Tag: পূজা চেরি

  • ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি: পূজা চেরি

    বিনোদন জগতের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি শিশুশিল্পী হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এর মধ্যেই ছয় বছর অভিনয় জগতে পার করেছেন। দর্শকদের ডজনখানেক সিনেমা উপহারও দিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার  সিনেমা ‘দম’। শত ব্যস্ততার মাঝেও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও থাকে তার সরব উপস্থিতি। 

    সামাজিক মাধ্যমে এবার মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পূজা চেরি। সেই পোস্টে  অভিনেত্রী লিখেছেন— আজ তোমাকে ছাড়া দুই বছর। মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না। 

    তিনি বলেন, এই দুই বছরে অনেক কিছু বদলে গেছে; শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না, শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই।

    পূজা চেরি বলেন, কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না।  তিনি বলেন, মামুনি , তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত।

    অভিনেত্রী বলেন, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে দুই বছর হয়ে গেল। তবু মনে হয় এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছ।

    মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন, আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছ মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি  দুই বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা বলে জানা পূজা চেরি।

    বিনোদন ডেস্ক

  • কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক: পূজা চেরি

    ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন— এমন কথা শোনা গেলেও পরে সম্পর্কে ফাটল ধরে জাজ থেকে বেরিয়ে যান অভিনেত্রী। অবশেষে পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানালেন তিনি আর সিঙ্গেল নন; বরং ‘এনগেজড’। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ সংসারজীবন নিয়ে আপসহীন অবস্থানের কথাও জানিয়েছেন পূজা চেরি। 

    বর্তমানে অভিনেত্রী তার ক্যারিয়ারের আট বছর পার করছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। এ সিনেমায় অভিনেত্রী প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির প্রচারের মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন পূজা চেরি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে ‘এনগেজড’-এর কথা বলেন তিনি।

    পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। 

    তিনি বলেন, তার জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তবে তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসারজীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। 

    তিনি বলেন, অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা। এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন পূজা চেরি। তিনি বলেন, বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছি, সময় হলে সেটি সবাইকে জানিয়েই বিয়ে করবেন। আর আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে— আমার যা করতে ইচ্ছে করবে, আমি যেন সেটাই করি।

    উল্লেখ্য, পূজা চেরির ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে অভিনেত্রীর নাম। কিন্তু এর কোনোটিরই ভিত্তি নেই।

     

    বিনোদন ডেস্ক

  • সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি: পূজা চেরি

    ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন— এমন কথা শোনা গেছে হরহামেশাই। এরপর সম্পর্কে ফাটল ধরলে জাজ থেকে বেরিয়ে যান তিনি। 

    তিন বছর পর আবারও ঘরে ফেরেন অভিনেত্রী। ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সম্প্রতি এসব গোপন সম্পর্কের কথা একটি পডকাস্ট শোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। সেটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।

    এসব নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, পডকাস্টে অভিনেত্রী জানিয়েছেন তার নতুন সম্পর্কের কথাও। তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    পূজা চেরি আরও বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব। 

    তিনি বলেন, সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব। 

    উল্লেখ্য, ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামে এ শোটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি প্রচার হবে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

    বিনোদন ডেস্ক

  • কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?

    গ্রামীণ আবহে গায়েহলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে বেশ কৌতূহল। ভিডিওতে দেখা গেছে, গায়েহলুদের সাজে পূজা চেরি, যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও।

    একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা। 

    অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। 

    এর আগেও ‘দম’ সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেট থেকে পূজা চেরির ভিডিও ফাঁস

    ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস হয়েছে। বেশ কয়েকটি পেজে দেখা গেছে ভিডিওটি। জানা গেছে, শুটিং সেট থেকে কে বা কারা ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন।

    ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

    ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকেই। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছেন নায়িকা। তারপর সাজানো বিয়ে বাড়ির দৃশ্য দেখা যাচ্ছে।

    জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। 

    সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্তরা অন্যদিকে শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্নও।

    শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করেছেন।

    তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে আছেন দর্শক সেটা ফাঁস হওয়া ভিডিওগুলোতে প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল।

    টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! 

    এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ডাইনামিক অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা। 

    আরও অনেক চমকের একটি হলো এ ছবি দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ডলি জহুর। সবমিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলেই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।

    বিনোদন ডেস্ক

  • নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভিডিওতেই তোলপাড়

    মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। দেশের জনপ্রিয় তারকা আফরান নিশো ও পূজা চেরির একটি শুটিং দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

    জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় সিনেমা ‘দম’–এর শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া দৃশ্যে নিশো ও পূজা চেরিকে একসঙ্গে শট নিতে দেখা যায়। সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে যেমন উচ্ছ্বসিত ভক্তরা, তেমনি শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে উঠেছে বিতর্ক।

    শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই আলোচনা আরও জোরালো হয়। অনেকেই প্রযোজনা টিমের গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের প্রশ্ন—এ ধরনের সংবেদনশীল দৃশ্য কিভাবে বাইরে এলো?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক নেটিজেন মন্তব্য করেন, ‘এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার করা অপেশাদারি, এতে মিডিয়ার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লেখেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’

    তবে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ মনে করছেন, এগুলো পরিকল্পিত প্রচারণার অংশ। এক নেটিজেন লেখেন, ‘এগুলোও প্রমোশনের কৌশল।’ আরেকজনের মন্তব্য, ‘এটা রনির প্রচারণার স্ট্র্যাটেজি।’

    সমালোচনা থাকলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে প্রত্যাশা থাকাই স্বাভাবিক। বিশেষ করে ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিশো ও পূজা চেরির নতুন ক্যামিস্ট্রি। এই ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের প্রশংসায় ভাসছেন পূজা চেরি

    ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। 

    ভিডিওটি মূলত পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ।  সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। 

    ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা। নতুন এই লুকে হাজির হয়েই ভক্তদের ব্যাপক প্রশংসা পান এই তারকা। 

    এদিকে, নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। এর একটি হল নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। আরেকটি ছবির নাম ‘দরদিয়া’। এই দুটি ছবি নিয়েও তার ভক্তরা বেশ আশাবাদী। 

    বিনোদন ডেস্ক

  • এখনই বিয়ে নয়, আরও অনেক দূর যেতে চাই: পূজা চেরি

    ঢালিউড অভিনেত্রী পূজা চেরি বেশ কিছু দিন সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন। সম্প্রতি ‘চোরাবালি’খ্যাত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন অভিনেতা আফরান নিশোর সঙ্গে। এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নেন পূজা চেরি।

    ‘দম’ সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে পূজা চেরী বলেন, এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

    এই প্রথমবারের মতো সহশিল্পী হিসাবে আফরান নিশোকে পেয়ে অভিনেত্রী বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি ভীষণ এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

    ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরী। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। অভিনেত্রী বলেন, আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়— আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর যেতে চাই। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। আগামী ঈদুল ফিতরে ‘দম’ সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতই শুটিংয়ে শুরু করবেন নির্মাতা। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। 

    উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। ‘দম’ সিনেমায় পূজা চেরী ছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর

    আগামী ঈদুল ফিতর সামনে রেখে পরিচালক রেদওয়ান রনি তার নতুন সিনেমা ‘দম’-এর মহরত করলেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ।

    সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। 

     শিগগিরই শুরু হবে সিনেমা ‘দম’-এর শুটিং। আর এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো ও পূজা চেরী। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নিলেন অভিনেত্রী পূজা চেরি। 

    এক প্রশ্নের জবাবে মজা করে অভিনেত্রী বলেন, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা। পূজার কথায় হেসে নিশো জবাব দেন— ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয়শিল্পী হিসেবে নিজের কাজ নিয়েও আশাবাদী পূজা চেরী। অভিনেত্রী বলেন, এর আগে যত কাজ করেছি, ভালো ছিল; তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব। তিনি বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে, শুটিংয়ে গিয়ে কী করবেন, তা এখন থেকে টেনশনে আছি। তবে আমি খুব এক্সাইটেড। কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং কাজ। আপনারা বলছেন আমি গুণী, কিন্তু এ সিনেমা শেষ হলে হয়তো মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় করতে পারি।

    এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— বড়পর্দায় অভিনেতা আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ‘দম’-এর মহরতের মঞ্চে দেখা যায়নি তাকে। শুধু পূজা চেরীকেই দেখা গেছে। এবং অনুষ্ঠানে নিশোর সঙ্গে জুটি বেঁধে আসছেন পূজা বলে প্রযোজকসূত্রে ঘোষণা দেওয়াও হয়েছে।

     এদিন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির ছিলেন পূজা চেরী। তিনি মঞ্চে আসেন পালকীতে চড়ে। তাকে পালকী থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। পালকী থেকে নেমে পূজা চেরী বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এ সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। 

    বিনোদন ডেস্ক

  • পূজার ক্যারিয়ারে ভাটা, শাকিব-বিতর্ক থেকে ফ্লপ সিনেমার মিছিল

    ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসাবে বড় পর্দায় তার যাত্রা
    শুরু ২০১৮ সালে ‘নুরজাহান’ নামে একটি সিনেমা দিয়ে নায়িকা হিসাবে আবির্ভূত হন। সম্ভাবনাময়
    নায়িকা হিসাবে তাকে নিয়ে অনেক নির্মাতা স্বপ্ন দেখেছেন।

    কিন্তু হঠাৎ করেই পূজার ছন্দপতন ঘটে। মূলত শাকিব খানের বিপরীতে ‘গলুই’
    নামে একটি সিনেমায় অভিনয় করেই তিনি ক্যারিয়ারে বিপদ ডেকে আনেন। সরকারি অনুদানে নির্মিত
    এ সিনেমাটি বেশ আলোচনায়ও ছিল।

    এ সিনেমার পর শাকিবের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন এ নায়িকার ক্যারিয়ারকে
    অনেকটা বিপদের মুখে ঠেলে দেয়। সেই থেকে ভাটা শুরু। পূজার ক্যারিয়ারে আর জোয়ার ফিরে
    আসেনি। এ ঘটনার পর তিনি আরও একাধিক সিনেমায় অভিনয় করলেও ফলাফল শূন্য। তার অভিনীত সর্বশেষ
    মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে নজর দিলেই তা বেশ স্পষ্ট যে, দর্শক আগ্রহে আর নেই পূজা।

    ২০২০ সালে মুক্তি পায় ‘হৃদিতা’, ২০২৩ সালে ‘জ্বীন’, ২০২৪ সালে ‘লিপস্টিক’,
    ‘আগন্তুক’ ও সর্বশেষ চলতি বছরের কুরবানির ঈদে মুক্তি পায় ‘টগর’ নামে একটি সিনেমা। এগুলোর
    একটিও প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি। এর মধ্যে ‘টগর’ সিনেমাটি ছিল সুপারফ্লপ। মুক্তির
    এক সপ্তাহ পর সিনেপ্লেক্স থেকে নামিয়েও দেওয়া হয় দর্শক অনাগ্রহের কারণে।

    বলা যায়, ইমেজ সংকটে থাকা এ নায়িকার ক্যারিয়ারে এখন চলছে শনির দশা। এদিকে
    টানা ফ্লপ সিনেমার জন্য নির্মাতাদেরও আগ্রহ কমছে তার প্রতি। ফলে, কমছে কাজের পরিমাণ।
    এদিকে চলতি বছরের শুরুতে ওটিটি কনটেন্টেও কাজ করেছিলেন। ‘ব্ল্যাক মানি’ নামে সিরিজটি
    দিয়ে নতুন করে তাক লাগাতে নতুনরূপে ফিরেছিলেন তিনি।

    কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন। শায়লা নামে এক চিত্রনায়িকার চরিত্রে অভিনয়
    করেছেন তিনি। ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরতে গিয়ে কিছুটা খোলামেলাভাবেই নিজেকে
    উপস্থাপন করেছিলেন, যা তাকে সমালোচনার মুখেও ফেলে দেয়। সিরিজটি থেকেও খুব একটা আশানুরূপ
    কিছু পাননি এ নায়িকা।

    এদিকে নতুন করে আবারও ফিরেছিলেন নিজের পুরোনো ঘর জাজ মাল্টিমিডিয়ায়।
    এ প্রযোজনা সংস্থা থেকেই নায়িকা হিসাবে শোবিজে তার যাত্রা শুরু হয়। মাঝে মনোমালিন্যের
    কারণে কিছুটা সরে গিয়েছিলেন। গত বছরেই ফের সেই আপন ঠিকানায় ফিরেছেন। ‘নারী’ নামে একটি
    সিনেমায় অভিনয় করবেন এমনটাও শোনা গিয়েছিল সে সময়। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    তবে পূজাও ইঙ্গিত দিয়েছিলেন কিছুটা। সেই সিনেমার কাজ শুরু হওয়ার আগেই
    আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করছে পূজার জন্য। এ প্রযোজনা সংস্থার ব্যানারে ২০২০ সালে
    শুরু হয়েছিল ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমার কাজ। এটি নির্মাণ করছিলেন সৈকত নাসির।

    এতে সোহানা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন পূজা। সিনেমাটির জন্য অনেক
    পরিশ্রমও করেছেন তিনি। শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবুও শুটিং চালিয়ে গেছেন।
    কিন্তু সিনেমাটি আর আলোর মুখ দেখবে না বলে জানিয়েছেন নির্মাতা।

    তিনি, অর্থাভাবেই এর কাজ এগোচ্ছে না। তাই এটি নিয়ে বসে থাকারও কোনো মানে
    হয়নি। এর ফলে আপাতত পূজাকে থাকতে হচ্ছে সিনেমাহীন।

    বিনোদন ডেস্ক