Tag: পূজা চেরি

  • আইটেম গানে ভিন্ন রূপে পূজা চেরি (ভিডিও)

    'আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি..কাছে এলে দেখাবো আমি কতটা দেশি' – সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির ঠোঁটে এই গান ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। 

    এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।

    দীপ্ত টিভির হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম বলেন, “দীপ্ত প্লে‘র অরিজিনাল ফিল্ম 'পরি'র এই আইটেম গানটির মূল শিরোনাম অবশ্য 'এক দুই তিন'। 'পরি' ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।

    এর আগে গত বছরের রোজার ঈদে পূজাকে দেখা গিয়েছিল ‘সাইকো’ সিনেমার আইটেম গানে। সে যাত্রায় গানটি দর্শপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। এবার আবার আইটেম গানে কোমর দুলিয়েছেন এই নায়িকা। এবার অপেক্ষার পালা দর্শক সাড়ার।

    মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।

    বিনোদন ডেস্ক

  • কবিতার বই প্রকাশ করবেন পূজা চেরি

    ঢালিউড নায়িকা পূজা চেরি। বড়পর্দায় অভিষেক করেছিলেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-২’ সিনেমার মাধ্যমে। ওই সিনেমায় দারুণ অভিনয় করে পাদপ্রদীপের নিচে চলে আসেন।

    rnrn

    এর পর প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করলেও পরে অন্যত্র সরে যান তিনি। তবে সব মান-অভিমান ভুলে ফের জাজের ঘরে ফিরেছেন অভিনেত্রী। অতীতের সব কর্মকাণ্ডের জন্য অবশ্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন পূজা।

    rnrn

    সম্প্রতি শেষ হওয়া অমর একুশে বইমেলায় কবিতার বই কেনার জন্য গিয়েছিলেন এ নায়িকা। মেলা থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের লেখা কবিতার বই কেনেন তিনি। যে প্রকাশনী থেকে বই প্রকাশ হয়েছে সেই স্টলে কিছুক্ষণ সময়ও কাটান। তখন জানান, ছোটবেলায় কবিতা লিখতেন তিনি। আর এখন কবিতা লেখার ক্ষেত্রে আবদুল আজিজকে অনুপ্রেরণা ভাবেন।

    rnrn

    ‘দহন’-এর অভিনেত্রী বলেন, যখন কিছুই বুঝতাম না, তখন কবিতা ভালো লিখতাম। মাকে আমি পড়ে শুনিয়েছি। আমি খুব ভালো কবিতা লিখতাম। এখন আবদুল আজিজকে অনুপ্রেরণা ভাবি। তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, তা হলে আমিও কি বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? এখন দেখা যাক।

    rnrn

    ভবিষ্যতে বই প্রকাশ করবেন কিনা বা এমন কোনো ইচ্ছা রয়েছে কিনা জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ইচ্ছা আছে। অবশ্যই সেই ইচ্ছা আছে।

    rnrn

    প্রসঙ্গত, পূজা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। এর পর প্রযোজনা প্রতিষ্ঠানটির ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘নূরজাহান’সহ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। 

    বিনোদন ডেস্ক

  • যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল: পূজা চেরি

    জাজ মিডিয়ার সঙ্গে ফারাক তৈরি হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির। টানাপোড়েনের কারণে জাজের সঙ্গে বেশিদিন কাজ করা হয়নি পূজার।

    সম্প্রত জাজের কাছে ক্ষমা চেয়েছেন নায়িকা। স্ট্যাটাস দেওয়ার পর পর প্রযোজক আবদুল আজিজকে তিনি ফোনও করেছিলেন। এর পর থেকে প্রযোজক ও নায়িকার মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক।

    আবদুল আজিজ ও পূজা চেরির সম্পর্কের বরফ যে গলেছে, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বোঝা যাচ্ছে। এবারের অমর একুশে বইমেলায় ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ নামে একটি কবিতার বই লিখেছেন আবদুল আজিজ।

    বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি আবদুল আজিজ তার ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন। সেখানে লেখেন— আমার ‘প্রিয়তমা, তোমাকে বলছি’-এর সঙ্গে। বইমেলা।’ প্রায় সঙ্গে সঙ্গেই ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও অনেক ভালোবাসার ইমোজি দিয়েছেন।

    এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আজিজ ভাই ও তার স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। দুজনকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকেও ভালোবাসতেন তারা। মাঝে যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ, ভুল হতেই পারি। সেটি তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক। তাই ভাবি ও ভাইয়ার ছবি দেখে এভাবে মন্তব্য করেছি, ভালোবাসা দিয়েছি।’

    পূজা আরও বলেন, ‘আমি বুঝলাম— এভাবে কাদা-ছোড়াছুড়ি করলে তো হয় না। হয়তো কোনো কথা বলছি না, ঠিক আছে; কিন্তু কাদা-ছোড়াছুড়ির মতোই অবস্থা যাচ্ছিল আমাদের মধ্যে। শুনছিলাম, জাজের সঙ্গে কাজ হবে না, কাজ করা যাবে না। মনে করলাম, সব কিছু ঠিকঠাক করে কাজ করা উচিত। কাজে মনোযোগ দিতে হবে।’ 
     
    পূজা বলেন, ‘আমি তাদের অনেক ভালোবাসি। তারাও আমাকে ছোট বোনের মতোই ভালোবাসেন। সবচেয়ে বড় কথা, আমি আজকের পূজা তাদের সিনেমার ঘর থেকেই তৈরি হয়েছি। ফেসবুকে ছবিটা যখনই দেখেছি, কোনো কিছু চিন্তা না করেই লাভ রিঅ্যাক্ট ও মন্তব্য করে দিয়েছি।’

    এই অভিনেত্রী বলেন, ‘একুশের বইমেলায় আজিজ ভাইয়ের কবিতার বই বের হয়েছে। এ জন্য আগামী পরশু মেলায় যাব। ভাইয়ার বইসহ আরও বেশ কিছু বই কেনার ইচ্ছা আছে।’

    এদিকে জাজের ঘরে ফিরেই কাজ করার বিষয় পূজা জানান, ‘এখন জাজের ছবিতেও কাজ করব, বাইরের ছবিতেও কাজ করব। হয়তো অনেকে ভাবছেন, জাজের ঘরে ফিরেছি, বাইরের ছবিতে কাজ করব না। ব্যাপারটি তেমন নয়; আমি ছোট মানুষ, অনেক সময় অনেক কিছুর ব্যাপারেই সিদ্ধান্ত নিতে পারি না। আজিজ ভাই আমার অভিভাবকের মতো। তার পরামর্শ নিয়ে কাজ করব।’

    পূজার ভাষ্য, ‘এখন মাথায় একটা বিষয়ই ঢুকেছে, কাজ করতে হবে। ভালো কাজ দিয়ে ফিরতে হবে আমাকে।’  

    জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবিটি দিয়ে সিনেমায় অভিষেক হয় পূজার। এর পর একই ঘর থেকে  ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূরজাহান’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে যে ইচ্ছের কথা জানালেন পূজা চেরি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব সিনেমা সুপারহিট। কাজ নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করছেন তিনি। 

    rnrn

    গত বছর থেকে সিনেমার খবরের চেয়ে বিয়ে আর প্রেমের গুঞ্জনের খবরে বেশি আলোচিত ছিলেন পূজা চেরি।

    rnrn

    কয়েকদিন আগে নিজের ফেসবুকে বধুবেশে কয়েকটি ছবি পোস্ট করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। তাতে শাকিবের সঙ্গে প্রেম বা বিয়ের গুঞ্জন আরও পোক্ত হয়। কেউ কেউ তো খবরও প্রকাশ করে ফেলে পূজার বিয়ের। এমন খবরে অবাক নায়িকা নিজেও।

    rnrn

    সত্যিই কি বিয়ে করেছেন পূজা? এ বিষয়ে সাংবাদিকদের পূজা বলেন, বিয়ে করলে তো গোপনে করব না। আমার এবং আমার পরিবারেরও খুব ইচ্ছে আমার বিয়ে খুব ধুমধাম করেই হবে। আমার যারা কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে, মজা করবে।

    rnrn

    পূজা শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও ‘নূরজাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এর পর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক