতা করণ জোহরকে ইঙ্গিত করে টুইট করেন। তাতে তিনি লেখেন, কারোরই বুঝতে বাকি নেই প্রিয়াঙ্কা কার কথা বলছেন। কারণ প্রিয়াঙ্কা শাহরুখ ঘনিষ্ঠ হতেই করণ তাকে দেশছাড়া করেন।

    বিনোদন ডেস্ক

  • ফুটবল কোচ অজয় দেবগন!

    বলিউড সুপারস্টার অজয় দেবগন। বিভিন্ন চরিত্রে নিজকে উপস্থাপন করেছেন ক্যারিয়ারের শুরু থেকে। সব চরিত্র যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে বিষয়টি এমন নয়। তবে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন এ অভিনেতা। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘ভোলার’ মুক্তির দিনেই প্রকাশ্যে এলো ‘ময়দান’ নামে তার একটি সিনেমার প্রথম টিজার। 

    rnrn

    গত ৩০ মার্চ মুক্তি পায় অমিত শর্মা পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার টিজার। এ সিনেমাটি এমন একজন নায়ককের গল্প যেটি সৈয়দ আবদুল রহিমের সত্যিকারের গল্প, যিনি ভারতের ফুটবল খেলার ইতিহাসে এমন রেকর্ড গড়েছিলেন, যা ৬০ বছর পরেও দর্শকদের অবাক করে দেয়। গল্পে ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে অজয়কে। 

    rnrn

    ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় বলেন, ‘এটি একটি ক্রীড়া প্রশিক্ষকের গল্প, খেলাধুলাই যে গল্পের পটভূমি। এটি আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রিয় মণি, গজরাজ রাওসহ বাঙালি অভিনেতা রুদ্র নীল ঘোষ। সিনেমাটি ২৩ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    আনন্দনগর ডেস্ক

  • কাইলি-সেলেনাদের টপকালেন প্রিয়াংকা!

    বলিউডের পাট চুকিয়ে হলিউড কাঁপাচ্ছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। অভিনয়ের পাশাপাশি লেখক ও উদ্যোক্তা হিসেবেও হচ্ছেন জনপ্রিয়। এবার ২০২৩ সালে তারকাদের বিউটি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বিত্তশালী ব্র্যান্ডের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়াংকা চোপড়ার হেয়ার কেয়ার ব্র্যান্ড। 

    rnrn

    তারকাদের বিউটি ব্র্যান্ডগুলোর বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বিউটি কমপেরিজন প্ল্যাটফরম কসমেটিফাই। 
    rnসেখানে তালিকায় প্রথম স্থানে আছে বিখ্যাত পপতারকা ও অভিনেত্রী রিয়ানার বিউটি কোম্পানি। তার মালিকানাধীন ব্র্যান্ড ফেন্টি বিউটির বার্ষিক আয়ের পরিমাণ ৪৭৭.২ মিলিয়ন পাউন্ড। আর ৪২৯.৯ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়াংকার হেয়ার কেয়ার বিউটি ব্র্যান্ড।

    rnrn

    অন্যদিকে ৩০১.৪ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে তৃতীয় অবস্থানে আছে কাইলি জেনারের বিউটি ব্র্যান্ড কাইলি কসমেটিকস। আর তালিকার চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের 'আরইএম বিউটি' ও সেলেনা গোমেজের মালিকানাধীন 'রেয়ার বিউটি' ব্র্যান্ড।

    rnrn

    তালিকা সম্পর্কে কসমেটিফাই জানিয়েছে, একটি ব্র্যান্ডের সাফল্য পরিমাপ করার অনেক উপায় আছে। কিন্তু আয় দিয়ে তুলনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা সবচেয়ে তারকাদের বিউটি ব্র্যান্ডগুলোকে তাদের সাম্প্রতিক বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে একসঙ্গে তালিকা করা হয়েছে।

    rnrn

    ২০২২ সালে যাত্রা শুরু হয় প্রিয়াংকা চোপড়ার 'হেয়ার কেয়ার' ব্র্যান্ডটি। গত বছর বিউটি ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়ে ভোগ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন 'মিস ওয়ার্ল্ড' বিজয়ী এ অভিনেত্রী।

    rnrn

    প্রিয়াংকা বলেন, আমি সম্প্রতি বিউটি ও বিনোদন ইন্ডাস্ট্রি— উভয় ব্যবসাতেই নেমেছি। এটি আমাকে একদিকে স্টাইলিস্টের চেয়ারে বসিয়েছে এবং অপরদিকে পণ্য ব্যবহারের মধ্যে পার্থক্য শিখিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • রাঘবের সঙ্গে বিয়ের গুঞ্জন, লাজুক পরিণীতির জবাব

    প্রথম দেখা মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয়। দ্বিতীয়বার ফের একসঙ্গে দেখা যায় আরও একটি অনুষ্ঠানে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তার পর থেকেই শুরু প্রেমের গুঞ্জন।  

    rnrn

    এদিকে মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব অরোরার টুইটে প্রায় হইচই পড়ে গেছে। তার পর থেকে পরিণীতি ও রাঘবের জন্য একের পর এক শুভেচ্ছাবার্তা।  শুরু হয় নতুন জল্পনা, সবাই প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগদান সারা। বাকি চার হাত এক হওয়া।

    rnrn

    এসব জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই আলোকচিত্রীদের মুখোমুখি পরিণীতি। অভিনেত্রীকে সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দেন আলোকচিত্রীরা।

    rnrn

    বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একের পর এক প্রশ্ন— ‘ম্যাম যেটা শুনছি সেটা কি সত্যি’, ‘ম্যাম কবে বিয়ে’, ‘পরি ম্যাম, রাঘব স্যারের ব্যাপারে কিছু বলুন’— নানা প্রশ্ন। একটাও জবাব দেননি। যতই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ততই লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী।

    rnrn

    গাড়িতে ওঠার সময় বলেন, ‘হুমমম’। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরই নাকি রেস্তোরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন যুগল।

    বিনোদন ডেস্ক