Tag: পূজা চেরি

  • দর্শনা না আসায় পূজা চেরি

    ঢাকাই সিনেমায় জুটি বাঁধার কথা ছিল চিত্রনায়ক আদর আজাদ ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু ভিসা জটিলতার কারণে এ যাত্রায় দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না ‘লিপস্টিক’ সিনেমায়। তার পরিবর্তে ছবিটিতে নায়িকা চরিত্রে যুক্ত হলেন পূজা চেরি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু।

    rnrn

    তিনি বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

    rnrn

    রোববার ‘লিপস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে কিছু জানাতে চাচ্ছেন না তিনি।

    rnrn

    এ প্রসঙ্গে পূজা বলেন, এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। ‘লিপস্টিক’ সিনেমার গল্পটি মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।

    rnrn

    অভিনেত্রী জানান, ‘লিপস্টিক’ সিনেমার শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরে। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

    rnrn

    উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করেছিলেন দর্শনা বণিক। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • রুচির পরিবর্তন আনতে চান পূজা চেরি

    দেশের চলচ্চিত্রে সবসময় গতানুগতিক ধারায় নির্মিত হয় বেশিরভাগ সিনেমা। তবে এ গতানুগতিকের বিপরীতে সম্মতি দিয়েছেন অনেক তারকা। আর সেই সারিতে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি।

    rnrn

    এই ঈদে নিজের অভিনীত সিনেমা ‘জ্বীন’ নিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে।

    rnrn

    এ প্রসঙ্গে পূজা বলেন, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। অনেকটাই রুচির পরিবর্তন হচ্ছেও। দর্শক একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তা হলে আমাদের পরিবর্তন আসবে না। তিনি আরও বলেন, এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন, মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।

    rnrn

    প্রসঙ্গত, ‘জ্বীন’ ছবিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেতা আব্দুন নূর সজল। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • পূজা চেরির সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন সজল

    অভিনেতা আব্দুন নূর সজল। মূলত নাটক-মডেলিং নিয়ে তার কাজ। তবে সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র 'জ্বীন'। এই সিনেমায় সজলের নায়িকা পূজা চেরি। পূজা চেরির সঙ্গে সিনেমা করা ও শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন সজল। 

    rnrn

    নায়িকা সম্পর্কে সজলের মূল্যায়ন, পূজা একজন মেধাবী অভিনেত্রী। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো। অভিনয়ের প্রতি তার বেশ মনোযোগ আছে। ভীষণ মনোযোগী একজন অভিনেত্রী। শুধু পূজা নয়, 'জ্বীন' ছবিটিতে যারা অভিনয় করেছেন, তারা সবাই অভিনয়ের প্রতি ভীষণ মনোযোগী ছিলেন। তারা সবাই চেষ্টা করেছেন দর্শকদের ভালো কিছু উপহার দিতে।

    rnrn

    জ্বীনের সাফল্যে মুগ্ধ সজল। জানালেন, সাধারণ দর্শকের প্রতিক্রিয়াতে আমি মুগ্ধ, অভিভূত। এমনিতেই এই ছবিটি গল্পভাবনা থেকে একেবারে আলাদা। মানের জায়গা থেকেও আলাদা। নাদের ভাই একজন পরীক্ষিত অভিনেতা ও পরিচালক। এবং তিনি অভিনয় থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণ রকমের খুঁতখুঁতে একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন আমাদের সবাইকে দিয়ে সর্বোচ্চ কাজটুকু করাতে। আশা করি তিনি এতে সফল হয়েছেন। আমরাও সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ছবি দেখার জন্য দর্শকরা হলে টিকিট পাচ্ছে না। এ কথাগুলো চারপাশে শুনতে পাচ্ছি। পোস্ট দেখতে পাচ্ছি। ভালো লাগছে ভীষণ। প্রতি মুহুর্তেই আলহামদুলিল্লাহ বলছি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জ্বীন সিনেমা দেখার জন্য দর্শকরা টিকিট পাচ্ছে না: সজল

    অভিনেতা আব্দুন নূর সজল। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র 'জ্বীন'। এই সিনেমায় সজলের নায়িকা পূজা চেরি। এ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা হয়েছে সজলের। 

    rnrn

    যুগান্তর: সম্প্রতি আপনার অভিনীত 'জ্বীন' ছবিটি মুক্তি পেয়েছে, অনুভূতি কেমন?

    rnrn

    সজল: 'জ্বীন' ছবিটি নিয়ে আমি অনেক বেশি উজ্জীবিত। আমার অনেক ভালো লাগছে। যতটুকু আশা করেছিলাম, তার চাইতে অনেক বেশি দর্শকদের কাছে সাড়া পাচ্ছি। এই ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের প্রতিদান বা ফলাফল দর্শকরা আমাকে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার কাছে।

    rnrn

    ছবিটির আলাদা বিশেষত্ব কী আছে?

    rnrn

    ছবিটির আলাদা বিশেষত্ব বলতে এটি সাইকো থ্রিলার একটি গল্প। সাইকো থ্রিলার গল্পের বাইরেও এটি একটি পরিবারের গল্প। একটা বিপদে পরিবারের মানুষগুলো কীভাবে একসঙ্গে হয়ে মোকাবিলা করার চেষ্টা করে, সেই গল্প। দর্শকদের জন্য এটি অবশ্য ভিন্ন একটি গল্প।

    rnrn

    যুগান্তর: সাধারণ দর্শকের প্রতিক্রিয়া কেমন?

    rnrn

    সজল: সাধারণ দর্শকের প্রতিক্রিয়াতে আমি মুগ্ধ, অভিভূত। এমনিতেই এই ছবিটি গল্পভাবনা থেকে একেবারে আলাদা। মানের জায়গা থেকেও আলাদা। নাদের ভাই একজন পরীক্ষিত অভিনেতা ও পরিচালক। এবং তিনি অভিনয় থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণ রকমের খুঁতখুঁতে একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন আমাদের সবাইকে দিয়ে সর্বোচ্চ কাজটুকু করাতে। আশা করি তিনি এতে সফল হয়েছেন। আমরাও সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ছবি দেখার জন্য দর্শকরা হলে টিকিট পাচ্ছে না। এ কথাগুলো চারপাশে শুনতে পাচ্ছি। পোস্ট দেখতে পাচ্ছি। ভালো লাগছে ভীষণ। প্রতি মুহুর্তেই আলহামদুলিল্লাহ বলছি।

    rnrn

    যুগান্তর: ছবিটি নিয়ে আপনার নিজের মূল্যায়ন কী?

    rnrn

    সজল: নিজেকে নিয়ে তো কখনই মূল্যায়ন করা যায় না। তার পরও একটা বিষয় বলতে পারি— আমরা যারা অভিনেতা, তারা প্রতিটি ক্ষেত্রেই চেষ্টা করি নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে। অভিনয় করে দর্শকদের প্রিয় হতে পারছি, এটিই প্রাপ্তি। 

    rnrn

    যুগান্তর: 'জ্বীন' ছবিটিতে আপনার বিপরীতে পূজা চেরি অভিনয় করেছেন, তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল?

    rnrn

    সজল: পূজা একজন মেধাবী অভিনেত্রী। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো। অভিনয়ের প্রতি তার বেশ মনোযোগ আছে। ভীষণ মনোযোগী একজন অভিনেত্রী। শুধু পূজা নয়, 'জ্বীন' ছবিটিতে যারা অভিনয় করেছেন, তারা সবাই অভিনয়ের প্রতি ভীষণ মনোযোগী ছিলেন। তারা সবাই চেষ্টা করেছেন দর্শকদের ভালো কিছু উপহার দিতে।

    rnrn

    যুগান্তর: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    rnrn

    সজল: 'জ্বীন'কে ঘিরেই পুরো ব্যস্ততা। 'জ্বীন' ছবির জন্যই বিভিন্ন প্রচারে যাওয়া হচ্ছে।

    rnrn

    যুগান্তর: সামনে আর কী কী ছবি আসছে?
    rnসজল: বেশ কিছু ছবি করা আছে। হয়তো সামনেই আসবে। হৃদি হকের '১৯৭১ সেইসব দিন' ও জাহিদ হোসেনের 'সুবর্ণভূমি'। ইনশাআল্লাহ এগুলো সামনে আসবে।

    rnrn

    যুগান্তর: দর্শকদের উদ্দেশে কিছু বলার আছে?

    rnrn

    সজল: দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলব, ভুলত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 'জ্বীন' ছবিটি হলে চলছে, যখনই সময় পাবেন 'জ্বীন' ছবিটি দেখে আসবেন।

    rnrn

    যুগান্তর: সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 

    rnrn

    সজল: ধন্যবাদ আপনাকেও।
    rn 

    জাহিদ জাবির

  • সহায়তার হাত বাড়ালেন পূজা চেরিও

    কয়েক দিন আগেই রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে মার্কেটে থাকা দোকানের যাবতীয় সব পুড়ে ছাই হয়ে যায়। এতে বিশাল ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

    rnrn

    ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষ এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন হালের ক্রেজ অভিনেত্রী পূজা চেরি।

    rnrn

    ঢালিউড নায়িকা বিদ্যানন্দের মাধ্যমে একটি পোড়া কাপড় কিনেছেন, যা সংগঠনটির ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে।

    rnrn

    পূজা চেরির দুটি ছবি পোস্ট করে সংগঠনটি ক্যাপশনে লিখেছে— ‘চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি, তবে আমার দিনটাই সার্থক।’

    rnrn

    এ ছাড়া লেখা হয়েছে, ‘সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটিই বিদ্যানন্দের চেষ্টা।’

    rnrn

    প্রসঙ্গত এর আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংগীতশিল্পী তাহসান খান, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ শোবিজের অনেক তারকা কাপড় কিনেছেন।

    বিনোদন ডেস্ক

  • পূজা চেরির ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলে এক লাখ টাকা পুরস্কার! 

    ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার।’

    rnrn

    ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে যা লেখা হয়েছে হুবহু তা তুলে ধরা হলো:

    rnrn

    ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’

    rnrn

    এরপর লেখা হয়েছে, ‘সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন জ্বীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।

    rnrn

    বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে, ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।’

    rnrn

    প্রসঙ্গত, ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

    অনলাইন ডেস্ক

  • যে কারণে মুখোমুখি অপু বুবলী ও পূজা চেরি

    আগামী ঈদে মুখোমুখি লড়াইয়ে নামছেন বাংলা সিনেমার তিন নায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী ও পূজা চেরি।

    rnrn

    ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের 'প্রেম প্রীতির বন্ধন'। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এ ছাড়া সাইমন সাদিকের বিপরীতে 'লাল শাড়ি' মুক্তির তালিকায় আছে এ অভিনেত্রীর।

    rnrn

    শবনম বুবলীর 'লিডার: আমিই বাংলাদেশ' মুক্তি পাচ্ছে ঈদে। তার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান। ইতোমধ্যে সিনেমাটি টিজার প্রকাশিত হয়েছে। ঈদে শুধু এই সিনেমাতে দেখা যাবে তাদের।

    rnrn

    ঈদে আসছে পূজা চেরির 'জ্বিন'। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। ইতোমধ্যে তারা সিনেমার প্রচারণা শুরু করেছেন। গত ঈদে শাকিব খানের বিপরীতে 'গলুই' সিনেমাতে দেখা গিয়েছিল তাকে।

    rnrn

    এখন দেখার বিষয় এ তিন নায়িকা কতটা মাতাতে পারেন ঈদের প্রেক্ষাগৃহ, কতটা সফল হতে পারেন তারা।

    বিনোদন ডেস্ক

  • আমার স্বপ্ন পূরণ হয়েছে: পূজা চেরি

    খুব অল্প সময়ে সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। আসন্ন ঈদে নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের ‘জ্বীন’ সিনেমায় দেখা মিলবে পূজার। 

    rnrn

    ‘জ্বীন’ ক্যাপশন দিয়ে ফেসবুক স্ট্যাটাসে এ নায়িকা বলেন, সব অভিনেতা অভিনেত্রীর একটি স্বপ্ন থাকে যে, সে সব ধরনের চরিত্রের কিছু কাজ করবে। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল, আমিও ভিন্ন ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করব। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

