Tag: পাকিস্তান

  • হার্ভার্ডে পাকিস্তানি অভিনেত্রীর নতুন অধ্যায় শুরু

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের ঢেউ তুলেছেন। কারণ, পোস্টটি এসেছে কোনো সাধারণ জায়গা থেকে নয়- প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।  ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, হার্ভার্ডের মনোরম ক্যাম্পাসে দাঁড়িয়ে সোনিয়া নিজের জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন।  

    তিনি লিখেছেন, ‘@Harvard — একসময় এ স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন জীবনের পরিকল্পনা অন্য ছিল। কিন্তু নিয়তি সবসময় তার পথ খুঁজে নেয়। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায়, যেখানে থাকতে চেয়েছিলাম সবসময়। আমার পরবর্তী অধ্যায়ের সূচনা- ছাত্রজীবনের নতুন সংস্করণ।’  

    পোস্টের শেষে তিনি আশাবাদী ভঙ্গিতে লেখেন, ‘প্রিয় হার্ভার্ড, খুব শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’  

    ছবিগুলোতে সোনিয়াকে দেখা গেছে এক পরিমিত অথচ অভিজাত লুকে- গ্রে রঙের বেল্টযুক্ত লং ড্রেস, সঙ্গে কালো স্টকিংস ও বুট। উপরে গাঢ় রঙের ওভারকোট, কাঁধে কালো ব্যাগ, চোখে সানগ্লাস, আর মুখে ছিল হালকা প্রাকৃতিক মেকআপ। খোলা কাঁধছোঁয়া চুল তার উপস্থিতিকে আরও মার্জিত করে তুলেছে।  হার্ভার্ডের বিখ্যাত সিঁড়ি ও এক নিকটবর্তী ক্যাফেতে সকালের নাশতার কয়েকটি মুহূর্তও শেয়ার করেছেন তিনি।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সোনিয়ার এই পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন, খুব শিগগিরই তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন।  টেলিভিশন ও চলচ্চিত্রে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত সোনিয়া হুসেইন এবার যেন জীবনের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছেন- রুপালি পর্দা থেকে এবার হয়তো হার্ভার্ডের শ্রেণিকক্ষে।

    বিনোদন ডেস্ক

  • যৌন হয়রানির অভিযোগ অস্বীকার, ফাতিমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন রজব

    পাকিস্তানি টিকটকার ফাতিমা খানের যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির খ্যাতনামা ইউটিউবার রজব বাট। পাশাপাশি তিনি ওই টিকটকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।  

    সম্প্রতি প্রকাশিত এক পডকাস্ট ট্রেলারে রজব বাট তার বিরুদ্ধে উঠা একাধিক বিতর্ক নিয়ে কথা বলেন। ফাতিমা খানের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, আমি তাকে কোনো উপহার দিইনি—এক টাকাও নয়। যদি দিয়ে থাকি, তিনি যেন প্রমাণ দেখান। 

    তিনি আরও দাবি করেন, তার সঙ্গে ফাতিমা খানের কোনো ব্যক্তিগত বা যৌন সম্পর্ক ছিল না এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রজব বাট ফাতিমা খানের মানসিক অবস্থা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

    পডকাস্টে রজব বাট অতীতের ধর্মীয় অবমাননার অভিযোগ সম্পর্কেও কথা বলেন। তিনি অভিযোগগুলোকে অপপ্রচার বলে উল্লেখ করেন। 

    তিনি জানান, এসব বিতর্কের পর তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে সফর করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে শিগগিরই পাকিস্তানে ফিরে যেতে চান বলেও জানান তিনি।

    গ্যাম্বলিং (জুয়া) অ্যাপের প্রচার সংক্রান্ত সমালোচনার বিষয়ে রজব বাট স্বীকার করেন যে, তিনি কিছু ভিডিওতে এমন অ্যাপের বিজ্ঞাপন দিয়েছেন। তবে তার দাবি, অনেক কনটেন্ট ক্রিয়েটরই একই কাজ করছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, তার স্ত্রী ইমান বাট বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং অভিযোগগুলো নিয়ে তিনি ক্ষুব্ধ নন। রজব বাটের ভাষায়, ‘আমার স্ত্রী জানেন, এসব অভিযোগ মিথ্যা।’

    রজব বাট ইঙ্গিত দেন যে, ফাতিমা খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • শুরু হচ্ছে পাকিস্তান আইডল ২০২৫

    পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্গীত উৎসব ‘পাকিস্তান আইডল ২০২৫’ এক জমকালো আয়োজনে আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) যাত্রা শুরু করছে। দেশের শীর্ষ বিনোদন চ্যানেল জিও টিভি-তে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

    পাকিস্তান আইডলের এক মুখপাত্র জানান, সুক্কুর, মুলতান, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও করাচি থেকে হাজারো প্রতিভাবান তরুণ-তরুণী অডিশনে অংশ নিয়ে তাদের সুরেলা কণ্ঠে বিচারকদের মুগ্ধ করেছেন। হাজারও অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন কয়েকশো প্রতিযোগী, যারা এখন মঞ্চ মাতাতে প্রস্তুত।

    বিশেষভাবে উল্লেখযোগ্য, এ বছরের অডিশনে অংশ নিয়েছেন কিছু প্রতিবন্ধী তরুণও, যারা সঙ্গীতের প্রতি তাদের অসাধারণ আবেগ ও দৃঢ়তা প্রদর্শন করেছেন।পাকিস্তানের নানা প্রান্তের এই বৈচিত্র্যময় কণ্ঠ এখন স্বপ্ন আর বাস্তবতার মিলন ঘটানোর যাত্রা শুরু করবে।

    এবারের আসরের বিচারক মণ্ডলীতে রয়েছেন পাকিস্তানের চারজন তারকা শিল্পীউস্তাদ রাহাত ফতে আলি খান, ফাওয়াদ খান, জেব বঙ্গাশ ও বিলাল মকসুদ। তাদের মূল্যায়ন, সিদ্ধান্ত ও উপস্থিতি প্রতিযোগিতাকে নতুন মাত্রা যোগ করবে। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শফাত আলী। হাস্যরস ও উচ্ছ্বাসে মঞ্চকে মুখর করে তুলতে তার সুনাম রয়েছে।

    এই আসর থেকে নতুন মুখ ও কণ্ঠ হয়ে উঠবেন পাকিস্তানের পরবর্তী সঙ্গীত তারকা।

    জিও টিভিতে পাকিস্তান আইডল প্রচার হবে প্রতি শনিবার ও রোববার রাত ৮টায়।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের কিংবদন্তী কৌতুক অভিনেতা মারা গেছেন

    পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ, কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার ৬০ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর লাহোরের মায়ো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

    তার মৃত্যুতে চার দশকের এক বর্ণাঢ্য কৌতুক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, যা প্রজন্ম থেকে প্রজন্মকে হাসিতে মাতিয়ে রেখেছিল। গত আট মাস ধরে ফুসফুসের জটিল রোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন এই শিল্পী। গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে মায়ো হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

    পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ দিনগুলোতে তিনি কোমায় চলে যান এবং তার কিডনি, যকৃত ও পাকস্থলী অকার্যকর হয়ে পড়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও এই জনপ্রিয় শিল্পীকে বাঁচানো সম্ভব হয়নি।

    তার মৃত্যুর খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসর নামাজের পর লাহোরের বাঘবানপুরায় তার জানাজা অনুষ্ঠিত হয়। চার দশক ধরে লাকি ডিয়ার তার অনবদ্য কমিক টাইমিং এবং নিজস্ব স্টাইলে অভিনয়ের জন্য বিপুলভাবে প্রশংসিত হয়েছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

     

    অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও, লাহোরের প্রাণবন্ত মঞ্চ থিয়েটারেই তার কৌতুক প্রতিভা বিশেষভাবে বিকশিত হয়। একসময় তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের কৌতুক জগতের অন্যতম পরিচিত মুখ।

    কর্মজীবনের শুরু থেকেই তিনি ছিলেন একজন উদ্যমী ও নিবেদিতপ্রাণ শিল্পী। অসুস্থতা এবং ব্যক্তিগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি তার কাজের প্রতি কখনোই পিছপা হননি। বিনোদন জগতের সহকর্মীরা তাকে একজন বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করেছেন, যিনি নতুন প্রজন্মের বহু শিল্পীর অনুপ্রেরণা ও মেন্টর ছিলেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল, কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটানোর অসাধারণ ক্ষমতা।

    বিনোদন ডেস্ক

  • খলনায়ক শাহজাদ আর নেই

    দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানি সিনেমার খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গন এবং ভক্ত মহলে।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ললিউডের এই বর্ষীয়ান তারকা। 

    ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খলনায়ক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি পেয়েছিলেন তুমুল পরিচিতি। তাকে বলা হতো ললিউডের ‘আইকনিক ভিলেন’।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শাহজাদ ভোলা একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস জনিত সমস্যা ছিল প্রকট। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে গত দুই মাসে। ডায়াবেটিসের জেরে সৃষ্ট জটিলতার কারণে প্রায় দুই মাস আগে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল।

    প্রতিবেদনে আরও বলা হয়, পা হারানোর পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। সর্বশেষ তিনি তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউরে ভুগছিলেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ভিলেন চরিত্রে সাবলীল অভিনয় তাকে দিয়েছিল এক ভিন্ন মাত্রা।

    কেবল অভিনয় নয়, ক্যামেরার পেছনের কারিগর হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পরিচালক হিসেবেও তার অবদান অনস্বীকার্য, যা স্থানীয় বিনোদন শিল্পের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি অভিনেত্রীকে ভালোবাসা: সালমান মুক্তাদির

    পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মধ্যে ধরা দিয়ে থাকেন।

    সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। শাড়ি পরা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আলোচিত গান ‘অভদ্র প্রেম’।

    এরপর ছবিগুলো নেটিজেনদের মধ্যে বেশ ভাইরাল হয়েছে। যা সালমান মুক্তাদিরেও চোখে পড়েছে। এবার ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানিয়েছেন সালমান মুক্তাদির। 

    শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে সালমান মুক্তাদির লিখেছেন, ‘ধন্যবাদ ইয়ুমনা, ভালোবাসা বাংলাদেশ থেকে।’ যা নিয়ে নেটিজেনরাও বেশ আলোচনা করছেন। 

    বিনোদন ডেস্ক

  • কে এই হানিয়া আমির?

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি কমেডি চলচ্চিত্র ‘জানান’ এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

    এরপর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয় শুরু করেন। এই নাটকগুলোর জন্য তিনি ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল’ পুরস্কার লাভ করেন।

    পাশাপাশি আমির বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’ -এর মাধ্যমে সাফল্য অর্জন করেন।

    অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন। এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপর জনপ্রিয়তা পেয়েছেন। 

    যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন। হানিয়ার ইনস্ট্রাগামে ভক্ত-অনুরাগীর সংখ্যা ১৮.৮ মিলিয়ন। তরুণ প্রজন্মের কাছে একাধারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন। 

    তিনি জনপ্রিয় নাটক ‘তেরে বিন’ -এ মীরাব চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। 

    এছাড়াও ‘পিয়ার কে সাদকে’, ‘ইনকার’ এবং ‘দিল না উমীদ তো নয়ি’ -এর মতো নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

    পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

    ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে পোস্টে লেখা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’

    ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ। তার সুবাদে ছোট ভাই উমর শাহও জনপ্রিয়তা পান। রমজানের বিশেষ ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে বড় ভাইয়ের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে তিনি দর্শকদের কাছে পরিচিত হন।

    পরিবার জানিয়েছে, এটি তাদের জীবনের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশা মারা যান। উমরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

    উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

    যুগান্তর প্রতিবেদন

  • রিয়েলিটি শোতে বিচ্ছেদের কষ্ট জানালেন পাকিস্তানি অভিনেত্রী

    পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সারা উমায়ের তার পরিচালক স্বামী মোহসিন তালাত থেকে বিবাহবিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘ মাসের জল্পনা-কল্পনার পর তিনি প্রথমবার এটি প্রকাশ্যে বলেন।

    সারা উমায়ের সম্প্রতি একটি প্রাইভেট টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশগ্রহণের সময় এই সংবাদটি জানিয়েছেন। তিনি জানান, তার বিবাহবিচ্ছেদ শোতে অংশ নেওয়ার কয়েক মাস আগে ঘটেছে।

    ২০০৮ সালে পিটিভিতে তার ডেবিউ হওয়া সারা উমায়ে পরবর্তী সময়ে জনপ্রিয় নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেন। এছাড়াও, তিনি রিয়েলিটি শো ‘ডেসি কড়িয়ান’ জেতার পর বিশেষ খ্যাতি পান। 

    ২০১৪ সালে সারা উমায়ে বিয়ের পর বিনোদন জগত থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন এবং ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘আমি মনে করি সবাইকে জানানো উচিত যে আমি বিবাহবিচ্ছেদ করেছি। এটি শোতে যোগদানের কয়েক মাস আগে ঘটে। একক পিতৃ-মাতার মতো জীবনের চাপ এবং মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

    সারা তার শো অংশগ্রহণকে মানসিক স্বস্তির সুযোগ হিসেবে উল্লেখ করেন। ‘সেখানে ফোন নেই, বাইরের জগতের কোনো সংযোগ নেই, কোনো মিটিং নেই। আমি সবসময় এমন একটি স্থানে সময় কাটাতে চেয়েছি যেখানে কোনো সিগন্যাল নেই, এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন।’

    অতীতের কষ্টের প্রতিফলন করে তিনি আরও বলেন, ‘আমি জীবনে এত কষ্ট দেখেছি যে তামাশা শো কেবল একটি খেলা মাত্র। সেখানে মানুষদের লড়াই দেখলে সব কিছুই শিশুসুলভ মনে হয়।’

    অনলাইন ডেস্ক

  • অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’?

    পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও ভারতীয় অভিনেত্রী বানী কাপুরের নতুন সিনেমা ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জলঘোলা। মূলত ভারতশাসিত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্কে অবনতি ঘটে, আর তার জেরেই পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয় ভারতে; যার প্রভাব পড়ে এই সিনেমার মুক্তিতেও। তবে শোনা যাচ্ছে, চলতি মাসেই ভারতে মুক্তি পেতে পারে সিনেমাটি। 

    ফাওয়াদ ও বানী অভিনীত চলচ্চিত্রটি চলতি বছরের ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে পেহেলগাম কাণ্ড। আর এ হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত সরকার। অবশ্য পাকিস্তান এ দায় অস্বীকার করেছে।

    তবে পেহেলগাম কাণ্ডের পর থেকেই ‘আবির গুলাল’ যেন কোনোভাবেই ভারতের প্রেক্ষাগৃহে না আসে, সে দাবি তোলে একাধিক সংগঠন। এমনকি নায়িকা বানীকেও সমালোচনার মুখে পড়তে হয় পাক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আপাতত ছবিটি শুধু আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এবার খবর এসেছে, সেই নিষিদ্ধ ছবিই এবার ভারতের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে; তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি। 

    এই সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন, এটি মূলত এক সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বজুড়ে সব দর্শকের কাছেই আবেদন তৈরি করবে। তাছাড়া ওই তারিখে অন্য কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না, তাই সিনেমাটি এককভাবেই প্রেক্ষাগৃহে চলবে বলে আশাবাদী।

    সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক