Tag: পূজা চেরি

  • ‘টগর’-এর ভরাডুবি, যা বললেন নায়ক আদর আজাদ

    এবারের ঈদে দেশের প্রায় ১৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা।
    এগুলো ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’, ও ‘উৎসব’।

    এর মধ্যে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি রেকর্ড ১৩২টি প্রেক্ষাগৃহে
    মুক্তি পেয়েছে। তবে ব্যাপকভাবে ভরাডুবি হয়েছে আদর আজাদ ও পূজা চেরির অভিনীত ‘টগর’ সিনেমাটি।
    সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। যে কারণে দ্বিতীয় সপ্তাহের সিডিউলে
    সিনেপ্লেক্স এ জায়গা পায়নি ‘টগর’। কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি, নিজেদের সিদ্ধান্তেই
    প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে
    নেমে গেছে সিনেমাটি। সঙ্গে নতুন সপ্তাহের হল লিস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আদর
    আজাদ। ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে
    দ্বিতীয় সপ্তাহে চলবে সিনেমাটি।

    হল লিস্ট শেয়ার করে আদর আজাদ উল্লেখ করেন, ‘এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত
    চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত
    আমরা নিজেরাই নিয়েছি। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্যান্য পাঁচটি চলচ্চিত্রের কারণে
    টগর-এর শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।’

    আদর আজাদ আরও বলেন, ‘দর্শকদের স্বার্থ বিবেচনায় আমরা এক সপ্তাহের জন্য
    মাল্টিপ্লেক্স থেকে ছবি তুলে নিয়েছি। তবে আগামী সপ্তাহে টগর আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে—নতুন
    সময়সূচি, সঠিক পরিকল্পনা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে।’

    আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা চেরির এই সিনেমাটি নিয়ে হতাশাজনক
    প্রতিক্রিয়া দেন দর্শকেরা। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন
    দর্শক। এছাড়াও প্রদর্শনীর পর হল থেকে বেরিয়ে সিনেমাটি নিয়ে দর্শকেরা তিক্ত অভিজ্ঞতা
    ভাগ করে নেন। যাদের অধিকাংশেরই মন্তব্য ছিল- ‘টগর সিনেমা দেখে টাকা ও সময় দুইটাই নষ্ট
    হয়েছে।’

    উল্লেখ্য, আদর ও পূজা চেরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী,
    সুমন আনোয়ার প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • আদর-পূজার সঙ্গে নাচলেন ইমরান-আতিয়া

    প্রকাশ হয়েছে
    পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ঈদের সিনেমা টগরের দ্বিতীয় গান। ‘ও সুন্দরী’ শিরোনামের
    গানটি দ্বৈতভাবে গেয়েছেন ইমরান মাহমুদুল ও আতিয়া আনিশা। শুধু গেয়েছেন বিষয়টি এমন নয়,
    পর্দায় নাচতেও দেখা যাবে এ দুইশিল্পীকে। এই প্রথম কোনো সিনেমার গানে নাচতে দেখা যাবে
    এ গায়ককে।

    রোববার বিকালে
    ইউটিউবে অবমুক্ত হয়েছে গানটি। আলোক হাসান পরিচালিত ও রণক ইকরাম প্রযোজিত এ সিনেমার
    গানটি মুক্তির পরই লুফে নেন দর্শক-শ্রোতা। গানটির বিশেষ আকর্ষণ হলো—চিত্রনায়ক আদর আজাদ
    ও পূজা চেরীর সঙ্গে পর্দায় চমক হয়ে ধরা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল
    ও আতিয়া আনিসা।

    ‘ও সুন্দরী’
    গানে প্রথমবার বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য
    হিট গান উপহার দিলেও এবারই প্রথম নিজের গাওয়া গানে পর্দায় নাচলেন তিনি।

    আরও পড়ুন

    গানটির কথা
    লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি
    করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে
    চোখ ধাঁধানো।

    গানটি নিয়ে
    ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা
    ছিল চ্যালেঞ্জিং কিন্তু এক্সাইটিংও। টগরের এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

    আতিয়া আনিসা
    বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল।
    ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

    Highlighted text here..

    আদর আজাদ বলেন,
    ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে,
    দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’

    এআর মুভি নেটওয়ার্ক
    প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সারাদেশব্যাপী।

    যুগান্তর প্রতিবেদন

  • দিনে ৩০ পান খাওয়ার অভিজ্ঞতা নিয়ে যা বললেন পূজা চেরী

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী এ মুহূর্তে ঈদের সিনেমা ‘টগর’ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। গতকাল রোববার (১ জুন) এসেছে সিনেমাটির টিজার। এ সিনেমার প্রচারে যাওয়ার সময় ‘টগর’সহ নানা প্রসঙ্গ নিয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী।

    ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে, আপনার চিন্তা হচ্ছে না?—এমন প্রশ্নের উত্তরে পূজা চেরী বলেন, একদমই চিন্তা করছি না। আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা হলে হয়তো চিন্তা হতো। ‘পোড়ামন ২’ সিনেমার সময় যেমনটি হয়েছিল। তিনি বলেন, চিন্তায় তখন ঘুমাতেও পারিনি। তবে এখন সিনেমাটি নিয়ে ওভার কনফিডেন্টও নই। অভিনেত্রী বলেন, আমি খুশি, একসঙ্গে অনেক সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। উৎসবমুখর পরিবেশে আছি। রোমাঞ্চ কাজ করছে।

    একসঙ্গে একাধিক সিনেমার মুক্তিকে ইতিবাচকভাবে হিসাবে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এখন বদলে যাচ্ছে। এখানে যত বেশি সিনেমা মুক্তি পাবে, দর্শক তত নতুনত্ব পাবে। সিনেমার দর্শক বাড়বে। অন্য একটি সিনেমার দর্শক বাড়লে আমার সিনেমার দর্শকও বাড়বে। 

    পূজা চেরী বলেন, এখানে আমার কারও সঙ্গে কোনো তুলনা নেই। আমি চাই সবাই এগিয়ে যাক, ভালো করুক। বেশি বেশি সিনেমা হোক। তাহলে আমাদের পরিসর বড় হবে। তখন প্রযোজকরা আরও নিয়মিতভাবে কাজ করবেন।

    ‘টগর’-এর টিজারে আপনার চরিত্র নিয়ে একটা রহস্য রাখা হয়েছে…। অভিনেত্রী বলেন, সিনেমার গল্পটি আমার পছন্দের। গল্পের সঙ্গে শুরু থেকেই যুক্ত হয়েছি, অনেক পরিবর্তন করা হয়েছে, তারপরই আমরা কাজ করেছি। সেখানে আমার চরিত্রটি একদমই আলাদা। তিনি বলেন, দর্শক হয়তো এটুকু বুঝতে পারবে, মেয়েটি বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, কিন্তু মুখ বুজে সহ্য করে না, প্রতিবাদী একটি মেয়ে; এসব সত্ত্বেও আসল রহস্য দর্শক সিনেমা হলে গিয়েই দেখুক।

    পূজা চেরী বলেন, এখানে দর্শক শুধু আমার চরিত্র দেখে আগ্রহী হবে না। সিনেমার গল্প দেখবে। সিনেমার গান, লোকেশন, অ্যাকশনসহ অন্যান্য চরিত্র, তাদের অভিনয়—ফুল প্যাকেজে দর্শক খুশি হলেই কিন্তু সিনেমাটি দেখবে। এটুকুই বলব, দর্শকদের খুশি করার সব উপকরণ আমাদের সিনেমায় রয়েছে। এটাই আমাদের আস্থার জায়গা।

    এ সিনেমায় অভিনয় করতে গিয়ে আপনাকে নাকি অনেক পান খেতে হয়েছে?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সিনেমাটির চিত্রনাট্য পাওয়ার পর পরিচালকসহ আমরা বসে আরও কিছু পরিকল্পনা করেছি। নাহলে হয়তো আমি এই সিনেমায় অভিনয় করতাম না। পূজা চেরী বলেন, সিনেমার প্রয়োজনে আমার আলাদা কথা বলার ধরন, আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, মেয়েটি নিম্নমধ্যবিত্ত পরিবারের। সেগুলো মাথায় রেখে একসময় মনে হয়, আমার চরিত্রটি পান খেতে পারে। পুরো গল্পে মুখে পান থাকবে, ঠোঁট লাল হয়ে থাকবে—এমনটি দর্শক দেখবেন। 

    তিনি বলেন, পরিচালকের সঙ্গে পরামর্শ করে এটি আমিই যুক্ত করেছি চরিত্রে। সব সময় ডজন ডজন পান এনে রাখা হতো। প্রথম দিকে পান খেতে পারছিলাম না, পিক ফেলতে পারছিলাম না। এগুলো শিখতে হয়েছে। পান খেয়ে ওই সময়ে আমি আর কিছুই খেতে পারিনি। পুরো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। একদিন চুনসহ ৩০টি পান খেতে হয়েছে। এখন পান খেতে আর ভয় পাই না বলে জানান পূজা চেরী।

    ঈদের ছবির প্রচারণায় একসঙ্গে সবাই নেমে পড়েছেন। এতে করে কোনো বাধা তৈরি হয় কিনা? অভিনেত্রী বলেন, আগে সব সিনেমার জন্য শুভকামনা। এখন প্রতিটি সিনেমার প্রমোশনের আলাদা শিডিউল রয়েছে। দেখা গেল, একসঙ্গে একেক সিনেমার টিজার, ট্রেলার ও গান মুক্তি পাচ্ছে। এগুলোকে আমি সাংঘর্ষিক মনে করি না। চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।

    সিনেমায় আপনার চরিত্রের নাম জয়িতা। চরিত্রটির সঙ্গে আপনার কোনো মিল আছে? অভিনেত্রী বলেন, একটা মিল শতভাগ আছে। আমার আসল নামও জয়িতা। নামটা আমার মা রেখেছিলেন। শৈশবে আমাকে সবাই জয়িতা বলেই ডাকত। ক্লাস ফাইভ পর্যন্ত নাম ছিল, জয়িতা রায় পূজা। পরে বাবা নামটা পূজা চেরী রায় করে দেন। তবে বেশিরভাগই সবাই পূজা নামে ডাকে। এ ছাড়া পরিবারের ঘনিষ্ঠজনরা জয়িতা নামেও ডাকে। কারও কাছে আমি পূজামণিও।

    গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘লিপস্টিক’ থেকে এবারের ‘টগর’— এই জার্নির মধ্যে সবচেয়ে কঠিন কী ছিল?—এমন প্রশ্নের উত্তরে পূজা চেরী বলেন, আমি মায়ের কথা বলব। দুটি সিনেমার সময়েই মাকে খুব করে কাছে চেয়েছি। লিপস্টিকের শুটিংয়ের শুরুতে মা ছিলেন। শেষে তিনি আমাদের ছেড়ে চলে যান। মনে হয়েছে, সিনেমাজুড়েই মা আমার পাশে ছিলেন।

    ঈদে শাকিব খানের মুখোমুখি হচ্ছেন। ‘গলুই’ সিনেমার পর আপনাদের আবার কবে একসঙ্গে দেখা যাবে?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, এটা নিয়ে এখন কিছুই বলতে চাই না। এখন আমি ‘টগর’ সিনেমার প্রচার নিয়েই এগিয়ে যেতে চাই। যখন বলার মতো কিছু হবে, তখন বলব। এখন মাথায় শুধু নিজের সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • মা দিবসে অভিনেত্রীর আবেগপ্রবণ চিঠি

    তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে– এই তো মাত্র দুই বছর আগের জন্মদিনটা। তোমার শরীর তখন খুব একটা ভালো ছিল না। অথচ সেদিন আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চ স্বরে কথা বলেছি।

    মনে পড়ে সেদিন বলেছিলাম, ‘সবার মা, তার মেয়ের জন্মদিনে কত কিছুই না করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছো না!’ তুমি কষ্ট পেয়েছিলে কিনা জানি না, এরপর দেখলাম তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস রান্না করলে। যদিও ঠিকঠাক হয়নি– চাল আধা সেদ্ধ ছিল, দুধও জমেনি ভালো করে– তবুও সেই পায়েসই আজ সবচেয়ে প্রিয় মনে হয়। কারণ তুমি নিজের হাতে বানিয়েছিলে, ভালোবাসা মিশিয়ে।

    মা, জানো– এখনও আমার সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে, তোমার হাতের পায়েস…একা একা বসে থাকতে থাকতে কান্নায় চোখ ভরে যায়। কতদিন তোমাকে দেখি না, মা। জানি না সৃষ্টিকর্তা আমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু যতদিন থাকি ততদিন কীভাবে এই বুকের কষ্ট চেপে রাখব? এটা তো আর সম্ভব না। 

    একটা কথা বলি, মা, তুমি চলে যাওয়ার পর মনে হয় তুমি আমায় আবারও নতুন করে জন্ম দিয়েছো। এক নতুন পূজা। যে একা একাই লড়বে। আমি জানি, তুমি আমাকে দেখছ। অনুভব করি, তুমি এখনও আমার আশপাশেই আছো। তাই তো কোনো দুঃখ, কোনো বিপদ এখনও আমাকে ছুঁতে পারেনি।

    তুমি কথা রেখেছো মা। এখন আমার পালা। তুমি দেখো, তোমাকে দেওয়া কথা আমি রাখব। যদিও পৃথিবীর চোখে তুমি নেই, আমার চোখে তুমি আছো। এই যে আমি এত কথা লিখছি, আমার মনে হচ্ছে তুমি আমার মাথায় হাত রেখে বসে আছো, হাসছো। আর বলছ–

    ‘পূজা, কেঁদো না মা, আমি তো আছি।’

    একটা আবদার করব মা– এই জীবনে তুমি কখনও নিজের কথা ভাবোনি। সব সময় আমার চিন্তায় বিভোর ছিলে। তাই এবার ওপারে অন্তত নিজের খেয়াল রেখো, মা।

    ভালো থেকো, আমার লক্ষ্মী মামণি।

    অনেক ভালোবাসি মা।

    ইতি

    তোমার পূজা

    লেখক: অভিনয়শিল্পী

    বিনোদন ডেস্ক

  • এমন নিকৃষ্টদের ধ্বংস করে দেন প্রভু : পূজা চেরি

    দীর্ঘ ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে বর্বরতা হামলা চালিয়েছে যাচ্ছে ইসরাইল। নির্বিচারে নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে গাজায়। দিনে দিনে বেড়ে চলছে লাশের সংখ্যা। আর আহতদের চিৎকারে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস।

    গাজার এমন করুণ পরিস্থিতিতে কাঁদছে বিশ্ব মানবতা। একইসঙ্গে ইসরাইলের এমন বর্বরতার জন্য ধিক্কার জানাচ্ছেন সবাই। হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মানুষের। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের চালানো এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। এ থেকে বাদ নেই দেশের শোবিজ তারকারাও।

    ঢাকাই শোবিজ তারকারা সামাজি যোগাযোগমাধ্যমে ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন। তাদেরই একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।

    সম্প্রতি পূজা চেরি তার ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি পোস্ট করে ফিলিস্তিনিদের বর্তমান করুণ পরিস্থিতি তুলে ধরেছেন। আর ক্যাপশনে বিবেকের কাছে প্রশ্ন রেখে লিখেছেন- ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু। যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই। এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’

    এদিকে গাজাবাসী নিয়ে এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা জয়া আহসানসহ আরও অনেকেই তাদের মন খারাপের কথা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু’

    মজলুমদের জনপদ ফিলিস্তিনের গাজায় আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। প্রতিদিনই এই জনপদে অবিরাম বোমাবর্ষণে ক্ষয়বিক্ষত হচ্ছে অসহায় নারী ও শিশুদের দেহগুলো। 

    আর এসব দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন বিনোদন জগতের অনেক তারকা। এবার বিষটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি।

    ফেসবুকে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি দিয়ে তিনি তুলে ধরেছেন অসহায় ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি। এরপর বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন, ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু, যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই, এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’

    পূজার এই স্ট্যাটাসের আগে ফিলিস্তিনের গাজা ও রাফা শহর নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা সিয়াম আহমেদ।

    বিনোদন ডেস্ক

  • মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, যা লিখলেন পূজা চেরি

    ঢালিউড অভিনেত্রী পূজা চেরির মা ঝরনা রায় গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান। আজ এ অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা চেরি। রোববার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী, যা যুগান্তর পাঠকদের মাঝে তুলে ধরা হলো—

    মা ও মা 

    কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা । গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর । 

    বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে । কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারি হয়ে ওঠে । মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারি পাথর আমার বুকে । 

    পূজা  আরও লিখেছেন— মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি…। যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে!!!! 

    ওরে আমার মা, বলো না কেমন আছো? ভালো আছো তো?  আমি কিন্তু ভালো আছি। কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো । তোমাকে তো আমি দেখতে পারছি না , তুমি তো দেখতে পারছ । 

    খালি মনে হয় ইস তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু, আর কেউ না দেখুক । কিন্তু বাস্তবতা তো আলাদা । যখনি বাস্তবতায় ফিরে আসি, কিছুতেই মানতে পারি না তুমি বহুদূরে যেখানে গেলে কেউ আসতে পারে না । 

    জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। 

    হাহাহা তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই । 

    তুমিই তো সব শিখিয়েছো মামুনি ।

    একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে ।

    ও মা , মা গো তুমি কি আসলেই ভালো আছো মা? 

    আমি কিন্তু ভালো আছি মা ?

    ইস ভুলেই গেছি, আমি মিথ্যা বললে তুমি ধরে ফেলো ।

    তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই । 

    এই মনকে কীভাবে বোঝাই— শুধু এই ৩৬৫ দিন না, যতদিন বেঁচে আছি, ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাব না, তোমার স্পর্শ পাব না । ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই। প্রস্তুত থেকো ।

    বিনোদন জগতের শুরু থেকেই সবসময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা। তাই ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট: পূজা

    ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। এ মুহূর্তে ‘টগর’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অলোক হাসান। বন্দরনগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। 

    জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন। 

    অভিনেত্রীর মতে, এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই। কারণ চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে। তাই দীঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস। 

    এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পূজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কি মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর’। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ। 

    এছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে।”

    বিনোদন ডেস্ক

  • ‘কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর’

    ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। এ মুহূর্তে ‘টগর’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন আলোক হাসান। বন্দর নগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। 

    জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন। 

    অভিনেত্রীর মতে, এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই। কারণ, চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে। তাই দীঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস। 

    এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পূজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। 

    পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর’। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ।

    এ ছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • প্রেম আসলে কাজের ক্ষতি করে: পূজা চেরি

    চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজা চেরি। রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ তে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন নায়িকা। তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকের। 

    পূজার বাকি চমক দেখার অপেক্ষা মাত্র আর কয়েকদিনের। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এর আগে গত শনিবার রাতে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পায়। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায় দর্শকের মাঝে।

    ‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি মুক্তির পর নেটমাধ্যমে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেন পূজা। জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও।

    ‘ব্ল্যাক মানি’তে কাজের অভিজ্ঞতা ভাগ করে পূজা বলেন, সব মাধ্যমেই কাজ করেছি, বাদ ছিল ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল তবে গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়া কাজ করিনি।

    ‘প্রেমের দোকানদার’ গান প্রসঙ্গে পূজা বলেন, ভালো সাড়া পেয়েছি। আমার কাজের প্রশংসা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। এছাড়াও গানটিতে নেচে আমারও ভালো লেগেছে।

    প্রেমের প্রসঙ্গেও কথা বলেন পূজা। জানান, কাজের প্রেমেই আছেন আপাতত। নায়িকার কথায়, আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।

    ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন, আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না।

    বিনোদন ডেস্ক