    rnrn

    এই অভিনেত্রী বলেন, শুরুতেই শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে। সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার ‘নূরজাহান’ এবং ‘পোড়ামন ২’; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর অনেকগুলো সিনেমা করলাম। যেমন- ‘দহন’, ‘প্রেম আমার ২’, এই দুটি সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে, আমি একটু অবাক হই। এর আগেই বলেছিলাম, আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব, আমি অনেক খুশি হয়েছি।

    rnrn

    পূজা চেরির ভাষ্য, ‘জ্বীন’ সিনেমাটির সঙ্গে আমি সেই শুরু থেকেই যুক্ত। সিনেমাটির কাজও খুব সুন্দরভাবেই শেষ করেছি। ‘জ্বীন’-এর কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর ও কলাকুশলীরা- সবাই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। খেয়াল করেছি, আমাদের প্রিয় দর্শকরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাই বলতে চাই, আমাদের সবার আগ্রহের সিনেমা এবং সকল অপেক্ষার পালা অবসান ঘটিয়ে ‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে।

    rnrn

    তিনি যোগ করেন, সব শেষে এইটুকুই বলতে চাই, আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি, আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবে।

    বিনোদন ডেস্ক

  • ‘পূজা চেরির সঙ্গে দুষ্টুমি করেছি, মজাও করেছি’

    দীর্ঘ ছয় বছর পর 'জ্বিন' ছবির মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন অভিনেতা সজল। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

    rnrn

    জ্বিন ছাড়াও সজলের 'সুবর্ণ ভূমি' মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া 'দ্য সাইলেন্স' ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে সম্প্রতি দারুণ আলোচনায় আছেন তিনি। 

    rnrn

    এসব বিষয়ে সজল সংবাদমাধ্যমকে বলেন, 'জ্বিন' একটি ভালো সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। 

    rnrn

    সিনেমায় পূজা চেরির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, পূজা চেরি অভিনয়ে খুবই সিরিয়াস। পূজা ক্যামেরার সামনে গেলেই পুরোপুরি পেশাদার অভিনেত্রী হয়ে যান। তার এই গুণগুলো ভালো লেগেছে। এ ছাড়া শুটিং চলাকালীন অবসর পেলেই দারুণ খুনসুটি হয়েছে আমাদের। দুষ্টুমিও করেছি, মজাও করেছি। এতে অভিনয়ের বোঝাপড়াটা অনেক ভালো হয়েছে। দুজনেই ক্যামেরার সামনে সেরা অভিনয় দেওয়ার চেষ্টা করেছি।

    rnrn

    নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক ছবি ‘জ্বিন’ একটি সত্য গল্প অবলম্বনে নির্মিত। সাইকো থ্রিলার গল্পের সিনেমাটিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। 

    rnrn

    সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ৪ বছর পর সুখবর পেলেন পূজা চেরি

    প্রায় চার বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন’। জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিনেমাটিতে।  আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘জ্বীন’। 

    rnrn

    ২০১৯ এ শুটিং শেষের পর মুক্তির তারিখ চূড়ান্ত করেও কয়েক দফায় তা পিছিয়ে যায়। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না এ নিয়ে নানা সংশয় ছিল। 

    rnrn

    এর অবশ্য কারণও রয়েছে। অর্থ কেলেঙ্কারিতে আজিজের আত্মগোপনে যাওয়ার ফলে জাজের কার্যক্রম প্রায় থমকে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে সেটা ধীরলয়ে সচল হয়েছে। এছাড়া পূজার সঙ্গে আজিজের সম্পর্কের অবনতিও ‘জ্বীন’র ঝুলে থাকার একটি কারণ।
    rn 
    rnযাইহোক, নতুন খবর হলো আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। যেন সম্পর্ক জোড়া লাগার সূত্রে আজিজের ঘর অর্থাৎ জাজ মাল্টিমিডিয়া থেকে পূজা কিংবা সামগ্রিক দর্শক বরাবর সুখবরটা এলো। আর মুহূর্তেই আনন্দের ঢেউ আছড়ে পড়ল পূজার হৃদয়তীরে। সেই উচ্ছ্বাস তিনি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

    rnrn

    সাইকো থ্রিলার গল্পের সিনেমাটিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তারা।

    rnrn

    জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

    বিনোদন ডেস্ক