‘আমার এখন যে বয়স, তাতে….’

Written by

in

‘লিপস্টিক’ এর শুটিংয়ে ব্যস্ত পূজা চেরি। এ সিনেমায় পূজা দুই রূপে হাজির হবেন। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। 

এ বছর ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পায়। এর দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী।

বুধবার পূজা চেরি বলেন, বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝে ওয়েব ফিল্ম ‘পরী’ করেছিলাম; কিন্তু প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি। সে রকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। 

পূজা বলেন, আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। তাই কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন-২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালোলাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।

‘লিপস্টিক’ এর পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ১৩ আগস্ট থেকে সাভারে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এর আগে ‘নোলক’ সিনেমাতেও জুটি হয়েছেন তারা। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

সহশিল্পী আদরের প্রশংসা করে পূজা বলেন, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *