Tag: পূজা চেরি

  • আশার আলো জ্বালালেন পূজা

    নিরাশার ঘরে অন্তিম সময়ে এসে আশার বাতি জ্বালালেন চিত্রনায়িকা পূজা চেরী। ভক্তদের নিরাশ করলেন না তিনি। শেষ সময়ে এসে ঈদের মাত্র কয়েকদিন আগে ঘোষণা এলো ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘আগুন্তুক’। এটি পরিচালনা করেছেন সুমন ধর। ‘তুফান’, ‘ময়ূরাক্ষি’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জ’র সঙ্গে এবার নাম লিখাল ‘আগুন্তুক’। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

    rnrn

    সিনেমাটি নিয়ে পূজা চেরী বলেন, ‘আমিও জানতাম না এটি ঈদে আসবে। অনেক আগেই কাজ করেছি এ সিনেমার। হঠাৎ করেই মুক্তির বিষয়টি জানতে পারি। এটা অবশ্যই ভালো লাগার যে, ঈদের মতো একটা বড় উৎসবে নিজের সিনেমা থাকা।’ জানা গেছে, দুবছর আগেই শুটিং শেষ হয় এ সিনেমার। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় এতদিন মুক্তি আটকে ছিল। এ সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহী প্রমুখ।

    আনন্দনগর প্রতিবেদক

  • খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে: পূজা চেরি

    বিশ্ব ‘মা’ দিবসে মায়ের অনুপস্থিতিতে বিষাদের নীল পানিতে ভাসছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এদিন সকালে ঘুম থেকে উঠেই চোখের পানি ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। 

    রোববার পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। বেলা ১১টা ২২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।

    এ ছবির ক্যাপশনে পূজা লেখেন- ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামণি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে পানি পড়তে দিলে! সারা জীবনই তো এই পানি পড়বে গো মা। কী করে থামাব?’

    পূজা আরও লেখেন- ‘উফ খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখ, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি… অনেক অনেক অনেক।’
    চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনো সামলাতে পারেননি অভিনেত্রী। মা দিবস যেন সে বেদনার ক্ষত আরও বাড়িয়ে দিল নায়িকার মনে।

    প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। 
     

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই: পূজা চেরি 

    এবার ঈদে. মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। তালিকায় রয়েছে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’। তবে সিনেমাটির কপালে তেমন সমাদর জোটেনি। নিজের সিনেমা নিয়ে হতাশ পূজা। এর পেছনে নোংরা রাজনীতি দায়ী বলে মনে করছেন অভিনেত্রী। বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 

    সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বলেন, আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি। এভাবে ভালো সিনেমার পথ রুদ্ধ হলে, কীভাবে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে? সিনেমায় নোংরা রাজনীতি ঢুকে গেছে। এমনিতেই হলের সংখ্যা কম, তার মধ্যে এই রাজনীতি। বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই।’

    ‘লিপস্টিক’রাজনীতির শিকার উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কেউ যখন নির্দিষ্ট করে কোনো কোনো হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হলমালিককে বলেন, “আমার সিনেমার জন্য এই হল দিতেই হবে”, হলমালিক দিতে বাধ্য। এমন ঘটনা এবার ঘটেছে। এভাবেই কোনো কোনো সিনেমা হল পেয়েছে।’

    ভালো কাজ করেও তা দর্শকের কাছে পৌঁছে পারছেন না। এতে হতাশা ব্যক্ত করে পূজা বলেন, ‘এ ধরনের কাজ আর করা হবে কিনা, জানি না। কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আমার অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি। মনটা ভালো নেই।’

    সাজগোজ প্রেজেন্ট সিনেমাটির বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, জায়েদ খান প্রমুখ। পূজার বিপরীতে আছেন আদর আজাদ। ছবিটি পরিচালনা করেছেন  কামরুজ্জামান রোমান। 

    বিনোদন ডেস্ক

  • ‘আমি এইসবে ভয় পাইনা’ কেন বললেন পূজা চেরি 

    ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপিস্টিক’। ইতোমধ্যে সিনেমাটির আইটেম গান ‘বেসামাল’ প্রকাশিত হয়েছে। 

    rnrn

    এদিকে গত ২৪ মার্চ মা হারিয়েছেন পূজা চেরি। মা হারানোর শোক বুকে নিয়েই অল্পদিনে ঈদের সিনেমার প্রচারণায় ফিরেছেন তিনি।

    rnrn

    অন্যদিকে এই ঈদে ১৩টি সিনেমা মুক্তি পাচ্ছে। এত তারকা, সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতায় কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে তার সিনেমা এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী পূজা চেরি।   

    rnrn

    সিনেমা নিয়ে ভয় কাজ করে কিনা এক প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, আমি এসবে ভয় পাই না। আমার অভিনীত সিনেমা চলবে সিনেমার কারণেই। ভালো গল্প, নির্মাণ, অভিনয়, গান মিলিয়েই একটি সিনেমা হয়। আশা করছি 'লিপিস্টিক' সিনেমায় সবকিছু পাবেন দর্শক। তাই এসব নিয়ে ভাবছি না। আর কাজটি করে ভালো লেগেছে। দর্শকরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।

    rnrn

    মাকে স্মরণ করে পূজা চেরি বলেন, আমার মা আমার সবকিছু জুড়ে ছিলেন, আছেন। অনেকখানি ভালোবাসি আমার মাকে। এভাবে এত জলদি তাকে হারাবো বুঝিনি। এতটা ভালোবাসি তাকে বলতে পারিনি। মায়ের কথা, মায়ের উপদেশ এখন আমার চলার শক্তি। মা আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখতেন তার সবটুকু পূরণ করতে চাই। প্রতিটা নি:শ্বাসে অনুভব করি যেন কাছেই কোথাও আছে আমার মা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজা চেরির

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি কিছুদিন আগে মাকে হারিয়েছেন। এরই মধ্যে এবারের ঈদেই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর ‘লিপস্টিক’ সিনেমা। যেখানে অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। 
    rnমায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নন পূজা। তবুও ছবির প্রচারে নামতে হয়েছে তাকে। 

    rnrn

    কারণ এই নায়িকা মনে করেন, অভিনয় তার পেশা। যেখানে সফল হলে প্রয়াত মা খুশি হবেন। 

    rnrn

    পূজা বলেন, এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।

    rnrn

    মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব। পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি। 

    rnrn

    অভিনেত্রী বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।

    rnrn

    রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। 

    rnrn

    সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। 

    বিনোদন ডেস্ক

  • মৃত মায়ের কাছে যে আবদার পূজা চেরির

    চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়ের মৃত্যু হয়েছে রোববার। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি। মাকে হারিয়ে এখন স্বাভাবিকভাবেই শোকাহত এই অভিনেত্রী।

    এমন আপন মানুষের মৃত্যুর পরও তার কাছে আবদার রাখতে ভুলেননি নাছোড়বান্দা মেয়ে পূজা। মরদেহ দাহের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এমনটিই জানান এ অভিনেত্রী।

    রোববার মাঝ রাতে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন— ‘শেষ…। যেখানেই থাকো, ভালো থেকো মা আমার। একটা আবদার তোমার কাছে, চলে গেছো বলে ভুলে যাবে, তা কিন্তু হবে না। প্রতিদিন আমার খোঁজ নিতে হবে।’

    ‘হয়তো মেসেঞ্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না, ‘পূজা আসতে কি দেরি হবে?’ আমার পাশে এসে বসো, তাতেই আমি বুঝে নেব। আর আরেকটা কথা শোনো— ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না। সুগার বেড়ে যাবে। আচ্ছা তা হলে থাকো মামুনি।’

    এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয় পূজার মায়ের। এর পর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি খুলনার গাজিরহাট গ্রামের স্থানীয় শ্মশানে। সেখানে সৎকার করা হয় মরদেহের।

    প্রসঙ্গত, ঝর্ণা রায়ের মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় প্রায় দুই সপ্তাহ আগে অসুস্থ হলে তাকে বাসার পাশে মিরপুর ডেল্টা কেয়ারে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেওয়া হয়।

    সাত দিনের মতো আইসিইউতে থাকার পর কিছুটা সুস্থ হলে চার-পাঁচ দিন কেবিনে রাখা হয়। তার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর পর তিন-চার দিন আগে বাসায় ফেরেন ঝর্ণা রায়। এ অবস্থায় রোববার বেলা ১১টায় হঠাৎ করেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি।
     

    যুগান্তর ডেস্ক

  • পূজা চেরির মায়ের প্রয়াণ 

    ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আর নেই। 

    rnrn

    রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    rnrn

    আবদুল আজিজ বলেন, ঝর্না আন্টি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসায়ই তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।’

    rnrn

    ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সাড়া ফেলেন পূজা। 

    বিনোদন ডেস্ক

  • কেন জানি নিজেকে গ্রামের মেয়ে মনে হতো: পূজা চেরি

    মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে “পোড়ামন-২”, “দহন” ও “নূর জাহান” সিনেমাগুলো মুক্তি পায়। 

    rnrn

    প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। সম্প্রতি ‘‘লিপস্টিক’’ সিনেমা দিয়ে আবারও তার নাম উঠে আসে।

    rnrn

    গত বছর আগস্ট মাসে এই ছবির শুটিং শুরু হয়। প্রায় সাত মাস পর গত শনিবার ‘লিপস্টিক’ ছবির শুটিং শেষ হয়েছে। তিন ধাপে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জায়গায় শুটিং হয় ছবিটির। এই ছবিতে নায়িকা হিসেবে পূজা চেরি দুটি চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র গ্রামের কিশোরীর। সবাই যাকে বুচি বলে ডাকে। আরেকটি ঢালিউডের নায়িকার। চরিত্রের নাম মাধুরী।

    rnrn

    এই যে দুটি দুই ধরনের চরিত্র, এক পূজাকে তা করতে সমস্যা হয়নি?—জানতে চাইলে পূজা বলেন, ‘গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে আমি অভ্যস্ত নই। তবে শুটিংয়ের সময় তো গ্রামেই থেকেছি, এ জন্য কিছুটা সহজ হয়েছে চরিত্রটি করতে। মজার ব্যাপার হলো— যখন আমি গ্রামের মেয়ের পোশাক পরতাম, মেকআপ নিতাম, কেন জানি নিজেকে গ্রামের মেয়েই মনে হতো। ইউনিটের সবাই বলত, পারফেক্ট গ্রামের মেয়ে! আর নায়িকা চরিত্রটি আমার জন্য কঠিন না। অভিনয়ই তো আমার নিজেরই পেশা।’

    rnrn

    বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে এই প্রথম অভিনয় করলেন পূজা। চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য এটি ছিল চ্যালেঞ্জিং একটি কাজ। একসময় গ্রামের কিশোরী, আরেক সময় সিনেমার জনপ্রিয় নায়িকা। এই দুটি চরিত্রে নিজেকে ভাঙাগড়ার খেলা আছে। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি চরিত্র দুটি বৈচিত্র্যময় করে তুলতে। যেটি দর্শকেরা সিনেমা হলে বসে বুঝতে পারবেন।’

    rnrn

    ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মুনিরা মিঠু প্রমুখ।

    বিনোদন প্রতিবেদন

  • বছর নতুন হলেও কাজ কিন্তু একই: পূজা চেরি

    নতুন বছর শুরু। সবার মতো ঢালিউড তারকাদেরও আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। তবে পূজা চেরির বিষয়টা একটু ভিন্ন। চারপাশে টকটকে লাল গোলাপ। মেঝেতেও গোলাপের সমাহার। মাঝে লাল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূজা। নতুন বছর শুরুর প্রথম প্রহরে এমন ছবি ফেসবুক পোস্ট করেই দর্শক ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা। ক্যাপশনে সবার সুস্থতা ও ভালো থাকার আশীর্বাদও করেছেন।

    rnrn

    শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়। ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। এক সাক্ষাৎকারে পূজা জানান, বছর নতুন হলেও কাজ কিন্তু একই।

    rnrn

    পূজা চেরি বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।’

    rnrn

    গত বছর পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ নামে একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে। ব্যবসাও করেছে। বাকি বছর শুটিং করেই কাটিয়েছেন এই নায়িকা। সেই শুটিং করা কাজগুলোই এ বছর মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’। শুটিং বাকি রয়েছে ‘মাসুদ রানা’ সিনেমাটিরও। এ বছর এই সিনেমাটির কাজ শেষ হবে বলেই আশাবাদ ব্যক্ত করলেন নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের কাজ আমাকে মুগ্ধ করে: পূজা চেরি 

    অভিনয়জীবনের পা দেওয়ার পর পর পর তিন সিনেমা পোড়ামন ২, দহন ও নূরজাহান দিয়ে লাইমলাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি।  বর্তমানে ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা। এ বছরও তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির অপেক্ষায়। 

    বর্তমানে চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা চেরি।  তার কাছে জানতে চাওয়া হয়, এখন যারা কাজ করছেন, তাদের মধ্যে আপনার কাছে কাদের কাজ ভালো লাগে?

    আরও পড়ুন: 

    জবাবে পূজা চেরি বলেন, কমবেশি সবার কাজই ভালো। আমি আজ পর্যন্ত যাদের কাজ দেখেছি, সবাই আমাকে মুগ্ধ করেছেন। এর মধ্যে সিয়ামের কথা বলব, আমার প্রথম দিককার ছবির নায়ক। যদি শাকিব খানের কথা বলি, তা–ও বলতে পারি।  

    শাকিব খান তো আর নতুন নন? এ বিষয়ে পূজা চেরি বলেন, নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটা হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরও ১০–২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়কেরাও কমবেশি ভালো করছেন।

     

    বিনোদন ডেস্ক