Home / Entertainment / ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে পোস্টে লেখা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’

‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ। তার সুবাদে ছোট ভাই উমর শাহও জনপ্রিয়তা পান। রমজানের বিশেষ ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে বড় ভাইয়ের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে তিনি দর্শকদের কাছে পরিচিত হন।

পরিবার জানিয়েছে, এটি তাদের জীবনের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশা মারা যান। উমরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *