Tag: পূজা চেরি

  • ‘ছোট বোন’ পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমায় বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী পূজা চেরি। নায়িকা হিসেবে দুর্দান্ত কাজ করে চলেছেন তিনি। কিছুটা বিরতি নিয়েই কাজ করেন তিনি। পূজা চেরির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে গত শনিবার। 

    প্রকাশিত নতুন গানটি ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের। গানটিতে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    পূজার এমন অনবদ্য নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। শোবিজের সবাই জানেন, পূজা চেরিকে ছোট বোন বলে থাকেন অপু বিশ্বাস। 

    ‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে।’

    প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

    উল্লেখ্য, দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়।

    বিনোদন ডেস্ক

  • ওটিটির কাজ দিয়ে পূজার বছর শুরু

    নতুন বছরের শুরুতেই ‘ব্ল্যাক মানি’ নামে একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন পূজা চেরী। ঢাকাই সিনেমার এ নায়িকার হাতে বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ নেই। তবে বছরের শেষে এসে তিনি এ ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন। 

    সম্প্রতি এর টিজার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। রায়হান রাফি পরিচালিত এ সিরিজটি ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা। 

    প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয় গোলমাল। এ টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে। টিজারজুড়ে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট উঠে এসেছে। 

    নির্মাতা জানান, ‘দেশের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। এ ওয়েব সিরিজে সে গল্পটাই দেখানো হবে। 

    এতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘অনেক বছর পর নির্মাতা রাফির সঙ্গে কাজ করেছি। আগের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, ভালো কিছু একটা হতে যাচ্ছে। এছাড়া সিরিজটির গল্পও সবাইকে চমকে দেবে। নতুন বছরটা ভালো একটি কাজ দিয়েই আমার শুরু হচ্ছে। সিরিজটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

    উল্লেখ্য, এ সিরিজের প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল। এর মধ্য দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন এ অভিনেতা। বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, পাভেলসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • নেটিজেনদের কাণ্ডে চটেছেন পূজা চেরি

    নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

    সম্প্রতি এ অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। 

    যা নিয়ে বিপাকে পড়েছেন পূজা চেরি। তিনি কোনো দলের সঙ্গে যুক্ত না উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। 

    মঙ্গলবার রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন ‘দহন’ খ্যাত এ নায়িকা। 

    তিনি স্ট্যাটাসে লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে।কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব পড়ে।

    রাজনৈতিক প্রফেশনের সঙ্গে আমি যুক্ত নই উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট  করি এবং উপভোগ  করি, এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই।’

    যুগান্তর ডেস্ক

  • অল্পের জন্য রক্ষা পেলেন পূজা চেরি

    ঢালিউড মডেল ও অভিনেত্রী পূজা চেরি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়েন এ অভিনেত্রী।

    সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল। উপলক্ষ্য ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সে অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, দীঘি প্রমুখ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন অভিনেত্রী। এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি বের করতে সফল হন তারা।

    ভয়ানক এ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন— ‘ভাগ্যিস! খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি। আরেক নেটিজেন খানিকটা কটাক্ষ করে লিখেছেন— যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন? 

    বিনোদন ডেস্ক

  • বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি

    সুপারস্টার শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ে জনপ্রিয় মুখ চিত্রনায়িকা পূজা চেরি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন তিনি। এসময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেটা বের করতে সফল হন তারা।

    দুর্ঘটনা থেকে বাঁচার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন, ‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি। যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!’, আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে এই মন্তব্য করেছেন।

    সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল। উপলক্ষ্যে ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • পূজায় ভালো নেই পূজা চেরি

    শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী। এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। চারদিকে উৎসবের আমেজ চলছে। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উৎসব উদযাপনে ব্যস্ত রয়েছেন সবাই। এমনকি এ উৎসবেই মিলেমিশে একাকার বিনোদন জগতের তারকারাও। ব্যতিক্রম নন ঢালিনউড অভিনেত্রী পূজা চেরিও। এ বছরের পূজায় তার পরিকল্পনা কী, কোথায় ও কেমন কাটছে তা জানিয়েছেন এ অভিনেত্রী ।

    পূজায় ভালো নেই অভিনেত্রী পূজা চেরি। একরাশ চাপা দুঃখকষ্ট আর নিরানন্দে অভিনেত্রী বলেন, সবাই জানেন— মা  আমার সঙ্গে নেই। গত ছয় মাস হলো তিনি মারা গেছেন। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টি এমন— আমি তার মা। 

    তিনি বলেন ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি, আর কিনবও না— কাজে ব্যস্ত থাকব।

    এদিকে মন খারাপ থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গেছেন অভিনেত্রী পূজা চেরি। উৎসবেও ব্যস্ত আছেন, শুটিংয়ের কাজেও ব্যস্ত। শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • তিশা নয়, রাফির নায়িকা পূজা চেরি

    নির্মাতা রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন পূজা চেরি। শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাফি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা পূজা চেরি।

    যদিও গত মাসে খবর প্রকাশ হয়েছিল, ব্ল্যাক মানিতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে মাস ঘুরতেই রাফির এই প্রজেক্টের নায়িকা ‘পরিবর্তন’ হলো।  

    সম্প্রতি মিডিয়া পাড়ায় রাফি-তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কোন পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। তবে সে গুঞ্জনের পরই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে নায়িকা পরিবর্তনের কথা জানা গেল।

    ক্যারিয়ারের শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।

    ‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছিলেন, সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন।

    ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে পূজা চেরির সঙ্গে চিত্রনায়ক রুবেলকেও দেখা যাবে। শনিবার সংবাদ সম্মেলনে রাফির পাশেই দেখা গেছে এই অভিনেতাকে।

    বিনোদন ডেস্ক

  • আমি এ কাজ কোনো দিনই করতে চাই না: পূজা চেরি

    একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানে সম্প্রতি শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। সেখানে তাকে আধুনিক ও কিছুটা খোলামেলা পোশাকে দেখা যায়। 

    শুধু তাই নয়, কড়া রূপসজ্জায় পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন। আর এতেই বাধে বিপত্তি। সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে নিয়ে শুরু হয় নতুন চর্চা। 

    মেকাপের কারণে চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করেছেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি! সামাজিক মাধ্যমজুড়ে এমন জল্পনা চাউর হয়েছে। এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নতুন মেকাপের ছবি দেখে মন্তব্যের ঘরেও একই দাবি করেন নেটিজেনরা। 

    অনেকে লেখেন, প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি! বিষয়টি নিয়ে বেশ অবাক হয়েছেন পূজা। যা করেননি তা নিয়ে আলোচনা হওয়াতে খানিকটা বিব্রত হচ্ছেন বলেও জানান এই নায়িকা। 

    এই ছবি দেখে সামাজিক মাধ্যমজুড়ে জল্পনা চাউর হয় প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি

    এ প্রসঙ্গ নিয়ে পূজা বলেন, ‘ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছি। আমি সার্জারি করিনি, জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয়, আমি জানি। এ কাজ কোনো দিনই করতে চাই না।’ 

    তিনি আরও বলেন, ‘বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে। তাছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয়। ওইদিন অনুষ্ঠানে আমি কিছুটা ভিন্ন মেকআপ করেছিলাম। ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে। আর তাতেই এত সব কাহিনি।’ 

    এদিকে কাজের সূত্রে পূজাকে জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি সিনেমা দেখা যাবে বলে জানা গেছে।

    আনন্দনগর প্রতিবেদক

  • প্রয়াত মায়ের কাছে খোলা চিঠিতে যা লিখলেন পূজা চেরি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির আজ জন্মদিন। কিন্তু এবারের জন্মদিন যেন বিষাদে রূপ নিয়েছে পূজার। কেননা চলতি বছরের মার্চ মাসে মাকে হারিয়েছেন এই অভিনেত্রী। মাকে ছাড়া এবারই প্রথম তার জন্মদিন কাটছে তার।

    তাই তো প্রয়াত মায়ের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন এই নায়িকা। যেখানে উঠে এসেছে তার মনের ভেতরে জমে থাকা একরাশ কষ্ট, বেদনার কথা। 

    ওই পোস্টে পূজা লিখেছেন, মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পড়ছে গত বছরের কথা। তোমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চস্বরে বলে উঠলাম—‘সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েশও বানাচ্ছো না।

    তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েশ বানিয়ে নিয়ে আসলে। যদিও পায়েশটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল-চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবারও যে সেই একই পায়েশ খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো।

    অভিনেত্রী লিখেন, উফ! কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হলো। কতদিন তোমাকে দেখি না গো মামুনি। জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন এভাবে বেঁচে থাকব কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখব? তা তো সম্ভব না।

    তবে একটা কথা কি জানো? তুমি আজকে আমায় নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে। আমি জানি তুমি আমাকে দেখছ। তুমি সবসময় আমার পাশে আছ, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছ। এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারও কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছ, আমার পাশেই আছ। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।

    জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইব মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছিলে। ওপারে অন্তত নিজের খেয়াল রেখ মামুনি। ভালো থেকো আমার লক্ষ্মী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যথা করছে। অনেক ভালোবাসি।

    প্রসঙ্গত, গেল ২৪ মার্চ প্রয়াত হয়েছেন অভিনেত্রী পূজা চেরীর মা ঝর্ণা রায়। মায়ের অনুপ্রেরণা ও উৎসাহেই চলচ্চিত্র জগতে হাতেখড়ি এই নায়িকার।

    বিনোদন ডেস্ক

  • কেউ প্রতারিত হলে আমি দায়ী থাকব না: পূজা চেরি

    চিত্রনায়িকা পূজা চেরি প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিছু জুয়ার বিজ্ঞাপনে বিনা অনুমতিতে তার ছবি ব্যবহৃত হচ্ছে দাবি করে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

    গত ১৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে পূজা লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া / গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যক্তিগত ভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’

    বাংলাদেশের আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও অপরাধ। তবে সম্প্রতি দেশের বেশ কয়েকজন তারকার ছবি জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রচারণায় দেখা গেছে।

    উল্লেখ্য, শিশুশিল্পী হিসাবে বিনোদন জগতে আবির্ভাব হয় পূজা চেরির। এখন ঢালিউডে দাপিয়ে বেড়াচ্ছেন ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক