Tag: পূজা চেরি

  • এই উপহার ভালোবাসার: পূজা চেরি

    পূজা চেরি অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন’, মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’। তার অভিনীত ‘লিপস্টিক’ ছবির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। এ সিনেমার পরিচালক কামরুজ্জামান রোমান। এ পরিচালকের ‘দরদিয়া’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তার বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা এটি।

    ‘দরদিয়া’ সিনেমার গল্প নিয়ে পূজা চেরি বলেন, এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা না, আসলেই একেবারে ভিন্ন এক কাহিনি।

    তিনি বলেন, ‘দরদিয়া’ রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনিতে। গল্পের প্রেমে পড়েই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।

    নায়ক আদর আজাদকে নিয়ে পূজা চেরি বলেন, আমরা একসঙ্গে ৩টি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। 

    পূজা চেরি দুর্গাপূজার দশমী উদযাপন করেছেন বনানী পূজামণ্ডপে। 

    তিনি বলেন, এবার পূজা উপলক্ষে পরিবারের লোকদের কাছে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার কাছে এসব উপহার ভালোবাসার। বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সব মিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো। 
     

    বিনোদন ডেস্ক

  • নতুন সিনেমায় জুটি আদর-পূজা চেরি

    ‘নাকফুল’ সিনেমায় আদর আজাদ ও পূজা চেরি জুটির যাত্রা শুরু হয়। ‘লিপস্টিক’ সিনেমায়ও জুটি এ দুজনই। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। এরই মধ্যে একই নির্মাতার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আদর ও পূজা চেরি। 

    গত রোববার নতুন সিনেমা ‘দরদিয়া’য় পূজা ও আদর আজাদ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। 

    পূজা চেরি বলেন, লিপস্টিক শেষ হতে কয়েক দিনের শুটিং বাকি রয়েছে। এর আগেই এই পরিচালকের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। লিপস্টিকের পর এই সিনেমার গল্প শুনেও মুগ্ধ হয়ে গেছি। তাই বিনাবাক্যে সিনেমায় অভিনয় করতে রাজি হয়ে যাই।

    যে সিনেমার গল্প নায়িকাকে মুগ্ধ করল, আসলে সে গল্প নিয়ে কিছুই জানাতে চাইলেন না পূজা। শুধু জানালেন, আপাতত কিছু বলব না। শুধু বলব, নাইনটিজের প্লট নিয়ে নির্মিত হবে দরদিয়া। একটি বিয়োগান্তক প্রেমের ছবি হবে। যে গল্পে প্রেম, বিরহ, পাওয়া-না পাওয়ার আক্ষেপ থাকবে। থাকবে পরিচ্ছন্ন এক প্রেমের চিত্রায়ণ।

    পূজা চেরির সঙ্গে সহমত পোষণ করেন নায়ক আদর আজাদ। তিনিও জানালেন, দরদিয়া তৈরি হবে রোমন্টিক ট্র্যাজেডি গল্পে। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে দরদিয়ার শুটিং। 

    পরিচালক জানান, ঢাকার বাইরে হবে সিনেমাটির শুটিং। এদিকে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি রয়েছে। এই সিনেমাও নতুন বছরে মুক্তির পকিল্পনা রয়েছে বলে জানা গেছে। 

    অন্যদিকে আদর আজাদ অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘যন্ত্রণা’ নামে ছবিটি ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।
     

    বিনোদন ডেস্ক

  • গ্রামে অনেক মেয়ের জীবনেই এমন ঘটনা আছে: পূজা চেরি

    গ্রামের এক কিশোরীর নায়িকা হওয়ার স্বপ্ন, সেই কারণে ঢাকায় আসে। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। ‘লিপস্টিক’ সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

    rnrn

    বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা পূজা চেরি ‘নাকফুল’ ও ‘মাসুদ রানা’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন।

    rnrn

    পূজা চেরি বলেন, শুটিং শেষপর্যায়ে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এ সিনেমার কাজ শেষ। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। আমার অভিনীত বুচি চরিত্রটি ঠিক তেমনই। 

    rnrn

    নায়িকা আরও বলেন, চরিত্রটি সত্যিই দারুণ। আমরা যারা এ সিনেমায় কাজ করছি তারা সবাই মন দিয়ে কাজ করেছি। মুক্তি পেলে সবাই সেটা বুঝতে পারবে।

    বিনোদন ডেস্ক

  • গ্রামের কিশোরী বুচি সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত

    গ্রামের কিশোরী বুচি। সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত। বুচির স্বপ্ন নায়িকা হবে। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। ঘরে আয়নার সামনে শাকিব খান, জায়েদ খান, বাপ্পীসহ প্রিয় নায়কদের ছবি সাঁটিয়ে রেখেছে সে।

    rnrn

    বুচি একদিন জানতে পারে, ওই এলাকায় নায়ক জায়েদ খান ও নায়িকা নিঝুম রুবিনা শুটিং করতে আসছেন। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য শুটিং স্পটে ছুটে যায় বুচি। কিন্তু নিরাপত্তাকর্মীদের কারণে কাছে যেতে পারে না- এটি লিপিস্টিক সিনেমার গল্প। বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।

    rnrn

    পূজা চেরি বলেন, এটি তো সিনেমার গল্প। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমনই একটি চরিত্র।

    rnrn

    পূজা চেরি বলেন, একদিন এভাবেই বুচিও শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে।

    rnrn

    এ সিনেমার গল্পের একাংশে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র। এ বিষয়ে জায়েদ খান বলেন, এটি একটি সম্মানের চরিত্র। বড় বাজেটের একটি সিনেমায় বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। এর গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে আমাকে। 

    rnrn

    ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় রোববার থেকে সিনেমার এই অংশের শুটিং শুরু হয়েছে। জায়েদ খান জানান, আগামীকাল পর্যন্ত তার অংশের শুটিং হবে।

    rnrn

    ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখেছেন পূজা চেরি

    প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন পূজা চেরি। ছবির নাম ‘লিপস্টিক’। ৩-৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। 

    rnrn

    পূজা চেরির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'জ্বিন'। তার পর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এ নায়িকার। এখন মুক্তির অপেক্ষায় 'নাকফুল' নামের একটি সিনেমা।

    rnrn

    অভিনয় নিয়ে পূজা চেরি বলেন, কিছু দিন থেকে লিপস্টিক সিনেমার শুটিং শুরু করেছি। এর গল্প দারুণভাবে মোহিত করেছে। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান ভাই। এ সিনেমায় দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।

    rnrn

    তিনি আরও বলেন, কিছু দিন আগে আমার মাকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলাম। সেখানে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখেছি। তার কারণ, আমি যাওয়ার কয়েক দিন পর সেখানে সিনেমাটি মুক্তি পায়।

    rnrn

    প্রিয়তমা দেখে খুব আনন্দ হয়েছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের, যোগ করেন তিনি।

    বিনোদন প্রতিবেদন

  • ‘আমার এখন যে বয়স, তাতে….’

    ‘লিপস্টিক’ এর শুটিংয়ে ব্যস্ত পূজা চেরি। এ সিনেমায় পূজা দুই রূপে হাজির হবেন। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। 

    এ বছর ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পায়। এর দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী।

    বুধবার পূজা চেরি বলেন, বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝে ওয়েব ফিল্ম ‘পরী’ করেছিলাম; কিন্তু প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি। সে রকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। 

    পূজা বলেন, আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। তাই কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।

    শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন-২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালোলাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।

    ‘লিপস্টিক’ এর পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ১৩ আগস্ট থেকে সাভারে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

    ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এর আগে ‘নোলক’ সিনেমাতেও জুটি হয়েছেন তারা। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

    সহশিল্পী আদরের প্রশংসা করে পূজা বলেন, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে জোভানের সঙ্গে কেন ৫ দিন কথা বলেননি পূজা চেরি?

    ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ আড্ডার আয়োজন করা হয় বিভিন্ন মাধ্যমে। এরই ধারাবাহিকতায় টেলিভিশনগুলোও তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে থাকে।

    rnrn

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানে তারা কাজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন।  

    rnrn

    এ সময় পূজা চেরি বলেন, একটি শুটিংয়ে পাঁচ দিন গিয়েও পাঁচ দিনই কথা হয়নি জোভানের সঙ্গে। কারণ হিসেবে তিনি বলেন, কীভাবে শুরু করব, কী দিয়ে শুরু করব বুঝতেই পারিনি। কারণ এটি তার সঙ্গে প্রথম কাজ ছিল আমার। এর আগে কখনো তার সঙ্গে কোনো দিন কোনো কাজ করা হয়নি। এ জন্য তার সঙ্গে কথা বলতে নিজেকে বিব্রত লাগছিল।

    rnrn

    পূজা বলেন, সে (জোভান) পারত আমাকে ফ্রি করে নিতে। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমাকে প্রথমে ফ্রি করে নেয়। কিন্তু জোভান সেটি করেনি এ জন্য এমনটি ঘটেছিল।

    rnrn

    শুধু তাই নয়, প্রথম পাঁচ দিন যখন রিহার্সসেল করতাম, কেউ কারও দিকে তাকাতাম না।    

    rnrn

    অন্যদিকে জোভান বলেন, এটি ঘটেছিল আমাদের দুজনের ইগোগত প্রবলেমের কারণে। আমিও কথা বলতে যাইনি এবং সেও আসেনি কথা বলতে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • তামিমের অবসর নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন পূজা চেরি

    আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও। তেমনই একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরিও প্রতিক্রিয়া জানিয়েছেন নিজস্ব ফেসবুক ওয়ালে।

    rnrn

    এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত তামিম বলেন, আজ এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। যদিও তিনি জানান, হুট করেই তিনি সিদ্ধান্ত নেননি। এ বিদায়ের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা।

    rnrn

    এদিকে তামিমের সংবাদ সম্মেলনের কয়েকটি ছবি পোস্ট করে পূজা লেখেন, বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে তামিম ইকবাল ভাই! বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন। এ মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ।

    rnrn

    এ চিত্রনায়িকা আরও লেখেন, একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যতদিন ক্রিকেট থাকবে ততদিন ক্রিকেট পাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।

    rnrn

    এদিকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবার (৬ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা বলে অবহিত করেছে আইসিসি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘মিডিয়ার কাউকে বিয়ে করব না’

    শিশুশিল্পী থেকে নায়িকা পূজা চেরি। ঢালিউডে পা রাখেন ‘পোড়ামন-২’ সিনেমায়। সম্প্রতি ‘লিপস্টিক’ ছবিতে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন। এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছেন সবাইকে নিয়েই প্রেমের গুঞ্জন উঠেছে। এ নিয়ে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হন অভিনেত্রী।

    rnrn

    পূজা চেরি বলেন, প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত; কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তার মানে পর্দায় ভালো কাজ করছি।

    rnrn

    অনুষ্ঠানে পূজা চেরি বলেন, সব সময় বলি, এখনো বলছি, মিডিয়ার কাউকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।

    rnrn

    পূজা বলেন, অবশ্যই মিডিয়ার বাইরের কাউকে বিয়ে করব, যার সঙ্গে আমাদের বিনোদন জগতের কোনো যোগাযোগ থাকবে না।

    rnrn

    এ মুহূর্তে পূজা আছেন যুক্তরাষ্ট্রে, ঢাকায় ফিরবেন ১০ জুলাই। ফেরার পর নতুন এ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। ছবিটির পরিচালক কামরুজ্জামান রোমান।

    rnrn

    গত ঈদে ‘জ্বীন’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন পূজা। ওই ছবিতে পূজার অভিনয় প্রশংসিত হয়।

    বিনোদন ডেস্ক

  • ব্রেকিং নিউজ দিলেন পূজা

    ঢালিউডের চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। ফিল্মের পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিল্মেও।  ‘জ্বীন’ সিনেমায় তাকে সবশেষ দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পায় গত রোজার ঈদে। এবার পূজার ভক্তদের জন্য এলো নতুন খবর; যা তিনি ব্রেকিং নিউজের সঙ্গে তুলনা করেছেন। খবরটি হলো বিয়ের পর তিনি আর সিনেমায় কাজ করবেন না।

    rnrn

    সম্প্রতি বাংলাদেশের প্রথমসারির এক গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে তিনি জীবন বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। 

    rnrn

    শেষ কবে প্রেমের প্রস্তাব পেয়েছেন- উপস্থাপকের এমন প্রশ্নে পূজা বলেন, এটা তো অহরহ পাই। 

    rnrn

    এখনকার প্রেম প্রস্তাবগুলো কেমন হয়- এমন প্রশ্নে তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই।

    rnrn

    বিয়ের বিষয়ে তিনি বলেন, বিয়ের বিষয়টি আমি ডিল করতে পারব না। এটা সারা জীবনের বিষয়। 

    rnrn

    পূজা হেসে বলেন, যদি কোনো কিছু হয় সারা জীবন আম্মুকে বলতে পারব তুমি কার সঙ্গে বিয়ে দিছ। তোমার দোষ। 

    rnrn

    প্রেমে পড়ার বিষয়ে তিনি বলেন, মানুষ এখন অনেক বেশি ইমোশনাল। ইমোশনাল হয়ে অনেক কিছু দেখছি ও শিখছি। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি বিয়ের ব্যাপারটা কখনো নিজে ডিল করব না। আমার বাবা-মা যেহেতু অভিভাবক সেহেতু তারাই বিয়ের বিষয়টি ডিল করবেন। আমি যখন বিয়ে করব তখন আমাকে আর সিনেমার পর্দায় দেখা যাবে না। তখন আমি সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।

    rnrn

    বিয়ের পর আর সিনেমার পর্দায় দেখা যাবে না- বিষয়টিকে ব্রেকিং নিউজের সঙ্গে তুলনা করেছেন তিনি। 

    rnrn

    তিনি আরও বলেন, কিন্তু এখন আমি চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না, যখন বিয়ে করার সময় হবে তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাব।

    rnrn

    আপনার কেমন ছেলে পছন্দ? এমন প্রশ্নে পূজা বলেন, ব্যক্তিত্বসম্পন্ন ছেলে পছন্দ। আমাকে ভালোবাসতে হবে। আমার মা আমাকে বুঝিয়ে দিয়েছেন- পূজা তুমি এমন কাউকে বিয়ে করবে না যাকে তুমি ভালোবাস। তুমি তাকে বিয়ে করবে যে তোমাকে ভালোবাসে।

    বিনোদন ডেস্ক